রেস্তোরাঁকে অনলাইনে স্থানান্তর করা
অনলাইনে বিক্রি করলে তা আপনার রেস্তোরাঁয় ডাইনিংয়ের পাশাপাশি বা এর পরিবর্তে গ্রাহকদের তাদের খাবার পিকআপ করা, খাবার ডেলিভারি নেওয়া, বা অন্যদের সাথে শেয়ার করার জন্য গিফট কার্ড ক্রয় করার বিকল্প প্রদান করে। একটি অনলাইন উপস্থিতি আপনাকে গ্রাহকদের আপনার ব্যবসা সম্পর্কে আরও তথ্য, তাদের রিভিউ দেওয়ার জায়গা এবং আপনার ব্যবসার ইমেইলের জন্য সাইন আপ করার উপায় প্রদান করতে দেয়।
এই পেজে
আপনার অনলাইন স্টোর শুরু করুন
আপনার রেস্তোরাঁ অনলাইনে স্থানান্তর করতে, shopify.com -এ যান এবং ফ্রি ট্রায়ালের মাধ্যমে আপনার অনলাইন স্টোর শুরু করুন। আপনার ইমেইল, পাসওয়ার্ড এবং ব্যবসার নাম লিখুন। আপনার ব্যবসার নামটি আপনার স্টোরের ডিফল্ট URL-এ ব্যবহৃত হবে। আপনার ট্রায়াল শুরু করার পরে, আপনি আপনার ডিফল্ট URL-এর জন্য একটি বিদ্যমান URL কিনতে বা সংযুক্ত করতে পারেন।
একটি অনলাইন মেনু তৈরি করুন
আপনার রেস্তোরাঁর মেনু অনলাইনে তৈরি করতে, আপনাকে আপনার অনলাইন স্টোরে পণ্য এবং দাম যোগ করতে হবে। আপনার মেনু আইটেমগুলির জন্য বর্ণনামূলক শিরোনাম এবং সঠিক বিবরণ প্রয়োজন।
আপনার কতগুলি পণ্য যোগ করতে হবে এবং অনলাইনে সেগুলির বিষয়ে আগে থেকেই কোনো তথ্য আছে কি না, তার ওপর নির্ভর করে আপনার Shopify অ্যাকাউন্টে পণ্য অন্তর্ভুক্ত করার বিভিন্ন উপায় রয়েছে:
- Shopify অ্যাডমিনে সরাসরি পণ্য যোগ করতে, নতুন পণ্য যোগ করুন দেখুন।
- একটি CSV ফাইল ব্যবহার করে একসাথে একাধিক পণ্য যোগ করতে, CSV ফাইলের মাধ্যমে পণ্য ইমপোর্ট করা দেখুন।
- আপনার পণ্যগুলি যদি কোনো তৃতীয়-পক্ষ POS সফটওয়্যারে থাকে, তবে আপনি সম্পূর্ণ নতুন Shopify POS ব্যবহার করে সেগুলিকে Shopify-এ ইমপোর্ট করতে পারেন।
আপনার পণ্যগুলি যোগ করার পরে, আপনি সেগুলিকে কালেকশনে সাজাতে পারেন। কালেকশন আপনাকে আপনার ওয়েবসাইটের বিভিন্ন পেজে নির্দিষ্ট পণ্য হাইলাইট করতে, নির্দিষ্ট গ্রুপের পণ্যগুলিতে ডিসকাউন্ট কোড প্রয়োগ করতে বা আপনার হোমপেজে কিছু পণ্য ফিচার করতে দেয়। আরও তথ্যের জন্য, কালেকশন দেখুন।
গিফট কার্ড যোগ করুন
আপনার পণ্যের পাশাপাশি আপনি গিফট কার্ডও বিক্রি করতে পারেন। গিফট কার্ড হল আপনার ব্যবসার জন্য অনলাইনে বিক্রি করার একটি দ্রুত উপায়। আপনার গ্রাহকেরা গিফট কার্ড কিনতে পারেন, যা ইমেইলের মাধ্যমে ডেলিভারি করা হয়। ডিফল্টরূপে, আপনার তৈরি করা গিফট কার্ডের মেয়াদ কখনও শেষ হয় না।
আপনি যখন অনলাইনে কেনা যায় এমন নতুন পণ্য লঞ্চ করবেন বা স্থানীয় ডেলিভারি বা পিকআপের জন্য পণ্য উপলব্ধ করবেন, তখন গ্রাহকরা চেকআউটে গিফট কার্ড রিডিম করতে পারবেন। আরও তথ্যের জন্য, গিফট কার্ড বিক্রি করা দেখুন।
একটি থিম বেছে নিন
গ্রাহকদের সাথে অনলাইন স্টোর শেয়ার করার আগে আপনার রেস্তোরাঁর ব্র্যান্ডের প্রতিফলন ঘটায় এমন একটি থিম বেছে নেওয়া উচিত। স্টোর তৈরি করার সময় আপনার ইন্ডাস্ট্রি হিসেবে Restaurants নির্বাচন করলে, Crave থিম স্বয়ংক্রিয়ভাবে যোগ করা হবে।
Crave হলো Shopify-এর একটি বিনামূল্যের থিম। আপনার কাছে সীমিত সংখ্যক পণ্যের ফটোগ্রাফি বা ছোট ইনভেন্টরি থাকলেও আপনাকে দ্রুত অনলাইনে আনার জন্য Crave-এর ডিজাইন করা হয়েছে।
আপনার রেস্তোরাঁর জন্য Crave-এ নিম্নলিখিত সুবিধা রয়েছে:
- মোবাইল-অপ্টিমাইজ করা লেআউট এবং দ্রুত চেকআউটের বিকল্প দিয়ে সহজে যাতায়াতের সময় গ্রাহকদের কাছে বিক্রি করুন যা গ্রাহকদের ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি ট্যাবলেট ও স্মার্টফোনে কেনাকাটা সম্পূর্ণ করতে আমন্ত্রণ জানায়।
- ভিড় থেকে আলাদা করে নিজের পরিচিতি তৈরি করতে ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের জন্য নতুন বিভাগ এবং ব্লক ব্যবহার করুন।
- আপনার পণ্যের জন্য উপাদান, নির্দেশাবলী এবং পুষ্টি বিষয়ক তথ্য অন্তর্ভুক্ত করুন।
আপনি অন্য কোনো থিম বেছে নিতে চাইলে, Shopify থিম স্টোর থেকে একটি বেছে নিতে পারেন।
আপনি থিম এডিটর ব্যবহার করে আপনার থিমের ব্র্যান্ডিং, লেআউট এবং অন্যান্য সেটিংস কাস্টমাইজ করতে পারেন।
আপনার হোম পেজ কাস্টমাইজ করুন এবং পেজ তৈরি করুন
আপনার তৈরি করা প্রতিটি পণ্য এবং কালেকশনের জন্য অনলাইন স্টোরে স্বয়ংক্রিয়ভাবে একটি পেজ দেওয়া হয়, তবে আপনার হোম পেজ এবং অন্য কোনো অতিরিক্ত পেজ ম্যানুয়ালি সেট আপ করতে হবে। আপনি থিম এডিট করে এবং পেজ তৈরি করে এই পেজগুলো সেট আপ করতে পারবেন।
হোম পেজ
আপনার হোম পেজ সাধারণত প্রথম পেজ যা লোকজন অনলাইনে আপনার ব্যবসা খোঁজার সময় ব্যবহার করে। এই পেজে আপনার ব্র্যান্ডিং, ব্যবসার সময়, ডেলিভারির বিকল্প, বিশেষ অফার এবং গ্রাহকদের জানা প্রয়োজন এমন যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে।
আপনি নিজের হোম পেজে পণ্য এবং কালেকশনও যোগ করতে পারেন। আপনি যদি এক-পেজের স্টোরের জন্য অপ্টিমাইজ করা কোনো থিম ব্যবহার করেন, তবে এটি একমাত্র পেজ হতে পারে যা আপনি নিজের স্টোরে ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন।
আপনি থিম এডিটর ব্যবহার করে আপনার স্টোরের হোম পেজ এডিট করতে পারেন।
কাস্টম পেজ
আপনি অন্যান্য তথ্যের জন্য কাস্টম পেজ তৈরি করতে পারেন যা আপনার গ্রাহকদের আগ্রহী করতে পারে। অনেক ব্যবসার নিম্নলিখিত কাস্টম পেজ রয়েছে:
- আমাদের সম্পর্কে
- আমাদের সাথে যোগাযোগ করুন
- আমাদের মেনু সম্পর্কে
- ব্যবসার সময়
কাস্টম পেজগুলো কীভাবে তৈরি করবেন সে সম্পর্কে তথ্যের জন্য, পেজ দেখুন।
নীতির পেজ
নীতির পেজগুলো আপনার ব্যবসা কীভাবে কাজ করে তা গ্রাহকদের বুঝতে সাহায্য করে এবং ডেলিভারি, রিফান্ড ও গোপনীয়তা কীভাবে পরিচালনা করেন তা ব্যাখ্যা করে। এই নীতিগুলো আপনার চেকআউটে ডিফল্টভাবে প্রদর্শিত হয়, তবে আপনি ওয়েবসাইটের মেনুতে সেগুলোর সরাসরি লিঙ্ক তৈরি করতে পারেন।
অনেক নীতির জন্য টেমপ্লেট Shopify প্রদান করে, যা আপনি নিজের ব্যবসার সাথে মানানসই করে সামঞ্জস্য করতে পারবেন। নীতি তৈরি এবং এডিট করার বিষয়ে আরও তথ্যের জন্য, স্টোরের নীতি যোগ করা দেখুন।
পেমেন্ট এবং টিপস
অনলাইন স্টোরে কোনো অর্ডার গ্রহণ করার আগে, আপনাকে একটি পেমেন্ট প্রদানকারী সেট আপ করতে হবে। পেমেন্ট প্রদানকারী সেট আপ করার পরে, আপনি গ্রাহকদের অর্ডার দেওয়ার সময় তাদের কাছ থেকে টিপসও গ্রহণ করতে পারেন।
পেমেন্ট প্রদানকারী
আপনি যদি এমন কোনো দেশে Shopify অ্যাকাউন্টের জন্য সাইন আপ করেন যা Shopify Payments পেমেন্ট গেটওয়ের জন্য যোগ্য, তাহলে আপনার ব্যবসা স্বয়ংক্রিয়ভাবে Shopify Payments-এর সাথে সেট আপ হবে এবং আপনি এখনই পেমেন্ট গ্রহণ করতে পারবেন। প্রথম অর্ডার গ্রহণ করার আগে, নিশ্চিত করুন যে আপনার পণ্যগুলো Shopify Payments পরিষেবার শর্তাবলি-এর অধীনে অনুমোদিত৷
আপনি Shopify Payments-এর জন্য যোগ্য না হলে, অনলাইনে ক্রেডিট কার্ডের পেমেন্ট গ্রহণ করতে একটি তৃতীয়-পক্ষ পেমেন্ট গেটওয়ের জন্য সাইন আপ করতে হবে। কোনো পেমেন্ট গেটওয়ে নির্ধারণ করার সময়, ক্রেডিট কার্ডের খরচ ও তৃতীয়-পক্ষের লেনদেনের ফি, পরিষেবার শর্তাবলি, পেআউটের শিডিউল এবং উপলভ্য মুদ্রাগুলো নিয়ে গবেষণা করুন। আপনার দেশের জন্য কোন গেটওয়েগুলো উপলভ্য রয়েছে তা দেখুন, আপনার পছন্দের গেটওয়েতে একটি অ্যাকাউন্টের জন্য সাইন আপ করুন এবং তারপর সেটি আপনার Shopify অ্যাকাউন্টের সাথে কানেক্ট করুন।
আপনি যদি ক্রেডিট কার্ডের পেমেন্ট গ্রহণ না করেন, তবে চেকআউটে গ্রাহকদের বেছে নেওয়ার জন্য কয়েকটি অতিরিক্ত পেমেন্ট পদ্ধতি বা ম্যানুয়াল পেমেন্ট পদ্ধতি চালু করুন।
টিপস
আপনি গ্রাহকদের অর্ডার দেওয়ার সময় টিপস দেওয়ার বিকল্পটি চালু করতে পারেন। আপনি আপনার চেকআউট সেটিংস-এ টিপস চালু করতে পারেন।
অনলাইন চেকআউটে টিপস গ্রহণের বিষয়ে আরও তথ্যের জন্য, টিপিংয়ের বিকল্প সেট আপ করা দেখুন।
পিকআপ এবং ডেলিভারি সেট আপ করুন
আপনি বা আপনার স্টাফ যদি ভ্রমণ করতে এবং আপনার গ্রাহকের দরজায় ডেলিভারি করতে পারেন, তবে স্থানীয় ডেলিভারির প্রস্তাব দিতে পারেন। আপনি গ্রাহকের অর্ডারের জন্য পিকআপও অফার করতে পারেন, যাতে অর্ডার প্রস্তুত হলে তারা সেটি সংগ্রহ করতে আসতে পারে।
আপনার যদি একাধিক লোকেশন থাকে এবং সেগুলোর সবকটির জন্য ডেলিভারির বিকল্প অফার করতে চান, তাহলে গ্রাহকরা যাতে তাদের সবচেয়ে কাছের লোকেশন থেকে অর্ডার করতে পারেন তা নিশ্চিত করতে আপনাকে লোকেশন সেট আপ করতে হবে।
স্টোরে পিকআপ সেট আপ করুন
আপনি আপনার রিটেইল স্টোর, কার্বসাইড বা নিজের পছন্দমতো যেকোনো লোকেশনে গ্রাহকদের অনলাইন অর্ডার পিকআপ করার বিকল্পটি সেট আপ করতে পারেন।
এটি করার জন্য, যেসব লোকেশনে গ্রাহকরা নিজেদের অর্ডার সংগ্রহ করতে যেতে পারেন সেখানে আপনাকে স্টোরে পিকআপ চালু করতে হবে।
স্টোরে পিকআপের শিপিং রেট ফ্রি হিসেবে সেট করা আছে এবং তা পরিবর্তন করা যাবে না।
প্রতিটি পিকআপ অর্ডারের ক্ষেত্রে আপনার বা আপনার স্টাফের এটি যাচাই করা প্রয়োজন যে প্রতিটি আইটেম স্টকে আছে কিনা। প্রতিটি আইটেম যাচাই করার পরে, অর্ডার প্রস্তুত আছে কিনা তা গ্রাহককে জানাতে একটি বিজ্ঞপ্তি পাঠাতে পারেন। আপনি অর্ডারের সাথে সংযুক্ত করার জন্য একটি পিকআপ স্লিপও প্রিন্ট করতে পারেন।
কোনো গ্রাহক নিজের অর্ডার নিতে এলে, আপনার Shopify অ্যাডমিন বা Shopify অ্যাপ ব্যবহার করে অর্ডারের স্ট্যাটাস অপূর্ণ থেকে সম্পন্ন হিসেবে পরিবর্তন করতে হবে। এটি আপনাকে এবং আপনার স্টাফকে সংকেত দেয় যে অর্ডারটি পিকআপ করা হয়েছে এবং আর কোনো পদক্ষেপের প্রয়োজন নেই।
স্টোরে পিকআপ সেট আপ করার বিষয়ে আরও জানতে, অনলাইন অর্ডারের জন্য স্টোরে পিকআপ দেখুন।
স্থানীয় ডেলিভারি সেট আপ করুন
আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > শিপিং এবং ডেলিভারি-তে যান।
স্থানীয় ডেলিভারি বিভাগে গিয়ে সেট আপ করুন-এ ক্লিক করুন।
আপনি যে লোকেশন আপডেট করতে চান সেটিতে ক্লিক করুন এবং এই লোকেশনে স্থানীয় ডেলিভারির সুবিধা আছে নির্বাচন করুন।
ডেলিভারি এলাকা বিভাগে, আপনি যেখানে ডেলিভারি অফার করতে চান তা উল্লেখ করুন।
ডেলিভারি জোন বিভাগে, একটি জোনের নাম ও ডেলিভারির ব্যাসার্ধ, স্থানীয় ডেলিভারির জন্য ন্যূনতম অর্ডারের দাম ও ডেলিভারি ফি এবং চেকআউটের সময় আপনি যে তথ্য দেখাতে চান, যেমন- স্থানীয় ডেলিভারি কোন সময়ে এবং সপ্তাহের কোন দিনগুলোতে উপলভ্য তা সেট করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
আপনার গ্রাহকদের জানান যে আপনার ব্যবসা চালু রয়েছে
অনলাইন ব্যবসা চালু করলে সেখানে নিজে থেকে সরাসরি গ্রাহক সমাগমের কোনো নিশ্চয়তা থাকে না; তাই আপনার অবস্থান সম্পর্কে গ্রাহকদের জানাতে হবে। অনলাইনে ব্যবসার মার্কেটিং করার অনেক বিকল্প রয়েছে। আপনার ব্যবসার জন্য সবচেয়ে ভালো উপায়টি খুঁজে পেতে, কয়েকটি ভিন্ন বিকল্প নিয়ে আপনাকে পরীক্ষা করতে হতে পারে।
সোশ্যাল মিডিয়া
যেসব স্থানীয় গ্রাহক আগে থেকেই আপনার রেস্তোরাঁ সম্পর্কে জানেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে আপনি সরাসরি তাদের সাথে যুক্ত হতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি এখন অনলাইনে আছেন এবং তাদের অর্ডার নিতে প্রস্তুত, তা জানাতে Instagram পোস্ট এবং Facebook আপডেট ব্যবহার করতে পারেন।
এক্সটার্নাল লিঙ্ক
সাধারণভাবে, ইন্টারনেটে আপনার অনলাইন স্টোরের যত বেশি লিঙ্ক থাকবে, তা তত বেশি ভালো হবে। আপনার নতুন অনলাইন স্টোর সম্পর্কে একটি ব্লগ আর্টিকেল লিখে সেটি বিভিন্ন স্থানীয় ব্লগে পাঠানোর বিষয়টি বিবেচনা করুন। আপনার সম্পর্কে একটি আর্টিকেল প্রকাশ করতে তাদের অনুরোধ করা (হয়তো আপনার স্টোরে তাদের ব্লগের একটি লিঙ্ক যোগ করার বিনিময়ে) আপনার নতুন ওয়েবসাইটে ট্রাফিক আনার একটি ভালো উপায় হতে পারে।
আরও লিঙ্ক পাওয়ার অন্যান্য পদ্ধতির মধ্যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সাথে যোগাযোগ করা, প্রতিযোগিতার আয়োজন করা এবং আপনার নিজস্ব ব্লগ কনটেন্ট পোস্ট করা অন্তর্ভুক্ত রয়েছে।
মার্কেটিং অ্যাপ
মার্কেটিং অটোমেশন টুল আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে এবং আপনার মার্কেটিং পরিচালনা করতে সাহায্য করতে পারে। মার্কেটিং অ্যাপের জন্য Shopify App Store পর্যালোচনা করুন।
আপনার ব্যবসার বিজ্ঞাপন দিন
যারা আপনার পণ্যের অর্ডার করার সবচেয়ে বেশি সম্ভাবনা রাখেন বলে আপনি মনে করেন, তাদের কাছে পৌঁছানোর আরেকটি উপায় হলো বিজ্ঞাপন ব্যবহার করা। আপনার স্থানীয় এলাকায় ব্যবসার বিজ্ঞাপন দিলে গ্রাহকরা জানতে পারেন যে আপনার ব্যবসা খোলা আছে এবং অর্ডার নেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ, আপনি যে ডেলিভারি দিচ্ছেন তার বিজ্ঞাপন দিতে আপনি আপনার স্থানীয় রেডিও স্টেশনের সাথে একটি পার্টনারশিপ তৈরি করতে পারেন।
আপনার রেস্তোরাঁর বিজ্ঞাপন দিতে আপনি সার্চ ইঞ্জিন এবং সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে টার্গেটেড বিজ্ঞাপনও ব্যবহার করতে পারেন। আপনি আপনার বিজ্ঞাপনের জন্য দর্শক নির্দিষ্ট করে দিতে পারেন, যাতে বিজ্ঞাপন প্রদানকারী শুধুমাত্র আপনার বেছে নেওয়া মানদণ্ড পূরণকারী ব্যক্তিদেরই বিজ্ঞাপনটি দেখায়। উদাহরণস্বরূপ, একটি স্থানীয় রেস্তোরাঁ হিসেবে আপনি শুধুমাত্র সেই শহর বা নগরে থাকা লোকেদের বিজ্ঞাপন দেখানোর জন্য সেট করতে পারেন, যেখানে আপনার রেস্তোরাঁটি অবস্থিত।