স্টকে নেই এমন পণ্য বিক্রি করা

যখন ইনভেন্টরি ট্র্যাক করা হয় এবং ইনভেন্টরি লেভেল শূন্য বা তার নিচে থাকে, তখন একটি আইটেমের স্টক নেই বলে ধরা হয়। ডিফল্টভাবে, আপনি ইনভেন্টরি লেভেল অ্যাডজাস্ট করে আরও স্টক যোগ না করা পর্যন্ত গ্রাহকেরা কোনো আইটেম কিনতে পারবেন না।

আপনি নিচের যেকোনো কারণে গ্রাহকদের স্টকে নেই এমন আইটেম কেনার অনুমতি দিতে পারেন:

  • আপনার কাছে প্রি-অর্ডারের জন্য উপলভ্য পণ্য রয়েছে।
  • আপনার কাছে শীঘ্রই স্টক আসতে চলেছে এবং সেটি এসে পৌঁছনোর আগেই আপনি বিক্রি চালিয়ে যেতে চান।
  • আপনি আগে বিক্রি করে তারপরে সাপ্লাই অর্ডার করতে চান।
  • আপনি Shopify-এ ইনভেন্টরির আসল পরিমাণ ট্র্যাক করছেন না।

আপনি যদি Shopify-এ ইনভেন্টরি ট্র্যাক করে গ্রাহকদের স্টকে নেই এমন আইটেমগুলো কেনার অনুমতি দিতে চান, তবে আপনি ওভারসেল করার জন্য ইনভেন্টরি ট্র্যাকিং অ্যাডজাস্ট করতে পারেন। আপনার Shopify অ্যাডমিনের কোনো পণ্য বা ভ্যারিয়েন্টের ইনভেন্টরি বিভাগ থেকে স্টক না থাকলেও বিক্রি চালিয়ে যান বেছে নিন।

স্টকে নেই এমন পণ্য বিক্রি করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ

ইনভেন্টরি ট্র্যাকিং সেট আপ করার সময় ওভারসেলিং সম্পর্কে নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:

  • আপনি কেবল ট্র্যাক করা ইনভেন্টরি সেটিং চালু করলেই স্টক না থাকলেও বিক্রি চালিয়ে যান বিকল্পটি বেছে নিতে পারবেন।
  • Shopify POS থেকে করা অর্ডারের ক্ষেত্রে স্টক না থাকলেও বিক্রি চালিয়ে যান প্রযোজ্য নয়। উপলভ্য ইনভেন্টরি শূন্য বা তার নিচে চলে গেলেও স্টাফেরা পণ্য বিক্রি চালিয়ে যেতে পারেন। উপলভ্য নয় এমন কোনো আইটেম বিক্রি করার আগে POS স্টাফদের সতর্ক করে।
  • আপনার যদি একাধিক অ্যাক্টিভ লোকেশন থাকে, তবে ইনভেন্টরি একটি লোকেশনের জন্য বরাদ্দ করা হয়। ওভারসেলিংয়ের ওপর লোকেশনের প্রভাব বিবেচনা করুন।

একাধিক লোকেশনের ক্ষেত্রে ওভারসেলিং

প্রতিটি লোকেশনে ইনভেন্টরির পরিমাণ এবং আপনার লোকেশন ফুলফিলমেন্ট সেটিংস হয়তো কোন আইটেমগুলোর স্টক নেই বলে ধরা হবে এবং কোন আইটেমগুলো ওভারসেল হতে পারে সেটির ওপর প্রভাব ফেলতে পারে।

অনলাইন অর্ডার পূরণ করে এমন কোনো লোকেশনে আপনার যদি শূন্য বা তার কম ইনভেন্টরি লেভেলের কোনো আইটেম থাকে এবং উপলভ্য ইনভেন্টরিসহ এমন একটি লোকেশন থাকে যা অনলাইন অর্ডার পূরণ করে না, তবে আপনার অনলাইন স্টোরে গ্রাহকদের কাছে আইটেমটিকে এখনও স্টক নেই হিসেবে দেখানো হয়। গ্রাহকদের ওই পণ্যটি কিনতে দেওয়ার জন্য অনলাইন অর্ডার পূরণ করে এমন লোকেশনটিতে আপনার স্টক যোগ করা প্রয়োজন।

লোকেশন অগ্রাধিকার কীভাবে ওভারসেলিংকে প্রভাবিত করে তার একটি কার্যকরী উদাহরণসহ অর্ডারগুলো কীভাবে লোকেশনে বরাদ্দ করা হয় সে সম্পর্কে আরও জানুন।