বট থেকে আপনার স্টোর সুরক্ষিত রাখা
আপনার স্টোরকে বট এবং অটোমেটেড ট্রাফিক থেকে সুরক্ষিত রাখতে Shopify একাধিক টুল ব্যবহার করে। ইন্টারনেটে বটের ব্যাপক ব্যবহার রয়েছে, কিছু বট উপকারী এবং অন্যগুলো ক্ষতিকারক হতে পারে। বটের ধরন সম্পর্কে আরও তথ্যের জন্য, বটের ধরন ও উদ্দেশ্য দেখুন।
এই নিবন্ধে আপনি জানতে পারবেন কীভাবে Shopify অটোমেটেড ট্রাফিক ও বট পরিচালনা করে এবং কীভাবে আপনি আপনার স্টোরে বটের প্রভাব কমাতে পারেন।
এই পেজে
কীভাবে Shopify আপনার স্টোরকে বট থেকে সুরক্ষিত রাখে
Shopify আপনার স্টোরকে বট থেকে সুরক্ষিত রাখতে Cloudflare পরিষেবা ব্যবহার করে। Shopify-এ আপনার অনলাইন স্টোরে আসা সমস্ত অনুরোধকে প্রথমে Cloudflare-এর মাধ্যমে যেতে হবে। আপনার স্টোরকে বেশিরভাগ স্বয়ংক্রিয় ট্রাফিক এবং বট থেকে সুরক্ষিত রাখতে Shopify বিভিন্ন বৈশিষ্ট্য ব্যবহার করে, যেমন Web Application Firewall (WAF) এবং Distributed Denial of Service (DDoS) প্রোটেকশন। আপনার স্টোরে Cloudflare সবসময় চালু থাকে এবং এর জন্য আপনাকে কোনো পদক্ষেপ নিতে হবে না।
মাঝে মাঝে, যেমন আচরণ স্বয়ংক্রিয় বলে মনে হলে বা কোনো ব্যবহারকারী ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN)-এর মাধ্যমে কানেক্ট করলে, আপনার Shopify স্টোর ভিজিট করার সময় ভিজিটররা Cloudflare যাচাইকরণ চ্যালেঞ্জ পেতে পারেন। যাচাইকরণ চ্যালেঞ্জটিতে লেখা থাকে “Your connection needs to be verified before you can proceed”, যা তাদেরকে কানেকশন যাচাই করার নির্দেশ দেয়। তারা যে মানুষ তা যাচাই করতে কয়েক সেকেন্ড সময় লাগে এবং এরপর ভিজিটররা স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারেন।
Shopify hCaptcha-ও ব্যবহার করে যা আপনার অনলাইন স্টোরের ভিজিটরদের আচরণ বিশ্লেষণ করতে সাহায্য করে। hCaptcha হলো একটি সুরক্ষা টুল যা বট থেকে আসা স্প্যাম ব্লক করে এবং বৈধ ব্যবহারকারীদের কোনো অপ্রয়োজনীয় ঝামেলা ছাড়াই আপনার কনটেন্ট বা পরিষেবা অ্যাক্সেস করতে দেয়। hCaptcha ব্যবহার করে আপনার স্টোর সুরক্ষিত রাখা সম্পর্কে আরও জানুন।
কার্ড পরীক্ষা ও বটের মাধ্যমে চেকআউটের কিছু সন্দেহজনক চেষ্টা পরিত্যক্ত চেকআউটের তালিকা থেকে ফিল্টার করে বাদ দেওয়া হয়। এ ধরনের সব চেষ্টা বাদ দেওয়া হয় না। পরিত্যক্ত চেকআউট পর্যালোচনা করা সম্পর্কে আরও জানুন।
আপনার স্টোরে বটের প্রভাব কমানো
আপনার Shopify স্টোরে বটের প্রভাব বুঝতে এবং তা কমাতে আপনি নিম্নলিখিত কৌশলগুলি ব্যবহার করতে পারেন:
- আপনার স্টোরে hCaptcha চালু আছে কিনা তা কনফার্ম করুন: সব Shopify স্টোরে বাই ডিফল্ট hCaptcha চালু করা থাকে। কন্ট্যাক্ট ও কমেন্ট ফর্ম এবং গ্রাহক অ্যাকাউন্ট পেজগুলিতে স্প্যাম বটের কার্যকলাপ সীমিত করতে hCaptcha চালু আছে কিনা তা কনফার্ম করুন।
- নিয়মিত আপনার থিম এবং অ্যাপ আপডেট করুন: লেটেস্ট প্যাচ এবং উন্নতিগুলি নিশ্চিত করতে নিয়মিত আপনার Shopify থিম এবং অ্যাপগুলি আপডেট করুন।
- ট্রাফিক অ্যানালিটিক্স নিরীক্ষণ করুন: বটের কার্যকলাপ নির্দেশ করতে পারে এমন কোনো স্পাইক বা প্যাটার্নের জন্য ট্রাফিক নিরীক্ষণ করতে Shopify অ্যানালিটিক্স বা Google Analytics ব্যবহার করুন।
- অর্ডারের ঝুঁকি মূল্যায়ন চালু করুন: প্রতারণামূলক অর্ডার কমাতে প্রতারণা থেকে সুরক্ষার কৌশল প্রয়োগ করুন। Shopify Payments ব্যবহার করলে, Fraud Control অ্যাপে আপনার নির্ধারণ করা চেকআউটের নিয়মগুলি চেকআউট থেকে অর্ডার তৈরি হওয়া আটকাতে পারে।
- আপনার স্টাফদের শিক্ষিত করুন: আপনার স্টোর পরিচালনা করা স্টাফরা যেন বট সম্পর্কে বুঝতে পারে এবং সেগুলিকে শনাক্ত করার উপায় জানে তা নিশ্চিত করুন।
- (শুধুমাত্র Plus) বট প্রোটেকশন চালু করুন: আপনার স্টোরটি Shopify Plus প্ল্যানে থাকলে, আপনি আপনার চেকআউটের জন্য বট প্রোটেকশন চালু করতে পারবেন।
বটের তৈরি পরিত্যক্ত চেকআউট এবং গ্রাহক প্রোফাইল পরিচালনা
স্টোরে বটের কার্যকলাপ থাকলেই যে অনলাইন স্টোর অনিরাপদ বা ত্রুটিপূর্ণ, কিংবা স্টোরের ক্রেডেনশিয়াল অন্য কারও হাতে পড়েছে, এমন নয়। অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বা এর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে মনে হলে, অবিলম্বে Shopify সহায়তার সঙ্গে যোগাযোগ করুন। সহায়তার সঙ্গে যোগাযোগ করার পর সম্ভব হলে নিরাপত্তা বিঘ্নিত হওয়া অ্যাকাউন্ট সুরক্ষিত করার ধাপগুলি সম্পূর্ণ করুন। অনলাইন স্টোরে বটের কার্যকলাপ শনাক্ত করা সম্পর্কে আরও জানুন।
নির্দিষ্ট কোনো পরিত্যক্ত চেকআউট নিজে মুছে ফেলতে পারবেন না। স্বয়ংক্রিয়ভাবে পরিত্যক্ত চেকআউট মুছে ফেলা সম্পর্কে আরও জানুন।
আপনি একসঙ্গে একাধিক গ্রাহক প্রোফাইল মুছে ফেলতে পারেন। গ্রাহক প্রোফাইল মুছে ফেলার সীমাবদ্ধতাগুলির কোনোটি প্রযোজ্য হলে সেই প্রোফাইল মুছে ফেলা হয় না। গ্রাহক প্রোফাইল একবার মুছে ফেললে তা আর ফিরিয়ে আনা যায় না।