Managed Markets সেটআপ করা
আপনি Managed Markets চালু করার পর, সাথে সাথে আপনার স্টোর আপডেট হয়ে যায়। আন্তর্জাতিক গ্রাহকদের জন্য প্রস্তুত করতে আপনি নিজের স্টোরটি সেটআপ করতে পারেন। স্টোরটি প্রস্তুত করার জন্য নিম্নলিখিত কাজগুলো পর্যালোচনা করে দেখতে পারেন।
এই পৃষ্ঠায়
- Managed Markets-এর জন্য আপনার গ্লোবাল ইউনিক আইডেন্টিফায়ার (GUID) পান
- আপনার পণ্যগুলো পর্যালোচনা করুন
- শিপিং সেটআপ করুন
- আপনার স্টোরের কনটেন্ট অনুবাদ এবং স্থানীয়করণ করুন
- আপনার স্টোরের শিপিং নীতি ও সাধারণ জিজ্ঞাসা (FAQ) আপডেট করুন
- ভোক্তা গোপনীয়তা নিয়ম মেনে চলা
- শিপিং লেবেল প্রিন্ট করা
- আপনার প্রধান আন্তর্জাতিক মার্কেটগুলোতে মার্কেটিং করা
Managed Markets-এর জন্য আপনার গ্লোবাল ইউনিক আইডেন্টিফায়ার (GUID) পান
Flexport-এর মতো তৃতীয়-পক্ষ ফুলফিলমেন্ট পরিষেবা ব্যবহার করে আপনার Managed Markets-এর অর্ডার পূরণ করতে, আপনার Shopify অ্যাডমিন থেকে গ্লোবালি ইউনিক আইডেন্টিফায়ার (GUID) কপি করুন এবং তারপরে আপনার ফুলফিলমেন্ট পরিষেবার সাহায্যে সরাসরি সেটআপটি সম্পূর্ণ করুন। Managed Markets-এর জন্য আপনার ID আপনার Managed Markets GUID-এর মতোই হয়।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে, মার্কেট-এ যান।
Managed Markets-এ ক্লিক করুন।
গ্লোবাল ইউনিক আইডেন্টিফায়ার (GUID) বিভাগে, আপনার GUID-এর পাশের কপি আইকনে ক্লিক করুন।
আপনার Managed Markets-এর GUID পাওয়ার পর, সমর্থিত ফুলফিলমেন্ট পরিষেবাগুলোর কোনো একটির সাথে আপনাকে সেটআপ সম্পন্ন করতে হবে।
GUID এবং মার্চেন্ট ID, মার্চেন্ট অ্যাকাউন্ট ID বা মার্চেন্ট কার্ড প্রসেসর অ্যাকাউন্ট একই জিনিস নয়। কোনো তৃতীয়-পক্ষকে যদি আপনাকে এর মধ্যে যেকোনো একটি শনাক্তকারী (identifier) প্রদান করতে হয়, তাহলে এর পরিবর্তে আপনি আপনার স্টোর ID ব্যবহার করতে পারেন। আপনার স্টোর ID পেতে, Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।
আপনার পণ্যগুলো পর্যালোচনা করুন
আপনি Managed Markets ব্যবহার করলে, Global-e আপনার মার্চেন্ট অফ রেকর্ড হিসেবে কাজ করে, যা স্থানীয় কর্তৃপক্ষের কাছে ট্যাক্স পাঠানো, স্থানীয় পেমেন্ট পদ্ধতি গ্রহণ করা এবং শুল্ক ও ইমপোর্ট ট্যাক্স পরিচালনা করার মতো সুবিধাগুলো প্রদান করে। এই সুবিধাগুলো পেতে চাইলে, আপনার পণ্যের তথ্য নির্ভুল আছে কি না, তা নিশ্চিত করা জরুরি। নির্ভুল তথ্যের কারণে আপনার আরও বেশি পণ্যের পর্যালোচনার ফলাফল পাওয়াও সহজ হয়ে যায়। আপনার পণ্যগুলো পর্যালোচনা করুন এবং সেগুলোতে নিম্নলিখিত তথ্য আছে কি না, তা নিশ্চিত করুন:
- আপনার পণ্যের উৎস দেশ বা অঞ্চল (COO) অথবা আপনার স্টোরের জন্য একটি ডিফল্ট COO সেট করুন
- নির্ভুল পণ্যের বিবরণ
- Shopify স্ট্যান্ডার্ড পণ্যের শ্রেণিবিন্যাস-এর মাধ্যমে সংজ্ঞায়িত পণ্যের বিভাগ
আপনি যেসব দেশ এবং অঞ্চলে বিক্রি করেন, সেগুলোতে আপনার পণ্যগুলো নিষিদ্ধ আইটেম নয় তা নিশ্চিত করার জন্য Managed Markets চালু করার আগেই পণ্যগুলো পর্যালোচনা করা হয়। এটি আপনাকে স্থানীয় আইন ও নিয়মকানুন মেনে চলতে সাহায্য করে। চালু করার পরও আপনার যোগ করা, আপডেট করা বা এডিট করা পণ্যের জন্য এই পর্যালোচনা প্রক্রিয়া চলতে থাকে। পণ্য পর্যালোচনা প্রক্রিয়া সম্পর্কে আরও জানতে, নিষিদ্ধ Managed Markets-এর পণ্যগুলো পর্যালোচনা করুন দেখুন।
শিপিং সেটআপ করুন
আপনি যখন প্রথমবার Managed Markets অ্যাক্টিভেট করেন, তখন ক্যারিয়ারের গণনা করা রেট সহ আপনার জন্য একটি শিপিং জোন তৈরি করা হয়।
আপনার নিজের সেট আপ করা রেটের বদলে আপনি Managed Markets থেকে পাওয়া ফ্ল্যাট শিপিং রেট ব্যবহার করতে পারেন। আপনি আপনার প্রতিটি পরিচালিত মার্কেটের জন্য ফ্ল্যাট রেট চালু করতে পারেন।
শিপিং শুরু করার আগে, উপলভ্য ক্যারিয়ারের তালিকা দেখুন, আপনার শিপিং জোনগুলি পর্যালোচনা করুন, শিপিং রেটের টেবিল ডাউনলোড করুন এবং শিপিংয়ের জন্য আপনার ফ্ল্যাট রেট ও ক্যারিয়ারের গণনা করা রেট সেট আপ করুন। আপনার ব্যবসায়িক লক্ষ্যের উপর ভিত্তি করে, শিপিং রেট বা পণ্যের দামে নিম্নলিখিত যেকোনও সংশোধন করার বিষয়টি বিবেচনা করুন:
- আপনি যদি আন্তর্জাতিক ব্যবসায়ের প্রবৃদ্ধির দিকে মনোযোগ দিতে চান, তাহলে আপনার প্রকৃত শিপিং লেবেলের খরচের চেয়ে কম শিপিং চার্জ নেওয়ার কথা বিবেচনা করুন। আপনি কমানো ফ্ল্যাট শিপিং রেট অথবা ফ্রি শিপিং রেট তৈরি করার মাধ্যমে এটি করতে পারেন।
- আপনি যদি নিজের মুনাফার মার্জিন ধরে রাখার দিকে মনোযোগ দিতে চান, তাহলে নিম্নলিখিত বিকল্পগুলোর কোনো একটি বিবেচনা করে দেখতে পারেন:
- ফ্ল্যাট রেট অথবা ক্যারিয়ারের হিসাব করা রেট ব্যবহার করে শিপিং লেবেলের পুরো খরচটা শিপিং রেট হিসেবে আপনার গ্রাহকদের দিয়ে পরিশোধ করান।
- আন্তর্জাতিক মার্কেটগুলোর জন্য আপনার পণ্যের দাম বৃদ্ধি করুন এবং আপনার শিপিং রেট কম রাখুন।
আপনার যদি আগে থেকেই একটি আন্তর্জাতিক গ্রাহক বেস থাকে, তাহলে বর্তমানে আপনি গ্রাহকদের থেকে শিপিংয়ের জন্য কত চার্জ নিচ্ছেন তা ভেবে দেখুন।
আপনার স্টোরের কনটেন্ট অনুবাদ এবং স্থানীয়করণ করুন
যেসব দেশে ইংরেজি প্রধান ভাষা নয়, সেসব দেশে বিক্রি বাড়াতে আপনার স্টোরের কনটেন্ট স্থানীয়করণ এবং অনুবাদ করার বিষয়টি বিবেচনা করে দেখুন। আপনি নিজের প্রধান আন্তর্জাতিক মার্কেটগুলোতে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষায় স্টোরটি অনুবাদ করার মাধ্যমে শুরু করতে পারেন।
Shopify স্টোরে ভাষা যোগ করতে এবং কাস্টম কনটেন্ট পরিচালনা করতে আপনি আপনার স্টোরে Shopify Translate & Adapt অ্যাপটি ইনস্টল করতে পারেন। স্থানীয়করণ এবং অনুবাদ সম্পর্কে আরও জানুন।
এছাড়াও আপনি প্রতিটি মার্কেটের আঞ্চলিক ও সাংস্কৃতিক দিকগুলো তুলে ধরতে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মার্কেটগুলোর জন্য কাস্টম কনটেন্ট তৈরি করতে পারেন।
আপনার স্টোরের শিপিং নীতি এবং সাধারণ জিজ্ঞাসা আপডেট করুন
আপনার স্টোরের শিপিং নীতি এবং সাধারণ জিজ্ঞাসা আপডেট করার কথা বিবেচনা করুন, যাতে আপনার গ্রাহকরা বুঝতে পারেন যে কীভাবে আপনার অনলাইন স্টোরে আন্তর্জাতিক শিপিং কাজ করে। আপনি আপনার অনলাইন স্টোরের প্রাসঙ্গিক পেজ বা নীতিতে নিচে দেওয়া তথ্য যোগ করতে পারেন:
- আপনি যেসব দেশে পণ্য শিপ করেন সেগুলোর একটি তালিকা।
- আপনার গ্রাহকদের জানানো একটি নোটিশ যে চেকআউটে শুল্ক ও ট্যাক্স গণনা করা হয় এবং ডেলিভারির পর তাদের আর তা পরিশোধ করতে হবে না।
- পণ্য শিপ এবং ডেলিভারি করার জন্য ট্র্যাকিং নম্বর সহ DHL Express, DHL eCommerce, FedEx বা UPS শিপিং পরিষেবা ব্যবহার করা হয়, তা গ্রাহকদের জানানোর জন্য একটি নোটিশ।
- গ্রাহকরা আপনার পণ্যের পেমেন্ট করার জন্য তাদের নিজস্ব স্থানীয় মুদ্রা এবং একটি স্থানীয় পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে পারেন এমন একটি নির্দেশিকা।
ভোক্তা গোপনীয়তার নিয়মাবলী মেনে চলা
আপনার চেকআউটে প্রদর্শিত তথ্যের ক্ষেত্রে Managed Markets এবং Global-e হলো GDPR কমপ্লায়েন্ট। আপনার গ্রাহকরা চেকআউটে অর্ডার দেওয়ার সময় Global-e-এর গোপনীয়তা নীতিতে সম্মত হন।
তবে, আপনার অনলাইন স্টোর থেকে গ্রাহকরা যখন পণ্য কেনেন তখন আপনি যে ডেটার অ্যাক্সেস পান, তার জন্য আপনি দায়ী। আপনি যদি ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাজ্যের গ্রাহকদের কাছে পণ্য বিক্রি করেন, তাহলে আপনাকে অপ্ট-ইন কুকি ট্র্যাকিংয়ের মাধ্যমে GDPR কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে।
যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের ভোক্তা গোপনীয়তার নিয়মাবলী মেনে চলার জন্য একটি তৃতীয়-পক্ষ অপ্ট-ইন কুকি ট্র্যাকিং অ্যাপ ইনস্টল করার কথা বিবেচনা করুন।
শিপিং লেবেল প্রিন্ট করা
কীভাবে সরাসরি Shopify-এ অর্ডার পূরণ এবং শিপিং লেবেল প্রিন্ট করতে হয় সে প্রক্রিয়াটির সাথে আপনি এবং আপনার স্টাফ পরিচিত কি না তা নিশ্চিত করুন।
অর্ডার পূরণ করার জন্য আপনি যদি একটি তৃতীয়-পক্ষ ফুলফিলমেন্ট পার্টনার ব্যবহার করেন, তাহলে তাদের জানান যে Managed Markets-এর মাধ্যমে সমস্ত নতুন আন্তর্জাতিক অর্ডারে শিপিং লেবেল এবং কাস্টমস সংক্রান্ত নথিপত্র থাকবে।
আপনার প্রধান আন্তর্জাতিক মার্কেটগুলোতে মার্কেটিং করা
একটি গ্রাহক বেস তৈরি করতে এবং আন্তর্জাতিক সেল বাড়াতে আপনার প্রধান আন্তর্জাতিক মার্কেটগুলোর জন্য মার্কেটিং ক্যাম্পেইনগুলোতে বিনিয়োগ করার কথা বিবেচনা করুন। কীভাবে Managed Markets WOLFpak-এর আন্তর্জাতিক প্রসারকে ত্বরান্বিত করেছে, তা জানতে এই কেস স্টাডি দেখুন।