পণ্যের ইনভেন্টরি সেট আপ করা
পণ্যগুলো কার্যকরভাবে পরিচালনা করতে ইনভেন্টরি সঠিকভাবে সেট আপ করা অত্যন্ত জরুরি। স্টোর ইনভেন্টরি বলতে বোঝায় যে প্রতিটি পণ্যের ভ্যারিয়েন্ট আপনার কাছে বিক্রির জন্য কী পরিমাণ উপলভ্য রয়েছে। Shopify অ্যাডমিনের ইনভেন্টরি পৃষ্ঠায় স্টোরের ইনভেন্টরি লেভেল ট্র্যাক ও পরিচালনা করা যাবে।
ইনভেন্টরি ট্র্যাকিং চালু করা
ইনভেন্টরি ট্র্যাকিং চালু করতে, আপনি প্রথমবারের মতো ইনভেন্টরি ট্র্যাকিং সেট আপ করতে পারেন অথবা CSV ফাইলের সাহায্যে ইনভেন্টরির পরিমাণ ইম্পোর্ট ও এক্সপোর্ট করতে পারেন।
স্টক না থাকার আচরণ কনফিগার করা
স্টক নেই এমন আইটেমের ক্ষেত্রে ইনভেন্টরির আচরণ কনফিগার করতে, পণ্যের স্টক ফুরিয়ে গেলে কী হবে তা ঠিক করতে পারেন, কালেকশন থেকে স্টক নেই এমন পণ্য লুকাতে পারেন এবং লোকেশনের উপলভ্যতার ওপর ভিত্তি করে পণ্য দেখানো হবে কি না তা নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি প্রতিটি লোকেশনের জন্য ফুলফিলমেন্ট কীভাবে সেট আপ করবেন তার ওপরও এই আচরণ নির্ভর করে।
লোকেশন এবং ওয়্যারহাউজ জুড়ে ইনভেন্টরি পরিচালনা করা
আপনি একাধিক লোকেশন ও অ্যাপের জন্য ইনভেন্টরি পরিচালনা করতে পারবেন এবং বিন লোকেশনের সাহায্যে ওয়্যারহাউজ গোছাতে পারবেন।