আন্তর্জাতিক শিপিংয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়

নির্দিষ্ট কিছু দেশ এবং অঞ্চলে আন্তর্জাতিক শিপিংয়ের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। এসব এলাকায় শিপিং করার জন্য আপনার কী কী পরিবর্তন করতে হতে পারে, তা নির্ধারণ করতে নিচের দেশগুলো পর্যালোচনা করুন। আন্তর্জাতিক শিপিংয়ের নির্দিষ্ট নিয়মাবলি রয়েছে, এমন স্থানগুলোর সম্পূর্ণ তালিকা এই পেজটিতে নেই। যেসব দেশ এবং অঞ্চলে আপনি শিপ করতে চান, সেখানকার গ্রাহকদের কাছ থেকে অর্ডার গ্রহণ করার আগে সবসময় সেই অঞ্চলের শিপিং আইনগুলো নিয়ে যাচাই করে দেখুন।

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিপিং

আপনার শিপিং সেটআপের উপর ভিত্তি করে, কানাডা থেকে যুক্তরাষ্ট্রে শিপ করার জন্য আপনি Shopify-এ যেসব শিপিং ক্যারিয়ার ব্যবহার করতে পারেন, সেগুলো পর্যালোচনা করুন:

  • আপনি যদি যুক্তরাষ্ট্রে শিপমেন্টের জন্য DAP (ডেলিভারড অ্যাট প্লেস) শিপিং ব্যবহার করেন, তবে DAP বা DDP ব্যবহার করে Shopify-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে শিপমেন্ট করার জন্য আপনার শিপিং ক্যারিয়ারের বিকল্পগুলোতে বৈচিত্র্য আনার কথা বিবেচনা করুন:
  • আপনি যদি যুক্তরাষ্ট্রে শিপমেন্টের জন্য DDP (ডেলিভারড ডিউটি পেইড) শিপিং ব্যবহার করেন, তবে আপনি যুক্তরাষ্ট্রে শিপ করার জন্য Canada Post DDP অথবা DHL Express DDP ব্যবহার করতে পারেন।

পোস্টাল ক্যারিয়ার শুল্ক গণনা এবং CUSMA কমপ্লায়েন্স সম্পর্কে বোঝা

কমার্শিয়াল বা বাণিজ্যিক ক্যারিয়ারগুলোর চেয়ে পোস্টাল ক্যারিয়ারগুলো (যেমন- Canada Post) শুল্ক গণনার ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকে, যা CUSMA (কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তি)/USMCA (যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি)-এর মতো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিগুলো কীভাবে প্রয়োগ করা হবে, তার উপর প্রভাব ফেলে।

আপনার পণ্যের হারমোনাইজড সিস্টেম (HS) কোড বা CUSMA কমপ্লায়েন্স স্ট্যাটাস যা-ই হোক না কেন, পোস্টাল ক্যারিয়ারগুলিকে উৎস দেশের ওপর ভিত্তি করে একটি ফ্ল্যাট ট্যারিফ রেট চার্জ করতে হবে। আপনার পণ্যগুলি CUSMA-এর অগ্রাধিকারমূলক রেটের যোগ্য হোক বা না হোক, মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো Canada Post-এর শিপমেন্টের ওপর US গ্লোবাল সারচার্জ ডিউটির (Sec 122) ভিত্তিতে একটি ফ্ল্যাট রেট শুল্ক চার্জ করা হয়। এর মানে হলো আপনার পণ্যগুলি CUSMA-সম্মত হওয়া এবং আপনার কাছে সঠিক ডকুমেন্টেশন থাকা সত্ত্বেও পোস্টাল ক্যারিয়ারগুলি চুক্তির অগ্রাধিকারমূলক রেট প্রয়োগ করতে পারে না। এটি পোস্টাল সিস্টেমের একটি সীমাবদ্ধতা এবং আপনার সেটআপের কোনো ত্রুটি নয়।

তবে আপনি আপনার Shopify অ্যাডমিনে পোস্টাল ডিউটি রেট চালু করতে পারেন। এটি চালু থাকলে এই সেটিং মার্কিন যুক্তরাষ্ট্রে শিপ করা প্যাকেজগুলির জন্য অ্যাড ভ্যালোরেম (শিপমেন্টের কনটেন্টের মূল্যের ওপর ভিত্তি করে) এবং উৎস দেশের ওপর ভিত্তি করে শুল্ক গণনা করে। এই সেটিং সম্পর্কে আরও জানতে, পোস্টাল ডিউটি রেট দেখুন। পোস্টাল ডিউটি রেট ব্যবহার করতে, আপনার পণ্যগুলিতে একটি উৎস দেশ যোগ করা হয়েছে কি না তা নিশ্চিত করুন। আপনার পণ্যের জন্য একটি HS কোড এবং একটি উৎস দেশ, এই দুটিই না থাকলে শুল্ক গণনা করা হয় না।

CUSMA অগ্রাধিকারমূলক হারের সুবিধা নিতে, DDP শিপমেন্টের জন্য DHL Express-এর মতো কমার্শিয়াল ক্যারিয়ারগুলো ব্যবহার করুন। কমার্শিয়াল ক্যারিয়ারগুলো সঠিক শুল্কের হার গণনা করার জন্য HS কোড এবং অগ্রাধিকারমূলক চুক্তি প্রয়োগ করতে পারে।

ChitChats বা Stallion Express-এর মতো রিশিপিং পরিষেবাগুলোকে কমার্শিয়াল ক্যারিয়ার হিসেবে বিবেচনা করা হয় এবং এগুলো শিপিং লেবেলে অগ্রাধিকারমূলক চুক্তির হার প্রয়োগ করতে পারে।

শুল্ক গণনার জন্য পোস্টাল ক্যারিয়ারগুলো HS কোড ব্যবহার না করলেও আপনার পণ্যগুলোতে HS কোড যোগ করার বিষয়টি বিবেচনা করুন। কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য HS কোডের প্রয়োজন হতে পারে এবং কমার্শিয়াল ক্যারিয়ারগুলো নির্ভুল শুল্ক গণনার জন্য এগুলো ব্যবহার করে থাকে।

আন্তর্জাতিকভাবে শিপ করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ

আপনি যদি আন্তর্জাতিকভাবে আপনার পণ্য বিক্রি করেন, তবে শিপিং ক্যারিয়ারের সীমাবদ্ধতা এবং সীমান্ত বন্ধ থাকার কারণে পরিবর্তিত নিয়মাবলি দ্বারা আপনি প্রভাবিত হতে পারেন। নিশ্চিত করুন যে, উপলভ্য পরিষেবাগুলো অনুযায়ী আপনার শিপিং সেটিংস আপ-টু-ডেট আছে।

আপনি গ্রাহকদের যেসব শিপিং বিকল্প অফার করছেন, তা আসলেই দেওয়া সম্ভব কি না, তা নিশ্চিত করতে আপনার হয়তো শিপিং সেটিংসে পরিবর্তন আনতে হতে পারে। আপনার শিপিং সেটিংসে কোনো পরিবর্তন করার প্রয়োজন হলে, আপনাকে অবশ্যই আপনার গ্রাহকদেরকে এই পরিবর্তনের বিষয়টি জানাতে হবে।

আপনার শিপিংয়ের সীমাবদ্ধতাগুলো চেক করুন

সীমান্ত ও শিপিংয়ের সীমাবদ্ধতাগুলো যেকোনো সময় পরিবর্তিত হতে পারে এবং এটি গ্রাহকের অর্ডার পূরণ করার ক্ষেত্রে আপনার সক্ষমতাকে প্রভাবিত করতে পারে। আপনি যেসব দেশে শিপ করেন, তার প্রতিটির সীমান্ত পরিস্থিতি ও স্থানীয় শিপিং ক্যারিয়ারের তথ্য চেক করে নিশ্চিত হন যে, আপনি এখনও আপনার গ্রাহকদের কাছে শিপ করতে পারবেন।

যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো শিপমেন্টের ক্ষেত্রে ডি মিনিমিস আর প্রযোজ্য নয়, তাই কিছু ক্যারিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে শিপিং সীমিত বা বন্ধ করে দিতে পারে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে শিপ করলে আপনার ক্যারিয়ার প্রভাবিত হয়নি বলে নিশ্চিত করুন।

আপনি যদি কোনো দেশে শিপ করতে না পারেন, তবে আপনি কোথায় কোথায় অর্ডারগুলো শিপ করতে পারবেন, তা প্রদর্শন করতে আপনার শিপিং প্রোফাইল আপডেট এবং এডিট করতে হবে।

আপনার কিছু অর্ডার পূরণের ক্ষেত্রে আপনি কোনো তৃতীয়-পক্ষের ওপর নির্ভর করলে, তারা অর্ডারগুলো পূরণ করতে পারবে কি না, তা চেক করে নিতে হবে। অর্ডার পূরণে তৃতীয়-পক্ষের সক্ষমতার ওপর ভিত্তি করে আপনার স্টোরে অফার করা পণ্যগুলো আপডেট ও পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।

শিপিংয়ে কোনো পরিবর্তন হলে আপনার গ্রাহকদের আপডেট জানান

সীমান্ত বন্ধ থাকা বা শিপিং ক্যারিয়ারের সীমাবদ্ধতার কারণে কোনো অর্ডার পূরণ করার ক্ষেত্রে আপনার সক্ষমতায় কোনো পরিবর্তন আসলে, আপনাকে অবশ্যই পরিবর্তনের বিষয়টি আপনার গ্রাহকদের জানাতে হবে।

গ্রাহকদের অর্ডার পৌঁছাতে দেরি হতে পারে তা জানাতে আপনি তাদের ইমেইল করতে পারেন। গ্রাহকদের সাথে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে আশ্বস্ত হন যে, আপনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তাদের অর্ডার ডেলিভারির বিষয়ে যত্নশীল। নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতি দ্বারা অর্ডার প্রভাবিত হতে পারে, সে সম্পর্কে গ্রাহকদের আগে থেকে জানালে সেটি তাদের প্রত্যাশা পরিচালনা করতেও সহায়তা করে।

চেকআউটে আঞ্চলিক ঠিকানার উপাদানগুলি

আঞ্চলিক ঠিকানার উপাদানগুলি চেকআউট শিপিং এবং বিলিং ঠিকানার ফর্মটিকে আলাদা ফিল্ডে বিভক্ত করে, যা গ্রাহকের দেশ বা অঞ্চলের ঠিকানার ফর্ম্যাটের সাথে মিলে যায়। দেশ বা অঞ্চলের ওপর নির্ভর করে, এই ফিল্ডগুলি ঠিকানা ফিল্ড, অ্যাপার্টমেন্ট, স্যুট ইত্যাদি ফিল্ড বা উভয়টি প্রতিস্থাপন করে।

চেকআউটের সময় গ্রাহক নিম্নলিখিত দেশ বা অঞ্চলগুলির মধ্যে একটি নির্বাচন করলেই শুধু আঞ্চলিক ঠিকানার উপাদানগুলি দেখানো হয়। প্রতিটি দেশ বা অঞ্চল যেসব ফিল্ড দেখায় এবং চেকআউটে প্রতিটি ফিল্ডের জন্য গ্রাহকরা যে লেবেল দেখেন, নিচের সারণিতে তার তালিকা দেওয়া হয়েছে। প্রতিটি কলামের শিরোনামে Shopify API-তে ব্যবহৃত ফিল্ডের নামও দেখানো হয়, যা ডেভেলপারদের তখন প্রয়োজন হয়, যখন তারা ঠিকানার ডেটা নিয়ে কাজ করে এমন অ্যাপ বা ইন্টিগ্রেশন তৈরি করেন। ফাঁকা ঘরের অর্থ হলো, ওই দেশ বা অঞ্চলটি সেই ফিল্ড দেখায় না।

প্রতিটি সমর্থিত দেশ বা অঞ্চলের জন্য আঞ্চলিক ঠিকানার উপাদানের ফিল্ড এবং সেগুলির চেকআউট লেবেল
দেশ বা অঞ্চলরাস্তার নাম (streetName)ভবনের নম্বর (streetNumber)অতিরিক্ত তথ্য (additionalInformation)জেলা (district)
ব্রাজিলরাস্তাভবনের নম্বরঅ্যাপার্টমেন্ট, স্যুট ইত্যাদিএলাকা
কুয়েত অ্যাপার্টমেন্ট, স্যুট ইত্যাদিব্লক
পানামা অ্যাপার্টমেন্ট, স্যুট ইত্যাদিজেলা
পেরু অ্যাপার্টমেন্ট, স্যুট ইত্যাদিজেলা
ফিলিপাইন অ্যাপার্টমেন্ট, স্যুট ইত্যাদিবারাঙ্গে

এইসব দেশ ও অঞ্চলে রাস্তার নাম, ভবনের নম্বর এবং জেলার ফিল্ডগুলি আবশ্যক। চেকআউটে এগিয়ে যাওয়ার আগে গ্রাহকদের এগুলি পূরণ করতে হবে। এই ফিল্ডগুলির মধ্যে কোনগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে বা সেগুলি আবশ্যক কি না, তা আপনি পরিবর্তন করতে পারবেন না।

আঞ্চলিক ঠিকানার উপাদানগুলির ক্ষেত্রে বিবেচ্য বিষয়

চেকআউটে আঞ্চলিক ঠিকানার উপাদানগুলোর ক্ষেত্রে নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:

  • Apple Pay-এর মতো নির্দিষ্ট কিছু দ্রুত চেকআউট বিকল্পের ক্ষেত্রে আঞ্চলিক ঠিকানার উপাদানগুলো দেখানো হয় না। গ্রাহকেরা যখন এই বিকল্পগুলো ব্যবহার করে চেকআউট করেন, তখন এর পরিবর্তে সাধারণ ঠিকানার ফিল্ডগুলো ব্যবহার করা হয়।
  • নিচের যেকোনো ক্ষেত্রে আপনার স্টোরের চেকআউটে আঞ্চলিক ঠিকানার উপাদানগুলো উপলভ্য থাকে না:
    • আগের একটি বিকল্প সমাধান হিসেবে আপনার চেকআউট ঠিকানার ফিল্ডগুলোর ডিফল্ট লেবেলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। এর ফলে চেকআউটের সময় ডুপ্লিকেট ফিল্ড দেখানো প্রতিরোধ করা যায়।
    • আপনি যদি এমন কোনো অ্যাপ বা কাস্টমাইজেশন ব্যবহার করেন যা ঠিকানার তথ্য পড়ে বা এডিট করে। এটি সেইসব অ্যাপ বা কাস্টমাইজেশনে হওয়া দ্বন্দ্ব রোধ করে, যেগুলো ঠিকানার ফিল্ডের ডেটার ওপর নির্ভর করে। তবে Checkout Blocks একটি ব্যতিক্রম এবং এটি আঞ্চলিক ঠিকানার উপাদানগুলোর উপলভ্যতার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না।

চেকআউটে অতিরিক্ত ট্যাক্স ফিল্ড

আপনি যদি নির্দিষ্ট কিছু দেশ এবং অঞ্চলের গ্রাহকের কাছে বিক্রি করেন, তাহলে চেকআউট-এ অতিরিক্ত আবশ্যক ফিল্ডগুলো দেখানো হতে পারে। প্রাসঙ্গিক দেশ এবং চেকআউটের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে অতিরিক্ত ট্যাক্স ফিল্ড আছে এমন দেশ এবং অঞ্চল অংশটি দেখুন। গ্রাহক একটি সম্পূর্ণ, বৈধ শিপিংয়ের ঠিকানা প্রবেশ করানোর পর এই ফিল্ডগুলো দেখানো হয়, যেগুলো অতিরিক্ত তথ্য (Additional Information) শিরোনামের একটি বিভাগে পেমেন্টের বিবরণের সাথে গ্রুপ করা থাকে। শুধু কোনো দেশ বা অঞ্চল নির্বাচন করলেই ফিল্ডগুলো দেখা যায় না।

এসব দেশ এবং অঞ্চলের গ্রাহক এই ফিল্ডগুলোতে অতিরিক্ত তথ্য প্রবেশ করান। আপনার গ্রাহক যদি এমন কোনো বিদেশি নাগরিক হন যাঁর কাছে নির্দিষ্ট কোনো দেশ বা অঞ্চলের বাসিন্দাদের জন্য প্রযোজ্য তথ্য নেই, তাহলে তিনি এই ফিল্ডগুলোতে নিজের পাসপোর্ট নম্বর দিতে পারেন, তবে নিচের ক্ষেত্রগুলো এর ব্যতিক্রম:

  • ব্রাজিল: গ্রাহককে অবশ্যই একটি বৈধ Cadastro de Pessoas Físicas (CPF) বা Cadastro Nacional da Pessoa Jurídica (CNPJ) নম্বর দিতে হবে। পাসপোর্ট নম্বর গ্রহণ করা হয় না।
  • ইতালি: CF ফিল্ডে কেবল একটি Codice Fiscale গ্রহণ করা হয়। ফিল্ডটি ঐচ্ছিক, তাই যাদের এটি নেই, তারা চাইলে ফিল্ডটি খালি রাখতে পারেন।

গ্রাহক কোনো অর্ডার প্লেস করার পর, অর্ডারের বিবরণের পেজে অতিরিক্ত তথ্যগুলো দেখানো হয়।

অতিরিক্ত ট্যাক্স ফিল্ডগুলোর জন্য বিবেচ্য বিষয়

চেকআউটে অতিরিক্ত ট্যাক্স ফিল্ডগুলোর ক্ষেত্রে নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:

  • অতিরিক্ত ট্যাক্স ফিল্ডগুলো কেবল অনলাইন স্টোরে দেখানো হয়। এগুলো Shopify POS বা মোবাইল অ্যাপে দেখানো হয় না।
  • আর্লি অ্যাক্সেস থাকা ফিল্ডগুলো ছাড়া, অন্যান্য অতিরিক্ত ট্যাক্স ফিল্ড সব স্টোরের জন্য ডিফল্টভাবে চালু থাকে। আর্লি অ্যাক্সেস ফিল্ডগুলো কেবল আপনি অনুরোধ করলেই চালু করা হয়। অতিরিক্ত ট্যাক্স ফিল্ডগুলো চালু বা বন্ধ করার কোনো সেটিংস আপনার Shopify অ্যাডমিনে নেই এবং আপনার চেকআউট ফর্মের বিকল্প এগুলো নিয়ন্ত্রণ করে না।
  • আপনি কোন দেশ, অঞ্চল, বা আলাদা ফিল্ডগুলো দেখানো হবে তা বেছে নিতে পারবেন না। প্রযোজ্য সব দেশ এবং অঞ্চলের জন্য অতিরিক্ত ট্যাক্স ফিল্ডগুলো একসাথে চালু বা বন্ধ করা হয়।
  • অতিরিক্ত ট্যাক্স ফিল্ডগুলো বন্ধ করতে বা সেগুলোকে পুনরায় চালু করতে, Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।
  • আপনি অ্যাডমিনে কোনো অর্ডারের ট্যাক্স ফিল্ড এডিট করতে পারবেন না। কেবল orderUpdate মিউটেশন ব্যবহার করেই আপডেট করা যাবে। আপনার গ্রাহক ভুল তথ্য দিলে, আপনি বিবরণ আপডেট করতে একটি অ্যাপ ব্যবহার করতে পারেন, অথবা অর্ডারটি বাতিল করে গ্রাহককে পুনরায় অর্ডার করতে বলতে পারেন। GraphQL Admin API ব্যবহার করে কীভাবে ট্যাক্স ফিল্ড আপডেট করতে হয় তা জানতে অঞ্চলভিত্তিক ফিল্ড ব্যবহার করে অর্ডারে স্থানীয়ভাবে প্রয়োজনীয় ডেটা যোগ করুন অংশটি দেখুন।
  • আপনি যদি অতিরিক্ত ট্যাক্স ফিল্ড ব্যবহার করে এমন কোনো দেশ বা অঞ্চলে শিপ করেন, তবে আপনাকে শিপিং লেবেলে গ্রাহকের তথ্য যোগ করতে হতে পারে। শিপিং লেবেলে অতিরিক্ত তথ্য না থাকলে প্যাকেজগুলো ধ্বংস করা হতে পারে অথবা ফেরত আসতে পারে।
  • ব্রাজিল বা চীনে শিপ করা অর্ডারের ক্ষেত্রে Shipping with DHL Express-এর মাধ্যমে কেনা শিপিং লেবেলগুলোতে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যোগ করা হয়। আপনি যদি তৃতীয়-পক্ষ শিপিং ক্যারিয়ারের মাধ্যমে শিপিং লেবেল কেনেন, অথবা কোনো সরবরাহকারী আপনার হয়ে লেবেল কেনেন, তাহলে তারা যাতে শিপিং লেবেলে অতিরিক্ত তথ্য যোগ করেন তা নিশ্চিত করতে আপনার পরিষেবার সাথে যোগাযোগ করুন।
  • Managed Markets ব্যবহার করে সম্পন্ন হওয়া আন্তর্জাতিক অর্ডারের ক্ষেত্রে, ব্রাজিল, চীন এবং দক্ষিণ কোরিয়াসহ যেসব দেশে গ্রাহকের ট্যাক্স ID আবশ্যক, সেখানে তা কমার্শিয়াল ইনভয়েসে যোগ করা হবে।

অতিরিক্ত ট্যাক্স ফিল্ড আছে এমন দেশ এবং অঞ্চল

চেকআউটে শিপিং শর্তাবলী ও প্রয়োজনীয় তথ্যসহ অতিরিক্ত ট্যাক্স ফিল্ড প্রদর্শন করে এমন দেশ ও অঞ্চলগুলো
দেশ/অঞ্চলশিপিংয়ের উৎস/গন্তব্যআবশ্যক তথ্য
ব্রাজিলগন্তব্য হলো ব্রাজিল

Cadastro de Pessoas Físicas (CPF) বা Cadastro Nacional da Pessoa Jurídica (CNPJ)

আপনি ব্রাজিলে থাকলে, গ্রাহকের জন্য সরকারি ইনভয়েস ইস্যু করার সময় আপনাকে অবশ্যই CPF/CNPJ নম্বর ব্যবহার করতে হবে। আপনি ব্রাজিলের বাইরে থাকলে, আপনাকে অবশ্যই শিপিং লেবেলে গ্রাহকের CPF/CNPJ নম্বর যোগ করতে হবে। এই ফিল্ডে শুধু একটি বৈধ CPF বা CNPJ নম্বর গ্রহণ করা হয়। পাসপোর্ট নম্বর গ্রহণ করা হয় না, তাই CPF বা CNPJ নম্বর ছাড়া গ্রাহকরা চেকআউট সম্পূর্ণ করতে পারবেন না।

চীনগন্তব্য হলো চীন, চীনের বাইরে থেকে সম্পন্ন করা হয়People's Republic of China Resident Identity Card (resident ID)
ইতালিগন্তব্য হলো ইতালি, শপের বিলিংয়ের দেশ ইতালি

Codice Fiscale (CF) এবং Posta Elettronica Certificata (PEC)

এই ফিল্ডগুলো বাধ্যতামূলক নয়, কারণ প্রতিটি লেনদেনের জন্য ইনভয়েসের প্রয়োজন হয় না। আপনি ইতালিতে অবস্থান করলে এবং আপনার গ্রাহক এই ফিল্ডগুলোতে তথ্য দিলে, ট্যাক্সের নিয়মকানুন এবং নিয়ন্ত্রণের জন্য আপনাকে অবশ্যই আপনার গ্রাহককে একটি ইনভয়েস ইস্যু করতে হবে। চেকআউটে ফিল্ডগুলো পূরণ করা হয়ে থাকলে, অর্ডারের বিবরণের পেজে একটি ব্যানার দেখানো হয়।

মেক্সিকো গন্তব্য হলো মেক্সিকো, মেক্সিকোর বাইরে থেকে সম্পন্ন করা হয়

Registro Federal de Contribuyentes (RFC)

দক্ষিণ কোরিয়াগন্তব্য হলো দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়ার বাইরে থেকে সম্পন্ন করা হয়Personal Customs Clearance Code (PCCC)

নিচের দেশ ও অঞ্চলগুলোতে আর্লি অ্যাক্সেসে অতিরিক্ত ট্যাক্স ফিল্ডগুলো উপলভ্য আছে:

আর্লি অ্যাক্সেসে থাকা অতিরিক্ত ট্যাক্স ফিল্ড আছে এমন দেশ এবং অঞ্চল
দেশ/অঞ্চলশিপিংয়ের উৎস/গন্তব্যআবশ্যক তথ্য
চিলি গন্তব্য চিলিRol Único Tributario (RUT)
কলম্বিয়া গন্তব্য কলম্বিয়াCédula (শনাক্তকরণ নম্বর) এবং Tipo Cédula (শনাক্তকরণের ধরন)
কোস্টা রিকা গন্তব্য কোস্টা রিকাIdentificación (শনাক্তকরণ নম্বর)
ইকুয়েডর গন্তব্য ইকুয়েডরCédula de Identidad (CI) বা Registro Único de Contribuyentes (RUC)
গুয়াতেমালা গন্তব্য গুয়াতেমালাNúmero de Identificación Tributaria (NIT)
ইন্দোনেশিয়া গন্তব্য ইন্দোনেশিয়াNomor Pokok Wajib Pajak (NPWP)
মালয়েশিয়া গন্তব্য মালয়েশিয়াTax Identification Number (TIN) বা রেজিস্ট্রেশন নম্বর
মেক্সিকো গন্তব্য মেক্সিকো, শপের বিলিংয়ের দেশ মেক্সিকো

Registro Federal de Contribuyentes (RFC), Régimen Fiscal (শনাক্তকরণের ধরন) এবং Uso de CFDI (ট্যাক্স ব্যবহার)

এই ফিল্ডগুলো বাধ্যতামূলক নয়, কারণ প্রতিটি লেনদেনের ক্ষেত্রে ইনভয়েসের প্রয়োজন হয় না। আপনি যদি মেক্সিকোতে থাকেন এবং আপনার গ্রাহক এই ফিল্ডগুলোতে তথ্য লিখেন, তাহলে ট্যাক্সের নিয়মকানুন ও নিয়ন্ত্রণের জন্য আপনাকে অবশ্যই গ্রাহকের জন্য একটি ইনভয়েস ইস্যু করতে হবে। চেকআউটে ফিল্ডগুলো পূরণ করা হলে, অর্ডারের বিবরণের পেজে একটি ব্যানার প্রদর্শিত হবে।

প্যারাগুয়ে গন্তব্য প্যারাগুয়েCédula de Identidad Civil (CI) বা Registro Único del Contribuyente (RUC)
পেরু গন্তব্য পেরুDocumento Nacional de Identidad (DNI), Registro Único del Contribuyente (RUC), বা Carné de Extranjería (CE)
পর্তুগাল গন্তব্য পর্তুগালNúmero de Identificação Fiscal (NIF)
স্পেন গন্তব্য স্পেনNúmero de Identificación Fiscal (NIF) বা Documento Nacional de Identidad (DNI)
তাইওয়ান গন্তব্য তাইওয়ান, সম্পন্ন করা হয় তাইওয়ানের বাইরে থেকেজাতীয় ID নম্বর
তুরস্ক গন্তব্য তুরস্কTürkiye Cumhuriyeti Kimlik Numarası (T.C. Kimlik No.)

চেকআউটে অতিরিক্ত ট্যাক্স ফিল্ডগুলো কীভাবে প্রদর্শিত হবে তা কাস্টমাইজ করতে আপনি থিম এডিটর ব্যবহার করতে পারেন।

কীভাবে GraphQL Admin API ব্যবহার করে ট্যাক্স ফিল্ড তৈরি এবং কোয়েরি করতে হয় তা সম্পর্কে জানুন।

আন্তর্জাতিক শিপিংয়ে বিঘ্ন

আপনি কোথায় শিপ করছেন তার উপর নির্ভর করে, আপনাকে শিপিংয়ের সারচার্জ, বিঘ্ন বা পরিষেবা স্থগিতাদেশের সম্মুখীন হতে পারে। আপনার ক্যারিয়ারের শিপিং অ্যালার্ট পেজ দেখে অথবা তাদের সহায়তা টিমের সাথে যোগাযোগ করে আপনি শিপিং কার্যক্রমে বিঘ্ন ঘটার বিষয়টি পর্যবেক্ষণ করতে পারেন।