Shopify পরিষেবার সাহায্যে আন্তর্জাতিক শিপিং
আন্তর্জাতিকভাবে শিপিংয়ের জন্য নির্দিষ্ট কয়েকটি দেশে Shopify-এর পরিষেবা উপলভ্য রয়েছে।
আপনার ব্যবসা যদি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা বা অস্ট্রেলিয়ায় হয়, তাহলে আন্তর্জাতিকভাবে শিপ করতে সাহায্য নেওয়ার জন্য আপনি শিপিং লেবেল ব্যবহার করতে পারেন।
আপনার ব্যবসা যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডায় হয়, তাহলে যোগ্যতার ওপর নির্ভর করে আপনি হয়তো Shopify Fulfillment Network ব্যবহার করতে পারবেন।
শিপিং লেবেল
শিপিং লেবেলের সাহায্যে আপনি সরাসরি আপনার Shopify অ্যাডমিন থেকে আন্তর্জাতিক শিপিং লেবেল কিনতে পারবেন। এগুলো আপনার গ্রাহকের অর্ডারের তথ্য ব্যবহার করে লেবেল তৈরি করতে এবং প্রয়োজনীয় যেকোনো কাস্টমস ফর্ম পূরণ করতে আপনাকে সাহায্য করে। শিপিং লেবেল সম্পর্কে আরও জানুন।
Shopify Fulfillment Network
Shopify Fulfillment Network অ্যাপটি এমন একটি সলিউশন যা আপনার পক্ষ থেকে Flexport-এর মাধ্যমে আপনার গ্রাহকদের কাছে পণ্য পাঠাতে পারে। আপনি Flexport-এ আপনার পণ্যগুলো পাঠান এবং কোনো গ্রাহক যখন অর্ডার দেন, তখন ওয়্যারহাউজ আপনার হয়ে সেটি শিপ করে। Shopify Fulfillment Network অ্যাপ সম্পর্কে আরও জানুন।