ওভারভিউ
Shopify-এর মূল ফিচার, বিক্রি করার উপায়, প্ল্যাটফর্মের নির্ভরযোগ্যতা এবং আপটাইম, প্রাইসিং প্ল্যান এবং কোথায় সাহায্য পাওয়া যায়, সে সম্পর্কে জানুন।
মূল ফিচার
Shopify-তে আপনার ব্যবসা সেটআপ করতে এবং চালাতে সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের টুল রয়েছে। আপনার বেছে নেওয়া প্রাইসিং প্ল্যান-এর ওপর ভিত্তি করে, অনলাইনে আপনার পণ্যগুলো প্রদর্শন করতে, পেমেন্ট প্রসেস করতে এবং আপনার স্টোরকে আপনার জন্য উপযোগী করে তুলতে প্রয়োজনীয় সব কিছু আপনি পেতে পারেন। এর মধ্যে নিচের ফিচারগুলো অন্তর্ভুক্ত আছে:
- আপনার অনলাইন স্টোর তৈরি ও ডিজাইন করতে Shopify Theme Store-এর ফ্রি এবং পেইড থিম।
- আপনার স্টোরের কার্যকারিতা বাড়াতে Shopify App Store-এর ফ্রি এবং পেইড অ্যাপ।
- কার্ডের পেমেন্ট গ্রহণ করার জন্য Shopify-এর নিজস্ব পেমেন্ট প্রদানকারী।
- Shopify-এর সেলস চ্যানেল-এর মাধ্যমে বৃদ্ধির সুযোগ এবং তৃতীয়-পক্ষের লেনদেনের ফি কমাতে চাওয়া বেশি পরিমাণে বিক্রি করা স্টোরগুলোর জন্য একটি Plus প্ল্যান।
- একটি Shopify ব্লগ যেখানে স্টোর পরিচালনা করা এবং গ্রাহকদের সাথে যুক্ত হওয়ার বিষয়ে বিভিন্ন গাইড ও আর্টিকেল রয়েছে।
- সারা বিশ্ব জুড়ে এমন পার্টনাররা আছেন যারা আপনার স্টোর সেট আপ, ডিজাইন এবং মার্কেটিং করতে সাহায্য করতে পারেন।
- আপনার স্টোর যে Shopify প্ল্যানেই থাকুক না কেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 24/7 একটি নিবেদিত সহায়তা টিম আছে।
বিক্রির পদ্ধতি
Shopify-এর অনেকগুলো সেলস চ্যানেল ব্যবহার করে আপনি বিভিন্ন উপায়ে পণ্য বিক্রি করতে পারবেন। যদিও আপনি কেবল একটি পদ্ধতিতে বিক্রি করতে বাধ্য নন, তবে আপনার ব্যবসায়ের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা থাকা গুরুত্বপূর্ণ যাতে আপনি এমন একটি প্রাইসিং প্ল্যান বেছে নিতে পারেন যা আপনার জন্য উপযুক্ত।
Shopify POS-এর মাধ্যমে সরাসরি বিক্রি
আপনি যদি আপনার পণ্যগুলো সরাসরি বিক্রি করতে চান, তাহলে Shopify POS অ্যাপ ব্যবহার করতে পারেন।
Shopify POS-এর মাধ্যমে আপনি রিটেইল স্টোর এবং মেলা, পপ-আপ ও বাজারের মতো বিভিন্ন মোবাইল লোকেশনে বিক্রি করতে পারবেন। সরাসরি বিক্রি করা শুরু করার বিষয়ে আরও জানুন।
আপনার যদি কোনো Shopify অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি Shopify POS অ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।
Shopify POS হার্ডওয়্যার ইন্টিগ্রেশন
সরাসরি বিক্রির ব্যবস্থা সেট আপ করতে, আপনার ব্যবসায়ের জন্য উপযুক্ত নিম্নলিখিত ধরণের সমর্থিত হার্ডওয়্যার ব্যবহার করতে হবে:
- NFC-অ্যাক্টিভেটেড iOS/Android ডিভাইস (ভার্সন 15+/10.0+)
- Shopify-সমর্থিত কার্ড রিডার বা তৃতীয়-পক্ষের কার্ড রিডার
- ঐচ্ছিক: বারকোড স্ক্যানার এবং রসিদ প্রিন্টার
Shopify-এর অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করা
আপনি যদি অনলাইনে বিক্রি করতে চান, তাহলে একটি Shopify অনলাইন স্টোরের জন্য সাইন আপ করতে পারেন। আপনি Shopify অ্যাডমিনে আপনার সমস্ত পণ্য সেট আপ করতে পারবেন এবং গ্রাহকদের ভিজিট করার জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
Shopify-এর অনলাইন স্টোর শুরু করার বিষয়ে আরও জানুন।
Shopify-এর অন্যান্য অনলাইন চ্যানেলে বিক্রি করা
আপনি যদি সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে চান, তাহলে উপলব্ধ অনলাইন সেলস চ্যানেলগুলো ব্যবহার করে তা করতে পারেন।
আপনি একটি Shopify অনলাইন স্টোর রাখার পাশাপাশি একই সাথে এক বা একাধিক অন্যান্য অনলাইন সেলস চ্যানেলেও বিক্রি করতে পারেন।
Shopify-এর আপটাইম
আপনার গ্রাহকেরা কেনাকাটা করার সময় যাতে আপনার ব্যবসা সর্বদা চালু থাকে তা নিশ্চিত করতে, প্ল্যাটফর্ম হিসেবে গত 90 দিন ধরে সব ভৌগোলিক অঞ্চলে প্রধান সব Shopify পরিষেবার জন্য Shopify 99.9% আপটাইম বজায় রেখেছে।
আপটাইম হলো একটি অপারেটিং সিস্টেমের নির্ভরযোগ্যতা পরিমাপ করার একটি উপায়। এর মধ্যে অনলাইন স্টোরফ্রন্ট, চেকআউট, Shopify POS, Shop Pay, Shopify Payments এবং স্বয়ং Shopify অন্তর্ভুক্ত রয়েছে। Shopify-এর আপটাইম হিসেবে নিচের কারণগুলোর জন্য ঘটে যাওয়া ডাউনটাইমগুলো অন্তর্ভুক্ত করা হয় না:
- তৃতীয়-পক্ষের পরিষেবার বিভ্রাট
- থিম কাস্টমাইজেশনের ফলে হওয়া ত্রুটি
- পাবলিক বা কাস্টম অ্যাপের ফলে হওয়া ত্রুটি
- পরিকল্পিত ডাউনটাইম বা রক্ষণাবেক্ষণ
- Shopify-এর নিয়ন্ত্রণের বাইরের কোনো বড় ধরনের ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ
Shopify Status পেজ ব্যবহার করে রিয়েল টাইমে Shopify-এর স্ট্যাটাস চেক করুন।
প্রাইসিং প্ল্যানগুলো
আপনি কী ধরনের ব্যবসা পরিচালনা করছেন এবং যে পদ্ধতিতে পণ্য বিক্রি করতে চান তার ওপর ভিত্তি করে আপনার প্রয়োজনীয়তা আলাদা হতে পারে। এই কারণে, আপনার বেছে নেওয়ার জন্য বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে, যেগুলোর মাসিক ফি, লেনদেনের ফি এবং স্টোর ফিচারের মধ্যে ভিন্নতা রয়েছে।
Shopify-এর প্রাইসিং প্ল্যানগুলো দেখে নিন।
সহায়তার জন্য কোথায় যাবেন
কীভাবে Shopify-এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়, সে সম্পর্কে আরও জানতে আপনি নিম্নলিখিত রিসোর্সগুলো দেখতে পারেন:
একজন Shopify পার্টনার নিয়োগ করুন
আপনার স্টোর লঞ্চ, ডিজাইন এবং মার্কেটিংয়ের জন্য পেশাদার সাহায্য পেতে আপনি একজন Shopify পার্টনার নিয়োগ করতে পারেন। 800-এর বেশি Shopify পার্টনারের মধ্যে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত কাউকে খুঁজে পেতে আপনি পরিষেবাগুলো ব্রাউজ করতে পারেন।
Support Inbox
Support Inbox-এ আপনি Shopify সহায়তার সাথে আপনার যেকোনো কথোপকথন দেখতে এবং পরিচালনা করতে পারবেন।
আপনি যদি আপনার Shopify অ্যাকাউন্টের মাধ্যমে Shopify হেল্প সেন্টারে লগ ইন করে থাকেন, তাহলে আপনি আপনার সহায়তা টিকিটের স্ট্যাটাসের পাশাপাশি Shopify সহায়তার সম্ভাব্য উত্তরের সময়ও দেখতে পারবেন।
আপনি যদি এর আগে Shopify সহায়তার সাথে যোগাযোগ করে থাকেন, তাহলে আপনার কথোপকথনের একটি তালিকা দেখানো হবে। যদি আপনি আগে Shopify সহায়তার সাথে যোগাযোগ না করে থাকেন, তাহলে Welcome to Support Inbox মেসেজটি দেখানো হবে।
ধাপ:
ডেস্কটপ
- Shopify হেল্প সেন্টারে আপনার Shopify অ্যাকাউন্টে লগ ইন করতে, লগ ইন-এ ক্লিক করুন এবং তারপর নির্দেশাবলী অনুসরণ করুন।
- লগ ইন করার পর, আপনার অ্যাকাউন্ট প্রোফাইল আইকনে ক্লিক করুন এবং তারপর Support Inbox-এ ক্লিক করুন।
মোবাইল
- Shopify হেল্প সেন্টারে আপনার Shopify অ্যাকাউন্টে লগ ইন করতে, ☰ > লগ ইন-এ ট্যাপ করুন এবং তারপর নির্দেশাবলী অনুসরণ করুন।
- লগ ইন করার পর, ☰ বাটনে ট্যাপ করুন, আপনার অ্যাকাউন্টের নাম বা অ্যাকাউন্ট প্রোফাইল আইকনে ট্যাপ করুন এবং তারপর Support Inbox-এ ট্যাপ করুন।