ইনভেন্টরি পরিচালনা বোঝা

ইনভেন্টরি পরিচালনার মধ্যে থাকে আপনার ব্যবসার ইনভেন্টরি পর্যবেক্ষণ করা, যেমন যেকোনো কাঁচামাল, উপাদান এবং প্রস্তুত করা পণ্য। এই গাইডটি আপনাকে কার্যকরভাবে ইনভেন্টরি পরিচালনা করতে সহায়তা করার জন্য বিভিন্ন কৌশল এবং অনুশীলনের প্রস্তাব দেয়।

আপনি আপনার Shopify অ্যাডমিনের ইনভেন্টরি পৃষ্ঠা থেকে আপনার ইনভেন্টরি পরিচালনা ও পর্যবেক্ষণ করতে পারবেন।

আপনার ইনভেন্টরি বিক্রয়ের চক্র বোঝা

আপনার ইনভেন্টরি সফলভাবে পরিচালনা করতে, আপনাকে আপনার বিক্রয়ের চক্র বুঝতে হবে। প্যাটার্ন শনাক্ত করতে এবং ভবিষ্যতের বিক্রয়ের পূর্বাভাস দিতে সাহায্য করার জন্য আপনি আপনার অতীতের বিক্রয়ের ডেটা বিশ্লেষণ করতে পারবেন।

একটি ইনভেন্টরি বিক্রয়ের চক্র বলতে কোনো ব্যবসার মাধ্যমে ইনভেন্টরির একটি ইউনিট গ্রহণ করা থেকে শুরু করে চূড়ান্ত গ্রাহকের কাছে বিক্রি হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটিকে বোঝায়। এই চক্রটিতে ইনভেন্টরি গ্রহণ, সংরক্ষণ, পরিচালনা এবং বিক্রয়ের পর্যায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি নতুন ইনভেন্টরি আইটেমের জন্য এই চক্রটি পুনরাবৃত্ত হয়।

আপনি পণ্য পৃষ্ঠায় পণ্যের ইনভেন্টরি অ্যানালিটিক্স বারের সাহায্যে আপনার পণ্যের ইনভেন্টরি সম্পর্কিত মেট্রিক দেখতে পারবেন যা ইনভেন্টরি পরিচালনা, রিস্টক করা এবং পরিকল্পনায় সহায়তা করে। কীভাবে ইনভেন্টরি অ্যানালিটিক্স ব্যবহার করবেন সে সম্পর্কে আরও জানুন।

কোনো আইটেমের জন্য সাধারণ ইনভেন্টরি বিক্রয়ের চক্রের মধ্যে নিচের পর্যায়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে:

  1. প্রোকিউরমেন্ট: আপনার স্টোরে কোনো নির্দিষ্ট পণ্যের প্রয়োজনীয়তা শনাক্ত করুন এবং পণ্যগুলো সংগ্রহ করতে আপনার সরবরাহকারীকে অর্ডার দিন।
  2. গ্রহণ ও পরিদর্শন: আপনি যা অর্ডার করেছেন তার সাথে ইনভেন্টরির গুণমান এবং পরিমাণ মিলেছে কিনা তা নিশ্চিত করতে ইনভেন্টরি পরিদর্শন করুন। কোনো অসঙ্গতি বা ক্ষতির বিষয়টি সরবরাহকারীকে জানান।
  3. সংরক্ষণ: আইটেমগুলো তাদের ধরন এবং প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে সংরক্ষণ করুন। ইনভেন্টরির ক্ষতি বা লোকসান প্রতিরোধে সঠিকভাবে সংরক্ষণের অনুশীলন গুরুত্বপূর্ণ।
  4. ইনভেন্টরি পরিচালনা: আপনার স্টোরে থাকা প্রতিটি আইটেমের পরিমাণ ট্র্যাক করতে আপনার Shopify অ্যাডমিনের ইনভেন্টরি পৃষ্ঠায় আপনার স্টকের পরিমাণ পরিচালনা করুন। আইটেমগুলোকে শ্রেণীবদ্ধ করুন, SKU সেট আপ করুন এবং নিয়মিতভাবে আপনার ইনভেন্টরি রেকর্ড আপডেট করুন।
  5. বিক্রয়: গ্রাহকরা অর্ডার দিলে আপনার ইনভেন্টরি গ্রাহকদের কাছে বিক্রি হয় এবং আপনার Shopify অ্যাডমিনে ইনভেন্টরি লেভেল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
  6. ডেলিভারি: আপনার গ্রাহকের কাছে পণ্যটি প্যাক করে শিপ করুন। গ্রাহকের সন্তুষ্টি বজায় রাখতে, পণ্য দ্রুত শিপ করুন এবং বিশ্বস্ত ডেলিভারি পরিষেবা ব্যবহার করুন।
  7. রিঅর্ডার: বিক্রয়ের ডেটা এবং বর্তমান ইনভেন্টরি লেভেলের উপর ভিত্তি করে, আপনি কখন পণ্যটি রিঅর্ডার করবেন তার সিদ্ধান্ত নেবেন। সেল-থ্রু রেট বুঝতে এবং বিক্রয়ের পূর্বাভাস পেতে আপনি Shopify-এ আপনার স্টোরের ইনভেন্টরি অ্যানালিটিক্স ব্যবহার করতে পারেন।
  8. গ্রাহকের প্রতিক্রিয়া এবং রিটার্ন পরিচালনা: গ্রাহকের প্রতিক্রিয়া সংগ্রহ করুন এবং যেকোনো রিটার্ন বা বিনিময় পরিচালনা করুন। গ্রাহকের প্রতিক্রিয়া ভবিষ্যতের ইনভেন্টরি পরিকল্পনার জন্য কার্যকর হতে পারে।

ইনভেন্টরি পরিচালনার পদ্ধতি

খরচ কমানো এবং গ্রাহকের চাহিদা মেটানোর পাশাপাশি আপনার ব্যবসায় সঠিক সময়ে সঠিক পণ্যগুলো উপলভ্য আছে কিনা তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে।

ইনভেন্টরি পরিচালনার জন্য সঠিক পদ্ধতিটি বেছে নেওয়া বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন- ব্যবসায়িক মডেল, পণ্যের ধরন, চাহিদার পরিবর্তনশীলতা এবং সরবরাহকারীর নির্ভরযোগ্যতা। ব্যবসাগুলো প্রায়ই তাদের ইনভেন্টরি পরিচালনাকে অপ্টিমাইজ করতে বিভিন্ন পদ্ধতির সংমিশ্রণ ব্যবহার করে।

ইনভেন্টরি পরিচালনার জন্য ব্যবহৃত কিছু সাধারণ পদ্ধতির ওভারভিউ পেতে নিচের টেবিলটি পর্যালোচনা করুন:

EOQ, JIT, ABC বিশ্লেষণ, সেফটি স্টক এবং অন্যান্য কৌশলসহ ইনভেন্টরি পরিচালনার সাধারণ পদ্ধতিগুলোর ওভারভিউ।
পদ্ধতিবিবরণ
ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি (EOQ)EOQ হলো এমন একটি পদ্ধতি যা আপনার ব্যবসার অর্ডার করা উচিত এমন কোনো আইটেমের সবচেয়ে সাশ্রয়ী পরিমাণ গণনা করে। এর উদ্দেশ্য হলো অর্ডার এবং ইনভেন্টরি ধরে রাখার সাথে যুক্ত খরচ কমানো। এই পদ্ধতি ইনভেন্টরি স্টোরেজের খরচের সাথে অর্ডারের খরচের মধ্যে ভারসাম্য বজায় রাখে।
জাস্ট-ইন-টাইম (JIT)উৎপাদন প্রক্রিয়ায় যখন প্রয়োজন হয় তখনই পণ্য গ্রহণ করে কর্মক্ষমতা বৃদ্ধি এবং অপচয় কমানোই JIT পদ্ধতির উদ্দেশ্য, যার ফলে ইনভেন্টরির খরচ কমে। এর জন্য সঠিক পূর্বাভাস এবং নির্ভরযোগ্য সরবরাহকারী প্রয়োজন।
ABC বিশ্লেষণএই পদ্ধতিতে ইনভেন্টরিকে এর গুরুত্বের ওপর ভিত্তি করে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়: 'A' আইটেম হলো কম বিক্রয় ফ্রিকোয়েন্সির উচ্চ-মূল্যের পণ্য, 'B' আইটেম হলো মাঝারি বিক্রয় ফ্রিকোয়েন্সির মাঝারি-মূল্যের পণ্য এবং 'C' আইটেম হলো বেশি বিক্রয় ফ্রিকোয়েন্সির কম-মূল্যের পণ্য। এটি ব্যবসাগুলোকে তাদের সবচেয়ে মূল্যবান পণ্যগুলো পরিচালনার দিকে মনোযোগ দিতে সাহায্য করে। ABC বিশ্লেষণ সম্পর্কে আরও জানুন।
সেফটি স্টকসেফটি স্টক হলো বাজারের চাহিদার তারতম্য বা সরবরাহ বিলম্ব থেকে রক্ষা পেতে হাতে রাখা ইনভেন্টরির একটি ছোট উদ্বৃত্ত। এই পদ্ধতিটি স্টকআউট প্রতিরোধ করতে সাহায্য করে এবং গ্রাহকের সন্তুষ্টি বজায় রাখে।
পারপেচুয়াল ইনভেন্টরি পরিচালনাএই পদ্ধতিতে বিক্রি এবং ক্রয়ের সাথে সাথে ইনভেন্টরি রেকর্ডের রিয়েল-টাইম আপডেট বজায় রাখা হয়। এটি ইনভেন্টরির সঠিক হিসাব প্রদান করে এবং ইনভেন্টরি পরিচালনার সফটওয়্যারের সাহায্যে স্বয়ংক্রিয় করা যেতে পারে।
ফার্স্ট-ইন, ফার্স্ট-আউট (FIFO)FIFO হলো ইনভেন্টরি মূল্যায়নের এমন একটি পদ্ধতি যেখানে প্রথমে উৎপাদিত বা অর্জিত সম্পদগুলো প্রথমে বিক্রি, ব্যবহার বা নিষ্পত্তি করা হয়। পচনশীল পণ্যের ক্ষেত্রে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তবে আইটেমগুলো পুরনো হওয়া বা নষ্ট হওয়া রোধ করতে সকল ধরণের পণ্যের জন্য এটি সাধারণত ভালো একটি অনুশীলন।
ড্রপশিপিংড্রপশিপিং হলো ফুলফিলমেন্টের এমন একটি পদ্ধতি যেখানে একটি স্টোর যে পণ্যগুলো বিক্রি করে সেগুলো স্টকে রাখে না। এর পরিবর্তে, যখন একটি স্টোর কোনো পণ্য বিক্রি করে, তখন এটি কোনো তৃতীয়-পক্ষের কাছ থেকে আইটেমটি ক্রয় করে এবং সরাসরি গ্রাহকের কাছে শিপ করে। এই পদ্ধতিটি ইনভেন্টরি স্টক পরিচালনার প্রয়োজনীয়তা দূর করে।
কনসাইনমেন্টকনসাইনমেন্ট পদ্ধতিতে, পণ্যগুলো কনসাইনির কাছে পাঠানো হয়, তবে কনসাইনর (সরবরাহকারী) পণ্যগুলো বিক্রি না হওয়া পর্যন্ত তার মালিক থাকে। এই পদ্ধতি রিটেইলারদের জন্য ঝুঁকি কমায় কারণ তারা কেবল যে স্টকটি বিক্রি করে তার জন্যই অর্থ প্রদান করে।

ইনভেন্টরি যাচাই সম্পন্ন করা

আপনার রেকর্ডের সাথে হাতে থাকা স্টক মিলেছে কি না তা নিশ্চিত করতে, আপনি নিয়মিত শারীরিকভাবে আপনার ইনভেন্টরি যাচাই করতে পারেন। ইনভেন্টরি যাচাই, যা মজুতের হিসাব নামেও পরিচিত, চুরি, ক্ষতি বা রেকর্ডিংয়ের ত্রুটির কারণে সৃষ্ট অসঙ্গতিগুলো ধরতে সাহায্য করে এবং আপনাকে পরিকল্পনা ও রিঅর্ডার করার জন্য সঠিক ডেটা দেয়।

নির্দিষ্ট পণ্য বা জোনগুলোর দ্রুত স্পট-চেকের জন্য, Shopify POS-এ কুইক কাউন্ট ব্যবহার করুন, যা একটি সেশনে 1,000টি পর্যন্ত আইটেম সাপোর্ট করে।

একাধিক অংশগ্রহণকারী, ফুল-লোকেশন মজুতের হিসাব বা অডিটের জন্য, নিচের অফলাইন প্রক্রিয়াটি ব্যবহার করুন:

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য > ইনভেন্টরি-তে যান।

  2. আপনার হাতে থাকা ইনভেন্টরি CSV-তে এক্সপোর্ট করুন।

  3. একটি স্প্রেডশিট বা স্ক্যানিং টুল ব্যবহার করে আপনার আইটেমগুলো অফলাইনে গণনা করুন।

  4. আপনার ইনভেন্টরি আপডেট করতে CSV ব্যবহার করে গণনা করা পরিমাণ ইম্পোর্ট করুন।

  5. আপনার অডিট ট্রেইল হিসেবে আসল এক্সপোর্ট, গণনা করা ফাইল এবং ইম্পোর্ট লগ রেখে দিন।

আপনার যদি কঠোর এক্সটার্নাল অডিটের প্রয়োজনীয়তা থাকে, তাহলে একটি তৃতীয়-পক্ষের ইনভেন্টরি অ্যাপ ডেডিকেটেড গণনা এবং অনুমোদনের ওয়ার্কফ্লো প্রদান করতে পারে।