আপনার Shopify সাবস্ক্রিপশন প্ল্যানের জন্য স্থানীয় মূল্য নির্ধারণ

কিছু অঞ্চলে, Shopify সাবস্ক্রিপশন প্ল্যানের জন্য এমন কিছু রেট অফার করে, যা জীবনযাত্রার স্থানীয় খরচের সাথে মানানসই করে অ্যাডজাস্ট করা হয়। আপনার স্টোরের লোকেশন কোথায়, তার উপর ভিত্তি করে Shopify প্ল্যানের স্থানীয় মূল্য নির্ধারণের যোগ্যতা যাচাই করা হয়। Shopify পরিষেবার শর্তাবলি অনুযায়ী আপনার বর্তমান এক্তিয়ারের উপর ভিত্তি করে একটি সঠিক লোকেশন বজায় রাখা প্রয়োজন।

যেসব অঞ্চলে Shopify সাবস্ক্রিপশন প্ল্যানের স্থানীয় রেট পাওয়া যায়, সেখানে সাইন আপ করার সময় আপনার প্ল্যানের সাবস্ক্রিপশন রেট প্রযোজ্য হয়। নতুন স্টোর খুললে, সেটিতে আপনার স্থানীয় রেটগুলো স্বয়ংক্রিয়ভাবে দেখানো হয়। যদি স্থানীয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু হওয়ার আগেই আপনার স্টোরটি খোলা হয়ে থাকে এবং স্থানীয় রেট চালু আছে এমন কোনো অঞ্চলে স্টোরটি থেকে থাকে, তবে আপনি স্থানীয় রেট অনুযায়ী নির্ধারিত একই প্ল্যানে পরিবর্তন করার মাধ্যমে আপনার সাবস্ক্রিপশন প্ল্যানটিতে স্থানীয় রেট ব্যবহার করা শুরু করতে পারেন। স্থানীয় মূল্য নির্ধারণ ব্যবস্থাটি শুধুমাত্র Shopify সাবস্ক্রিপশন প্ল্যান-এর রেটগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

স্থানীয় রেটে আপনার প্ল্যান পরিবর্তন করুন

আপনার Shopify সাবস্ক্রিপশন প্ল্যানের ক্ষেত্রে স্থানীয় রেট প্রযোজ্য হলে, আপনি বর্তমানে যে প্ল্যানে আছেন সেটিকেই স্থানীয় রেট অনুযায়ী পরিবর্তন করার মাধ্যমে আপনার সাবস্ক্রিপশন প্ল্যানে স্থানীয় রেট ব্যবহার করতে পারবেন।

আপনি আপনার প্ল্যান আপডেট করলে সাথে সাথে একটি বিল ইস্যু করা হবে, যাতে শুধুমাত্র আপনার নতুন প্ল্যানের সাবস্ক্রিপশন ফি দেখানো হবে। আপনি যে মাসে আপনার প্ল্যান পরিবর্তন করবেন, সেই মাসের জন্য আপনার আগের প্ল্যানের মূল্যকে আনুপাতিক হারে হিসাব করে নতুন সাবস্ক্রিপশনের খরচের সাথে অ্যাডজাস্ট করা হয়।

ধাপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > প্ল্যান-এ যান।

  2. প্ল্যান পেজের প্ল্যানের বিবরণ বিভাগে গিয়ে প্ল্যান পরিবর্তন করুন-এ ক্লিক করুন।

  3. বর্তমানে উপলভ্য প্ল্যানগুলো পর্যালোচনা করুন এবং এরপর প্ল্যান বেছে নিন-এ ক্লিক করুন।

  4. একটি বিলিং সাইকেল ও পেমেন্ট পদ্ধতি নির্বাচন করুন এবং এরপর প্ল্যানের বিবরণ, বিলিংয়ের তারিখ এবং প্ল্যানের চার্জগুলো পর্যালোচনা করুন।

  5. প্ল্যান শুরু করুন-এ ক্লিক করুন। আপনি আপনার প্ল্যান পরিবর্তন করতে না চাইলে বাতিল করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে Menu-এ ট্যাপ করুন এবং তারপর Settings সেটিংস-এ ট্যাপ করুন।

  2. স্টোর সেটিংস বিভাগে গিয়ে প্ল্যান-এ ট্যাপ করুন।

  3. প্ল্যান পেজের প্ল্যানের বিবরণ বিভাগে গিয়ে প্ল্যান পরিবর্তন করুন-এ ট্যাপ করুন।

  4. বর্তমানে উপলভ্য প্ল্যানগুলো পর্যালোচনা করুন এবং এরপর প্ল্যান বেছে নিন-এ ট্যাপ করুন।

  5. একটি বিলিং সাইকেল ও পেমেন্ট পদ্ধতি নির্বাচন করুন এবং এরপর প্ল্যানের বিবরণ, বিলিংয়ের তারিখ এবং প্ল্যানের চার্জগুলো পর্যালোচনা করুন।

  6. প্ল্যান শুরু করুন-এ ট্যাপ করুন। আপনি আপনার প্ল্যান পরিবর্তন করতে না চাইলে বাতিল করুন-এ ট্যাপ করুন।