চীনের মার্চেন্টদের জন্য অনলাইন স্টোর সেটআপ

চীন বা হংকং এসএআর থেকে আপনার অনলাইন স্টোর সেট আপ করার সময়, ডোমেইন ও থিমের বিকল্পগুলো বেছে নেওয়ার ফলে গ্রাহকরা আপনার ব্র্যান্ড সম্পর্কে কী ভাবেন এবং বিভিন্ন অঞ্চলে আপনার স্টোর কতটা ভালোভাবে কাজ করে তার ওপর প্রভাব ফেলে। এই গাইডটি ডোমেইন নির্বাচন, রেজিস্ট্রারের বিকল্প এবং থিম কনফিগারেশন সম্পর্কে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

ডোমেইন নামকরণের জন্য SEO-এর সেরা অনুশীলন

আপনি নিজের ডোমেইনের জন্য এমন কিছু সেরা অনুশীলন বিবেচনা করতে পারেন, যা আপনাকে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের (SEO) ক্ষেত্রে সাহায্য করতে পারে।

.com সাফিক্স বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিত ও বিশ্বস্ত। আপনার পছন্দের ডোমেইন নামের জন্য .com উপলভ্য না থাকলে, নিচের বিকল্পগুলো বিবেচনা করুন:

  • আপনার টার্গেট মার্কেটের জন্য দেশ-ভিত্তিক সাফিক্স, যেমন .jp, .de, .uk অথবা .au
  • প্রযুক্তির জন্য .io অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত পণ্যের জন্য .ai-এর মতো শিল্প-সম্পর্কিত সাফিক্স

ব্যবসায়িক ওয়েবসাইটের ক্ষেত্রে .xyz বা .shop-এর মতো নতুন ও কম বিশ্বাসযোগ্য সাফিক্স এড়িয়ে চলুন।

দীর্ঘমেয়াদে ব্র্যান্ড তৈরি ও একাধিক ক্যাটাগরির কাজে সহায়তা পেতে ডোমেইনের নামের জন্য আপনি কোনো ব্র্যান্ডের শব্দ বেছে নিতে পারেন। আপনি যদি কোনো নির্দিষ্ট পণ্যের ওপর জোর দেন, তাহলে শক্তিশালী পণ্য পরিচিতি তৈরি করতে সেই পণ্যের নাম ব্যবহার করার বিষয়টি বিবেচনা করুন। এছাড়া, সামঞ্জস্যতা বজায় রাখার জন্য আপনি ব্র্যান্ড ও পণ্যের নাম একসাথে ব্যবহার করার বিষয়টি বিবেচনা করতে পারেন।

কোনো ডোমেইন নাম বেছে নেওয়ার সময়, নিচের নির্দেশিকাগুলো বিবেচনা করতে পারেন:

  • ডোমেইন ছোট রাখুন, 15টি ক্যারেক্টারের নিচে হলে আদর্শ
  • হাইফেন ও সংখ্যা এড়িয়ে চলুন, যেগুলোর কারণে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং ইনপুটে ভুল হতে পারে
  • যাচাই করুন যে, আপনার টার্গেট মার্কেটের সংস্কৃতিতে ডোমেইনটির কোনো নেতিবাচক অর্থ নেই
  • যাচাই করুন যে, ডোমেইনটি বিদ্যমান কোনো ট্রেডমার্কের সাথে সাংঘর্ষিক নয়

ডোমেইন নিবন্ধন করার আগে

ডোমেইন কেনার আগে, সমস্যা এড়াতে নিচের কাজগুলো সম্পন্ন করুন:

  • ডোমেইনের ইতিহাস চেক করুন: আগের মালিকদের তথ্য এবং মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখসহ ডোমেইন নিবন্ধনের ইতিহাস পর্যালোচনা করতে WHOIS ব্যবহার করুন
  • ট্রেডমার্কের বিরোধ স্ক্রিন করুন: ডোমেইনের নামটি আপনার টার্গেট মার্কেটের বিদ্যমান কোনো ট্রেডমার্ক লঙ্ঘন করে কি না তা যাচাই করুন
  • ডোমেইনটি সার্চ ইঞ্জিনের ব্লক তালিকায় নেই তা যাচাই করুন: সার্চ ইঞ্জিনগুলো হয়তো আগে ডোমেইনটিকে জরিমানা করে থাকতে পারে, যা আপনার স্টোরের দৃশ্যমানতাকে প্রভাবিত করতে পারে
  • নিজে ডোমেইন নিবন্ধন করুন: সম্পূর্ণ মালিকানা ও নিয়ন্ত্রণ বজায় রাখতে, সবসময় নিজের অ্যাকাউন্ট ব্যবহার করে একটি পরিচিত রেজিস্ট্রারের মাধ্যমে ডোমেইন নিবন্ধন করুন

ডোমেইন নিবন্ধনের বিকল্পগুলো

আপনি আন্তর্জাতিক বা চীনের অভ্যন্তরীণ রেজিস্ট্রারের মাধ্যমে ডোমেইন নিবন্ধন করতে পারবেন।

আন্তর্জাতিক রেজিস্ট্রার

আন্তর্জাতিক রেজিস্ট্রারগুলোর মধ্যে রয়েছে Namecheap, GoDaddy এবং Google Domains। এসব রেজিস্ট্রার ডোমেইন সাফিক্সের জন্য বিস্তৃত বিকল্প এবং ডোমেইন ম্যানেজমেন্টের জন্য প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম অফার করে।

চীনের অভ্যন্তরীণ রেজিস্ট্রার

চীনের অভ্যন্তরীণ রেজিস্ট্রারগুলো, যেমন Alibaba Cloud ও Tencent Cloud, Alipay এবং WeChat Pay-সহ স্থানীয় পেমেন্ট পদ্ধতি সাপোর্ট করে এবং চীনা ভাষার ইন্টারফেস প্রদান করে।

Shopify-এর সাথে আপনার ডোমেইন কানেক্ট করা

ডোমেইন নিবন্ধন করার পরে, অটোমেটিক কানেকশন ফ্লো ব্যবহার করে অথবা ম্যানুয়ালি DNS রেকর্ড কনফিগার করে সেটিকে আপনার Shopify স্টোরের সাথে কানেক্ট করুন।

অটোমেটিক কানেকশন

সাপোর্ট করা ডোমেইন প্রদানকারীদের ক্ষেত্রে, Shopify আপনার DNS সেটিংস অটোমেটিকভাবে কনফিগার করতে পারে। উপলভ্য থাকলে এটি সবচেয়ে সহজ বিকল্প। অটোমেটিকভাবে ডোমেইন কানেক্ট করার বিষয়ে আরও জানুন।

ম্যানুয়াল কানেকশন

অটোমেটিক কানেকশন উপলভ্য না থাকলে, আপনার DNS রেকর্ডগুলো ম্যানুয়ালি আপডেট করুন। আপনার A রেকর্ডকে 23.227.38.65-এ এবং www-এর CNAME রেকর্ডকে shops.myshopify.com-এ পয়েন্ট করুন। ম্যানুয়ালি ডোমেইন কানেক্ট করার বিষয়ে আরও জানুন। অতিরিক্ত সাবডোমেইন সেট আপ করতে, সাবডোমেইন যোগ করার বিষয়টি দেখুন।

আপনি যদি Alibaba Cloud থেকে আপনার ডোমেইন কিনে থাকেন, তাহলে Shopify-এর সাথে Alibaba Cloud-এর ডোমেইন কানেক্ট করার নির্দিষ্ট ধাপগুলো অনুসরণ করুন।

কানেক্ট করার পরে, আপনার কাস্টম ডোমেইনকে প্রধান ডোমেইন হিসেবে সেট করুন এবং তারপর DNS প্রোপাগেশনের জন্য 24-72 ঘণ্টা সময় দিন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে ডোমেইন সংক্রান্ত সমস্যার ট্রাবলশুটিং দেখুন। কানেকশনের বিস্তারিত ধাপ জানতে, স্টোর সেটআপ চেকলিস্ট দেখুন।

থিম সেটআপ ও ফন্টের বিবেচ্য বিষয়গুলো

আপনার স্টোরটি কীভাবে প্রদর্শিত হয় ও কাজ করে তা আপনার থিম নির্ধারণ করে। চীন থেকে অপারেট করার সময়, বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের জন্য আপনার থিমটি কতটা ভালোভাবে কাজ করে তা বিবেচনা করুন।

Google ফন্ট ব্লক হওয়া বোঝা

চীনের ফায়ারওয়ালগুলো প্রায়ই Google ফন্টগুলোর অনুরোধ ব্লক করে দেয়, যার কারণে আপনার স্টোরফ্রন্টের পৃষ্ঠা ধীরে লোড হতে পারে, ফন্ট ডিসপ্লেতে সমস্যা হতে পারে অথবা টাইমআউটের সমস্যা দেখা দিতে পারে। Google ফন্টগুলো Google-এর CDN (কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক) থেকে দেওয়া হয়, যা প্রায়শই মূল ভূখণ্ড চীনে অ্যাক্সেস করা যায় না। স্টোর পরিচালনা করার সময় এটি আপনাকে এবং ব্রাউজ করার সময় আপনার গ্রাহক উভয়কেই প্রভাবিত করে।

ফন্টের প্রস্তাবিত বিকল্পগুলো

ফন্ট লোড হওয়ার সমস্যা এড়াতে, বাহ্যিক পরিষেবার ওপর নির্ভর করে না এমন ফন্ট ব্যবহার করার জন্য আপনার থিম কনফিগার করুন, যেমন নিচের ফন্টগুলো:

  • ওয়েব-নিরাপদ ফন্ট: বেশিরভাগ ডিভাইসে আগে থেকে ইনস্টল করা ফন্ট, যা কোনো বাহ্যিক অনুরোধ ছাড়াই স্থানীয়ভাবে লোড হয়। সাধারণ বিকল্পগুলোর মধ্যে রয়েছে Arial, Helvetica, Georgia এবং Times New Roman। ওয়েব-নিরাপদ ফন্টের বিষয়ে আরও জানুন।
  • মনোটাইপ ফন্ট: থিমের একদম নতুন সংস্করণগুলোতে ফন্ট পিকারের মাধ্যমে উপলভ্য। এই ফন্টগুলো Shopify-এর পরিকাঠামোর মাধ্যমে হোস্ট করা হয় এবং এমন কোনো বাহ্যিক পরিষেবার ওপর নির্ভর করে না যেগুলো ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

আপনার থিমের ফন্ট পরিবর্তন করতে, অনলাইন স্টোর > থিম এডিট করুন > থিম সেটিংস > টাইপোগ্রাফি-তে যান। সেটআপের বিস্তারিত ধাপ জানতে, স্টোর সেটআপ চেকলিস্ট দেখুন।

থিম কাস্টমাইজ সম্পর্কে আরও জানুন। আপনি যদি কোনো ডিসপ্লে সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন, তাহলে থিমের ট্রাবলশুটিং দেখুন।

বহু-ভাষা বিষয়ক বিবেচ্য বিষয়

আপনি যদি বিভিন্ন ভাষায় কথা বলা গ্রাহকদের কাছে পণ্য বিক্রি করেন, তাহলে আপনার স্টোরে অনুবাদ যোগ করুন। আপনি Translate & Adapt অ্যাপ, তৃতীয়-পক্ষের কোনো অনুবাদ অ্যাপ, বা একটি CSV ফাইলের মাধ্যমে ম্যানুয়াল অনুবাদের সাহায্যে কনটেন্ট অনুবাদ করতে পারবেন।

চীনা ভাষার ভ্যারিয়েন্ট বেছে নেওয়া

চীনা ভাষার প্রধানত দুটি লিখিত ভ্যারিয়েন্ট রয়েছে, এবং এর মধ্যে সঠিকটি বেছে নেওয়ার বিষয়টি আপনার টার্গেট গ্রাহকদের ওপর নির্ভর করে:

  • চীনা (সরলীকৃত): মেনল্যান্ড চীন, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় ব্যবহৃত হয়। মেনল্যান্ড চীনের গ্রাহকদের টার্গেট করা ক্রস-বর্ডার বিক্রেতাদের জন্য এটি স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট।
  • চীনা (ঐতিহ্যবাহী): হংকং এসএআর (SAR), তাইওয়ান এবং ম্যাকাওতে ব্যবহৃত হয়। আপনার প্রধান গ্রাহকরা এসব অঞ্চলে থাকলে এই ভ্যারিয়েন্টটি ব্যবহার করুন।

Shopify-তে এগুলো আলাদা ভাষার বিকল্প, তাই আপনার টার্গেট মার্কেটের সাথে মিলে যায় এমন ভ্যারিয়েন্ট নির্বাচন করুন। আপনি যদি উভয় অঞ্চলের গ্রাহকদের কাছে বিক্রি করেন, তাহলে আপনি উভয় ভ্যারিয়েন্ট যোগ করতে পারেন।

অনুবাদের বিকল্প

আপনার প্রয়োজন সবচেয়ে ভালোভাবে মেটায় এমন অনুবাদ পদ্ধতি বেছে নিন। অনুবাদের জন্য নিম্নলিখিত বিকল্পগুলো পর্যালোচনা করুন:

আপনার স্টোরের জন্য অনুবাদ পদ্ধতি।
পদ্ধতিযাদের জন্য সেরাপ্রধান ফিচার
Translate & Adapt অ্যাপঅনুবাদ শুরু করা বেশিরভাগ মার্চেন্টবিনামূল্যে, স্বয়ংক্রিয় অনুবাদ, মার্কেট-নির্দিষ্ট অ্যাডাপ্টেশন বা রূপান্তর
তৃতীয়-পক্ষের অনুবাদ অ্যাপঅ্যাডভান্সড অনুবাদের প্রয়োজন বা অসমর্থিত ভাষাপেশাদার অনুবাদ পরিষেবা, আরও বড় পরিসরের ভাষা সমর্থন
ম্যানুয়াল CSV ইমপোর্টবাল্ক অনুবাদ বা পেশাদার অনুবাদকের ওয়ার্কফ্লোসম্পূর্ণ নিয়ন্ত্রণ, বাইরের অনুবাদকদের সাথে কাজ করার সুবিধা

Translate & Adapt অ্যাপ

Translate & Adapt অ্যাপ হলো Shopify-এর বিনামূল্যের অনুবাদ টুল। এটি স্বয়ংক্রিয় অনুবাদ সমর্থন করে এবং আপনাকে নির্দিষ্ট মার্কেটের জন্য কনটেন্ট কাস্টমাইজ করতে দেয়।

যেসব সীমাবদ্ধতা বিবেচনা করা দরকার:

Translate & Adapt অ্যাপের নিম্নলিখিত সীমাবদ্ধতা রয়েছে যা আপনার অনুবাদের ওয়ার্কফ্লোকে প্রভাবিত করতে পারে:

  • যেসব কনটেন্ট অনুবাদ করা যাবে না: কালেকশন ফিল্টার, Shopify Forms-এর কনটেন্ট, ম্যানুয়াল পেমেন্ট পদ্ধতির নির্দেশাবলী, পণ্যের ছবি এবং ট্যাগগুলো এই অ্যাপের মাধ্যমে অনুবাদ করা যাবে না।
  • অসমর্থিত ভাষা: বাংলা, তাগালগ (ফিলিপিনো) এবং অন্য বেশ কয়েকটি ভাষা স্বয়ংক্রিয় অনুবাদের জন্য সমর্থিত নয়। অসমর্থিত ভাষার সম্পূর্ণ তালিকাটি পর্যালোচনা করুন।
  • URL-এর সীমাবদ্ধতা: URL হ্যান্ডেলগুলো অনুবাদ করা যেতে পারে (যেমন /products/shoes থেকে /products/zapatos), কিন্তু পাথের “products” শব্দটি অনুবাদ করা যাবে না।
  • তৃতীয়-পক্ষের অ্যাপের কনটেন্ট: তৃতীয়-পক্ষের অ্যাপের কনটেন্টগুলো অনুবাদ করা নাও যেতে পারে যদি না অ্যাপটি Shopify-এর Translations API ব্যবহার করে।
  • স্বয়ংক্রিয় অনুবাদ ২টি ভাষায় সীমাবদ্ধ: স্বয়ংক্রিয় অনুবাদ ফিচারটি ব্যবহার করে আপনি কেবল সর্বোচ্চ ২টি ভাষায় অনুবাদ করতে পারবেন।

এই সীমাবদ্ধতাগুলো যদি আপনার স্টোরকে প্রভাবিত করে, তাহলে এর পরিবর্তে একটি তৃতীয়-পক্ষের অনুবাদ অ্যাপ ব্যবহার করার বিষয়টি বিবেচনা করুন।

তৃতীয়-পক্ষের অনুবাদ অ্যাপ

তৃতীয়-পক্ষের অনুবাদ অ্যাপগুলো Translate & Adapt অ্যাপের বাইরেও অতিরিক্ত ফিচার এবং ভাষা সমর্থন করে। এই অ্যাপগুলো Translations API-এর সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই এদের দিয়ে তৈরি করা কনটেন্ট তৃতীয়-পক্ষের অ্যাপ এবং Translate & Adapt অ্যাপ, উভয় জায়গাতেই দেখা যায়। একেকটি তৃতীয়-পক্ষের অ্যাপ একেকরকম হয়ে থাকে এবং এগুলোর বিভিন্ন সীমাবদ্ধতা থাকতে পারে। আপনার প্রয়োজনের সাথে মানানসই কি না, তা নিশ্চিত করতে অ্যাপের ফিচারগুলো পর্যালোচনা করুন।

আপনার যদি নিম্নলিখিত ফিচারগুলোর প্রয়োজন হয়, তাহলে আপনি একটি তৃতীয়-পক্ষের অ্যাপের কথা বিবেচনা করতে পারেন:

  • পেশাদার মানব অনুবাদ পরিষেবা
  • Translate & Adapt অ্যাপে নেই এমন ভাষার জন্য সমর্থন
  • অ্যাডভান্সড অনুবাদ ব্যবস্থাপনা ফিচার
  • ট্রান্সলেশন মেমোরি বা গ্লোসারি টুলের সাথে ইন্টিগ্রেশন
  • ২টির বেশি ভাষার স্বয়ংক্রিয় অনুবাদের জন্য সমর্থন

CSV ফাইলের মাধ্যমে ম্যানুয়াল অনুবাদ

আপনি আপনার স্টোরের কনটেন্ট একটি CSV ফাইলে এক্সপোর্ট করতে পারেন, এটি বাইরে থেকে অনুবাদ করে অনুবাদটি পুনরায় Shopify-তে ইমপোর্ট করতে পারেন। আপনি যদি পেশাদার অনুবাদকদের সাথে কাজ করেন বা আপনার প্রচুর পরিমাণে কনটেন্ট অনুবাদ করার প্রয়োজন হয়, তবে এই পদ্ধতিটি বেশ কার্যকর। CSV ফাইলের মাধ্যমে ম্যানুয়াল অনুবাদ সম্পর্কে আরও জানুন।

CSV অনুবাদের সীমাবদ্ধতা

  • আপনাকে নিজে অনুবাদ করতে হবে বা কোনো অনুবাদক ব্যবহার করতে হবে। অনুবাদ স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হয় না।
  • রিসোর্স ট্যাগ, যেমন পণ্যের ট্যাগ, আর্টিকেলের ট্যাগ এবং ব্লগের ট্যাগ অনুবাদ করা যায় না।
  • আপনি যদি কোনো পণ্যের হ্যান্ডেল পরিবর্তন করেন, তাহলে সেই পণ্যের URL রিডাইরেক্ট ভাষা-নির্দিষ্ট URL-এর জন্য সমর্থিত হবে না।
  • পণ্যের URL-গুলো যে ভাষায় তৈরি করা হয়েছিল সেই ভাষাতেই থেকে যায়, এমনকী গ্রাহকরা অন্য কোনো ভাষায় আপনার সাইট দেখলেও।

আপনার স্টোর অনুবাদ করার বিষয়ে আরও জানুন।