Shopify Plus প্ল্যানের লঞ্চ চেকলিস্ট

এই চেকলিস্টটি Shopify Plus-এ লঞ্চ করার সময় গুরুত্বপূর্ণ মাইলফলকগুলির জন্য গাইডেন্স এবং রিসোর্স অফার করে। প্রতিটি বিষয়ে অতিরিক্ত প্রসঙ্গ এবং রিসোর্স লিঙ্ক অন্তর্ভুক্ত আছে। সেটআপ প্রক্রিয়াজুড়ে রেফার করার জন্য আপনি এই চেকলিস্টটি প্রিন্ট করতে বা PDF হিসেবে ডাউনলোড করতে পারেন, যা আপনার কাজে লাগতে পারে।

আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে Shopify Plus সহায়তার সাথে যোগাযোগ করুন।

আপনার ডেটা মাইগ্রেট করা

আপনার ডেটা মাইগ্রেট করার আগে, ডেটা মাইগ্রেশন সংক্রান্ত ডকুমেন্টেশন পর্যালোচনা করুন। আপনার ডেটা মাইগ্রেট করার জন্য আপনি নিম্নলিখিত বিকল্পগুলি ব্যবহার করতে পারেন:

ডেটা মাইগ্রেশনের বিকল্পগুলি
মাইগ্রেশনের বিকল্পবিবরণ
CSV ইম্পোর্টআপনার Shopify অ্যাডমিন থেকে সরাসরি একটি CSV ফাইল ব্যবহার করে পণ্য এবং গ্রাহক ইম্পোর্ট করুন। এই বিকল্পটি সাধারণ পণ্যের ক্যাটালগ এবং গ্রাহকদের ছোট তালিকার জন্য সবচেয়ে ভালো কাজ করে।
তৃতীয়-পক্ষের মাইগ্রেশন অ্যাপCSV ইম্পোর্টের সাথে ফিল্ড ম্যাপিংয়ের অনুমান বাদ দিতে আপনার ডেটা মাইগ্রেট করতে একটি তৃতীয়-পক্ষের ডেটা মাইগ্রেশন অ্যাপ ব্যবহার করুন।
মাইগ্রেশন পরিষেবাতৃতীয়-পক্ষের মাইগ্রেশন পরিষেবাগুলি ব্যবহার করুন, যেমন LitExtension এবং Cart2Cart, যা আপনার ডেটা মাইগ্রেশনকে দ্রুততর এবং সহজ করে তুলতে পারে। Shopify Plus পার্টনার ডিরেক্টরিতে মাইগ্রেশনের আরও অনেক পার্টনার সম্পর্কে জানুন।
কাস্টম ইন্টিগ্রেশনShopify-এ আপনার Plus স্টোর লঞ্চ করার জন্য আপনি যদি কোনো এজেন্সি বা ডেভেলপার টিমের সাথে কাজ করে থাকেন, তাহলে Shopify API ব্যবহার করে আপনার নিজের কাস্টম মাইগ্রেশন সমাধান তৈরি করার কথা বিবেচনা করুন। আপনার ডেভেলপাররা REST বা GraphQL API ব্যবহার করতে পারেন।

যে ক্রমে আপনি আপনার পণ্য, গ্রাহক এবং পূর্বের অর্ডারের ডেটা ইম্পোর্ট করবেন, সেটি গুরুত্বপূর্ণ। Shopify-এ আপনার গ্রাহকদের সম্পূর্ণ লেনদেনের ইতিহাস যাতে আপনি অ্যাক্সেস করতে পারেন, তা নিশ্চিত করতে আপনাকে নিচের মাইগ্রেশনের ক্রমটি অনুসরণ করতে হবে। মাইগ্রেট করা অর্ডারগুলি তাদের সংশ্লিষ্ট পণ্য এবং গ্রাহকদের সাথেও লিঙ্ক করা থাকে।

1. পণ্য মাইগ্রেট করা

আপনার পণ্যের ডেটা মাইগ্রেট করা হলে তা Shopify-এ আপনার সমস্ত পণ্যের লিস্টিং, পণ্যের ভ্যারিয়েন্ট এবং পণ্যের কালেকশন পপুলেট করে। আপনার পণ্যগুলি ইম্পোর্ট করার আগে, আপনার Shopify স্টোরের জন্য আপনার কালেকশন পরিকল্পনা করার কথা বিবেচনা করুন, যাতে মাইগ্রেশনের সময় আপনি আপনার পণ্যগুলিকে সঠিক কালেকশনে বরাদ্দ করতে পারেন।

যেসব তথ্য ফিল্ড ডিফল্ট পণ্যের লিস্টিংয়ের অংশ নয়, যেমন- মেয়াদ শেষ হওয়ার তারিখ, সেগুলি মেটাফিল্ড ব্যবহার করে কোনো পণ্যে যোগ করা যেতে পারে।

2. গ্রাহকদের মাইগ্রেট করা

আপনার গ্রাহকের ডেটা মাইগ্রেট করার পরে, আপনার সমস্ত গ্রাহকের রেকর্ড আপনার Shopify অ্যাডমিনে উপলভ্য থাকবে। এর মধ্যে গ্রাহকের যোগাযোগের বিবরণ, ঠিকানা এবং মার্কেটিংয়ের পছন্দগুলির মতো তথ্য অন্তর্ভুক্ত থাকে।

যেসব তথ্য ডিফল্ট গ্রাহক প্রোফাইলের অংশ নয়, যেমন- জন্মতারিখ, সেগুলি মেটাফিল্ড বা ট্যাগ ব্যবহার করে গ্রাহক প্রোফাইলে যোগ করা যেতে পারে।

3. পূর্বের অর্ডারগুলি মাইগ্রেট করা

অর্ডারের ডেটা মাইগ্রেট করার ফলে পণ্য বিক্রি ও গ্রাহকের ক্রয়ের ইতিহাস সংক্রান্ত তথ্য আপনার Shopify স্টোরে ট্রান্সফার হওয়া নিশ্চিত করে। আপনার ব্যবসার ফেরতের নীতির সময়সীমার মধ্যে থাকা কমপক্ষে সমস্ত পূর্বের অর্ডার মাইগ্রেট করুন, যাতে গ্রাহকরা রিটার্ন বা বিনিময় করার সুযোগ থাকা কোনো অর্ডারের ক্ষেত্রে তাদের অর্ডারের ইতিহাস অ্যাক্সেস করতে পারেন। তবে, গত 2-5 বছরের অর্ডার ইম্পোর্ট করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনার স্টোরে করা প্রতিটি নতুন অর্ডারের জন্য আপনি নতুন অর্ডারের নোটিফিকেশন পান। ইমপোর্ট করা প্রতিটি অর্ডারের ক্ষেত্রেও নতুন অর্ডারের নোটিফিকেশন ট্রিগার করা হয়।

আপনি যদি আপনার স্টোরে প্রচুর পরিমাণে পুরোনো অর্ডার ইমপোর্ট করেন এবং ইমপোর্ট করা প্রতিটি অর্ডারের নোটিফিকেশন পাওয়া এড়াতে চান, তাহলে আপনি সেটিংস > নোটিফিকেশন-এ গিয়ে আপনার Shopify অ্যাডমিন থেকে নতুন অর্ডারের নোটিফিকেশন নিষ্ক্রিয় করতে পারেন অথবা সাময়িকভাবে নোটিফিকেশন নিষ্ক্রিয় করতে Shopify Plus সহায়তার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যদি অর্ডার ইমপোর্ট করতে কোনও তৃতীয়-পক্ষের অ্যাপ ব্যবহার করেন, তাহলে নির্দেশাবলীর জন্য অ্যাপ ডেভেলপারের সাথে যোগাযোগ করুন।

4. গিফট কার্ড মাইগ্রেট করা

আপনি যদি আপনার আগের স্টোরে ব্যবহারযোগ্য গিফট কার্ডগুলি মাইগ্রেট করেন, তবে আপনার Shopify স্টোর লঞ্চ করার ঠিক আগেই আপনার গিফট কার্ডের ডেটা Shopify-এ মাইগ্রেট করতে হবে। আপনি Shopify-এ গিফট কার্ডগুলি এডিট বা মুছে ফেলতে পারবেন না, তাই আপনি গিফট কার্ডের ডেটা ইমপোর্ট করার পর যদি কোনও গ্রাহক আপনার আগের স্টোরে কোনও গিফট কার্ড ব্যবহার করেন, তবে আপনি Shopify-এ সেই গিফট কার্ড আপডেট করতে পারবেন না।

গিফট কার্ড মাইগ্রেট করার আগে নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করুন:

  • গিফট কার্ডের নম্বরগুলি এনক্রিপ্ট করা থাকে। আপনি কোনও গিফট কার্ড তৈরি করার পরে আপনার Shopify অ্যাডমিনে কেবল শেষের 4টি সংখ্যা দেখা যায়। আপনাকে যদি গিফট কার্ডের নম্বরের রেকর্ড রাখতে হয়, তবে আপনার একটি এক্সটার্নাল ডেটাবেস মেইনটেইন করা উচিত।
  • গিফট কার্ডগুলি কেবল নিষ্ক্রিয় করা যায় এবং মুছে ফেলা যায় না। ভবিষ্যতে একই গিফট কার্ড নম্বর আবার ব্যবহার করা যাবে না, এমনকি ওই নম্বরের আসল গিফট কার্ডটি নিষ্ক্রিয় করা হয়ে থাকলেও না।
  • আপনি যদি কোনও গ্রাহকের ইমেইল ঠিকানা অ্যাসাইন করা আছে এমন বিদ্যমান গিফট কার্ডগুলি ইমপোর্ট করেন, তাহলে গ্রাহকদের গিফট কার্ড ইমপোর্ট করার সময় তারা যাতে নোটিফিকেশন না পান তা নিশ্চিত করতে গিফট কার্ডের নোটিফিকেশন ইমেইলগুলি সাময়িকভাবে নিষ্ক্রিয় করার জন্য আপনি Shopify Plus সহায়তার সাথে যোগাযোগ করতে পারেন।

Shopify-এ বিদ্যমান যেকোনো গিফট কার্ড মাইগ্রেট করতে আপনি একটি তৃতীয়-পক্ষের গিফট কার্ড মাইগ্রেশন অ্যাপ-ও ব্যবহার করতে পারেন।

5. B2B ডেটা মাইগ্রেট করা

Shopify B2B হলো বিভিন্ন ফিচারের এমন একটি স্যুট, যা আপনাকে কোনো তৃতীয়-পক্ষের অ্যাপ বা বিকল্প সমাধান ব্যবহার না করেই অনলাইন স্টোরের মাধ্যমে বিজনেস-টু-বিজনেস (B2B) বিক্রি করতে দেয়। আপনি যদি Shopify B2B ব্যবহার করার পরিকল্পনা করেন, তাহলে কোম্পানি ও ক্যাটালগের মতো এমন আরও কিছু ডেটা থাকতে পারে, যা আপনি মাইগ্রেট করতে চাইবেন।

আপনি আপনার Shopify অ্যাডমিনে ম্যানুয়ালি কোম্পানি এবং লোকেশন তৈরি করতে পারেন অথবা একটি তৃতীয়-পক্ষের অ্যাপ Matrixify ব্যবহার করে সেগুলিকে একসাথে ইমপোর্ট করতে পারেন। আপনি ম্যানুয়ালি ক্যাটালগ তৈরি করতে পারেন বা আপনার Shopify অ্যাডমিনে Shopify-ফর্ম্যাটের CSV ফাইল ব্যবহার করে সেগুলিকে একসাথে ইমপোর্ট করতে পারেন।

6. অন্যান্য ডেটা মাইগ্রেট করা

আপনার ব্যবসার চাহিদার ওপর নির্ভর করে আরও এমন কিছু ডেটা থাকতে পারে যা আপনি মাইগ্রেট করতে চাইবেন। মাইগ্রেশন সংক্রান্ত পরামর্শ নেওয়ার জন্য Shopify Plus সহায়তার সাথে যোগাযোগ করুন। একটি তৃতীয়-পক্ষের ডেটা মাইগ্রেশন অ্যাপ ব্যবহার করে আপনি আপনার ডিসকাউন্ট এবং ব্লগগুলি মাইগ্রেট করতে পারেন।

কনটেন্ট তৈরি ও আপলোড করা

পেজ এবং ব্লগ পোস্টের মতো কনটেন্ট তৈরি করুন এবং আপনার ফাইল ও ছবিগুলি আপলোড করুন। আপনার Shopify স্টোর কাস্টমাইজ করতে মেটাফিল্ড এবং মেটাঅবজেক্ট ব্যবহার করুন।

পেজ

আপনি আপনার অনলাইন স্টোরের জন্য সাধারণ জিজ্ঞাসা, আমাদের সম্পর্কে, বা আমাদের সাথে যোগাযোগ করুন-এর মতো পেজ তৈরি করতে পারেন। আপনি যদি Shopify Theme Store থেকে কোনো থিম ব্যবহার করেন, তাহলে আপনি এমন একটি সামঞ্জস্যপূর্ণ থিম ব্যবহার করতে পারেন, যা আপনাকে সেকশন এবং ব্লক ব্যবহার করে নিজস্ব পেজ টেমপ্লেট তৈরি করার সুবিধা দেয়।

ব্লগ

Shopify-এর একটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, তাই আপনার গ্রাহকদের নিযুক্ত রাখতে আপনি নিজস্ব ব্লগ পোস্টের সেট সহ বিভিন্ন ব্লগ তৈরি করতে পারেন। এছাড়াও Shopify-এ এমন ফিচার রয়েছে যা আপনাকে ওয়েবপেজে মেটা টাইটেল, বিবরণ এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত করার সুবিধা দেয়। আপনি আগের ব্লগের URL থেকে রিডাইরেক্টও সেট আপ করতে পারেন।

ফাইল এবং ছবি আপলোড করুন

আপনার মিডিয়া এবং কনটেন্ট ফাইলের প্রয়োজনীয়তাগুলি পূরণ করে তা নিশ্চিত করুন।

মেটাফিল্ড

মেটাফিল্ড আপনাকে এমন বিশেষ তথ্য সেভ করতে দিয়ে আপনার Shopify স্টোরের কার্যকারিতা এবং রূপ কাস্টমাইজ করতে সাহায্য করে, যা ডিফল্টভাবে Shopify অ্যাডমিনে ক্যাপচার করা হয় না। আপনি ইন্টারনাল ট্র্যাকিংয়ের জন্য বা আপনার অনলাইন স্টোরে বিভিন্ন উপায়ে বিশেষ তথ্য প্রদর্শন করতে মেটাফিল্ড ব্যবহার করতে পারেন।

মেটাঅবজেক্ট

মেটাঅবজেক্ট আপনাকে আপনার স্টোরের জন্য অতিরিক্ত স্ট্রাকচার্ড তথ্য যোগ করতে এবং সেভ করে রাখতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, আপনি কোনো পণ্যের জন্য তথ্য সেভ করে রাখতে পারেন, যেমন বৈশিষ্ট্য, নির্দিষ্ট বিবরণ এবং সাইজ চার্ট।

নোটিফিকেশন

ডেটা সাজানো

ট্যাগ ব্যবহার করে আপনার গ্রাহক, পণ্য এবং অর্ডারগুলি সাজান। কালেকশন ব্যবহার করে আপনার পণ্যগুলিকে গ্রুপ করুন এবং মেটাফিল্ড ব্যবহার করে শর্তাবলী সহ কালেকশন তৈরি করুন।

কালেকশন

ক্যাটাগরি অনুযায়ী গ্রাহকদের জন্য আপনার পণ্যগুলি খুঁজে পাওয়া সহজ করতে, আপনি সেগুলিকে কালেকশনে গ্রুপ করতে পারেন। আপনি চাইলে গ্রাহকদের জন্য আপনার অনলাইন স্টোরে বাহ্যিকভাবে কোনো কালেকশন প্রদর্শন করতে পারেন বা আপনার এবং আপনার স্টাফদের জন্য অভ্যন্তরীণভাবে কোনো কালেকশন ব্যবহার করতে পারেন, যেমন কর-মুক্ত পণ্যের কালেকশন তৈরি করা।

গ্রাহক, পণ্য এবং অর্ডারের ট্যাগ

ট্যাগ ব্যবহার করার সময় নির্ভুলতার জন্য, কেস ফরম্যাটিং এবং স্পেসিং-এর সামঞ্জস্যপূর্ণ ব্যবহার নিশ্চিত করুন, যাতে ভুলবশত অতিরিক্ত ট্যাগ তৈরি না হয়।

মেটাফিল্ড

আপনি কোনো API বা অ্যাপ ব্যবহার করে সরাসরি আপনার Shopify অ্যাডমিনে মেটাফিল্ড ডেফিনিশন তৈরি এবং এডিট করতে পারেন।

আপনার Shopify অ্যাডমিন সেটিংস কনফিগার করা

আপনার স্টোরের সাধারণ তথ্য সেট আপ করুন, স্টাফ যোগ করুন এবং স্টোরের সেটিংস কনফিগার করুন।

সাধারণ

আপনার অনলাইন স্টোরের যোগাযোগের তথ্য, ব্যবসার আইনি নাম ও ঠিকানা, স্টোরের মুদ্রা এবং ডিফল্ট ওজনের ইউনিট সেট আপ বা পরিবর্তন করুন।

ব্যবহারকারী এবং অনুমতি

স্টাফ অ্যাকাউন্ট সেট আপ করুন এবং যেকোনো পার্টনারের জন্য সহযোগীর অনুমতি মঞ্জুর করুন।

পেমেন্ট

আপনার স্টোরে পেমেন্ট এবং পেমেন্ট পদ্ধতি সেট আপ করুন। শুধুমাত্র স্টোরের মালিক Shopify Payments সেট আপ করতে পারবেন।

আপনি যখন আপনার Shopify স্টোর সেট আপ করেন, তখন আপনার স্টোরে সাইন ইন করার জন্য ব্যবহার করা ইমেইল অ্যাড্রেসটি ব্যবহার করে একটি PayPal Express Checkout অ্যাকাউন্ট তৈরি করা হয়। আপনি এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন, নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন বা PayPal Express Checkout ডিঅ্যাক্টিভেট করতে পারেন।

চেকআউট কাস্টমাইজেশন

চেকআউটের স্টাইল এবং আচরণ কাস্টমাইজ করুন। উদাহরণস্বরূপ, আপনি আপনার চেকআউটের ভাষা বেছে নিতে পারেন এবং গ্রাহকদের অ্যাকাউন্ট বা নির্দিষ্ট চেকআউট ফিল্ডগুলি ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক হবে, তা নির্ধারণ করতে পারেন।

চেকআউট কাস্টমাইজেশন এবং চেকআউট ও অ্যাকাউন্ট এডিটর ছাড়াও, Shopify Extensions আপনাকে Checkout Branding API-এ অ্যাক্সেস দেয়।

এছাড়াও আপনি তৃতীয়-পক্ষের অ্যাপ ব্যবহার করে আপনার চেকআউট কাস্টমাইজ এবং এক্সটেন্ড করতে পারেন। আপনার পার্টনার বা ডেভেলপমেন্ট টিম আপনার স্টোরের জন্য চেকআউট অ্যাপ তৈরি করতে পারে।

গ্রাহক অ্যাকাউন্ট

গ্রাহক অ্যাকাউন্ট আপনার গ্রাহকদের আপনার স্টোরে লগ ইন করার সুযোগ দেয়, যাতে তারা অর্ডারের ইতিহাস এবং অ্যাকাউন্টের তথ্য অ্যাক্সেস করতে পারেন। আপনি যদি Shopify B2B ব্যবহার করেন, তাহলে B2B অর্ডার গ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই গ্রাহক অ্যাকাউন্ট চালু করতে হবে।

শিপিং এবং ডেলিভারি

আপনার যদি জটিল শিপিংয়ের প্রয়োজনীয়তা থাকে, তাহলে আপনি Shopify App Store থেকে তৃতীয়-পক্ষের শিপিং অ্যাপ ব্যবহার করতে পারেন।

ট্যাক্স এবং শুল্ক

লোকেশন

Shopify-এ লোকেশন বলতে বোঝায় এমন অ্যাপ বা ফিজিক্যাল জায়গাকে যেখানে আপনি পণ্য বিক্রি করেন, অর্ডার শিপ বা পূরণ করেন এবং ইনভেন্টরি স্টক করেন।

গিফট কার্ড

ডিফল্টভাবে, কোনো অর্ডারের পেমেন্ট করা হলে গিফট কার্ডগুলি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাওয়ার জন্য সেট করা থাকে এবং গ্রাহক একটি বিজ্ঞপ্তির ইমেইল পান। আপনি গিফট কার্ডসহ অর্ডারের সব আইটেম ম্যানুয়ালি পূরণ করতে ফুলফিলমেন্ট সেটিং পরিবর্তন করতে পারেন।

যদি কোনো অর্ডারের ঝুঁকি মাঝারি বা বেশি হয়, তাহলে সেই অর্ডারে থাকা গিফট কার্ডগুলি স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা হয় না। আপনি অর্ডারের বিবরণের পৃষ্ঠা থেকে ম্যানুয়ালি গিফট কার্ডগুলি পূরণ করতে পারেন।

আন্তর্জাতিক সেলস টুল

আন্তর্জাতিক সেলস টুলের মাধ্যমে আপনি বিক্রি করার জন্য অতিরিক্ত দেশ সেটআপ করতে পারেন এবং আপনার ব্যবসাকে আন্তর্জাতিক রূপ দিতে পারেন।

গ্রাহকের গোপনীয়তা

আপনি যে সব অঞ্চলে বিক্রি করছেন সেখানকার ডেটা সুরক্ষা সংক্রান্ত নিয়মকানুন মেনে চলতে আপনার গ্রাহকের গোপনীয়তা সেটিংস কনফিগার করুন।

অ্যাপ এবং সেলস চ্যানেল

আপনার স্টোরের সেটআপের শুরুতেই যেকোনো প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করুন যাতে আপনি স্টোর লঞ্চ করার আগে পরীক্ষা করার জন্য প্রচুর সময় পান। আপনি যদি Shopify App Store থেকে অ্যাপ ব্যবহার করার কথা ভাবেন, তাহলে সেগুলি ইনস্টল করার আগে অ্যাপের কার্যকারিতাগুলি সতর্কতার সাথে পর্যালোচনা করুন। কিছু অ্যাপের ট্রায়ালের মেয়াদ থাকতে পারে। অপ্রয়োজনীয় চার্জ এড়াতে ট্রায়ালের মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাপগুলি আনইনস্টল করা নিশ্চিত করুন।

কিছু অ্যাপ আপনার থিমে কোড যোগ করতে পারে, তাই কোনো অ্যাপ আপনার থিমের কোডে কী পরিবর্তন করছে সেটি নথিবদ্ধ করতে হবে এবং অ্যাপটি আনইনস্টল করার সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত কোড সরাতে হবে।

নিম্নলিখিত অ্যাপের সুপারিশগুলি পর্যালোচনা করুন:

ডোমেইন

পিক্সেল এবং গ্রাহকের ইভেন্ট

ব্র্যান্ড

নোটিফিকেশন

আপনি আপনার বিজ্ঞপ্তির কনটেন্ট এবং ডিজাইন কাস্টমাইজ করতে পারেন। Shopify Plus প্ল্যানে থাকা একজন মার্চেন্ট হিসেবে, আপনি আপনার ইমেইলের বিজ্ঞপ্তি নিষ্ক্রিয় করতে বলে Shopify Plus সহায়তার সাথে যোগাযোগ করতে পারেন। এটি দরকারী হতে পারে যখন আপনি আপনার ডেটা মাইগ্রেট করবেন অথবা যখন আপনি নিজের মার্কেটিং অটোমেশন সিস্টেম থেকে অর্ডার নিশ্চিতকরণ এবং আপডেট পাঠাতে চাইবেন।

কাস্টম ডেটা

ভাষা

আপনি যদি একাধিক ভাষার স্টোরফ্রন্ট তৈরি করেন, তাহলে আপনি আপনার স্টোরে অতিরিক্ত ভাষা যোগ করতে পারেন।

নীতিমালা

আপনি আপনার স্টোরের নীতিগুলো সেট আপ করতে পারেন, যেমন রিফান্ড নীতি, শিপিং নীতি, পরিষেবার শর্তাবলি বা গোপনীয়তা নীতি। আপনি ফ্রি গোপনীয়তা নীতি জেনারেটর-ও ব্যবহার করতে পারেন।

আপনার অনলাইন স্টোর সেট আপ করা

আপনার অনলাইন স্টোরের থিম বেছে নিন এবং অনলাইন স্টোরের প্রেফারেন্স, মেনু এবং ফিল্টারিং কনফিগার করুন।

থিম

আপনি Shopify Theme Store-এ আপনার অনলাইন স্টোরের জন্য থিম এক্সপ্লোর করতে পারেন। আপনি ফ্রি এবং পেইড থিম থেকে বেছে নিতে পারেন। থিমগুলোতে বিভিন্ন ফিচার থাকতে পারে যা বড় বা ছোট পণ্যের ক্যাটালগের মতো নির্দিষ্ট ব্যবসায়িক চাহিদার জন্য অধিক মানানসই হতে পারে। আপনি একটি থিমের ডেমো ভার্সন ইনস্টল করে থিমটির প্রিভিউ নিজে দেখতে পারেন।

আপনার স্টোরের প্রয়োজনীয়তা পূরণ করে এমন কোনো তৈরি থিম না পেলে, নিজের থিম তৈরি করতে আপনি কোনো ডেভেলপার বা এজেন্সির সাথে কাজ করার কথা বিবেচনা করতে পারেন। Shopify থিম তৈরি করা এবং সেরা অনুশীলন সম্পর্কে আরও জানুন।

প্রেফারেন্স

মেনু

স্টোরফ্রন্ট ফিল্টারিং

Google Analytics

Google Analytics ব্যবহার করা এবং সেরা অনুশীলন সম্পর্কে আরও জানতে নিচে দেওয়া রিসোর্সগুলো দেখুন:

Shopify-সমর্থিত অ্যাপ এবং ইন্টিগ্রেশন

আপনার অনলাইন স্টোর উন্নত করতে এবং কাস্টমাইজ করতে Shopify-এর তৈরি করা অ্যাপ ও সেলস চ্যানেল এক্সপ্লোর করুন।

পুনরাবৃত্তিমূলক কাজ অটোমেট করতে এবং আপনার চেকআউট কার্যকারিতা আরও কাস্টমাইজ করতে সাহায্য করার জন্য নিচের Shopify অ্যাপগুলো ব্যবহার করার কথা বিবেচনা করুন:

  • একটি নির্দিষ্ট শুরুর তারিখ ও শেষ তারিখ দিয়ে সেল, প্রোডাক্ট লঞ্চ এবং ইনভেন্টরি রিস্টক করার মতো ইভেন্টগুলো শিডিউল করতে, সেগুলোর সমন্বয় করতে এবং রান করতে দেয় Launchpad।
  • Shopify Functions ডিসকাউন্ট, শিপিং এবং পেমেন্ট পদ্ধতির জন্য কাস্টমাইজেশন সমর্থন করে।
  • কোনো ধরনের কোডিং ছাড়াই আপনার স্টোর এবং আপনার অ্যাপগুলোতে বিভিন্ন কাজ ও প্রক্রিয়া অটোমেট করতে দেয় Shopify Flow।

Shopify-এর তৈরি অন্যান্য অ্যাপ এবং সেলস চ্যানেলগুলোর মধ্যে নিচের উদাহরণগুলো অন্তর্ভুক্ত আছে:

Shop পে ইনস্টলমেন্টস

Shop পে ইনস্টলমেন্টস-এর মাধ্যমে আপনি কোনো তৃতীয়-পক্ষের পরিষেবার সাহায্য ছাড়াই আপনার গ্রাহকদের আরও পেমেন্ট বিকল্প প্রদান করতে পারেন। কারণ, ইনস্টলমেন্টস ফিচারটি Shop Pay-এর মধ্যে বিল্ট-ইন রয়েছে, তাই সমস্ত ইনস্টলমেন্টস পেমেন্ট আপনার Shopify পেআউট রিপোর্টের অন্তর্ভুক্ত থাকে, যা তৃতীয়-পক্ষের পরিষেবার রিপোর্টগুলো মেলানোর প্রয়োজনীয়তা কমায়।

Shopify ট্যাক্স ইঞ্জিন

কাস্টম ইন্টিগ্রেশন

আপনি যদি উপলভ্য অ্যাপ এবং ইন্টিগ্রেশনগুলো এক্সপ্লোর করে থাকেন এবং আপনার এখনো একটি কাস্টম সমাধানের প্রয়োজন হয়, তবে Shopify API ব্যবহার করে আপনার একটি কাস্টম অ্যাপ তৈরি করার বিকল্প আছে।

Shopify API ভার্সনিং ক্রমাগত প্ল্যাটফর্মটিকে উন্নত করতে সাহায্য করে এবং ডেভেলপারদের ফিচার আপগ্রেড করা ও বাতিল করার জন্য একটি অনুমানযোগ্য পথ প্রদান করে। আসন্ন API পরিবর্তনগুলো সম্পর্কে জানতে ডেভেলপার চেঞ্জলগ অনুসরণ করুন।

আপনার নিজের অ্যাপ তৈরি করতে নিচের রিসোর্সগুলো দেখুন:

কাস্টম স্টোরফ্রন্ট এক্সপেরিয়েন্স

যদি আপনার ব্যবসায়িক মডেল Shopify এবং পার্টনারদের অফার করা কোনো সেলস চ্যানেল বা অ্যাপের সাথে মানানসই না হয়, তাহলে আপনি একটি কাস্টম স্টোরফ্রন্ট তৈরি করতে কোনো ডেভেলপারের সাথে কাজ করার কথা বিবেচনা করতে পারেন।

তৃতীয়-পক্ষের অ্যাপ ও ইন্টিগ্রেশন

আপনি Shopify App Store থেকে তৃতীয়-পক্ষের অ্যাপ এবং সেলস চ্যানেলগুলো ইনস্টল করতে পারেন। কিছু তৃতীয়-পক্ষের অ্যাপ Shopify Plus Certified App Program-এর অংশ, যেগুলোতে এন্টারপ্রাইজ সল্যুশনের জন্য শীর্ষস্থানীয় Shopify রিকমেন্ডেশনগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

অনেক তৃতীয়-পক্ষের সিস্টেমে আগে থেকেই কানেক্টর অ্যাপ থাকে। কাস্টম ইন্টিগ্রেশন তৈরি করার বদলে কোনো কানেক্টর অ্যাপ আগে থেকে আছে কি না, তা চেক করতে Shopify App Store-এ সার্চ করুন।

কাস্টম ইন্টিগ্রেশন তৈরিতে আপনার যদি সাহায্য প্রয়োজন হয়, তাহলে Shopify-সমর্থিত অ্যাপ এবং ইন্টিগ্রেশন দেখুন।

এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ERP) ইন্টিগ্রেশন পার্টনার

Shopify-এর গ্লোবাল ERP প্রোগ্রাম এবং ইউরোপীয় ERP প্রোগ্রাম-এ প্রত্যয়িত ERP অ্যাপের একটি স্যুট অন্তর্ভুক্ত আছে যা আপনার Shopify স্টোরের সাথে সরাসরি একত্রিত হয়। আপনার ERP যদি বর্তমানে Shopify-এর সাথে ইন্টিগ্রেট করা না থাকে, তাহলে এমন কোনো ইন্টিগ্রেশন পার্টনারের ব্যবহার বিবেচনা করুন যা আপনার ERP ও Shopify-এর মধ্যে হোস্ট করা টার্ন-কি কানেক্টর সরবরাহ করে।

কাস্টম ইন্টিগ্রেশন

আপনি হয়তো Shopify API ব্যবহার করে কাস্টম কানেক্টরের মাধ্যমে তৃতীয়-পক্ষের সিস্টেম কানেক্ট করা পরিচালনা করতে পছন্দ করতে পারেন। আপনার নিজস্ব অ্যাপ তৈরি করা শুরু করার জন্য এখানে কিছু রিসোর্স দেওয়া হলো:

প্ল্যাটফর্মটিকে ধারাবাহিকভাবে উন্নত করতে এবং ফিচার আপগ্রেড ও বাতিলকরণের জন্য ডেভেলপারদের একটি সম্ভাব্য উপায় অফার করতে Shopify API ভার্সনিং ব্যবহার করে। আপনি যাতে সবসময় আসন্ন API পরিবর্তনগুলো সম্পর্কে জানতে পারেন তা নিশ্চিত করতে, ডেভেলপার চেঞ্জলগ ফলো করুন।

আপনার যদি কাস্টম ইন্টিগ্রেশন তৈরিতে সাহায্যের প্রয়োজন হয়, তাহলে ERP ইন্টিগ্রেশন পার্টনারদের তালিকা দেখুন।

আন্তর্জাতিক সেলস টুল সেট আপ করা

ক্রস-বর্ডার বিক্রি করতে এবং আপনার ব্যবসাকে অন্যান্য দেশ ও অঞ্চলে প্রসারিত করতে, আপনি আন্তর্জাতিক সেলস টুল সেট আপ করতে পারবেন। Managed Markets কেবল মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক ব্যবসাগুলোর জন্য উপলভ্য আছে।

আন্তর্জাতিক সেলস টুলের মাধ্যমে মার্কেট তৈরি ও পরিচালনা করুন

আপনি সীমাহীন সংখ্যক দেশ বা অঞ্চলের মার্কেট তৈরি করতে পারেন। মার্কেটের ধরন সম্পর্কে আরও জানুন।

মাল্টি-কারেন্সির জন্য Shopify Payments

চেকআউটের মাধ্যমে মাল্টি-কারেন্সি বজায় রাখতে আপনাকে প্রাথমিক পেমেন্ট গেটওয়ে হিসেবে Shopify Payments সেট করতে হবে, যাতে প্রতিটি মার্কেটের গ্রাহকরা তাদের স্থানীয় মুদ্রায় কেনাকাটা করতে পারে

শিপিং প্রোফাইল

অনবাদ এবং স্থানীয়করণ

সাবস্ক্রিপশন সেট আপ করা

আপনি আপনার Shopify অ্যাডমিন থেকে সরাসরি আপনার পণ্যের সাবস্ক্রিপশন তৈরি এবং পরিচালনা করতে পারেন।

সাবস্ক্রিপশন B2B-এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

সাবস্ক্রিপশন মাইগ্রেট করা

সাবস্ক্রিপশন মাইগ্রেট করার জন্য আপনাকে প্রাথমিক পেমেন্ট গেটওয়ে হিসেবে Shopify Payments, Authorize.net বা Stripe ব্যবহার করতে হবে। সাবস্ক্রিপশন মাইগ্রেশন প্রসেসটি কোনো তৃতীয়-পক্ষের অ্যাপের মাধ্যমে ডিজাইন করা হয়, Shopify-এর দ্বারা নয়। তাই, মাইগ্রেশন প্রসেসটি প্রতিটি অ্যাপের ক্ষেত্রে আলাদা হয় এবং অ্যাপের মধ্যে শুরু হয়।

কাস্টম সাবস্ক্রিপশন অ্যাপ

আপনি আপনার চেকআউটের জন্য নিজের সাবস্ক্রিপশন অ্যাপও তৈরি করতে পারেন।

সাবস্ক্রিপশন পরিচালনা করা

Shopify B2B সেট আপ করা

Shopify B2B হলো এমন কিছু ফিচারের স্যুট যা আপনাকে তৃতীয়-পক্ষের অ্যাপ বা বিকল্প সমাধান ব্যবহারের আবশ্যকতা ছাড়াই, অনলাইন স্টোরের মাধ্যমে বিজনেস-টু-বিজনেস (B2B) বিক্রি করার সুবিধা দেয়।

Shopify B2B-এর বিবেচ্য বিষয়গুলো

Shopify B2B ব্যবহার করার আগে নিম্নলিখিত বিবেচ্য বিষয়গুলো রিভিউ করুন:

  • Shopify B2B শুধুমাত্র গ্রাহক অ্যাকাউন্ট-এর নতুন সংস্করণের সাথে কাজ করে।
  • সাবস্ক্রিপশন B2B-এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
  • Shopify POS B2B-এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

Shopify B2B যদি আপনার হোলসেল বিক্রয়ের চাহিদা পূরণ না করে, তাহলে কোনো তৃতীয়-পক্ষ হোলসেল অ্যাপ বিবেচনা করুন।

কোম্পানি তৈরি বা মাইগ্রেট করা

B2B ক্যাটালগ এবং কোয়ান্টিটি রুল সেট আপ করা

আপনি একসাথে অনেক কোম্পানিতে মূল্য তালিকা যোগ করতে পারবেন। ইনক্রিমেন্ট এবং সর্বনিম্ন বা সর্বোচ্চ পরিমাণের মতো কোয়ান্টিটি রুল শুধুমাত্র বিনামূল্যের Shopify থিম, 8.0.0 বা তার পরবর্তী সংস্করণে কাজ করে।

B2B অর্ডারের ইতিহাস ইমপোর্ট করা

REST Admin API ব্যবহার করে আপনি নন-Shopify B2B অর্ডারের ইতিহাস ইমপোর্ট করতে পারবেন।

আপনার স্টোর লঞ্চ করার প্রস্তুতি

আপনার স্টোর লঞ্চ করার আগে, নিশ্চিত করুন যে আপনার স্টোরের সবকিছু ঠিকভাবে কাজ করছে। এছাড়াও, আপনাকে URL রিডাইরেক্ট ও পরীক্ষামূলক অর্ডার সেট আপ করতে হবে, ডোমেইন সেট আপ করতে হবে এবং অ্যাপ ও ইউজারদের রিভিউ করতে হবে।

URL রিডাইরেক্ট

স্মুথ ট্রানজিশন নিশ্চিত করতে এবং ট্রাফিক ও SEO-এর ওপর নেতিবাচক প্রভাব এড়াতে, আপনাকে 301 রিডাইরেক্ট তৈরি করতে হবে। অন্যথায়, আপনার পুরোনো লিংকগুলো 404 ইভেন্ট (ডেড লিংক) হয়ে যাবে, যা গ্রাহককে বিভ্রান্ত করতে পারে এবং সার্চ রেজাল্টে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

পরীক্ষামূলক অর্ডার

আপনার অর্ডারের ফ্লো ভালোভাবে চেক করুন। স্টোরফ্রন্টে পরীক্ষামূলক অর্ডার দিন এবং এরপর সেই অর্ডারগুলো ফুলফিল করুন। যতটা সম্ভব বেশি সিনারিও পরীক্ষা করে দেখুন। যেমন, নিচে দেওয়া সিনারিওগুলোর সাহায্যে পরীক্ষামূলক অর্ডার পরীক্ষা করুন:

  • ডিসকাউন্ট কোড
  • লগ-ইন ও লগ-আউট করা গ্রাহক
  • আলাদা পেমেন্ট পদ্ধতি
  • আলাদা শিপিং রেট
  • আলাদা শিপিংয়ের ঠিকানা (কীভাবে ট্যাক্স হিসাব করা হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে)
  • আলাদা ডিভাইস
  • ব্যর্থ লেনদেন

পরীক্ষামূলক অর্ডার দেওয়ার পরে, নিচের সিনারিওগুলো পরীক্ষা করুন:

ডেল্টা মাইগ্রেশনের পরিকল্পনা করা

ডেল্টা মাইগ্রেশন হলো প্রাথমিক মাইগ্রেশনের জন্য আপনার বেছে নেওয়া কাটঅফ পয়েন্টের পর, পুরোনো স্টোরে যোগ করা যেকোনো নতুন ডেটা ট্রান্সফার করা। ডেল্টা মাইগ্রেশন করার পদ্ধতিটি আপনার প্রাথমিক মাইগ্রেশনে ব্যবহৃত পদ্ধতির মতোই হতে পারে। তবে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে:

  • ডেল্টা মাইগ্রেশনের জন্য ডেটার পরিমাণ নির্ভর করবে আপনার গো-লাইভ তারিখ থেকে কাটঅফ পয়েন্টের দূরত্বের ওপর। এই দুই তারিখের মধ্যে সময়ের কোনো সঠিক বা ভুল পরিমাণ নেই, তবে সময় কম হলে ডেল্টা মাইগ্রেশনের কাজটি সহজ হবে।
  • কাটঅফ পয়েন্টের পর আপনার পুরোনো স্টোরে কী কী পরিবর্তন হয়েছে তা মনোযোগ সহকারে বিবেচনা করুন। সেখানে নতুন অর্ডার ও গ্রাহক থাকবে, তবে আপনি যদি নতুন পণ্য বা কনটেন্ট যোগ করে থাকেন, তাহলে সেগুলোকে নতুন স্টোরে যোগ করতে হবে এবং 301 রিডাইরেক্ট তৈরি করতে হবে।
  • DNS পরিবর্তনগুলো কার্যকর হতে যে অল্প সময় লাগে, সেই সময়ে যাতে আপনার পুরোনো স্টোরে কোনো নতুন অর্ডার না দেওয়া হয় তাও আপনাকে নিশ্চিত করতে হবে। এই সময়ে, কিছু গ্রাহক আপনার পুরোনো স্টোরে এবং অন্যরা নতুন স্টোরে ডিরেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে আপনার পুরোনো স্টোরের চেকআউটের ফাংশনালিটি ডিঅ্যাক্টিভেট করার কথা বিবেচনা করুন।

ইউজার ও অনুমতিগুলো রিভিউ করা

লাইভ হওয়ার আগে, আপনার ইউজার ও সহযোগীদের তালিকা ক্লিন-আপ করুন। যদি কোনো পার্টনার বা ইউজারের আর অ্যাক্সেসের প্রয়োজন না থাকে, তাহলে লাইভ হওয়ার আগেই তাদের সরিয়ে দেওয়া উচিত।

অ্যাপগুলো রিভিউ করা

লাইভ হওয়ার আগে, আপনার অ্যাপগুলো পর্যালোচনা করুন এবং পণ্যের জন্য ব্যবহৃত হচ্ছে না এমন কোনো অ্যাপ সরিয়ে ফেলুন। উদাহরণস্বরূপ, আপনি যদি নির্দিষ্ট ফিচারের কার্যকারিতা তুলনা করতে কয়েকটি ভিন্ন অ্যাপ যোগ করে থাকেন, তবে যেগুলো ব্যবহার করা হবে না সেগুলো সরিয়ে ফেলুন।

ডোমেইন

লঞ্চ করার সময় ডোমেইন প্রোপাগেশন দ্রুত করতে, লঞ্চের আগে আপনার ডোমেইন হোস্টিং প্রোভাইডারের সাথে TTL কমিয়ে 300 করুন। আপনি লাইভ হওয়ার প্রায় এক সপ্তাহ আগে এটি করুন। আপনি লাইভ হওয়ার জন্য প্রস্তুত হলে, আপনার ডোমেইন যোগ করার ধাপগুলো অনুসরণ করুন।

Shopify SPF DKIM রেকর্ড

ইমেইল মেসেজের সিগনেচার যাচাই করতে ইমেইল পাঠানোর পরিষেবার সাথে SPF এবং DKIM ব্যবহার করা হয়। এটি আপনার ইমেইল ডেলিভারিবিলিটি বাড়াতে পারে এবং আপনার ইমেইল ছদ্মবেশ ধারণ ও ফিশিং করা কঠিন করে তুলতে পারে।

আপনার স্টোরের ডেটা ব্যাকআপ করুন

ডিফল্টভাবে Shopify আপনার স্টোরের ডেটা ব্যাকআপ করে না। আপনার স্টোর লঞ্চ করার আগে, ম্যানুয়ালি বা কোনো তৃতীয়-পক্ষের অ্যাপ ব্যবহার করে আপনার স্টোরের ডেটা ব্যাকআপ করার কথা বিবেচনা করুন।

আপনার অনলাইন স্টোর লঞ্চ করা

আপনার Shopify স্টোর লঞ্চ করতে, আপনার Shopify অ্যাডমিনের সেটিংস > পেমেন্ট-এ গিয়ে আপনার Shopify Payments অ্যাকাউন্টে থাকা টেস্ট মোড নিষ্ক্রিয় করুন এবং তারপরে নিচের কাজগুলো সম্পূর্ণ করুন:

আপনার অনলাইন স্টোর লঞ্চ করার পরে

আপনার অনলাইন স্টোর লঞ্চ করার পরপরই, নতুন স্টোরে একটি মসৃণ রূপান্তর নিশ্চিত করতে নিচের ধাপগুলো গ্রহণ করুন।

আপনার রিডাইরেক্টগুলো পরীক্ষা করুন এবং 404 এরর সমাধান করুন

আপনার সাইট লঞ্চ করার পরে, কোনো 404 এরর নেই তা নিশ্চিত করতে আপনি যেসব লিঙ্কের জন্য 301 রিডাইরেক্ট তৈরি করেছেন তা পরীক্ষা করুন। আপনার সাইটে যদি কোনো 404 এরর থাকে, তবে আপনার SEO র‍্যাঙ্কিং বজায় রাখতে সাহায্য করার জন্য সেগুলো সমাধান করতে আপনি URL রিডাইরেক্ট তৈরি করতে পারেন।

গ্রাহক অ্যাকাউন্টের আমন্ত্রণ পাঠান

আপনি যদি লিগ্যাসি গ্রাহক অ্যাকাউন্ট ব্যবহার করেন, তবে আপনি আপনার গ্রাহকদেরকে আপনার স্টোরে একটি অ্যাকাউন্ট তৈরি করার আমন্ত্রণ পাঠাতে পারেন।

B2B কাস্টমারদের লগ ইন করার আমন্ত্রণ জানান

আপনি কোনো কোম্পানিতে একজন গ্রাহককে অ্যাসাইন করার পর বা একটি নতুন B2B কাস্টমার প্রোফাইল তৈরি করার পর, আপনার অনলাইন স্টোরে B2B অর্ডার দেওয়া শুরু করতে গ্রাহককে আমন্ত্রণ জানিয়ে একটি ইমেইল পাঠাতে পারেন। এই বিজ্ঞপ্তিটি ঐচ্ছিক এবং কাস্টমাইজ করা যায়।

Google-এ আপনার সাইটম্যাপ আবার জমা দিন

আপনার স্টোর লাইভ হওয়ার পরে, Google Console-এ আপনার সাইটম্যাপ আবার জমা দেওয়া হলে তা Google-কে আপনার নতুন সাইটের কাঠামো ও কনটেন্ট খুঁজে পেতে এবং ইনডেক্স করতে সাহায্য করে।