Shopify লঞ্চ চেক

Shopify লঞ্চ চেক আপনার স্টোর সেটআপ স্ক্যান করে এবং যেসব ক্ষেত্রে মনোযোগ দেওয়া প্রয়োজন সেগুলো শনাক্ত করে লঞ্চের জন্য স্টোর প্রস্তুত করতে সাহায্য করে। এই অ্যাপটি Shopify API ব্যবহার করে আপনার স্টোরের ডেটা ও সেটিংস রিভিউ করে এবং প্রতিটি ক্ষেত্রের জন্য অটোমেটেড মূল্যায়ন প্রদান করে।

একটি সম্পূর্ণ স্টোর চেক করতে 2 মিনিটেরও কম সময় লাগে এবং মনোযোগ দেওয়া প্রয়োজন এমন ক্ষেত্রগুলোর জন্য নিচের বিষয়গুলো স্ক্যান করা হয়:

  • স্টোর ডেটা
  • Shopify অ্যাডমিন সেটিংস
  • স্টোরফ্রন্ট এলিমেন্ট
  • B2B সেটআপ
  • POS কনফিগারেশন

স্টাফ ও Shopify পার্টনারদের সাথে কোলাবরেশন

অ্যাপটি স্টোরের সংবেদনশীল তথ্য প্রদর্শন করতে পারে, যেমন- Shopify Payments-এর কনফিগারেশন। স্টোরের সংবেদনশীল তথ্য দেখার জন্য আপনি যেসব স্টাফ সদস্য বা Shopify পার্টনারদের বিশ্বাস করেন, শুধুমাত্র তাদেরকেই Shopify Launch Check-এর জন্য অ্যাপের অনুমতি দিন।

কোনো কাজের জন্য আপনার Shopify অ্যাডমিনের ভেতরে পরিবর্তনের প্রয়োজন হলে, স্টাফ বা Shopify পার্টনারের Shopify Launch Check অ্যাপে অ্যাক্সেসের পাশাপাশি কাজটির জন্য প্রয়োজনীয় অনুমতি থাকতে হবে। উদাহরণস্বরূপ, কাজটি যদি আপনার অনলাইন স্টোরের জন্য হয়, তবে তাদের অনলাইন স্টোর সম্পর্কিত অনুমতি লাগবে। অনুমতি এবং ভূমিকা সম্পর্কে আরও জানুন।

লঞ্চ চেকের ফলাফল বোঝা

আপনার স্টোরের ডেটা বিশ্লেষণ করতে এবং লঞ্চের প্রস্তাবনা প্রদান করতে Shopify Launch Check এআই ব্যবহার করে। আপনার স্টোর কতটা প্রস্তুত, তা নিশ্চিত করতে লঞ্চ করার আগে সব ফলাফল পর্যালোচনা করুন।

লঞ্চ চেকের প্রতিটি কাজ নিচে উল্লেখ করা মূল্যায়নের যেকোনো একটি পায়:

  • প্রস্তুত: কাজের জন্য প্রাথমিক প্রয়োজনীয়তাগুলো পূরণ করা হয়েছে। লঞ্চ করার আগে সবকিছু ঠিক আছে কি না তা নিশ্চিত করতে প্রাপ্ত ফলাফলগুলো পর্যালোচনা করুন।
  • প্রস্তুত নয়: কিছু সমস্যা আপনার লঞ্চকে প্রভাবিত করতে পারে। কাজের ফলাফলগুলো পর্যালোচনা করুন, প্রয়োজনীয় আপডেট করুন এবং এরপর প্রস্তুত হিসেবে চিহ্নিত করুন।
  • সেটআপ নিশ্চিত করুন: টেকনিক্যাল কনফিগারেশনটি সঠিক আছে। এই সেটআপটি আপনার ব্যবসার প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না তা নিশ্চিত করতে পর্যালোচনা করুন এবং এরপর কাজটিকে প্রস্তুত হিসেবে চিহ্নিত করুন।
  • ম্যানুয়ালি চেক করুন: কাজটি ম্যানুয়ালি পর্যালোচনা করা প্রয়োজন, কারণ এটি স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা সম্ভব নয়। দেওয়া নির্দেশিকা পর্যালোচনা করুন, যেকোনো প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করুন এবং এরপর কাজের স্ট্যাটাস আপডেট করুন।

কাজের বিবরণ পর্যালোচনা

প্রতিটি কাজের জন্য, আপনি নিচের তথ্যগুলো পর্যালোচনা করতে পারবেন:

  • মূল্যায়ন: সামগ্রিক স্ট্যাটাস (প্রস্তুত, প্রস্তুত নয়, সেটআপ নিশ্চিত করুন বা ম্যানুয়ালি চেক করুন)।
  • বিস্তারিত ফলাফল: চেক করার সময় পাওয়া নির্দিষ্ট তথ্য।
  • ব্যবসায়িক প্রভাবের মূল্যায়ন: এই সমস্যাটি কীভাবে আপনার স্টোরের পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারে।
  • পরামর্শ: যেকোনো সমস্যা সমাধানের নির্দেশিকা।
  • প্রয়োজনীয় লিংক: প্রাসঙ্গিক Shopify নথির সরাসরি লিংক।

একটি লঞ্চ চেক রান করুন

একটি লঞ্চ চেক রান করতে প্রায় 2 মিনিট সময় লাগে। আপনি চাইলে অন্য পেজে চলে যেতে পারেন এবং লঞ্চ চেকটি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, অ্যাপ > লঞ্চ চেক-এ যান।

  2. লঞ্চ চেক রান করুন বা নতুন লঞ্চ চেক-এ ক্লিক করুন।

  3. ডায়ালগে, আপনি নিচের কাজগুলো করতে পারবেন:

    • নাম ফিল্ডে আপনার লঞ্চ চেকের একটি নাম লিখুন।
    • সব নির্বাচন করুন-এর চেকবক্সে ক্লিক করুন অথবা পুনরায় চেক করতে চান এমন নির্দিষ্ট জায়গা নির্বাচন করুন।
  4. শুরু করুন-এ ক্লিক করুন। লঞ্চ চেক সম্পন্ন হতে প্রায় 2 মিনিট সময় লাগে। সম্পন্ন হলে, কাজগুলোর সাথে ফলাফলের একটি সারাংশ প্রদর্শিত হয়।

  5. আপনি যেসব কাজ পর্যালোচনা করতে চান সেগুলো প্রসারিত করতে একটি জায়গাতে ক্লিক করুন, যেমন- স্টোরের ডেটা।

  6. বিবরণ পর্যালোচনা করতে যেকোনো কাজের বিবরণ দেখুন আইকনে ক্লিক করুন। লঞ্চের জন্য আপনার স্টোরের সেটআপ উন্নত করতে আপনি যেকোনো পরামর্শ মেনে চলতে পারেন।

আপনার কাজের স্ট্যাটাস ম্যানেজ করুন

আপনি যেকোনো কাজের স্ট্যাটাস ম্যানুয়ালি আপডেট করতে পারবেন। সেটআপ নিশ্চিত করুন এবং ম্যানুয়ালি চেক করুন হিসেবে চিহ্নিত কাজগুলো আপনার পর্যালোচনা সম্পন্ন করার পর ম্যানুয়ালি আপডেট করা উচিত।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, অ্যাপ > লঞ্চ চেক-এ যান।

  2. আপনি যে কাজটি আপডেট করতে চান, সেটির সাথে থাকা লঞ্চ চেকে ক্লিক করুন।

  3. আপনি যেসব কাজ পর্যালোচনা করতে চান সেগুলো প্রসারিত করতে একটি জায়গাতে ক্লিক করুন, যেমন- স্টোরের ডেটা।

  4. আপনি যে কাজটি আপডেট করতে চান তার পাশে থাকা হরাইজন্টাল মেনু আইকনে ক্লিক করুন এবং এরপর নিচের যেকোনোটি করুন:

    • যদি কাজটি লঞ্চ করার জন্য প্রস্তুত না হয়, তবে প্রস্তুত নয় হিসেবে চিহ্নিত করুন-এ ক্লিক করুন।
    • যদি কাজটি লঞ্চ করার জন্য প্রস্তুত হয়, তবে প্রস্তুত হিসেবে চিহ্নিত করুন-এ ক্লিক করুন।
    • আপনার কাজের ব্যাখ্যা করে একটি নোট যোগ করতে নোট যোগ করুন-এ ক্লিক করুন, অথবা কোনো নোট আপডেট করতে নোট এডিট করুন-এ ক্লিক করুন এবং এরপর সেভ করুন-এ ক্লিক করুন। কোনো নোট মুছতে, নোট মুছুন-এ ক্লিক করুন।

লঞ্চ চেক আবার রান করুন

লঞ্চ চেকের ফলাফলের ওপর ভিত্তি করে আপনার স্টোরে পরিবর্তন করার পর, আপনার উন্নতিগুলো যাচাই করার জন্য আপনি লঞ্চ চেক আবার রান করতে পারেন।

আপনার ম্যানুয়ালি আপডেট করা যেকোনো কাজের জন্য (যেমন- নোট যোগ করা বা স্ট্যাটাস পরিবর্তন করা) আপনি এই আপডেটগুলো নতুন লঞ্চ চেকে কপি করতে পারবেন। আপনার ম্যানুয়াল এডিটগুলো নিয়ে যাওয়ার পরও, রেফারেন্সের জন্য আপনি নতুন চেকের আসল কাজের মূল্যায়নটি দেখতে পাবেন।

ম্যানুয়ালি এডিট করা হয়নি এমন যেকোনো কাজ আপনার স্টোরের বর্তমান অবস্থার ভিত্তিতে আবার মূল্যায়ন করা হয়।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, অ্যাপ > লঞ্চ চেক-এ যান।

  2. আপনি যে লঞ্চ চেকটি আবার রান করতে চান, সেটিতে ক্লিক করুন।

  3. লঞ্চ চেকের ফলাফলের পেজ থেকে, আরও কাজ > আবার রান করুন-এ ক্লিক করুন।

  4. ডায়ালগে, আপনি নিচের কাজগুলো করতে পারবেন:

    • সব ম্যানুয়ালি এডিট করা কাজ এবং নোট কপি করুন বেছে নেওয়ার জন্য চেকবক্সে ক্লিক করুন। আপনি যদি এটি বেছে না নেন, তাহলে আপনার নোট এবং ম্যানুয়াল এডিটগুলো আপনার নতুন লঞ্চ চেকে ট্রান্সফার করা হবে না, তবে আপনি আসল চেকটিতে সেগুলো দেখতে পারবেন।
    • সব নির্বাচন করুন-এর চেকবক্সে ক্লিক করুন অথবা পুনরায় চেক করতে চান এমন নির্দিষ্ট জায়গা নির্বাচন করুন।
    • লঞ্চ চেকের নাম আপডেট করুন। ডিফল্টভাবে, আসল নামের সাথে (Copy) যোগ করা থাকে।
  5. শুরু করুন-এ ক্লিক করুন। লঞ্চ চেক সম্পন্ন হতে প্রায় 2 মিনিট সময় লাগে। সম্পন্ন হলে, কাজগুলোর সাথে ফলাফলের একটি সারাংশ প্রদর্শিত হয়।

  6. আপনি যেসব কাজ পর্যালোচনা করতে চান সেগুলো প্রসারিত করতে একটি জায়গাতে ক্লিক করুন, যেমন- স্টোরের ডেটা।

  7. বিবরণ পর্যালোচনা করতে যেকোনো কাজের বিবরণ দেখুন আইকনে ক্লিক করুন। লঞ্চের জন্য আপনার স্টোরের সেটআপ উন্নত করতে আপনি যেকোনো পরামর্শ মেনে চলতে পারেন।