গ্রাহকদের কাছে মুদ্রার প্রদর্শন ফরম্যাট করা

আপনি আপনার স্টোরে গ্রাহকদের পরিমাণ বুঝতে সুবিধা হওয়ার জন্য মুদ্রার প্রদর্শন পরিবর্তন করতে পারবেন।

মুদ্রার ফরম্যাটিংয়ের ধরন

আপনার স্টোরের বিভিন্ন অংশে ব্যবহৃত নিচের মুদ্রা ফরম্যাটগুলো পর্যালোচনা করুন।

Shopify-তে উপলভ্য বিভিন্ন মুদ্রা ফরম্যাট এবং আপনার স্টোরে সেগুলোর ব্যবহারের জায়গার তালিকা।
নামব্যবহৃত হয়
মুদ্রা সহ HTMLঅনলাইন স্টোর
মুদ্রা ছাড়া HTMLঅনলাইন স্টোর
মুদ্রা সহ ইমেইলবিজ্ঞপ্তি এবং Shopify Order Printer টেমপ্লেট
মুদ্রা ছাড়া ইমেইলবিজ্ঞপ্তি এবং Shopify Order Printer টেমপ্লেট

মুদ্রার ফরম্যাটিংয়ের বিকল্প

আপনি বিভিন্ন উপায়ে মুদ্রার পরিমাণ দেখাতে পারেন।

অর্থের ফরম্যাট এবং আপনার স্টোরে পরিমাণের প্রদর্শনের তালিকা।
অর্থের ফরম্যাটরাউন্ডেডউদাহরণ
{{ amount }} 1,134.65
{{ amount_no_decimals }}✓1,135
{{ amount_with_comma_separator }} 1.134,65
{{ amount_no_decimals_with_comma_separator }}✓1.135
{{ amount_with_apostrophe_separator }} 1'134.65
{{ amount_no_decimals_with_space_separator }}✓1 135
{{ amount_with_space_separator }} 1 134,65
{{ amount_with_period_and_space_separator }} 1 134.65

মুদ্রা ফরম্যাটিংয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ

মুদ্রা ফরম্যাটিংয়ের ক্ষেত্রে নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:

  • মুদ্রা ফরম্যাটিংয়ের সেটিংস শুধুমাত্র আপনার স্টোরের বেস মুদ্রার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি একাধিক মুদ্রা ব্যবহার করেন, তাহলে অন্য মুদ্রাগুলো কীভাবে প্রদর্শিত হবে তার ওপর এই সেটিংসগুলোর কোনো প্রভাব পড়বে না।
  • আপনি যে মুদ্রা ফরম্যাটই বেছে নিন না কেন, আপনার স্টোরের চেকআউটে সব সময় দশমিক স্থান দেখানো হয়।
  • নিচের মুদ্রাগুলো ডিফল্টভাবে amount_no_decimals ফরম্যাটিং বিকল্প দিয়ে শুরু হয়, তবে আপনি চাইলে সেগুলোকে অন্য কোনো ফরম্যাটিং বিকল্পে পরিবর্তন করতে পারেন: BIF, CLP, DJF, GNF, ISK, JPY, KMF, KRW, PYG, RWF, UGX, UYI, VND, VUV, XAF, XOF, XPF।
  • amount_no_decimals মুদ্রা ফরম্যাটিং বিকল্পটির থাউজ্যান্ডস সেপারেটর মূলত মুদ্রা কোডের আন্তর্জাতিক মান অনুযায়ী নির্ধারিত হয়।
  • দশমিক সংখ্যা 50 বা তার বেশি হলে, রাউন্ড করা মুদ্রা ফরম্যাটগুলো উপরের দিকে রাউন্ড করা হয়।
  • দশমিক সংখ্যা 50 এর কম হলে, রাউন্ড করা মুদ্রা ফরম্যাটগুলো নিচের দিকে রাউন্ড করা হয়।

আপনার মুদ্রা ফরম্যাটিং পরিবর্তন করুন

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস-এ যান।

  2. সাধারণ-এ ক্লিক করুন।

  3. স্টোরের ডিফল্ট বিভাগে, Horizontal menu-এ ক্লিক করুন এবং তারপর মুদ্রা ফরম্যাটিং পরিবর্তন করুন-এ ক্লিক করুন।

  4. প্রতিটি ফিল্ডে, {{amount}}-কে পরিবর্তন করে বিকল্পের টেবিল থেকে আপনার কাঙ্ক্ষিত মুদ্রা ফরম্যাটটি বসান।

  5. সেভ-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, Menu-এ ট্যাপ করুন এবং তারপর Settings সেটিংস-এ ট্যাপ করুন।

  2. স্টোরের সেটিংস বিভাগে, সাধারণ-এ ট্যাপ করুন।

  3. স্টোরের ডিফল্ট বিভাগে, Horizontal menu-এ ট্যাপ করুন এবং তারপর মুদ্রা ফরম্যাটিং পরিবর্তন করুন-এ ট্যাপ করুন।

  4. প্রতিটি ফিল্ডে, {{amount}}-কে পরিবর্তন করে বিকল্পের টেবিল থেকে আপনার কাঙ্ক্ষিত মুদ্রা ফরম্যাটটি বসান।

  5. সেভ বা ✓-এ ট্যাপ করুন।

আপনার থিম সেটিংসে মুদ্রা কোড চালু করুন

যে থিমগুলো Shopify থেকে পাওয়া বিনামূল্যের থিম সেগুলো ব্যবহার করে আপনি আপনার অনলাইন স্টোরে দামের সাথে মুদ্রা কোড প্রদর্শন করতে বা লুকাতে পারবেন।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে অনলাইন স্টোর-এ যান।

  2. আপনি যে থিমটি সম্পাদনা করতে চান তার পাশে থাকা থিম সম্পাদনা করুন-এ ক্লিক করুন।

  3. থিম সেটিংস-এ ক্লিক করুন।

  4. মুদ্রা ফরম্যাট-এ ক্লিক করুন।

  5. মুদ্রা কোড বিভাগে, মুদ্রা কোড দেখান নির্বাচন করুন বা নির্বাচন বাতিল করুন।

  6. সেভ-এ ক্লিক করুন।

ট্রাবলশুটিং

আপনার অনলাইন স্টোরে মুদ্রা বা মূল্য নির্ধারণ যেভাবে প্রদর্শিত হয়, তাতে সমস্যার কারণ হতে পারে নিচের বিষয়গুলো:

  • ভুল মুদ্রা ফরম্যাটিং
  • তৃতীয়-পক্ষ বা কাস্টম থিমের কোড
  • তৃতীয়-পক্ষ বা কাস্টম অ্যাপের কোড

সমস্যাটি ট্রাবলশুট করার জন্য আপনি কয়েকটি ধাপ অনুসরণ করতে পারেন:

যদি আসল থিমে সমস্যাটি থেকে যায়, কিন্তু একটি অসম্পাদিত Shopify থিমে সমস্যাটির সমাধান হয়, তাহলে কাস্টম থিম বা অ্যাপ কোডের কারণে সমস্যাটি হতে পারে। আরও ট্রাবলশুটিংয়ের জন্য আপনি আপনার থিমের ডেভেলপার বা প্রাসঙ্গিক অ্যাপ ডেভেলপারের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার থিমের জন্য কোথায় সহায়তা পাবেন এবং অ্যাপের জন্য সাহায্য পাওয়া সম্পর্কে আরও জানুন।

আপনি যদি নিশ্চিত হন যে আপনার মুদ্রা এবং মুদ্রা ফরম্যাটিং সঠিক আছে, এবং তারপরও কোনো অসম্পাদিত Shopify থিমে সমস্যাটি থেকে যায়, তাহলে আপনি Shopify সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে পারেন।