মার্কেটের জন্য ব্যবসায়িক সত্তা সেট আপ করা

একটি ব্যবসায়িক সত্তা হলো এমন আইনি সত্তা, যা কোনো মার্কেটে হওয়া অর্ডারের পেমেন্ট প্রসেস করে। যদি বিভিন্ন দেশে বা অঞ্চলে আপনার ব্যবসার ভিন্ন ভিন্ন আইনি সত্তা থাকে, তাহলে আপনি নির্দিষ্ট মার্কেটে নির্দিষ্ট ব্যবসায়িক সত্তা অ্যাসাইন করতে পারবেন, যাতে সঠিক সত্তার মাধ্যমে পেমেন্ট প্রসেস করা হয়।

ডিফল্টভাবে, আপনার স্টোরের সমস্ত অর্ডার আপনার প্রাথমিক Shopify Payments অ্যাকাউন্টের মাধ্যমে প্রসেস করা হয়, যা আপনার স্টোরের নিজের দেশের সাথে যুক্ত। আপনার যদি বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন আইনি সত্তার জন্য একাধিক Shopify Payments অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি উপযুক্ত মার্কেটে প্রতিটি সত্তাকে অ্যাসাইন করতে পারবেন।

উদাহরণস্বরূপ, আপনার ব্যবসার মার্কিন যুক্তরাষ্ট্রে একটি আইনি সত্তা এবং যুক্তরাজ্যে আরেকটি আইনি সত্তা রয়েছে। আপনি আপনার North America মার্কেটে ইউএস সত্তাকে অ্যাসাইন করতে পারেন, যাতে ইউএস গ্রাহকদের পেমেন্টগুলো ইউএস সত্তার মাধ্যমে প্রসেস হয় এবং আপনার Europe মার্কেটে ইউকে সত্তাকে অ্যাসাইন করতে পারেন, যাতে ইউরোপীয় গ্রাহকদের পেমেন্টগুলো ইউকে সত্তার মাধ্যমে প্রসেস হয়।

যে ব্যবসাগুলিকে স্থানীয় পেমেন্ট সংক্রান্ত নিয়মকানুন মেনে চলতে হয়, ট্যাক্স রিপোর্টিং সহজ করতে হয় বা স্থানীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন মুদ্রায় পেআউট পরিচালনা করতে হয়, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। যোগ্য স্টোরগুলির জন্য, একটি মার্কেটে নিযুক্ত ব্যবসায়িক সত্তা, সেই মার্কেটে কোন কোন সমর্থিত তৃতীয়-পক্ষের পেমেন্ট পদ্ধতি উপলভ্য আছে তা প্রভাবিত করতে পারে।

বিবেচ্য বিষয়

Markets-এর সাথে ব্যবহারের জন্য ব্যবসায়িক সত্তাগুলি সেট আপ করার আগে, নিচের বিবেচ্য বিষয়গুলি পর্যালোচনা করে দেখুন:

  • ব্যবসায়িক সত্তাগুলি শুধুমাত্র সেই স্টোরগুলির জন্য প্রাসঙ্গিক, যেগুলি একাধিক অ্যাকাউন্ট-সহ Shopify Payments ব্যবহার করে।
  • মার্কেটের ব্যবসায়িক সত্তা পরিবর্তন করলে তা শুধুমাত্র নতুন অর্ডারের উপরে প্রভাব ফেলে। বর্তমান অর্ডারগুলি সেই ব্যবসায়িক সত্তার সাথেই যুক্ত থাকবে, যা অর্ডার করার সময় সক্রিয় ছিল।
  • আপনি যদি কোনো মার্কেটে ব্যবসায়িক সত্তার কাস্টমাইজেশন যোগ না করেন, তাহলে সেই মার্কেটের অর্ডারগুলি আপনার ডিফল্ট Shopify Payments অ্যাকাউন্টের মাধ্যমে প্রসেস করা হবে।
  • কিছু অঞ্চলে স্থানীয় গ্রাহকদের পেমেন্ট কোন সত্তা প্রসেস করতে পারবে, সে সম্পর্কে কিছু বিধিবিধান রয়েছে। কোনো আইনি বা আর্থিক বিশেষজ্ঞের কাছ থেকে যাচাই করে নিন যে, আপনার অ্যাসাইন করা ব্যবসায়িক সত্তাগুলি স্থানীয় প্রয়োজনীয়তাগুলি পূরণ করে কি না।
  • PayPal ছাড়া অন্যান্য সমর্থিত তৃতীয়-পক্ষের পেমেন্ট পদ্ধতিগুলি নন-প্রাইমারি সত্তায় নিযুক্ত মার্কেটগুলির জন্য তখনই উপলভ্য থাকে, যখন আপনার স্টোর Shopify Payments-এর মাধ্যমে পেমেন্ট প্রদানকারীর ক্ষেত্রে নমনীয়তার জন্য যোগ্য হয় এবং এই বৈশিষ্ট্যের আর্লি অ্যাক্সেস পায়। অ্যাক্সেসের অনুরোধ করতে, Shopify Plus সহায়তার সাথে যোগাযোগ করুন। আপনার স্টোর পেমেন্ট প্রদানকারীর নমনীয়তা ব্যবহার করুক বা না করুক, নন-প্রাইমারি সত্তায় নিযুক্ত মার্কেটগুলির জন্য PayPal উপলভ্য থাকে।
  • শুধুমাত্র তৃতীয়-পক্ষের পেমেন্ট প্রদানকারী ব্যবহার করে এমন একাধিক সত্তা পরিচালনা করার জন্য আপনি ব্যবসায়িক সত্তার কাস্টমাইজেশন ব্যবহার করতে পারবেন না। প্রতিটি সত্তায় Shopify Payments-কে অবশ্যই প্রাথমিক পেমেন্ট প্রদানকারী হতে হবে।

ব্যবসায়িক সত্তার উত্তরাধিকার

সাবমার্কেটগুলি ডিফল্টভাবে তাদের প্যারেন্ট মার্কেটের ব্যবসায়িক সত্তার কাস্টমাইজেশন ইনহেরিট করে বা উত্তরাধিকারসূত্রে পায়। আপনি যদি সাবমার্কেটে কোনো ব্যবসায়িক সত্তার কাস্টমাইজেশন যোগ করেন, তাহলে এটি প্যারেন্ট মার্কেটের সেটিং ওভাররাইড করবে।

কোনো সাবমার্কেটের যদি ভিন্ন ভিন্ন ব্যবসায়িক সত্তা-সহ একাধিক প্যারেন্ট মার্কেট থাকে, তাহলে তৈরি হওয়ার ক্রমানুসারে সেগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়। সে ক্ষেত্রে, সব থেকে পুরোনো ব্যবসায়িক সত্তাটি ব্যবহার করা হয়।

ব্যবসায়িক সত্তাসহ মার্কেটের জন্য পেমেন্ট পদ্ধতি

একটি মার্কেটে ব্যবসায়িক সত্তা নিযুক্ত করার পর, ওই মার্কেটে কোন কোন Shopify Payments এবং সমর্থিত তৃতীয়-পক্ষের পেমেন্ট পদ্ধতি উপলভ্য আছে, তা নির্ধারণ করতে সত্তাটি সহায়তা করে। পেমেন্ট পদ্ধতির উপলভ্যতা সত্তা, মার্কেট, প্রদানকারী, পেআউটের মুদ্রা এবং আপনার স্টোরের চুক্তির উপর নির্ভর করতে পারে।

আপনার স্টোরে Shopify Payments-এর সাথে পেমেন্ট প্রদানকারীর নমনীয়তা থাকলে, PayPal ছাড়া অন্যান্য সমর্থিত তৃতীয়-পক্ষের পেমেন্ট পদ্ধতি নন-প্রাইমারি সত্তায় নিযুক্ত মার্কেটগুলির জন্য উপলভ্য হতে পারে। পেমেন্ট প্রদানকারীর নমনীয়তা ছাড়াই এই মার্কেটগুলির জন্য PayPal উপলভ্য থাকে। অসমর্থিত তৃতীয়-পক্ষের পেমেন্ট পদ্ধতি শুধুমাত্র একটি ব্যবসায়িক সত্তার সাথে যুক্ত হতে পারে।

একাধিক সত্তার সাথে বিক্রি করা এবং অতিরিক্ত পেমেন্ট পদ্ধতি সম্পর্কে আরও জানুন।

মার্কেটে ব্যবসায়িক সত্তার কাস্টমাইজেশন যোগ করুন

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে মার্কেট-এ যান।

  2. আপনি যে মার্কেটটি কাস্টমাইজ করতে চান, সেটিতে ক্লিক করুন।

  3. ব্যবসায়িক সত্তা-এর পাশে থাকা Plus Circle Icon-এ ক্লিক করুন।

  4. আপনি এই মার্কেটের জন্য যে ব্যবসায়িক সত্তাটি ব্যবহার করতে চান, তা বেছে নিন।

  5. হয়ে গেছে-এ ক্লিক করুন।

  6. সেভ করুন-এ ক্লিক করুন।

একাধিক ব্যবসায়িক সত্তা-সহ পেআউট

আপনি যখন একাধিক ব্যবসায়িক সত্তা ব্যবহার করেন, তখন প্রতিটি সত্তার পেআউট সেই সত্তার Shopify Payments অ্যাকাউন্টের সাথে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়। প্রতিটি সত্তার নিজস্ব পেআউটের মুদ্রা এবং শিডিউল থাকতে পারে।

উদাহরণস্বরূপ:

  • আপনার ইউএস সত্তার মাধ্যমে প্রসেস হওয়া অর্ডারগুলি আপনার ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্টে USD-তে পেআউট করা হয়।
  • আপনার ইউকে সত্তার মাধ্যমে প্রসেস হওয়া অর্ডারগুলি আপনার ইউকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে GBP-তে পেআউট করা হয়।