Managed Markets অর্ডার পূরণ এবং পরিচালনা করা
আপনি নিচের যেকোনো একটি বিকল্প ব্যবহার করে Managed Markets-এর মাধ্যমে আপনার আন্তর্জাতিক অর্ডার পূরণ করতে পারবেন:
- আপনার Shopify অ্যাডমিনে সরাসরি শিপিং লেবেল কিনে প্রিন্ট করুন।
- আপনার তৃতীয়-পক্ষ ফুলফিলমেন্ট পার্টনার থেকে সমর্থনযোগ্য শিপিং লেবেল ব্যবহার করে অর্ডার প্রিন্ট, পূরণ এবং শিপ করুন।
আপনি Managed Markets অর্ডার রিফান্ড এবং ফেরতও দিতে পারবেন।
পরিষেবাটিতে Global-e-এর ভূমিকা যাই হোক না কেন, Managed Markets-এর সব প্রশ্ন Shopify সহায়তার কাছে যায়। Global-e হলো আপনার মার্চেন্ট অফ রেকর্ড এবং এটি শুল্ক, ট্যাক্স রেমিট্যান্স, কমার্শিয়াল ইনভয়েস ও ক্যারিয়ার ব্যবস্থা সহ আপনার Managed Markets অর্ডারের বিভিন্ন অংশ পরিচালনা করে। আপনার অর্ডার, পেআউট, শিপিং লেবেল, রিটার্ন এবং ট্যাক্স বা কাস্টমসের নথির বিষয়গুলো সরাসরি Global-e-এর কাছে না গিয়ে, এখনও Shopify সহায়তা-এর কাছেই যায়।
Global-e-এর একটি স্বতন্ত্র তৃতীয়-পক্ষের অ্যাপও আছে, যা Managed Markets থেকে আলাদা। আপনি যদি Managed Markets-এর পরিবর্তে স্বতন্ত্র Global-e অ্যাপ ব্যবহার করেন, তাহলে Global-e সরাসরি আপনাকে সহায়তা করে। আপনি একই সাথে Managed Markets এবং Global-e অ্যাপ ব্যবহার করতে পারবেন না।
এই পেজে
- Managed Markets শিপিং লেবেল কেনার ক্ষেত্রে বিবেচ্য বিষয়
- অটোমেটেড ঠিকানা সংশোধন
- Managed Markets অর্ডার এডিট করা
- আপনার Shopify অ্যাডমিনে সরাসরি অর্ডার পূরণ করা
- বহিরাগত ফুলফিলমেন্ট পরিষেবা ব্যবহার করে অর্ডার পূরণ করা
- স্থগিত থাকা অর্ডার
- Managed Markets ড্রাফট অর্ডার পরিচালনা করা
- Managed Markets অর্ডার রিফান্ড করা এবং ফেরত দেওয়া
- Managed Markets-এর মাধ্যমে B2B অর্ডার
- Managed Markets-এর মাধ্যমে বিনামূল্যের অর্ডার
Managed Markets শিপিং লেবেল কেনার ক্ষেত্রে বিবেচ্য বিষয়
আন্তর্জাতিক অর্ডারের জন্য শিপিং লেবেল কেনার আগে, নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন।
প্যাকেজ এবং ক্যারিয়ারের উপলভ্যতা
- Managed Markets-এ ক্যারিয়ার প্যাকেজ সমর্থনযোগ্য নয়। আপনি যদি Shopify-এর মাধ্যমেই অর্ডার পূরণ করেন, তাহলে আপনাকে অবশ্যই অ্যাডমিনের শিপিং এবং ডেলিভারি সেটিংস থেকে কাস্টম প্যাকেজ ব্যবহার করতে হবে। আপনি যদি কোনো তৃতীয়-পক্ষের ফুলফিলমেন্ট পার্টনার ব্যবহার করে অর্ডার পূরণ করেন, তাহলে আপনাকে অবশ্যই সেই অ্যাপ বা প্ল্যাটফর্মে সেট আপ করা প্যাকেজগুলো ব্যবহার করতে হবে।
- উপলভ্য শিপিং লেবেল আপনার ব্যবসার লোকেশনের ওপর নির্ভর করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি DHL Express, DHL eCommerce, UPS এবং FedEx শিপিং লেবেল কিনতে পারবেন।
- যুক্তরাজ্য এবং কানাডায়, আপনি শুধুমাত্র DHL Express ও FedEx শিপিং লেবেল কিনতে পারবেন।
শুল্ক এবং গন্তব্যের বিবরণ
- ডেলিভারড ডিউটি আনপেইড (DDU) শিপিং লেবেল শুধুমাত্র এমন দেশ এবং অঞ্চলে পাওয়া যায়, যেখানে ডেলিভারড ডিউটি পেইড (DDP) সমর্থনযোগ্য নয়।
- যেসব অর্ডারে যেকোনো পরিমাণের শুল্ক হিসাব করা হয়েছে বা যেগুলোতে Managed Markets-কে মার্চেন্ট অফ রেকর্ড হিসেবে সেট করা আছে, সেগুলোর জন্য আপনি DDU শিপিং লেবেল কিনতে পারবেন না। এর মধ্যে $0.00 পরিমাণের শুল্কও অন্তর্ভুক্ত।
- শুল্কের হিসাব নির্ভুল রাখতে, নিচের ধরনের অর্ডারগুলোর জন্য আপনি শিপিংয়ের দেশ, স্টেট বা প্রদেশ এডিট করতে পারবেন না:
- প্রিপেইড শুল্কের অর্ডার
- কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রাজিলে শিপ করা অর্ডার
- আন্তর্জাতিক শিপমেন্টের জন্য সর্বোচ্চ ঘোষিত মূল্য হলো $25,000 USD।
পণ্য এবং গ্রাহকের তথ্য
- Managed Markets-এ কাস্টম লাইন আইটেম সমর্থনযোগ্য নয়। কাস্টম লাইন আইটেম শিপ করতে, আপনাকে একটি ড্রাফট অর্ডার তৈরি করতে হবে এবং অর্ডারের মার্চেন্ট অফ রেকর্ড Managed Markets থেকে পরিবর্তন করে নিজের নামে করতে হবে।
- গ্রাহকের শিপিংয়ের বিবরণে গ্রাহকের প্রথম বা শেষ নাম একটি মাত্র অক্ষরের হতে পারবে না। উদাহরণস্বরূপ,
J DoeএবংJohn Dদুটিই গ্রাহকের নামের অবৈধ ফর্ম্যাট। - যেসব অর্ডারে বিনামূল্যের আইটেম থাকে, সেগুলোর কমার্শিয়াল ইনভয়েসে যেকোনো বিনামূল্যের আইটেমের জন্য $1.00 USD মূল্য দেখানো হয়। এটি কাস্টমস সফলভাবে পার হওয়ার নিশ্চয়তা দেয় না এবং বিনামূল্যের আইটেমের মূল্য ম্যানুয়ালি ঘোষণা করার কোনো উপায় নেই।
শিপিং লেবেল এবং অর্ডারের বিধিনিষেধ
- Managed Markets-এ একটি মাত্র পণ্যকে একাধিক শিপমেন্টে বিভক্ত করা সমর্থনযোগ্য নয়। প্রতিটি অর্ডারের ক্ষেত্রে প্রতি পণ্যের জন্য মোট 1টি শিপিং লেবেল কেনা যাবে।
- শিপিং ক্যারিয়ারগুলোকে প্রতিটি প্যাকেজের সঠিক ওজন মাপতে উৎসাহিত করার জন্য Managed Markets শিপিং লেবেল সব লেবেলের ক্ষেত্রে 1 lb ওজন দেখায়। এটি Managed Markets লেবেলের বিলিং পরিবর্তন করে না। লেবেল তৈরি করার সময় আপনি বা আপনার লজিস্টিক পার্টনার যে ওজন ঘোষণা করেন, সেটি আপনার প্রাথমিক লেবেলের অনুমানের জন্য ব্যবহৃত হয় এবং ক্যারিয়ারের লেবেল ইনভয়েসের সাথে লেবেলের অনুমানের সামঞ্জস্য করার উদ্দেশ্যে লেবেল বারকোডে সেভ করা থাকে।
- কোনো লেবেল কেনার পরে Managed Markets অর্ডার এডিট করা যাবে না।
- প্রতিটি শিপমেন্টের একটি স্বতন্ত্র শিপিং লেবেল এবং ট্র্যাকিং নম্বর থাকতে হবে। একসাথে বাঁধা একাধিক প্যাকেজের জন্য একটি মাত্র শিপিং লেবেল ব্যবহার করা নিষিদ্ধ।
অটোমেটেড ঠিকানা সংশোধন
শিপিংয়ের ঠিকানাটি বৈধ কি না তা নিশ্চিত করতে ডিফল্টভাবে Managed Markets অর্ডার পর্যালোচনা করা হয়। যদি ঠিকানায় কোনো ভুল পাওয়া যায়, তাহলে ঠিকানাটি স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করা হয়।
একটি অর্ডার তৈরি হওয়ার পর, অর্ডারের ঠিকানার নির্ভুলতা চেক করার কারণে সাময়িকভাবে সেটিতে স্থগিত স্ট্যাটাস বরাদ্দ করা হয়। ঠিকানার নির্ভুলতা যাচাই হওয়ার সাথে সাথে অর্ডারটিকে অপূর্ণ হিসেবে সেট করা হয় এবং অর্ডারের টাইমলাইনে একটি এন্ট্রি তৈরি হয় যা নির্দেশ করে ঠিকানাটি বৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। আপনার যদি অবিলম্বে স্থগিতাদেশ সরাতে হয়, তবে অর্ডারের পেজ থেকে হোল্ড রিলিজ করুন-এ ক্লিক করুন।
যদি কোনো ঠিকানা ভুল হিসেবে চিহ্নিত হয়, তবে ঠিকানা আপডেট করার সময় অর্ডারটি স্থগিত থাকে। এই প্রক্রিয়ায় এক কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে। ঠিকানা সংশোধন করা হলে, অর্ডারটিকে অপূর্ণ হিসেবে সেট করা হয় এবং অর্ডারের টাইমলাইনে একটি এন্ট্রি তৈরি করা হয়, যা শিপিংয়ের ঠিকানায় করা পরিবর্তনগুলোকে নির্দেশ করে।
রিভিউয়ের পরে সঠিক ঠিকানা নির্ধারণ করা সম্ভব না হলে অর্ডারটিকে অপূর্ণ হিসেবে সেট করা হয় এবং অর্ডার পেজের Customer সেকশনে একটি সমস্যার বিজ্ঞতি দেখানো হয়। ঠিকানার আরও অপশনের জন্য, সমস্যার বিজ্ঞপ্তির Review বাটনে ক্লিক করুন। এরপরে আপনি ম্যানুয়ালি ঠিকানাটি আপডেট করতে পারবেন, ঠিকানাটি নিশ্চিত করতে গ্রাহকের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা শিপিংয়ের ঠিকানা রিভিউ করতে ঠিকানা চেকার ব্যবহার করতে পারবেন।
আপনি আপনার Shopify অ্যাডমিন থেকে স্বয়ংক্রিয় ঠিকানা সংশোধনের ফিচার থেকে অপ্ট-আউট করতে পারবেন।
পদক্ষেপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে, মার্কেট-এ যান।
Managed Markets-এ ক্লিক করুন।
Allow Managed Markets to correct invalid shipping addresses অফ করতে টগল করুন।
স্বয়ংক্রিয় ঠিকানা সংশোধন বন্ধ করার পর, আপনার অর্ডারগুলো নির্ভুলতার জন্য আর রিভিউ করা বা সংশোধন করা হয় না।
Managed Markets-এর অর্ডার এডিট করুন
আপনি এমন Managed Markets অর্ডার এডিট করতে পারবেন, যেগুলোর কাজ সম্পূর্ণ হয়নি বা আংশিক সম্পন্ন হয়েছে এবং যেগুলোর শিপিং লেবেল কেনা হয়নি। Managed Markets-এর অর্ডার এডিট করার জন্য নিচে দেওয়া বিষয়গুলো বিবেচনা করুন:
- আপনার স্টোরে Managed Markets ডিঅ্যাক্টিভেট করা থাকলে Managed Markets-এর অর্ডার এডিট করা যাবে না।
- শিপিংয়ের ঠিকানা পরিবর্তন করে অন্য কোনো দেশ, প্রদেশ বা রাজ্যে সেট করা যাবে না।
- আপনি কোনো Managed Markets অর্ডারের ফুলফিলমেন্ট বাতিল করতে পারবেন না।
- আপনি কোনো Managed Markets অর্ডারের শিপিং ফি এডিট করতে পারবেন না।
- আপনি Managed Markets-এর কোনো অর্ডারে কাস্টম আইটেম যোগ করতে পারবেন না।
- Managed Markets অর্ডারের জন্য ব্যবহৃত শিপিং পরিষেবা আপনি পরিবর্তন করতে পারবেন না।
- Managed Markets-এর কোনো অর্ডারের মার্চেন্ট অফ রেকর্ড আপনি পরিবর্তন করতে পারবেন না।
পদক্ষেপ
আপনার Shopify অ্যাডমিন থেকে, অর্ডার-এ যান।
আপনি যে অর্ডারটি এডিট করতে চান সেটিতে ক্লিক করুন।
অর্ডার এডিট করার পর, আপনার আপডেট করা অর্ডারের মোট পরিমাণ রিভিউ করতে হবে এবং তা সঠিক কিনা তা যাচাই করতে হবে। অর্ডার আপডেট না হওয়া পর্যন্ত শুল্ক এবং ট্যাক্স পুনরায় হিসাব করা হয় না এবং সেগুলোর পাশে (original) দেখানো হয়। আপডেট করা অর্ডারটি রিভিউ করার পর, শুল্ক এবং ট্যাক্স পুনরায় হিসাব করতে Update-এ ক্লিক করুন। অর্ডার আপডেট হওয়ার পর, প্রয়োজন অনুযায়ী আপনি গ্রাহককে একটি ইনভয়েস পাঠাতে পারবেন, পেমেন্ট গ্রহণ করতে পারবেন অথবা রিফান্ড ইস্যু করতে পারবেন।
সরাসরি আপনার Shopify অ্যাডমিনে অর্ডার ফুলফিল করা
আপনি এককভাবে বা একসাথে অনেকগুলো শিপিং লেবেল কিনে সরাসরি আপনার Shopify অ্যাডমিনে Managed Markets-এর অর্ডারগুলো ফুলফিল করতে পারবেন।
এককভাবে শিপিং লেবেল কিনুন এবং প্রিন্ট করুন
আপনার Shopify অ্যাডমিন থেকে, অর্ডার-এ যান।
অপূর্ণ আইটেম থাকা কোনো অর্ডারে ক্লিক করুন।
Unfulfilled সেকশন থেকে, Create shipping label-এ ক্লিক করুন।
Items সেকশনে, আপনি এই ফুলফিলমেন্টে অন্তর্ভুক্ত করতে চান এমন আইটেমের সংখ্যা নিশ্চিত করুন। আপনি যদি একাধিক ফুলফিলমেন্ট ব্যবহার করে গ্রাহকের অর্ডার শিপ করতে চান, তাহলে এই ফুলফিলমেন্টে যে আইটেমগুলো আপনি শিপ করতে চান না, সেগুলোর পরিমাণ পরিবর্তন করুন। পুরো অর্ডার সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রতিটি ফুলফিলমেন্টের জন্য আপনি একটি অতিরিক্ত শিপিং লেবেল কিনতে পারবেন।
কাস্টমস ডিক্লারেশন ফর্ম রিভিউ করুন এবং অনুপস্থিত কোনো তথ্য থাকলে তা যোগ করুন:
- Items সেকশন থেকে Edit customs information-এ ক্লিক করুন।
- পণ্যের তথ্য যেমন- ওজন, পরিমাণ, মূল্য এবং বিবরণ যাচাই করুন।
- Save-এ ক্লিক করুন।
Package সেকশন থেকে একটি বিদ্যমান প্যাকেজ নির্বাচন করুন অথবা একটি নতুন প্যাকেজ তৈরি করুন:
- কোনো বিদ্যমান প্যাকেজ ব্যবহার করতে, Package ড্রপ-ডাউন মেনু থেকে একটি প্যাকেজ নির্বাচন করুন।
- একটি নতুন প্যাকেজ তৈরি করতে, নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন:
- Package সেকশন থেকে, Add package-এ ক্লিক করুন।
- Add package ডায়ালগে আপনার নতুন প্যাকেজ সম্পর্কে তথ্য লিখুন।
- Add package-এ ক্লিক করুন।
Total weight (with package) ফিল্ডে আপনার শিপমেন্টের মোট ওজন লিখুন।
Shipping date ফিল্ডে একটি শিপিংয়ের তারিখ নির্বাচন করুন। আপনি যদি সেই তারিখে গ্রাহকদের স্বয়ংক্রিয়ভাবে শিপমেন্টের বিবরণ পাঠাতে চান, তবে Send shipping information to customers নির্বাচন করুন।
Summary সেকশনে আপনার শিপিংয়ের বিবরণ রিভিউ করুন এবং তারপর Buy shipping label-এ ক্লিক করুন।
যেকোনো কাস্টমস ফর্ম বা প্যাকিং স্লিপের সাথে আপনার শিপিং লেবেলগুলো একত্র করবেন কি না, তা বেছে নিন এবং এরপর আপনার প্রিন্টিং পেপারের ফর্ম্যাট নির্বাচন করুন।
আপনার শিপিং লেবেল এবং ডকুমেন্টস প্রিন্ট করুন।
একসাথে অনেকগুলো শিপিং লেবেল কিনুন এবং প্রিন্ট করুন
আপনার Shopify অ্যাডমিন থেকে, অর্ডার-এ যান।
ঐচ্ছিক: কেবল সেই অর্ডারগুলো দেখতে, যেগুলো ফুলফিল করতে হবে, Unfulfilled ট্যাবে ক্লিক করুন।
আপনি যে অর্ডারগুলোর জন্য শিপিং লেবেল তৈরি করতে চান, সেগুলোর প্রতিটির পাশের চেকবক্স নির্বাচন করুন।
Create shipping labels-এ ক্লিক করুন। আপনি যদি একাধিক লোকেশন থেকে ফুলফিল করেন, তবে উপযুক্ত লোকেশন নির্বাচন করুন এবং এরপর Continue-এ ক্লিক করুন।
কাস্টমস ডিক্লারেশন ফর্ম রিভিউ করুন এবং অনুপস্থিত কোনো তথ্য থাকলে তা যোগ করুন:
- একটি অর্ডারের জন্য Items ফিল্ডে ক্লিক করুন।
- Edit customs declaration-এ ক্লিক করুন।
- প্রতিটি পণ্যের জন্য পণ্যের ওজন, পরিমাণ, মূল্য এবং বিবরণ যাচাই করুন।
- ঐচ্ছিক: Save shipping info to product details নির্বাচন করুন।
- একাধিক অর্ডার নাকি শুধু এই অর্ডারটি আপডেট করবেন, তা বেছে নিতে Update customs declaration form-এর নিচে থাকা কোনো অপশন নির্বাচন করুন।
- Save-এ ক্লিক করুন।
Create shipping labels পেজে, আপনার লেবেলে যেকোনো এডিট করুন।
Review and buy-এ ক্লিক করুন।
ঐচ্ছিক: শিপিংয়ের তারিখ পরিবর্তন করুন।
ঐচ্ছিক: গ্রাহকদের কাছে অর্ডার ফুলফিলমেন্টের ইমেইল পাঠানো হবে কি না, তা পরিবর্তন করুন।
Buy shipping labels-এ ক্লিক করুন।
আপনি কাস্টমস ফর্ম এবং প্যাকিং স্লিপের সাথে আপনার শিপিং লেবেলগুলো একত্র করবেন কি না, তা বেছে নিন এবং এরপর আপনার প্রিন্টিং পেপারের ফর্ম্যাট নির্বাচন করুন।
আপনার শিপিং লেবেল এবং ডকুমেন্টস প্রিন্ট করুন।
এক্সটার্নাল ফুলফিলমেন্ট পরিষেবা ব্যবহার করে অর্ডার ফুলফিল করা
Managed Markets-এর অর্ডারগুলো নিম্নলিখিত সামঞ্জস্যপূর্ণ ফুলফিলমেন্ট পরিষেবার মাধ্যমে পূরণ করা যেতে পারে:
ইন্টিগ্রেশন সম্পূর্ণ করতে, আপনার ফুলফিলমেন্ট পরিষেবার ইন্টিগ্রেশন ডকুমেন্টেশন দেখুন। এছাড়া, আপনার ফুলফিলমেন্ট পরিষেবার সাথে Managed Markets-এর বিশ্বব্যাপী অনন্য শনাক্তকারী (GUID) শেয়ার করতে হবে।
এক্সটার্নাল ফুলফিলমেন্ট পরিষেবা থেকে কোনও বিদ্যমান শিপিং লেবেল বাতিল করে নতুন একটি ইস্যু করার প্রয়োজন হলে, Cancel label-এ ক্লিক করুন এবং এরপর একটি নতুন লেবেল কিনুন। শিপিং ক্যারিয়ার যে লেবেলটি স্ক্যান করবে, শুধুমাত্র সেটির জন্যই আপনাকে চার্জ করা হবে।
এক্সটার্নাল ফুলফিলমেন্ট পরিষেবা ব্যবহার করলে অতিরিক্ত ফি দিতে হতে পারে। আপনার পরিষেবা কোনো অতিরিক্ত ফি নেয় কি না সে সম্পর্কে আপনি নিশ্চিত না হলে, তথ্যের জন্য আপনার ফুলফিলমেন্ট পরিষেবার সাথে যোগাযোগ করুন।
আপনি যদি এমন কোনো ফুলফিলমেন্ট পরিষেবা ব্যবহার করেন যা এই তালিকায় নেই এবং সাথে সাথেই কাজ শুরু করতে চান, তাহলে আপনাকে বা আপনার ফুলফিলমেন্ট পার্টনারকে শিপিং লেবেল কিনতে হবে এবং আপনার Shopify অ্যাডমিনের মাধ্যমে Managed Markets অর্ডার পূরণ করতে হবে। বিকল্প হিসেবে, Managed Markets লেবেল কেনার জন্য আপনার ফুলফিলমেন্ট পার্টনার সরাসরি Shopify-এর সাথে ইন্টিগ্রেট করতে পারেন।
এক্সটার্নাল ফুলফিলমেন্ট পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলি
এক্সটার্নাল ফুলফিলমেন্ট পরিষেবার মাধ্যমে ডেলিভারির কোন পদ্ধতিগুলো পাওয়া যায়, Shopify তা নিয়ন্ত্রণ করতে পারে না।
লেবেলে ব্যস্ত মৌসুমের অতিরিক্ত ফি মওকুফ পেতে হলে ফুলফিলমেন্ট পরিষেবাটি Managed Markets-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং Managed Markets-এর সঙ্গে এর ইন্টিগ্রেশন সম্পন্ন থাকতে হবে।
আপনি আপনার শিপিং সেটিংস এখনও আপডেট না করায় কাস্টম ফ্ল্যাট রেট ব্যবহার করলে, এর মাধ্যমে পাওয়া বৈশিষ্ট্যগুলির সুবিধা নিতে আপডেট করার বিষয়টি বিবেচনা করুন।
আপনি যদি Shopify অ্যাডমিনের বাইরে থেকে কোনো শিপিং লেবেল প্রিন্ট করেন, তাহলে গ্রাহক চেকআউটে যা কিছু নির্বাচন করে তা লেবেল হিসেবে এক্সটার্নাল ফুলফিলমেন্ট প্রোভাইডারের কাছে চলে যায়। এক্সটার্নাল প্রোভাইডার Managed Markets-এর শিপিং পরিষেবা থেকে কিছু নির্বাচন করতে পারে না, তাই এক্সটার্নাল প্রোভাইডারের কাছে কী পাঠানো হবে তা চেকআউটে নির্বাচিত রেটগুলোর উপর নির্ভর করে। ক্যারিয়ারের হিসাব করা রেটগুলোকে চেকআউটে নির্বাচিত মেইল ক্লাস হিসেবে পাঠানো হয়। চেকআউটে কী নির্বাচন করা হয়েছে তার উপর ভিত্তি করে ফ্ল্যাট রেটগুলো ভিন্নভাবে পাঠানো হয়:
- ইকোনমি ইন্টারন্যাশনাল: DHL eCommerce।
- স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল: আপনার পছন্দের ক্যারিয়ারের ওপর ভিত্তি করে FedEx বা UPS। কোনো পছন্দের ক্যারিয়ার সেট করা না থাকলে, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ফ্ল্যাট রেটে ডিফল্টভাবে FedEx ফুলফিলমেন্ট সেট করা থাকে।
- এক্সপ্রেস ইন্টারন্যাশনাল: DHL Express।
- কাস্টম ফ্ল্যাট রেট: FedEx।
আপনি কোনো ফুলফিলমেন্ট পরিষেবা হলে বা এমন একজন মার্চেন্ট হলে যিনি এই তালিকায় নেই এমন কোনো ফুলফিলমেন্ট পরিষেবা ব্যবহার করেন, তাহলে Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।
অর্ডার স্থগিত আছে
Managed Markets-এর অর্ডারগুলো স্থগিত রাখা হয় এবং এই স্থগিতাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত পূরণ করা যায় না। অর্ডার স্থগিত থাকা অবস্থায় Managed Markets আপনার অর্ডারের জালিয়াতি বিশ্লেষণ করে, গ্রাহকের ইমেইল ও ফোন নম্বরের মতো অর্ডারের তথ্য চেক করে এবং প্রযোজ্য শুল্ক ও আমদানি ট্যাক্স সংগ্রহ করা হয়েছে কি না তা নিশ্চিত করে।
অর্ডারের স্থগিতাদেশ সাধারণত পাঁচ মিনিটের মধ্যে প্রত্যাহার করা হয়। কিছু ক্ষেত্রে, অতিরিক্ত অর্ডার স্ক্রিনিংয়ের জন্য Managed Markets আপনার অর্ডারটি আরও বেশি সময় ধরে স্থগিত রাখতে পারে।
অর্ডারের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর, আপনার পেমেন্ট ক্যাপচার করার পদ্ধতির উপর নির্ভর করে অর্ডারের পেমেন্ট স্বয়ংক্রিয়ভাবে ক্যাপচার করা হয় বা আপনি নিজে এটি ক্যাপচার করতে পারেন।
Managed Markets-এর ড্রাফট অর্ডার ম্যানেজ করা
আপনি যখন একটি ড্রাফট অর্ডার তৈরি করেন এবং Managed Markets দ্বারা পরিচালিত কোনো মার্কেট থেকে এমন কোনো গ্রাহককে যোগ করেন যার শিপিংয়ের ঠিকানা আছে, তখন আপনার ড্রাফট অর্ডারের জন্য Managed Markets-এর মার্চেন্ট অফ রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়।
আপনার ড্রাফট অর্ডারে Managed Markets-এর শিপিং পরিষেবা অ্যাসাইন করা গুরুত্বপূর্ণ। আপনি যদি Managed Markets-এর শিপিং পদ্ধতি অ্যাসাইন করতে ব্যর্থ হন, তাহলে শুল্ক হিসাব করা হয় না এবং Managed Markets-কে মার্চেন্ট অফ রেকর্ড হিসেবে অ্যাসাইন করা হয় না।
আপনি কোনো গ্রাহককে যোগ না করে, Managed Markets দ্বারা পরিচালিত কোনো মার্কেট নির্বাচন করলে আপনার ড্রাফট অর্ডারের জন্য Managed Markets-এর মার্চেন্ট অফ রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়।
Managed Markets দ্বারা পরিচালিত ড্রাফট অর্ডারের ক্ষেত্রে নিম্নলিখিত বিবেচ্য বিষয়গুলি প্রযোজ্য:
- বিলম্বিত পেমেন্ট সমর্থিত নয়।
- কাস্টম লাইন আইটেম যোগ করা সমর্থিত নয়।
- B2B অর্ডারগুলো Managed Markets অর্ডার হিসেবে প্রসেস করা যায় না। আপনাকে নিজের মার্চেন্ট অফ রেকর্ডে যেতে হবে।
- আপনি সীমাবদ্ধ পণ্য যোগ করতে পারবেন না।
- আপনি শুধু সমর্থিত দেশ বা অঞ্চলে শিপ করতে পারবেন।
- আপনার ড্রাফট অর্ডারে গ্রাহকের ফোন নম্বর, ইমেইল এবং শিপিংয়ের ঠিকানা থাকতে হবে।
- আপনার ড্রাফট অর্ডারের মান শূন্যের বেশি হতে হবে।
- আপনার ড্রাফট অর্ডারে Managed Markets-এর একটি শিপিং পরিষেবা অ্যাসাইন করতে হবে। আপনি Managed Markets-এর কোনো শিপিং পদ্ধতি অ্যাসাইন না করলে, শুল্ক হিসাব করা হবে না এবং Managed Markets-কে মার্চেন্ট অফ রেকর্ড হিসেবে অ্যাসাইন করা হবে না।
আন্তর্জাতিক ড্রাফট অর্ডারের জন্য আপনার মার্চেন্ট অফ রেকর্ড পরিবর্তন করুন
আপনি আপনার আন্তর্জাতিক ড্রাফট অর্ডারের মার্চেন্ট অফ রেকর্ড পরিবর্তন করতে পারেন। আপনি যদি মার্চেন্ট অফ রেকর্ড হিসেবে Managed Markets-এর পরিবর্তে নিজের মার্চেন্ট অফ রেকর্ড পরিবর্তন করেন, তাহলে আন্তর্জাতিক বিক্রির ক্ষেত্রে আর্থিক এবং আইনি জটিলতা ম্যানেজ করার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন।
আপনার নির্বাচিত মার্চেন্ট অফ রেকর্ডের ওপর ভিত্তি করে, আপনি বিভিন্ন শিপিং লেবেল অ্যাক্সেস করতে পারবেন:
- Managed Markets দ্বারা পরিচালিত অর্ডারের জন্য আপনি Managed Markets-এর শিপিং লেবেল কিনতে পারবেন
- আপনার নিজের মার্চেন্ট অফ রেকর্ড দ্বারা পরিচালিত অর্ডারের জন্য আপনি শিপিং লেবেল কিনতে পারবেন
পদক্ষেপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে, অর্ডার > ড্রাফট-এ যান।
আপনি যে ড্রাফট অর্ডারের মার্চেন্ট অফ রেকর্ড পরিবর্তন করতে চান, সেটিতে ক্লিক করুন।
মার্কেট সেকশনে,
-এ ক্লিক করুন এবং এরপর মার্চেন্ট অফ রেকর্ড পরিবর্তন করুন-এ ক্লিক করুন।
আপনি যার মাধ্যমে আপনার অর্ডারটি ম্যানেজ করতে চান, সেই মার্চেন্ট অফ রেকর্ড নির্বাচন করুন।
Save-এ ক্লিক করুন।
Managed Markets অর্ডারগুলো রিফান্ড ও ফেরত দেওয়া
Managed Markets অর্ডারের জন্য মার্চেন্ট অফ রেকর্ড হলো Global-e, তবে আপনি কীভাবে রিটার্নের অনুরোধ পান বা রিফান্ড ইস্যু করেন, এটি তা পরিবর্তন করে না। Managed Markets অর্ডারের জন্য রিটার্ন ও রিফান্ড আপনি আপনার অন্যান্য অর্ডারের মতো Shopify অ্যাডমিনে ম্যানেজ করেন। রিটার্ন ও রিফান্ড ম্যানেজ করার বিষয়ে আরও তথ্যের জন্য, রিটার্ন ও রিফান্ড তৈরি করা দেখুন।
30-দিনের এক্সচেঞ্জ রেটের গ্যারান্টি
বিদেশি মুদ্রায় পেমেন্ট করা Managed Markets অর্ডারে 30 দিনের জন্য বিদেশি মুদ্রার রেট লক করা থাকে। 30-দিনের এক্সচেঞ্জ রেটের গ্যারান্টি নিশ্চিত করে যে, অর্ডার করার পর 30 দিন পর্যন্ত একই মুদ্রা এক্সচেঞ্জ রেট প্রয়োগ করা হবে এবং এটি মুদ্রার মান ওঠানামার ফলে হওয়া যে কোনো ক্ষতি এড়াতে আপনাকে সাহায্য করে।
এর মানে হলো যে, গত 30 দিনের মধ্যে করা কোনো অর্ডারের জন্য আপনাকে রিফান্ড দিতে হলে, অর্ডারের সময়কার এক্সচেঞ্জ রেটটি প্রযোজ্য হবে।
শুল্ক, কাস্টমস ও ভ্যাট
Managed Markets-এর অর্ডার সম্পন্ন হওয়ার পর শুল্ক, কাস্টমস ফি বা ভ্যাট (VAT) রিফান্ড করা হয় না। ফুলফিলমেন্টের আগে পুরো অর্ডার বাতিল করে রিফান্ড করা হলে পরবর্তী পেআউটের তারিখে শুল্ক ও কাস্টমস ফি রিফান্ড করা হয়।
রিটার্ন
অন্যান্য অর্ডারের মতোই, আপনি আপনার Shopify অ্যাডমিনে Managed Markets অর্ডারের জন্য রিটার্ন গ্রহণ এবং পরিচালনা করেন:
- আপনি যদি সেলফ-সার্ভ রিটার্ন ব্যবহার করেন, তবে গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট বা অর্ডারের স্ট্যাটাস পেজ থেকে রিটার্নের অনুরোধ করতে পারেন। এরপর আপনার পর্যালোচনা এবং অনুমোদনের জন্য সেই অনুরোধটি আপনার অ্যাডমিনে উপস্থিত হয়।
- এ ছাড়া, আপনি আপনার Shopify অ্যাডমিনে ম্যানুয়ালি একটি রিটার্ন তৈরি করতে পারেন।
Managed Markets অর্ডারের জন্য আপনি কোনো তৃতীয়-পক্ষ প্রোভাইডার বা ক্যারিয়ারের থেকে রিটার্ন লেবেল কিনতে পারবেন। Managed Markets অর্ডারের ক্ষেত্রে রিটার্ন লেবেলের কোনো নির্দিষ্ট প্রয়োজনীয়তা নেই।
ইইউ (EU) প্রত্যাহারের অধিকার
ইউরোপীয় ইউনিয়নের (EU) গ্রাহকদের প্রত্যাহারের অধিকার রয়েছে। এই অধিকার অনুযায়ী মার্চেন্টদেরকে গ্রাহকদের কাছে এমন উপায় প্রদান করতে হবে যাতে তারা কোনো অনলাইন ক্রয় গ্রহণের 14 দিনের মধ্যে তা বাতিল করতে পারেন। EU গ্রাহকদের কাছে বিক্রি হওয়া Managed Markets অর্ডারের ক্ষেত্রে, আপনি আপনার Shopify অ্যাডমিনে এই প্রত্যাহারের অনুরোধগুলি গ্রহণ এবং পরিচালনা করেন: এখনও শিপিং না হওয়া আইটেমগুলি বাতিলকরণ হিসেবে অথবা ডেলিভারি হওয়া আইটেমগুলির রিটার্ন হিসেবে, যেমনটি অন্য কোনো বাতিলকরণ বা রিটার্নের ক্ষেত্রে করা হয়।
EU প্রত্যাহারের অধিকার এবং 19 জুন 2026 থেকে কার্যকর হওয়া ইলেকট্রনিক প্রত্যাহারের ফাংশনের আবশ্যিক শর্ত সম্পর্কে জানতে, EU প্রত্যাহারের অধিকারের সম্মতি দেখুন। EU-এর জন্য রিটার্ন ও বাতিলকরণের নিয়ম সেট আপ করতে, EU প্রত্যাহারের অধিকারের প্রয়োজনীয়তাগুলি পূরণ দেখুন।
বিনিময়
কোনো পণ্য বিনিময়কে একটি নতুন Managed Markets অর্ডার হিসেবে বিবেচনা করা হয়, যেটিকে কাস্টমসের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আপনাকে বা আপনার গ্রাহককে দ্বিতীয়বারের জন্য শুল্ক এবং ট্যাক্স পে করতে হবে।
Managed Markets-সহ B2B অর্ডার
Managed Markets দ্বারা B2B অর্ডারগুলি সমর্থিত নয়। Managed Markets দ্বারা পরিচালিত দেশ বা অঞ্চলে B2B অর্ডার করার সময়, আপনাকে সেই অর্ডারগুলির জন্য নিজের মার্চেন্ট অফ রেকর্ড হতে হবে। আপনি ড্রাফট অর্ডার হিসেবে B2B অর্ডার প্রক্রিয়া করতে পারেন।
আপনি যদি Shopify B2B ব্যবহার করেন এবং আপনার গ্রাহক যদি তাদের কোম্পানি অ্যাকাউন্টে লগ ইন করে থাকেন, তাহলে মার্চেন্ট অফ রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে Managed Markets থেকে আপনার নিজস্ব মার্চেন্ট অফ রেকর্ডে স্যুইচ হয়ে যায়। আপনি ড্রাফট অর্ডার হিসেবেও B2B অর্ডার প্রক্রিয়া করতে পারেন।
কিছু গন্তব্য দেশে অর্ডারে প্রচুর পরিমাণে আইটেম থাকলে বা অর্ডারের মোট মূল্য বেশি হলে, অর্ডারগুলিকে সম্ভাব্য B2B অর্ডার হিসেবে ধরা হতে পারে। কাস্টমস কর্মকর্তারা কোনো অর্ডারকে B2B হিসেবে বিবেচনা করলে অতিরিক্ত তথ্যের প্রয়োজন হতে পারে বা বাড়তি খরচ প্রযোজ্য হতে পারে, যা Managed Markets-এর নিয়ন্ত্রণের বাইরে। এই ধরনের পরিস্থিতিতে ক্যারিয়ার এবং কাস্টমস কর্মকর্তাদের সিদ্ধান্তের প্রভাব সম্পর্কে Shopify এবং Managed Markets কোনো গ্যারান্টি দিতে পারে না।
Managed Markets-সহ ফ্রি অর্ডার
Managed Markets দ্বারা ফ্রি অর্ডার সমর্থিত নয়। Managed Markets দ্বারা পরিচালিত দেশ বা অঞ্চলে শূন্য ডলার মূল্যের কোনো অর্ডার তৈরি করার সময়, আপনাকে সেই অর্ডারগুলির জন্য নিজের মার্চেন্ট অফ রেকর্ড হতে হবে। চেকআউটের সময় এই অর্ডারগুলিতে স্বয়ংক্রিয়ভাবে মার্চেন্ট অফ রেকর্ড হিসেবে স্টোরটি থাকবে।