ইনভেন্টরির পরিমাণ সমন্বয় করা
ইনভেন্টরি কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে তা নির্দিষ্ট করে আপনি ইনভেন্টরির পরিমাণ আপডেট করতে পারবেন। প্রতিটি আপডেট আপনার সমন্বয়ের ইতিহাস-এ রেকর্ড করা হয়, যা একটি সম্পূর্ণ অডিট ট্রেইল তৈরি করে। এটি ব্যবহার করে আপনি অসঙ্গতি ট্র্যাক করতে, হিসাবরক্ষণের জন্য নির্ভুল রেকর্ড বজায় রাখতে এবং স্টক লেভেলের ত্রুটি প্রতিরোধ করতে পারবেন।
আপনি যখন এডিটযোগ্য কোনো ইনভেন্টরির পরিমাণের ওপর ক্লিক করেন, যেমন উপলব্ধ, হাতে আছে বা মোট কলামের পরিমাণ, তখন নিচের পদ্ধতিগুলোর যেকোনো একটি বেছে নিতে পারেন:
- এততে সেট করুন: পরিমাণটি একটি নির্দিষ্ট সংখ্যায় সেট করুন। যখন আপনি ইনভেন্টরির সঠিক পরিমাণটি জানেন, যেমন ফিজিক্যাল কাউন্টের পর, তখন এটি ব্যবহার করুন।
- এত সমন্বয় করুন: ইনভেন্টরির বর্তমান পরিমাণের সাথে যোগ বা বিয়োগ করুন। নতুন স্টক গ্রহণ করার সময়, আইটেমগুলিকে অনুপলব্ধ স্থিতিতে সরাতে বা আইটেমগুলি সরানোর সময় এটি ব্যবহার করুন।
নিচের উপায়ে ইনভেন্টরি ম্যানেজ করার জন্য আপনি এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন:
- ফিজিক্যাল কাউন্টের পর ইনভেন্টরিকে একটি সঠিক পরিমাণ হিসেবে সেট করুন
- সরবরাহকারীদের কাছ থেকে নতুন ইনভেন্টরি যোগ করুন
- ক্ষতিগ্রস্ত, হারিয়ে যাওয়া বা মেয়াদোত্তীর্ণ আইটেমগুলি সরান
- ইনভেন্টরিকে ক্ষতিগ্রস্ত, মান নিয়ন্ত্রণ বা সেফটি স্টকের মতো অনুপলব্ধ স্থিতিতে সরান
- কে, কখন এবং কেন ইনভেন্টরিতে পরিবর্তন করেছে তা ট্র্যাক করুন
এই পৃষ্ঠায়
ইনভেন্টরির পরিমাণ আপডেট করা
আপনি নিজের Shopify অ্যাডমিনের তিনটি ভিন্ন পেজ থেকে ইনভেন্টরি আপডেট এবং ম্যানেজ করতে পারবেন। প্রতিটি ইনভেন্টরি সমন্বয় দুটি ধাপে সেভ করা হয়: সমন্বয়টিকে অপেক্ষমাণ হিসেবে সেট করতে আইকনে ক্লিক করুন এবং তারপর সব অপেক্ষমাণ সমন্বয় প্রয়োগ করতে সেভ করুন-এ ক্লিক করুন। সেভ করার আগে আপনি একাধিক সারি, পণ্য এবং লোকেশন জুড়ে একাধিক সমন্বয় করতে পারবেন। আপনি যদি সেভ করার আগেই পেজটি থেকে দূরে সরে যান, তবে আপনার অপেক্ষমাণ সমন্বয়গুলি বাতিল হয়ে যাবে।
আপনি কোথায় নিজের ইনভেন্টরি আপডেট করতে পারবেন, তা আরও ভালোভাবে জানতে নিচের সারণিটি পর্যালোচনা করুন।
| লোকেশন | ব্যবহারের ক্ষেত্র | উপলব্ধ ইনভেন্টরির ধরন |
|---|---|---|
| ইনভেন্টরি পেজ | একটি মাত্র ভিউতে বিভিন্ন লোকেশন জুড়ে একাধিক পণ্য আপডেট করুন। | উপলব্ধ এবং হাতে আছে স্থিতি |
| পণ্যের বিবরণের পেজ | একাধিক লোকেশন জুড়ে একটি নির্দিষ্ট পণ্যের জন্য ইনভেন্টরি আপডেট করুন। | উপলব্ধ এবং মোট স্থিতি |
| ভ্যারিয়েন্টের বিবরণের পেজ | একাধিক লোকেশন জুড়ে একটি নির্দিষ্ট পণ্যের ভ্যারিয়েন্টের জন্য ইনভেন্টরি আপডেট করুন। | উপলব্ধ এবং মোট স্থিতি |
বিভিন্ন ইনভেন্টরির স্থিতি সম্পর্কে আরও জানুন।
নতুন ইনভেন্টরি লেভেল সেট করা
আপনি একটি লোকেশনে ইনভেন্টরিকে একটি নির্দিষ্ট পরিমাণে সেট করতে পারবেন। আপনি যখন সঠিক হিসাবটি জানেন, যেমন ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্টের পর, তখন এটি দরকারি। সেভ করুন-এ ক্লিক বা ট্যাপ না করা পর্যন্ত ইনভেন্টরির পরিবর্তনগুলি অপেক্ষমাণ হিসাবে সেভ থাকে।
ইনভেন্টরি পেজ থেকে নতুন ইনভেন্টরি লেভেল সেট করুন
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য > ইনভেন্টরি-তে যান।
লোকেশন পিকার থেকে সেই লোকেশনটি নির্বাচন করুন যার জন্য আপনি ইনভেন্টরি আপডেট করতে চান।
উপলব্ধ বা হাতে আছে কলামে আপনি যে পণ্যের পরিমাণ আপডেট করতে চান, সেটিতে ক্লিক করুন।
এততে সেট করুন ফিল্ডে আপনি যে ইনভেন্টরির পরিমাণ সেট করতে চান সেটি লিখুন।
ঐচ্ছিক: আপনি কেন এই সমন্বয়টি করছেন তা রেকর্ড করতে
কারণ যোগ করুন-এ ক্লিক করুন এবং তারপর একটি কারণ নির্বাচন করুন।
আইকনে ক্লিক করুন।
প্রাসঙ্গিক টেবিল সেলগুলিতে প্রদর্শিত অপেক্ষমাণ পরিবর্তনগুলি পর্যালোচনা করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
মোবাইল
Shopify অ্যাপ থেকে
আইকনে ট্যাপ করুন।
পণ্য > ইনভেন্টরি-তে ট্যাপ করুন।
লোকেশন পিকার থেকে একটি লোকেশন নির্বাচন করুন।
আপনি যে পণ্যটি আপডেট করতে চান সেটির পরিমাণের ওপর ট্যাপ করুন।
হাতে আছে বা উপলব্ধ নির্বাচন করুন।
নতুন পরিমাণ লিখুন, অথবা পরিমাণটি সমন্বয় করতে
+এবং-বাটনে ট্যাপ করুন।ঐচ্ছিক: আপনি কেন এই পরিবর্তনটি করছেন, তা রেকর্ড করতে কারণ-এ ট্যাপ করে একটি কারণ নির্বাচন করুন।
সেভ করুন-এ ট্যাপ করুন।
পণ্যের বিবরণের পেজ থেকে নতুন ইনভেন্টরি লেভেল সেট করুন
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য-এ যান।
আপনি যে পণ্যটি আপডেট করতে চান, সেটিতে ক্লিক করুন।
ইনভেন্টরি বিভাগের উপলব্ধ বা মোট কলামে আপনি যে পণ্যের পরিমাণ আপডেট করতে চান সেটিতে ক্লিক করুন।
এততে সেট করুন ফিল্ডে আপনি যে ইনভেন্টরির পরিমাণ সেট করতে চান সেটি লিখুন।
ইনভেন্টরির জন্য লোকেশন নির্বাচন করুন।
ঐচ্ছিক: আপনি কেন এই সমন্বয়টি করছেন তা রেকর্ড করতে
কারণ যোগ করুন-এ ক্লিক করুন এবং তারপর একটি কারণ নির্বাচন করুন।
আইকনে ক্লিক করুন।
ইনভেন্টরি বিভাগে প্রদর্শিত অপেক্ষমাণ পরিবর্তনগুলি পর্যালোচনা করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
মোবাইল
Shopify অ্যাপ থেকে
আইকনে ট্যাপ করুন।
পণ্য-এ ট্যাপ করুন।
আপনি যে পণ্যটি আপডেট করতে চান, সেটিতে ট্যাপ করুন।
ইনভেন্টরি বিভাগে আপনি যে পরিমাণটি আপডেট করতে চান সেটিতে ট্যাপ করুন।
হাতে আছে বা উপলব্ধ নির্বাচন করুন।
নতুন পরিমাণ লিখুন, অথবা পরিমাণটি সমন্বয় করতে
+এবং-বাটনে ট্যাপ করুন।ঐচ্ছিক: আপনি কেন এই পরিবর্তনটি করছেন, তা রেকর্ড করতে কারণ-এ ট্যাপ করে একটি কারণ নির্বাচন করুন।
সেভ করুন-এ ট্যাপ করুন।
ভ্যারিয়েন্টের বিবরণের পেজ থেকে নতুন ইনভেন্টরি লেভেল সেট করুন
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য-এ যান।
আপনি যে ভ্যারিয়েন্টটি আপডেট করতে চান, সেটি থাকা পণ্যটিতে ক্লিক করুন।
ভ্যারিয়েন্ট সেকশনে, আপনি যে ভ্যারিয়েন্ট আপডেট করতে চান সেটিতে ক্লিক করুন।
ইনভেন্টরি বিভাগের উপলব্ধ বা মোট কলামে আপনি যে পণ্যের পরিমাণ আপডেট করতে চান সেটিতে ক্লিক করুন।
এততে সেট করুন ফিল্ডে আপনি যে ইনভেন্টরির পরিমাণ সেট করতে চান সেটি লিখুন।
ইনভেন্টরির জন্য লোকেশন নির্বাচন করুন।
ঐচ্ছিক: আপনি কেন এই সমন্বয়টি করছেন তা রেকর্ড করতে
কারণ যোগ করুন-এ ক্লিক করুন এবং তারপর একটি কারণ নির্বাচন করুন।
আইকনে ক্লিক করুন।
ইনভেন্টরি বিভাগে প্রদর্শিত অপেক্ষমাণ পরিবর্তনগুলি পর্যালোচনা করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
মোবাইল
Shopify অ্যাপ থেকে
আইকনে ট্যাপ করুন।
পণ্য-এ ট্যাপ করুন।
আপনি যে ভ্যারিয়েন্ট আপডেট করতে চান সেটি আছে এমন পণ্যে ট্যাপ করুন।
আপনি যে ভ্যারিয়েন্ট আপডেট করতে চান সেটিতে ট্যাপ করুন।
ইনভেন্টরি বিভাগে আপনি যে পরিমাণটি আপডেট করতে চান সেটিতে ট্যাপ করুন।
হাতে আছে বা উপলব্ধ নির্বাচন করুন।
নতুন পরিমাণ লিখুন, অথবা পরিমাণটি সমন্বয় করতে
+এবং-বাটনে ট্যাপ করুন।ঐচ্ছিক: আপনি কেন এই পরিবর্তনটি করছেন, তা রেকর্ড করতে কারণ-এ ট্যাপ করে একটি কারণ নির্বাচন করুন।
সেভ করুন-এ ট্যাপ করুন।
নতুন ইনভেন্টরি যোগ করা
আপনি সরবরাহকারী বা বাহ্যিক উৎস থেকে আপনার Shopify অ্যাডমিনে নতুন ইনভেন্টরি যোগ করতে পারেন। সমন্বয় করুন পদ্ধতি ব্যবহার করে ইনভেন্টরি সমন্বয় করার সময়, আপনি ইনভেন্টরি কোথা থেকে আসছে তার উৎস এবং কোথায় যাচ্ছে তার গন্তব্য নির্বাচন করেন। আপনি যদি এমন কোনো উৎস থেকে স্টক পান যা Shopify-এ লোকেশন হিসেবে ট্র্যাক করা হয় না, তবে উৎস হিসেবে ইনভেন্টরি সংযোজন নির্বাচন করুন। পৃষ্ঠার উপরে সেভ-এ ক্লিক না করা পর্যন্ত আপনার ইনভেন্টরির পরিবর্তনগুলি অপেক্ষমাণ হিসেবে সেভ থাকে, যাতে প্রয়োগ করার আগে আপনি পরিবর্তনগুলি পর্যালোচনা করতে পারেন।
ধাপ:
ইনভেন্টরি পেজ
আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য > ইনভেন্টরি-তে যান।
উপলব্ধ বা হাতে আছে কলামে আপনি যে পণ্যের পরিমাণ আপডেট করতে চান, সেটিতে ক্লিক করুন।
সেট করুন ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং তারপর সমন্বয় করুন-এ ক্লিক করুন।
ইনভেন্টরির পরিমাণ লিখুন।
উৎস হিসেবে ইনভেন্টরি সংযোজন নির্বাচন করুন।
আপনার ইনভেন্টরির জন্য গন্তব্য লোকেশন নির্বাচন করুন। গন্তব্য ডিফল্টরূপে সেই লোকেশন হিসেবে সেট করা থাকে যা বর্তমানে আপনার ভিউতে নির্বাচিত রয়েছে।
ঐচ্ছিক: আপনি কেন এই সমন্বয়টি করছেন তা রেকর্ড করতে
কারণ যোগ করুন-এ ক্লিক করুন এবং তারপর একটি কারণ নির্বাচন করুন।
আইকনে ক্লিক করুন।
প্রাসঙ্গিক টেবিল সেলগুলিতে প্রদর্শিত অপেক্ষমাণ পরিবর্তনগুলি পর্যালোচনা করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
পণ্যের বিবরণের পেজ
আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য-এ যান।
আপনি যে পণ্যটি আপডেট করতে চান, সেটিতে ক্লিক করুন।
ইনভেন্টরি বিভাগের উপলব্ধ বা মোট কলামে আপনি যে পণ্যের পরিমাণ আপডেট করতে চান সেটিতে ক্লিক করুন।
সেট করুন ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং তারপর সমন্বয় করুন-এ ক্লিক করুন।
ইনভেন্টরির পরিমাণ লিখুন।
উৎস হিসেবে ইনভেন্টরি সংযোজন নির্বাচন করুন।
আপনার ইনভেন্টরির জন্য গন্তব্য লোকেশন নির্বাচন করুন। গন্তব্য ডিফল্টরূপে সেই লোকেশন হিসেবে সেট করা থাকে যা বর্তমানে আপনার ভিউতে নির্বাচিত রয়েছে।
ঐচ্ছিক: আপনি কেন এই সমন্বয়টি করছেন তা রেকর্ড করতে
কারণ যোগ করুন-এ ক্লিক করুন এবং তারপর একটি কারণ নির্বাচন করুন।
আইকনে ক্লিক করুন।
ইনভেন্টরি বিভাগে প্রদর্শিত অপেক্ষমাণ পরিবর্তনগুলি পর্যালোচনা করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
ভ্যারিয়েন্টের বিবরণের পেজ
আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য-এ যান।
আপনি যে ভ্যারিয়েন্টটি আপডেট করতে চান, সেটি থাকা পণ্যটিতে ক্লিক করুন।
ভ্যারিয়েন্ট সেকশনে, আপনি যে ভ্যারিয়েন্ট আপডেট করতে চান সেটিতে ক্লিক করুন।
ইনভেন্টরি বিভাগের উপলব্ধ বা মোট কলামে আপনি যে পণ্যের পরিমাণ আপডেট করতে চান সেটিতে ক্লিক করুন।
সেট করুন ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং তারপর সমন্বয় করুন-এ ক্লিক করুন।
ইনভেন্টরির পরিমাণ লিখুন।
উৎস হিসেবে ইনভেন্টরি সংযোজন নির্বাচন করুন।
আপনার ইনভেন্টরির জন্য গন্তব্য লোকেশন নির্বাচন করুন। গন্তব্য ডিফল্টরূপে সেই লোকেশন হিসেবে সেট করা থাকে যা বর্তমানে আপনার ভিউতে নির্বাচিত রয়েছে।
ঐচ্ছিক: আপনি কেন এই সমন্বয়টি করছেন তা রেকর্ড করতে
কারণ যোগ করুন-এ ক্লিক করুন এবং তারপর একটি কারণ নির্বাচন করুন।
আইকনে ক্লিক করুন।
ইনভেন্টরি বিভাগে প্রদর্শিত অপেক্ষমাণ পরিবর্তনগুলি পর্যালোচনা করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
ইনভেন্টরি সরানো
আপনি ক্ষতিগ্রস্ত, হারিয়ে যাওয়া বা মেয়াদোত্তীর্ণ হওয়া ইনভেন্টরি সরাতে পারেন। পৃষ্ঠার উপরে সেভ-এ ক্লিক না করা পর্যন্ত আপনার ইনভেন্টরির পরিবর্তনগুলি অপেক্ষমাণ হিসেবে সেভ থাকে, যাতে প্রয়োগ করার আগে আপনি পরিবর্তনগুলি পর্যালোচনা করতে পারেন।
ধাপ:
ইনভেন্টরি পেজ
আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য > ইনভেন্টরি-তে যান।
উপলব্ধ বা হাতে আছে কলামে আপনি যে পণ্যের পরিমাণ আপডেট করতে চান, সেটিতে ক্লিক করুন।
সেট করুন ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং তারপর সমন্বয় করুন-এ ক্লিক করুন।
সরানোর জন্য ইনভেন্টরির পরিমাণ লিখুন।
উৎস হিসেবে আপনার স্টোরের লোকেশন নির্বাচন করুন।
গন্তব্য হিসেবে ইনভেন্টরি অপসারণ নির্বাচন করুন।
ঐচ্ছিক: আপনি কেন এই সমন্বয়টি করছেন তা রেকর্ড করতে
কারণ যোগ করুন-এ ক্লিক করুন এবং তারপর একটি কারণ নির্বাচন করুন।
আইকনে ক্লিক করুন।
প্রাসঙ্গিক টেবিল সেলগুলিতে প্রদর্শিত অপেক্ষমাণ পরিবর্তনগুলি পর্যালোচনা করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
পণ্যের বিবরণের পেজ
আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য-এ যান।
আপনি যে পণ্যটি আপডেট করতে চান, সেটিতে ক্লিক করুন।
ইনভেন্টরি বিভাগের উপলব্ধ বা মোট কলামে আপনি যে পণ্যের পরিমাণ আপডেট করতে চান সেটিতে ক্লিক করুন।
সেট করুন ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং তারপর সমন্বয় করুন-এ ক্লিক করুন।
সরানোর জন্য ইনভেন্টরির পরিমাণ লিখুন।
উৎস হিসেবে আপনার স্টোরের লোকেশন নির্বাচন করুন।
গন্তব্য হিসেবে ইনভেন্টরি অপসারণ নির্বাচন করুন।
ঐচ্ছিক: আপনি কেন এই সমন্বয়টি করছেন তা রেকর্ড করতে
কারণ যোগ করুন-এ ক্লিক করুন এবং তারপর একটি কারণ নির্বাচন করুন।
আইকনে ক্লিক করুন।
ইনভেন্টরি বিভাগে প্রদর্শিত অপেক্ষমাণ পরিবর্তনগুলি পর্যালোচনা করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
ভ্যারিয়েন্টের বিবরণের পেজ
আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য-এ যান।
আপনি যে ভ্যারিয়েন্টটি আপডেট করতে চান, সেটি থাকা পণ্যটিতে ক্লিক করুন।
ভ্যারিয়েন্ট সেকশনে, আপনি যে ভ্যারিয়েন্ট আপডেট করতে চান সেটিতে ক্লিক করুন।
ইনভেন্টরি বিভাগের উপলব্ধ বা মোট কলামে আপনি যে পণ্যের পরিমাণ আপডেট করতে চান সেটিতে ক্লিক করুন।
সেট করুন ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং তারপর সমন্বয় করুন-এ ক্লিক করুন।
সরানোর জন্য ইনভেন্টরির পরিমাণ লিখুন।
উৎস হিসেবে আপনার স্টোরের লোকেশন নির্বাচন করুন।
গন্তব্য হিসেবে ইনভেন্টরি অপসারণ নির্বাচন করুন।
ঐচ্ছিক: আপনি কেন এই সমন্বয়টি করছেন তা রেকর্ড করতে
কারণ যোগ করুন-এ ক্লিক করুন এবং তারপর একটি কারণ নির্বাচন করুন।
আইকনে ক্লিক করুন।
ইনভেন্টরি বিভাগে প্রদর্শিত অপেক্ষমাণ পরিবর্তনগুলি পর্যালোচনা করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
অনুপলব্ধ ইনভেন্টরি পরিচালনা করা
আপনার স্টোর যদি অনুপলব্ধ ইনভেন্টরির স্থিতি ব্যবহার করে, তবে আপনি সরাসরি একটি অনুপলব্ধ স্থিতিতে নতুন ইনভেন্টরি যোগ করতে পারেন, অনুপলব্ধ ও উপলব্ধের মধ্যে ইনভেন্টরি সরাতে পারেন এবং অনুপলব্ধ স্থিতিগুলির মধ্যেও ইনভেন্টরি স্থানান্তর করতে পারেন।
অনুপলব্ধ ইনভেন্টরি হাতে আছে, কিন্তু তা বিক্রি করা যাবে না। নিচের অনুপলব্ধ ইনভেন্টরির স্থিতিগুলি পর্যালোচনা করুন:
- ক্ষতিগ্রস্ত: যে ইনভেন্টরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
- মান নিয়ন্ত্রণ: বিক্রি করার আগে যে ইনভেন্টরির মান পরীক্ষা করা প্রয়োজন।
- সেফটি স্টক: যে ইনভেন্টরি রিজার্ভে রাখা হয়েছে।
- অন্যান্য: যে ইনভেন্টরি আপনার নির্ধারিত অন্য কোনো কারণে অনুপলব্ধ রয়েছে।
আপনি যখন উৎস বা গন্তব্য হিসেবে একটি অনুপলব্ধ স্থিতি নির্বাচন করেন, তখন সমন্বয়টি মানানসই অ্যাক্টিভিটির অধীনে আপনার সমন্বয়ের ইতিহাসে রেকর্ড করা হয়।
পৃষ্ঠার উপরে সেভ-এ ক্লিক না করা পর্যন্ত আপনার ইনভেন্টরির পরিবর্তনগুলি অপেক্ষমাণ হিসেবে সেভ থাকে, যাতে প্রয়োগ করার আগে আপনি পরিবর্তনগুলি পর্যালোচনা করতে পারেন।
ধাপ:
ইনভেন্টরি পেজ
আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য > ইনভেন্টরি-তে যান।
উপলব্ধ বা হাতে আছে কলামে আপনি যে পণ্যের পরিমাণ আপডেট করতে চান, সেটিতে ক্লিক করুন।
সেট করুন ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং তারপর সমন্বয় করুন-এ ক্লিক করুন।
ইনভেন্টরির পরিমাণ লিখুন।
আপনার ইনভেন্টরির জন্য উৎস নির্বাচন করুন:
- আপনি যদি অনুপলব্ধ স্থিতিতে নতুন ইনভেন্টরি যোগ করেন, তাহলে ইনভেন্টরি সংযোজন নির্বাচন করুন।
- আপনি যদি একটি অনুপলব্ধ স্থিতি থেকে ইনভেন্টরি সরিয়ে থাকেন, তবে অনুপলব্ধ ইনভেন্টরির স্থিতি নির্বাচন করুন।
- আপনি যদি উপলব্ধ ইনভেন্টরিকে একটি অনুপলব্ধ স্থিতিতে সরিয়ে থাকেন, তবে আপনার স্টোরের লোকেশন নির্বাচন করুন।
আপনার ইনভেন্টরির জন্য গন্তব্য নির্বাচন করুন:
- আপনি যদি একটি অনুপলব্ধ স্থিতিতে ইনভেন্টরি সরিয়ে থাকেন, তবে অনুপলব্ধ ইনভেন্টরির স্থিতি নির্বাচন করুন।
- আপনি যদি ইনভেন্টরিকে উপলব্ধ স্থিতিতে সরিয়ে থাকেন, তবে আপনার স্টোরের লোকেশন নির্বাচন করুন। গন্তব্য ডিফল্টরূপে সেই লোকেশন হিসেবে সেট করা থাকে যা বর্তমানে আপনার ভিউতে নির্বাচিত রয়েছে।
ঐচ্ছিক: আপনি কেন এই সমন্বয়টি করছেন তা রেকর্ড করতে
কারণ যোগ করুন-এ ক্লিক করুন এবং তারপর একটি কারণ নির্বাচন করুন।
আইকনে ক্লিক করুন।
প্রাসঙ্গিক টেবিল সেলগুলিতে প্রদর্শিত অপেক্ষমাণ পরিবর্তনগুলি পর্যালোচনা করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
পণ্যের বিবরণের পেজ
আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য-এ যান।
আপনি যে পণ্যটি আপডেট করতে চান, সেটিতে ক্লিক করুন।
ইনভেন্টরি বিভাগের উপলব্ধ বা মোট কলামে আপনি যে পণ্যের পরিমাণ আপডেট করতে চান সেটিতে ক্লিক করুন।
সেট করুন ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং তারপর সমন্বয় করুন-এ ক্লিক করুন।
ইনভেন্টরির পরিমাণ লিখুন।
আপনার ইনভেন্টরির জন্য উৎস নির্বাচন করুন:
- আপনি যদি অনুপলব্ধ স্থিতিতে নতুন ইনভেন্টরি যোগ করেন, তাহলে ইনভেন্টরি সংযোজন নির্বাচন করুন।
- আপনি যদি একটি অনুপলব্ধ স্থিতি থেকে ইনভেন্টরি সরিয়ে থাকেন, তবে অনুপলব্ধ ইনভেন্টরির স্থিতি নির্বাচন করুন।
- আপনি যদি উপলব্ধ ইনভেন্টরিকে একটি অনুপলব্ধ স্থিতিতে সরিয়ে থাকেন, তবে আপনার স্টোরের লোকেশন নির্বাচন করুন।
আপনার ইনভেন্টরির জন্য গন্তব্য নির্বাচন করুন:
- আপনি যদি একটি অনুপলব্ধ স্থিতিতে ইনভেন্টরি সরিয়ে থাকেন, তবে অনুপলব্ধ ইনভেন্টরির স্থিতি নির্বাচন করুন।
- আপনি যদি ইনভেন্টরিকে উপলব্ধ স্থিতিতে সরিয়ে থাকেন, তবে আপনার স্টোরের লোকেশন নির্বাচন করুন। গন্তব্য ডিফল্টরূপে সেই লোকেশন হিসেবে সেট করা থাকে যা বর্তমানে আপনার ভিউতে নির্বাচিত রয়েছে।
ঐচ্ছিক: আপনি কেন এই সমন্বয়টি করছেন তা রেকর্ড করতে
কারণ যোগ করুন-এ ক্লিক করুন এবং তারপর একটি কারণ নির্বাচন করুন।
আইকনে ক্লিক করুন।
ইনভেন্টরি বিভাগে প্রদর্শিত অপেক্ষমাণ পরিবর্তনগুলি পর্যালোচনা করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
ভ্যারিয়েন্টের বিবরণের পেজ
আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য-এ যান।
আপনি যে ভ্যারিয়েন্টটি আপডেট করতে চান, সেটি থাকা পণ্যটিতে ক্লিক করুন।
ভ্যারিয়েন্ট সেকশনে, আপনি যে ভ্যারিয়েন্ট আপডেট করতে চান সেটিতে ক্লিক করুন।
ইনভেন্টরি বিভাগের উপলব্ধ বা মোট কলামে আপনি যে পণ্যের পরিমাণ আপডেট করতে চান সেটিতে ক্লিক করুন।
সেট করুন ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং তারপর সমন্বয় করুন-এ ক্লিক করুন।
ইনভেন্টরির পরিমাণ লিখুন।
আপনার ইনভেন্টরির জন্য উৎস নির্বাচন করুন:
- আপনি যদি অনুপলব্ধ স্থিতিতে নতুন ইনভেন্টরি যোগ করেন, তাহলে ইনভেন্টরি সংযোজন নির্বাচন করুন।
- আপনি যদি একটি অনুপলব্ধ স্থিতি থেকে ইনভেন্টরি সরিয়ে থাকেন, তবে অনুপলব্ধ ইনভেন্টরির স্থিতি নির্বাচন করুন।
- আপনি যদি উপলব্ধ ইনভেন্টরিকে একটি অনুপলব্ধ স্থিতিতে সরিয়ে থাকেন, তবে আপনার স্টোরের লোকেশন নির্বাচন করুন।
আপনার ইনভেন্টরির জন্য গন্তব্য নির্বাচন করুন:
- আপনি যদি একটি অনুপলব্ধ স্থিতিতে ইনভেন্টরি সরিয়ে থাকেন, তবে অনুপলব্ধ ইনভেন্টরির স্থিতি নির্বাচন করুন।
- আপনি যদি ইনভেন্টরিকে উপলব্ধ স্থিতিতে সরিয়ে থাকেন, তবে আপনার স্টোরের লোকেশন নির্বাচন করুন। গন্তব্য ডিফল্টরূপে সেই লোকেশন হিসেবে সেট করা থাকে যা বর্তমানে আপনার ভিউতে নির্বাচিত রয়েছে।
ঐচ্ছিক: আপনি কেন এই সমন্বয়টি করছেন তা রেকর্ড করতে
কারণ যোগ করুন-এ ক্লিক করুন এবং তারপর একটি কারণ নির্বাচন করুন।
আইকনে ক্লিক করুন।
ইনভেন্টরি বিভাগে প্রদর্শিত অপেক্ষমাণ পরিবর্তনগুলি পর্যালোচনা করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
ইনভেন্টরি সমন্বয়ের কারণ
আপনি ইনভেন্টরির পরিমাণ আপডেট করার সময় কেন এই পরিবর্তনটি করছেন, তা নথিবদ্ধ করতে একটি কারণ নির্বাচন করতে পারেন। ডেস্কটপে কারণ যোগ করুন বিকল্পটি এতে সেট করুন এবং এর ভিত্তিতে অ্যাডজাস্ট করুন- এই দুই পদ্ধতিতেই উপলভ্য থাকে। Shopify অ্যাপের কারণ ফিল্ড থেকে একটি কারণ নির্বাচন করুন। আপনি যখন এতে সেট করুন পদ্ধতিটি ব্যবহার করেন, তখন আপনার নির্বাচিত কারণটি অ্যাক্টিভিটি কলামের অধীনে থাকা আপনার অ্যাডজাস্টমেন্টের ইতিহাসে দেখানো হয়। আপনি যখন এর ভিত্তিতে অ্যাডজাস্ট করুন পদ্ধতিটি ব্যবহার করেন, তখন অ্যাক্টিভিটি কলামে উৎস ও গন্তব্যের মধ্যকার মুভমেন্ট দেখানো হয়।
উপলব্ধ প্রতিটি কারণ সম্পর্কে আরও জানতে নিচের সারণিটি পর্যালোচনা করুন।
| কারণ | বিবরণ |
|---|---|
| সংশোধন | অন্য কোনো কারণ নির্বাচন করা না থাকলে এটি ডিফল্ট বিকল্প। ইনভেন্টরির কোনো ত্রুটি সংশোধন করতে বা সাধারণ কারণ হিসেবে এটি ব্যবহার করুন। |
| গণনা | ফিজিক্যাল স্টক গণনা করার পরে এটি ব্যবহার করুন, যখন আসল পরিমাণ এবং পূর্বে রেকর্ড করা পরিমাণের মধ্যে অসঙ্গতি থাকে। |
| ক্ষতিগ্রস্ত | আইটেমগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইনভেন্টরি সমন্বয় করার সময় এটি ব্যবহার করুন। |
| প্রচার বা অনুদান | প্রচারে বা অনুদান হিসেবে ব্যবহৃত আইটেমগুলির জন্য ইনভেন্টরি সমন্বয় করার সময় এটি ব্যবহার করুন। |
| প্রাপ্ত | কোনো সরবরাহকারী বা বাহ্যিক উৎস থেকে নতুন ইনভেন্টরি যোগ করার সময় এটি ব্যবহার করুন। |
| রিটার্ন রিস্টক | রিটার্ন করা আইটেম পুনরায় বিক্রি করা গেলে, সেটিকে উপলব্ধ ইনভেন্টরিতে ফিরে যোগ করার সময় এটি ব্যবহার করুন। |
| চুরি বা হারানো | চুরি বা হারিয়ে যাওয়ার কারণে ইনভেন্টরি সমন্বয় করার সময় এটি ব্যবহার করুন। |
মিসিং ইনভেন্টরি এডিট ফিল্ডের ট্রাবলশুটিং
যদি অনুপলব্ধ ইনভেন্টরির মান, যেমন সেফটি স্টক, সরাসরি ইনলাইন এডিট করার যোগ্য না হয়, তবে আপনার স্টোর একটি গাইডেড সমন্বয় ফ্লো ব্যবহার করতে পারে। যে স্টোরগুলি এই ফ্লো ব্যবহার করে, তাদের অনুপলব্ধ স্থিতির জন্য ইনলাইন এডিট ফিল্ডগুলি মিসিং থাকাটা প্রত্যাশিত বিষয় হতে পারে।
অনুপলব্ধ ইনভেন্টরির পরিমাণ সমন্বয় করতে, অনুপলব্ধ ইনভেন্টরি পরিচালনা করা-এ নথিভুক্ত করা সমন্বয় করুন পদ্ধতি ব্যবহার করুন। স্টোরের লোকেশন এবং অনুপলব্ধ স্থিতির মধ্যে পরিমাণ স্থানান্তর করতে একটি উৎস ও গন্তব্য নির্বাচন করুন।
বাহ্যিক সিস্টেমে ইনভেন্টরি পরিচালনা করা
আপনি যদি বাহ্যিক কোনো সিস্টেমে ইনভেন্টরি পরিচালনা করেন এবং সেটিকে Shopify-এ সিঙ্ক করেন, তবে আপনি বাল্ক এডিটরের সাহায্যে ইনভেন্টরির পরিমাণ সমন্বয় করা চালিয়ে যেতে পারেন। বাল্ক এডিটর ব্যবহার করার সময়, আপনার ইনভেন্টরির পরিমাণের জন্য উৎস এবং গন্তব্য নির্দিষ্ট করার প্রয়োজন নেই। তবে, বাল্ক এডিটর ব্যবহার করার সময় আপনার ইনভেন্টরি স্থানান্তরের রেকর্ড ট্র্যাক করা হয় না।