Shopify-তে মাইগ্রেট করুন
কীভাবে অন্য প্ল্যাটফর্ম থেকে আপনার স্টোরটি Shopify-তে মাইগ্রেট করবেন, এই গাইডে তার রূপরেখা দেওয়া হয়েছে। কোনো মূল সেটআপের কাজ ভুলে না যান তা নিশ্চিত করতে, আপনি এটিকে শুরু করার মাধ্যম এবং রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন।
আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে মাইগ্রেট করেন, তাহলে নিচের মাইগ্রেশন গাইডগুলো দেখুন:
আপনি যদি আপনার রিটেইল স্টোর Shopify-এ মাইগ্রেট করেন, তাহলে আপনার ডেটা মাইগ্রেট করা দেখুন।
এই পেজে
- ধাপ 1: আপনার স্টোরের কনটেন্ট এবং ডেটা Shopify-এ ইমপোর্ট করুন
- ধাপ 2: ইমপোর্ট করার পর আপনার পণ্যগুলো যাচাই ও গুছিয়ে নিন
- ধাপ 3: আপনার ওয়েবসাইটকে আকর্ষণীয় করে তুলুন
- ধাপ 4: আপনার শিপিং সেট আপ করুন
- ধাপ 5: আপনার ট্যাক্স কনফিগার করুন
- ধাপ 6: একটি পেমেন্ট প্রদানকারী সেট আপ করা
- ধাপ 7: কয়েকটি পরীক্ষামূলক অর্ডার করুন
- ধাপ 8: আপনার স্টোরে স্টাফ যোগ করুন
- ধাপ 9: আপনার ডোমেইন সেট আপ করুন
- ধাপ 10: Shopify POS-এ মাইগ্রেট করুন
- ধাপ 11: (ঐচ্ছিক) সফলতার জন্য আপনার SEO সেট আপ করুন
ধাপ 1: আপনার স্টোরের কনটেন্ট এবং ডেটা Shopify-এ ইমপোর্ট করুন
Shopify-এ স্টোর তৈরি করার পর, আপনার বর্তমান স্টোর পর্যালোচনা করুন এবং কোন ডেটা ও কনটেন্ট Shopify-এ নিতে চান তা নির্ধারণ করুন। পুরনো এবং কম পারফর্ম করা কনটেন্ট সরিয়ে ফেলা এবং আপনার সাইট ও ব্যবসাকে একটি নতুন রূপ দেওয়ার জন্য মাইগ্রেশন হতে পারে একটি উপযুক্ত সময়। উদাহরণস্বরূপ, আপনি হয়তো নিচের ডেটাগুলো মাইগ্রেট করতে চাইতে পারেন:
- পণ্য
- গ্রাহক
- পুরনো অর্ডার (যে অর্ডারগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে)
- গিফট কার্ড, সার্টিফিকেট এবং স্টোর ক্রেডিট
- ব্লগ
- পেজ (যেমন— শিপিং নীতি, পরিচিতি বা আমাদের সম্পর্কে)
এরপর, প্রতিটি কনটেন্ট ট্রান্সফার করার জন্য একটি পদ্ধতি বেছে নিন। নিচের বিকল্পগুলো পর্যালোচনা করুন, যা প্রযুক্তিগতভাবে সবচেয়ে কম জটিল থেকে শুরু করে সবচেয়ে বেশি জটিল হিসেবে সাজানো হয়েছে:
- আপনার বর্তমান স্টোর থেকে কনটেন্ট কপি করে আপনার নতুন Shopify স্টোরে পেস্ট করুন
- আপনার ডেটা CSV ফাইলে এক্সপোর্ট করুন এবং আপনার নতুন Shopify স্টোরে ইমপোর্ট করুন (এই পদ্ধতিতে কিছু ডেটা মাইগ্রেট করা নাও যেতে পারে)
- Shopify App Store থেকে একটি মাইগ্রেশন অ্যাপ ব্যবহার করুন।
- আপনার মাইগ্রেশন পরিচালনা ও সম্পন্ন করতে একজন Shopify পার্টনার নিয়োগ করুন
- Shopify API ব্যবহার করে একটি কাস্টম মাইগ্রেশন সমাধান নিজে তৈরি করুন অথবা এজন্য একজন Shopify পার্টনার নিয়োগ করুন।
প্রতিটি কনটেন্টের জন্য সবচেয়ে ভালো বিকল্পটি নির্ভর করে ডেটার পরিমাণ এবং জটিলতার ওপর। আলাদা আলাদা পেজ, যেমন— শিপিং বা রিফান্ড নীতি, হয়তো সহজেই কপি করে আপনার নতুন Shopify স্টোরে পেস্ট করা যায়; অন্যদিকে 250টি পণ্যের একটি ক্যাটালগ ইমপোর্ট করতে সম্ভবত কোনো CSV ফাইল বা অ্যাপের প্রয়োজন হতে পারে। প্রতিটি কনটেন্টের জন্য কী কী বিকল্প আছে, তা জানতে নিচের সারণিটি পর্যালোচনা করুন।
| ডেটা | বাল্ক মাইগ্রেশনের বিকল্পগুলো |
|---|---|
| পণ্য | পণ্যের CSV ফাইল ব্যবহার করে এক্সপোর্ট/ইমপোর্ট করা, মাইগ্রেশন অ্যাপ |
| গ্রাহক | গ্রাহকের CSV ফাইল ব্যবহার করে এক্সপোর্ট/ইমপোর্ট করা, মাইগ্রেশন অ্যাপ, Customer API |
| পুরনো অর্ডার | মাইগ্রেশন অ্যাপ, Order API, Transaction API |
| গিফট কার্ড, সার্টিফিকেট এবং স্টোর ক্রেডিট | মাইগ্রেশন অ্যাপ, GiftCard API |
| ব্লগ | মাইগ্রেশন অ্যাপ, Blog API, Blog Article API |
| পেজ (শিপিং নীতি, পরিচিতি এবং অন্যান্য ওয়েবপেজ) | মাইগ্রেশন অ্যাপ, Page API |
ধাপ 2: ইমপোর্ট করার পর আপনার পণ্যগুলো যাচাই ও গুছিয়ে নিন
Shopify-এ আপনার পণ্যগুলো ইমপোর্ট করার পর, আপনার সব তথ্য সঠিকভাবে ইমপোর্ট হয়েছে কি না, তা যাচাই করে নিন। দাম, ওজন এবং ইনভেন্টরির মতো বিবরণগুলো সঠিকভাবে ইমপোর্ট করা না হলে তা আপনার ব্যবসার ওপর প্রভাব ফেলতে পারে।
সাধারণ ইমপোর্টিং সম্পর্কিত ত্রুটিগুলো পর্যালোচনা করুন
| সমস্যা | সমাধান |
|---|---|
| পণ্যগুলো সফলভাবে ইমপোর্ট করা হয়েছে, কিন্তু প্রকাশ করা হয়নি। | আপনার ইমপোর্ট করা পণ্যগুলো লুকানো হিসেবে চিহ্নিত করা থাকলে, যতক্ষণ না আপনি সেগুলো আপনার সেলস চ্যানেলে উপলভ্য করছেন ততক্ষণ সেগুলো প্রকাশ করা হবে না। |
| ইমপোর্ট করা পণ্য থেকে বিবরণ বাদ পড়েছে। | পণ্যের পেজে পণ্যের বিবরণ পর্যালোচনা করুন এবং তারপর বাদ পড়া তথ্যগুলো পূরণ করুন। |
| পণ্যের ভ্যারিয়েন্ট ইমপোর্ট করা যায়নি। | কোনো পণ্যের ভ্যারিয়েন্টের বিকল্প বাদ পড়লে তা সফলভাবে ইমপোর্ট করা যাবে না। এর পরিবর্তে আপনি ম্যানুয়ালি আপনার Shopify স্টোরে পণ্যটি যোগ করতে পারেন। |
আপনার পণ্যগুলো পর্যালোচনা করুন এবং গুছিয়ে নিন
- পণ্যের বিবরণ, ছবি, ভ্যারিয়েন্ট, মূল্য এবং মেটা বিবরণ সহ আপনার পণ্যের বিবরণ পর্যালোচনা করুন।
- আপনার পণ্যগুলোকে ক্যাটাগরিতে গুছিয়ে রাখতে পণ্যের কালেকশন তৈরি করুন, যা আপনাকে Shopify অ্যাডমিন এবং আপনার এক্সটার্নাল ওয়েবসাইট, উভয় জায়গাতেই পণ্যগুলোকে গ্রুপ করতে সাহায্য করে।
- আপনার ব্যবসায় ইনভেন্টরির ট্র্যাক রাখতে পণ্যের ইনভেন্টরি এবং ট্রান্সফার সম্পর্কে জানুন। আপনার ব্যবসার জন্য কোনোটি প্রয়োজনীয় কিনা তা নির্ধারণ করতে উপলভ্য ইনভেন্টরি অ্যাপগুলো পর্যালোচনা করুন।
ধাপ 3: আপনার ওয়েবসাইটকে দৃশ্যত আকর্ষণীয় করে তুলুন
শুরুতে সাহায্য করার জন্য, আপনি Shopify-তে কোনো অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাডমিনের থিম পেজে ডিফল্ট থিম সেটআপ করা থাকে। ওয়েবসাইটটিকে আপনার মনের মতো করে তোলার জন্য আপনাকে আপনার থিম কাস্টমাইজ করতে হবে। আপনি যদি আপনার অনলাইন স্টোরের জন্য ভিন্ন কোনো থিম কাস্টমাইজ করতে চান, তাহলে আপনি Shopify অ্যাডমিনের মাধ্যমে যোগ করতে পারেন।
আপনার অনলাইন স্টোরের জন্য একটি থিম যোগ করতে, নিচের বিকল্পগুলো থেকে যেকোনো একটি বেছে নিন:
- অ্যাডমিন থেকে একটি ফ্রি থিম যোগ করুন।
- Shopify Theme Store থেকে একটি পেইড থিম কিনুন। যদিও আপনার অনলাইন স্টোরে প্রকাশ করার আগে পেইড থিম কিনতে হয়, কেনার আগে আপনি একটি পেইড থিম ট্রায়াল করে দেখতে পারেন।
অ্যাডমিন থেকে একটি ফ্রি থিম যোগ করুন
ফ্রি থিমগুলো Shopify ডেভেলপ করেছে। ফ্রি থিমের কাস্টমাইজেশনে সহায়তা Shopify দ্বারা সমর্থিত।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে অনলাইন স্টোর-এ যান।
পেজের নিচের দিকে থাকা থিম খুঁজুন সেকশনে যেকোনো থিমে ক্লিক করে এর ফিচারগুলো সম্পর্কে পড়ুন এবং উপলভ্য থিম স্টাইলগুলোর প্রিভিউ দেখুন।
নিচের যেকোনো একটি করুন:
- পেজে এমন কোনো থিম থাকলে যা আপনি যোগ করতে চান, তাহলে সেই থিমের পাশে থাকা যোগ করুন-এ ক্লিক করুন। থিমটি আপনার অ্যাডমিনের থিম পেজে যোগ করা হবে।
- আপনি আরও ফ্রি থিম পর্যালোচনা করতে চাইলে, Theme Store-এ যান-এ ক্লিক করুন এবং এরপর Theme Store থেকে একটি থিম যোগ করার ধাপগুলো অনুসরণ করুন।
মোবাইল
Shopify অ্যাপ থেকে
আইকনে ট্যাপ করুন।
সেলস চ্যানেল সেকশনে, অনলাইন স্টোর-এ ট্যাপ করুন।
সব থিম ম্যানেজ করুন-এ ট্যাপ করুন।
পেজের নিচের দিকে থাকা থিম খুঁজুন সেকশনে যেকোনো থিমে ট্যাপ করে এর ফিচারগুলো সম্পর্কে পড়ুন এবং উপলভ্য থিম স্টাইলগুলোর প্রিভিউ দেখুন।
নিচের যেকোনো একটি করুন:
- পেজে এমন কোনো থিম থাকলে যা আপনি যোগ করতে চান, তাহলে সেই থিমের পাশে থাকা যোগ করুন-এ ট্যাপ করুন। থিমটি আপনার অ্যাডমিনের থিম পেজে যোগ করা হবে।
- আপনি আরও ফ্রি থিম পর্যালোচনা করতে চাইলে, Theme Store-এ যান-এ ট্যাপ করুন এবং এরপর Theme Store থেকে একটি থিম যোগ করার ধাপগুলো অনুসরণ করুন।
Theme Store থেকে একটি থিম যোগ করুন
পেইড থিমগুলো তৃতীয়-পক্ষের ডিজাইনাররা তৈরি করেছেন। তৃতীয়-পক্ষের থিম কাস্টমাইজেশনে সহায়তা থিমের ডিজাইনার দিয়ে থাকেন।
ধাপ:
- Shopify Theme Store-এ যান এবং একটি থিম বেছে নিন। আপনি এখনো আপনার ফ্রি ট্রায়াল পিরিয়ডের মধ্যে থাকলে, কোনো চার্জ দেওয়া এড়াতে একটি ফ্রি থিম বেছে নিন।
- আপনি একটি ফ্রি থিম বেছে নিলে, থিম যোগ করুন অথবা এই থিম দিয়ে শুরু করুন-এ ক্লিক করুন। আপনি একটি পেইড থিম বেছে নিলে, থিমটি কিনতে কিনুন-এ ক্লিক করুন। পেইড থিমগুলো অফেরতযোগ্য। এটি আপনার প্রয়োজনের জন্য উপযুক্ত কিনা তা নিশ্চিত করতে, আপনি কেনার আগে একটি পেইড থিম ট্রায়াল করে দেখতে পারেন।
- পেইড থিমের জন্য, পেমেন্ট অনুমোদন করতে অনুমোদন করুন-এ ক্লিক করুন। থিমটি আপনার অ্যাডমিনের থিম পেজে যোগ করা হবে।
আপনার স্টোরে একটি পেইড থিম ট্রায়াল করে দেখুন
থিমটি কেনার প্রতিশ্রুতি দেওয়ার আগে, আপনার পণ্য, ব্র্যান্ডের রঙ এবং স্টাইলের সাথে এটিকে কেমন দেখায় তার প্রিভিউ দেখতে আপনি একটি পেইড থিমের ট্রায়াল করতে পারেন। আপনি কোনো থিমের প্রিভিউ দেখার সময়, থিম এডিটর ব্যবহার করে কাস্টমাইজেশন করতে পারেন। আপনি থিমটি কিনলে আপনার করা যেকোনো পরিবর্তন সেভ হয়ে যাবে। আপনি সর্বোচ্চ 19টি পেইড থিমের প্রিভিউ দেখতে পারবেন, যা আপনাকে কেনার আগে বিভিন্ন থিম তুলনা করতে সাহায্য করে।
ধাপ:
- Shopify Theme Store-এ যান এবং একটি পেইড থিম বেছে নিন।
- থিমের ট্রায়াল করুন-এ ক্লিক করুন। আপনার অনলাইন স্টোরের জন্য থিমের একটি প্রিভিউ লোড হবে।
- নিচের যেকোনো একটি করুন:
- থিমের প্রিভিউ দেখা বন্ধ করতে, প্রিভিউ বন্ধ করুন-এ ক্লিক করুন।
- থিমটি কিনতে, কিনুন-এ ক্লিক করুন।
- থিম এডিটর ব্যবহার করে থিম সেটিংস পরিবর্তন করতে, থিম এডিট করুন-এ ক্লিক করুন।
আপনি থিমটি না কেনার সিদ্ধান্ত নিলেও, পেইড থিমটি আপনার অ্যাডমিনের থিম পেজে যোগ করা থাকে। আপনি যে পেইড থিমগুলোর ট্রায়াল করছেন তাতে একটি থিমের ট্রায়াল লেবেল থাকে।
ধাপ 4: আপনার শিপিং সেটআপ করুন
আপনি লঞ্চ করার আগে আপনাকে শিপিং রেট এবং শিপিংয়ের পদ্ধতি সঠিকভাবে সেটআপ করতে হবে — আপনি নিশ্চয়ই অতিরিক্ত চার্জ করার জন্য গ্রাহকদের রিফান্ড করতে বা অর্ডারের শিপিং খরচ কভার করার জন্য পর্যাপ্ত চার্জ না নেওয়ায় বেশি পে করার অনুরোধ জানিয়ে গ্রাহকদের ইমেইল করতে চাইবেন না।
অর্ডার শিপিং এবং ফুলফিলমেন্ট সম্পর্কে আরও তথ্যের জন্য, এখানে ক্লিক করুন।
ধাপ:
- আপনার লোকেশনের ভিত্তিতে সঠিক শিপিং রেট পেতে আপনার স্টোরের ঠিকানাটি পর্যালোচনা করুন। আপনি অন্যান্য জায়গা থেকে শিপ করলে, সেগুলোকে লোকেশন হিসেবে যোগ করুন।
- বিভিন্ন অঞ্চল, রাজ্য এবং দেশে শিপিংয়ের অনুমতি দিতে শিপিং জোন তৈরি করুন।
- আপনি যদি ক্যারিয়ার-ক্যালকুলেটেড শিপিং রেট ব্যবহার করেন, তবে আপনার শিপমেন্টের ডাইমেনশন কনফিগার করুন। অনেক ক্যারিয়ার শিপিং রেট হিসাব করতে ভলিউমেট্রিক ওজন (একটি প্যাকেজের উচ্চতা, ওজন এবং গভীরতা) ব্যবহার করে।
- আপনার তৈরি করা শিপিং জোনগুলোর জন্য শিপিং রেট সেটআপ করুন।
- আপনার ব্যবসার জন্য উপযুক্ত একটি শিপিংয়ের কৌশল বেছে নিন। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার প্রয়োজনীয় বিষয়গুলো বুঝতে কয়েকটি বিকল্প দেখে নেওয়া আপনার জন্য সহায়ক হতে পারে।
- আপনি কীভাবে আপনার অর্ডারগুলো পূরণ করতে চান, তা স্থির করুন। আপনি নিজে অর্ডারগুলো পূরণ ও শিপ করতে পারেন অথবা আপনার হয়ে অর্ডারগুলো শিপ করে এমন একটি ফুলফিলমেন্ট পরিষেবা ব্যবহার করতে পারেন।
ধাপ 5: আপনার ট্যাক্স কনফিগার করুন
সেলস ট্যাক্স চার্জ করা আপনার ব্যবসা পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনার লোকেশনের ওপর নির্ভর করে, সেলস ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন নিয়ম ও প্রবিধান আছে, যা আপনার পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার স্টোর সেই নিয়মগুলো মেনে চলছে তা নিশ্চিত করতে, সময় নিয়ে Shopify-এর ট্যাক্স সেটআপ করার প্রসেস বুঝে নিন।
আপনার শিপিং গন্তব্যের ওপর ভিত্তি করে ট্যাক্স চার্জ করা
আপনি যখন আপনার শিপিং সেটআপ করেন, তখন আপনি গ্রাহকের প্রাদেশিক, স্টেট বা আঞ্চলিক ট্যাক্স প্রবিধানের ওপর ভিত্তি করে আপনার পণ্যের ক্ষেত্রে শিপিং ট্যাক্স প্রয়োগ করতে পারেন। এগুলো Shopify স্বয়ংক্রিয়ভাবে হিসাব করে থাকে।
ইউনিক ট্যাক্সের সীমাবদ্ধতা আছে এমন কোনো অঞ্চলের ওপর ভিত্তি করে অথবা নির্দিষ্ট কোনো পণ্যের কালেকশনের ওপর ভিত্তি করে, আপনার যদি ম্যানুয়ালভাবে ট্যাক্স অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়, তবে আপনি ট্যাক্স ওভাররাইড-এর মাধ্যমে তা করতে পারেন।
আপনার ট্যাক্স ট্র্যাক করা
আপনার পণ্যের জন্য ট্যাক্স সেটিংস কনফিগার করার সময়, আপনি কীভাবে সারা বছর ধরে আপনার ট্যাক্স ট্র্যাক করবেন, তা বিবেচনা করতে হবে।
আপনার ট্যাক্স ট্র্যাক রাখতে কোন সিস্টেম ব্যবহার করবেন তা নিয়ে যদি আপনি নিশ্চিত না হন, তাহলে আপনি Shopify App Store-এ থাকা কিছু অ্যাকাউন্টিং অ্যাপ পর্যালোচনা করে দেখতে পারেন।
ধাপ 6: পেমেন্ট প্রদানকারী সেটআপ করা
গ্রাহকেরা যেন আপনাকে পে করতে পারেন তা নিশ্চিত করতে, আপনাকে একটি পেমেন্ট প্রদানকারী সেটআপ করতে হবে। একটি পেমেন্ট প্রদানকারী আপনাকে নিরাপদে ক্রেডিট কার্ডের পেমেন্ট গ্রহণ করার সুবিধা দেয়। Shopify Payments নির্দিষ্ট কিছু দেশে উপলভ্য আছে এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের সমর্থিত তৃতীয়-পক্ষের পেমেন্ট প্রদানকারী উপলভ্য আছে।
একটি পেমেন্ট প্রদানকারী সেটআপ করুন
- Shopify থেকে অথবা কোনো সমর্থিত তৃতীয়-পক্ষের থেকে একটি পেমেন্ট প্রদানকারী নির্বাচন করুন।
- আপনার Shopify অ্যাডমিনে Shopify Payments অথবা তৃতীয়-পক্ষের কোনো পেমেন্ট প্রদানকারী অ্যাক্টিভেট করুন।
- গ্রাহকেরা আপনার স্টোর থেকে কিছু কিনলে, আপনি কীভাবে পেমেন্ট ক্যাপচার এবং অনুমোদন করতে চান তা বেছে নিন।
আপনার পেমেন্ট প্রদানকারীগুলো সেটআপ করার পরে, আপনাকে আপনার চেকআউট পেজ কনফিগার করতে হবে যাতে আপনি গ্রাহকের অর্ডারগুলো প্রসেস করতে পারেন।
আপনার চেকআউট সেটআপ করুন
- আপনার অর্ডার ফুলফিলমেন্ট এবং পেমেন্ট অনুমোদন সেটআপ করুন।
- আপনার স্টোরের নীতিগুলো যোগ করুন যাতে আপনার গ্রাহকেরা চেকআউট সম্পন্ন করার আগে আপনার নীতিগুলো দেখতে পান।
- আপনার চেকআউটের গ্রাহকের তথ্যের সেটিংস এডিট করুন এবং আপনি ইভেন্ট ও প্রোমোশন সম্পর্কে গ্রাহকদের আপডেট করার জন্য ইমেইল ঠিকানা সংগ্রহ করতে চান কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিন।
ধাপ 7: কয়েকটি পরীক্ষামূলক অর্ডার করুন
যেহেতু আপনি আপনার পেমেন্ট সেটিংস কনফিগার করেছেন, তাই সবকিছু ঠিকমতো কাজ করছে কি না তা নিশ্চিত হতে আপনার কয়েকটি লেনদেন করে দেখা উচিত। একটি পরীক্ষামূলক অর্ডার পরিচালনা করা আপনাকে সেই প্রসেসটি বুঝতে সাহায্য করবে, আপনার গ্রাহকেরা আপনার পণ্য কেনার সময় যেটির মধ্য দিয়ে যান। গ্রাহকেরা যে সমস্ত অর্ডার করেন, আপনি আপনার Shopify অ্যাডমিনের অর্ডার পেজ থেকে সেগুলোর সব অ্যাক্সেস করতে পারবেন।
আপনি বিভিন্ন ধরণের কয়েকটি লেনদেনের জন্য পরীক্ষামূলক অর্ডার পরিচালনা করতে পারবেন:
- একটি সফল এবং একটি ব্যর্থ লেনদেন সম্পন্ন করা
- একটি অর্ডার রিফান্ড ও বাতিল করা
- কোনো অর্ডার আংশিক বা সম্পূর্ণ পূরণ করা
- একটি সফল অর্ডার আর্কাইভ করা
আপনি অর্ডার তৈরি, রিফান্ড এবং পূরণ করার সময়, প্রতিটি অ্যাকশনের জন্য আপনার গ্রাহকদের পাওয়া ইমেইলগুলো দেখতে পারবেন। আপনি আপনার Shopify অ্যাডমিনের বিজ্ঞপ্তি পেজ থেকে এই ইমেইলগুলোর টেমপ্লেট এডিট করতে পারবেন।
ধাপ 8: আপনার স্টোরে স্টাফ যোগ করুন
আপনার স্টোর পরিচালনা করতে সাহায্য করে এমন কোনো স্টাফ যদি আপনার থাকে, তবে আপনি আপনার Shopify স্টোরে স্টাফ মেম্বার যোগ করতে পারবেন। প্রতিটি স্টাফ মেম্বারের ব্যক্তিগত লগইন ক্রেডেনশিয়াল থাকে। আপনার স্টোরের নির্দিষ্ট কিছু জায়গায় তাদের অ্যাক্সেস সীমিত করতে এবং সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখতে, আপনি প্রতিটি স্টাফ মেম্বারের জন্য আলাদা অনুমতিও সেট করতে পারবেন।
স্টাফ পরিচালনা করা সম্পর্কে আরও জানুন।
ধাপ 9: আপনার ডোমেইন সেটআপ করুন
আপনার Shopify স্টোর সেটআপ করার সময়, আপনি নতুন একটি ডোমেইন কিনতে পারেন অথবা আপনার বিদ্যমান স্টোরের সাথে যুক্ত ডোমেইনটি আপনার নতুন Shopify অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন।
নতুন একটি ডোমেইন নিন
আপনি সরাসরি Shopify থেকে নতুন একটি ডোমেইন কিনতে পারবেন।
ধাপ:
- Shopify-এর মাধ্যমে আপনার ডোমেইন কিনুন।
- আপনার Shopify ডোমেইনটিকে আপনার প্রাথমিক ডোমেইন হিসেবে সেট করুন, যাতে এটি গ্রাহকদের ব্রাউজার, সার্চের ফলাফল এবং সোশ্যাল মিডিয়াতে প্রদর্শিত হয়।
- ইমেইল ফরোয়ার্ডিং সেটআপ করুন, যাতে আপনার কাস্টম ডোমেইনের ইমেইল ঠিকানায় গ্রাহকদের পাঠানো ইমেইল মেসেজগুলো আপনার ব্যক্তিগত ইমেইল ঠিকানায় রিডাইরেক্ট করা হয়।
একটি বিদ্যমান ডোমেইন Shopify-এ কানেক্ট বা ট্রান্সফার করুন
আপনার যদি কোনো বিদ্যমান ডোমেইন থাকে, তবে আপনার ডোমেইনটি আপনার Shopify স্টোরে পয়েন্ট করতে এই ধাপগুলো অনুসরণ করুন।
আপনি আপনার বিদ্যমান ডোমেইন ব্যবহার করতে পারেন, তবে আলাদা পেজগুলোর জন্য Shopify-এর লিঙ্কের স্ট্রাকচার সম্ভবত আপনার আগের পরিষেবার চেয়ে ভিন্ন হবে, যার মানে হলো নির্দিষ্ট পেজের পুরোনো লিঙ্কগুলো সম্ভবত গ্রাহকদের জন্য লোড হবে না। উদাহরণস্বরূপ, আপনার শিপিং নীতি সম্পর্কিত পুরোনো পেজের URL হয়তো example.com/policies/shipping-policy ছিল, কিন্তু Shopify-তে সেই পেজটি এখন example.com/pages/shipping-policy হতে পারে।
গ্রাহকেরা যেন কোনো এরর পেজে গিয়ে না পৌঁছান, সেজন্য আপনার ডোমেইন ট্রান্সফার করার আগে, আপনার গ্রাহকদের বুকমার্ক করা যেকোনো পেজ বা তৃতীয়-পক্ষের উৎস থেকে পাওয়া লিঙ্কের জন্য আপনি আগে থেকেই URL রিডাইরেক্ট সেটআপ করতে পারবেন। এইভাবে, আপনি ডোমেইন ট্রান্সফার করার পরে তারা যদি পুরোনো লিঙ্কে ভিজিট করেন, তবে কোনো এরর পেজে যাওয়ার বদলে তাদেরকে নতুন লিঙ্কে রিডাইরেক্ট করা হবে।
ধাপ 10: Shopify POS-এ মাইগ্রেট করুন
আপনার যদি কোনো রিটেইল লোকেশন থাকে বা আপনি কোনো পয়েন্ট অফ সেল ব্যবহার করে বিক্রি করেন, তবে গ্রাহকদের কাছে সরাসরি বিক্রি করার জন্য আপনি Shopify POS সেটআপ করতে পারবেন। আপনার স্টোরের ডেটা ইমপোর্ট করা এবং আপনার Shopify স্টোর সেটআপ করার পরে, আপনি আপনার Shopify অ্যাডমিনে একটি সেলস চ্যানেল হিসেবে Point of Sale যোগ করতে পারবেন।
Shopify POS সেটআপ করুন
আপনি বিক্রি শুরু করার আগে, আপনাকে Shopify POS সেটআপ করতে হবে।
সরাসরি বিক্রি সম্পন্ন করতে আপনার স্টাফ, পণ্য এবং লোকেশন সেটআপ করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন। Shopify POS সেটআপ করার বিষয়ে আরও জানতে, Shopify Point of Sale শুরু করা দেখুন।
Tap to Pay সেটআপ করুন
আপনার দেশের উপর নির্ভর করে, আপনি Shopify POS ব্যবহার করে iPhone-এ Tap to Pay বা Shopify POS ব্যবহার করে Android-এ Tap to Pay সেটআপ করতে পারেন।
এছাড়া আপনি Shopify অ্যাপে Tap to Pay সেটআপ করতে পারেন।
হার্ডওয়্যার
আপনি যদি একটি ভিন্ন পয়েন্ট অফ সেল থেকে Shopify POS-এ মাইগ্রেট করেন, তবে আপনার কিছু হার্ডওয়্যার সামঞ্জস্যপূর্ণ হতে পারে। Shopify POS-এর সমর্থিত হার্ডওয়্যারের তালিকার জন্য সমর্থিত POS হার্ডওয়্যার দেখুন।
এই Shopify POS লঞ্চ চেকলিস্ট থেকে মাইগ্রেট করার বিষয়ে আরও জানুন।
ধাপ 11: (ঐচ্ছিক) সফলতার জন্য আপনার SEO সেটআপ করুন
সার্চের ফলাফলে আপনার র্যাঙ্কিং বজায় রাখতে আপনি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) সফলতার জন্য আপনার Shopify স্টোর সেটআপ করতে পারেন।
রিডাইরেক্ট সেটআপ করুন
আপনার SEO র্যাঙ্কিং ধরে রাখতে সাহায্য করার জন্য আপনি আপনার সব গুরুত্বপূর্ণ পেজে রিডাইরেক্ট সেটআপ করতে পারেন। আপনার স্টোর লাইভ হওয়ার পরে, আপনার সাইটের কোন পেজগুলোতে সবচেয়ে বেশি ট্রাফিক আসে তা আপনি পর্যালোচনা করতে চাইতে পারেন এবং সেই পেজগুলো আপনার Shopify স্টোরে রিডাইরেক্ট করে কিনা তা নিশ্চিত করতে পারেন। আপনি আপনার রিডাইরেক্ট ইমপোর্ট করার জন্য একটি CSV ফাইল ব্যবহার করতে পারেন।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে কনটেন্ট > মেনু-এ যান।
URL রিডাইরেক্ট দেখুন-এ ক্লিক করুন।
URL রিডাইরেক্ট তৈরি করুন-এ ক্লিক করুন।
যা থেকে রিডাইরেক্ট করা হবে ফিল্ডে, পুরোনো URL-টি লিখুন যেখান থেকে আপনি ভিজিটরদের রিডাইরেক্ট করতে চান।
যেখানে রিডাইরেক্ট করা হবে ফিল্ডে, নতুন URL-টি লিখুন যেখানে আপনি ভিজিটরদের রিডাইরেক্ট করতে চান। আপনি যদি আপনার স্টোরের হোম পেজে রিডাইরেক্ট করতে চান, তাহলে / লিখুন।
রিডাইরেক্ট সেভ করুন-এ ক্লিক করুন।
আপনার রিডাইরেক্টগুলো কাজ করছে কিনা তা নিশ্চিত করা
আপনার রিডাইরেক্টগুলো সেটআপ করার পরে এবং আপনার স্টোর লঞ্চ করার পরে, একটি ওয়েব ব্রাউজারে আসল URL লিখে এবং এটি লক্ষ্য করা URL-এ রিডাইরেক্ট করে কিনা তা নিশ্চিত করে এগুলো সঠিকভাবে কাজ করছে কিনা যাচাই করুন। আপনার অন্য স্টোরে সবচেয়ে বেশি ভিজিট করা হয়েছে এমন সব পেজ আপনার Shopify স্টোরে রিডাইরেক্ট করে কিনা তা নিশ্চিত করতে যাচাই করা উচিত।
আপনার মেটা বিবরণ এডিট করা
মেটা বিবরণ হলো সংক্ষিপ্ত টেক্সট যা সার্চ ইঞ্জিনের ফলাফলে দেখানো হয়। Shopify-তে ওয়েবপেজ, পণ্যের পেজ, কালেকশন পেজ এবং ব্লগ পোস্টের জন্য মেটা বিবরণ সেট করা যেতে পারে। নিশ্চিত করুন যে প্রতিটি পেজের একটি অনন্য মেটা বিবরণ রয়েছে যা সাধারণ, সরাসরি ভাষা ব্যবহার করে। একটি ভালো বিবরণ আরও বেশি মানুষকে আপনার স্টোরের লিঙ্কে ক্লিক করতে উৎসাহিত করে।
Shopify অ্যাডমিনে বিভিন্ন ক্ষেত্র রয়েছে যেখানে আপনি মেটা বিবরণ এডিট করতে পারবেন। সার্চ ইঞ্জিনগুলোর জন্য আপনার স্টোরকে অপ্টিমাইজ করতে নিচের মেটা বিবরণগুলো এডিট করার কথা বিবেচনা করুন:
- আপনার অনলাইন স্টোরের জন্য একটি শিরোনাম এবং বিবরণ সেট করুন।
- সার্চের ফলাফলে আপনার পণ্যটি যেভাবে দেখানো হয় তা এডিট করুন।
- আপনার ব্লগের জন্য সার্চ ইঞ্জিন লিস্টিং এডিট করুন।
- আপনার পেজগুলোর জন্য সার্চ ইঞ্জিন লিস্টিং এডিট করুন।
Google-এর মাধ্যমে আপনার সাইটম্যাপ যাচাই করুন ও জমা দিন
সব Shopify স্টোর স্বয়ংক্রিয়ভাবে একটি sitemap.xml ফাইল তৈরি করে যেটিতে আপনার সব পণ্য, প্রাথমিক পণ্যের ছবি, পেজ, কালেকশন এবং ব্লগ পোস্টের লিঙ্ক থাকে। এই ফাইলটি Google এবং Bing-এর মতো সার্চ ইঞ্জিনগুলো আপনার সাইটকে ইনডেক্স করতে ব্যবহার করে যাতে সার্চের ফলাফলে আপনার স্টোরের পেজগুলো দেখানো হয়। Google Search Console-এ আপনার সাইটম্যাপের ফাইলগুলো জমা দিলে তা Google-কে আপনার সাইটের পেজগুলো খুঁজতে এবং ইনডেক্স করতে সাহায্য করে।
সাইটম্যাপের ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়। আপনি সেগুলো আপনার Shopify স্টোরের ডোমেইনের রুট ডিরেক্টরিতে খুঁজে পেতে পারেন, যেমন- johns-apparel.com/sitemap.xml।
তৈরি হওয়া সাইটম্যাপের ফাইলগুলো আপনার পণ্য, কালেকশন, ব্লগ এবং ওয়েবপেজগুলোর জন্য আলাদা সাইটম্যাপের সাথে লিঙ্ক করে। আপনি যখন আপনার Shopify অনলাইন স্টোরে একটি নতুন ওয়েবপেজ, পণ্য, কালেকশন, ছবি বা ব্লগ পোস্ট যোগ করেন, তখন সাইটম্যাপের ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়।
আপনার সাইটটি ক্রল এবং ইনডেক্স করার প্রক্রিয়াটি সময় নিতে পারে, এবং Google এটি কত সময় নেবে তার কোনো গ্যারান্টি দেয় না।
আপনার সাইট লঞ্চ হওয়ার পরে, আপনার সাইটটি ইনডেক্স করতে Google-এর কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। স্ট্যাটাস যাচাই করতে, Google সার্চ বারে site: লিখে এরপর আপনার ডোমেইন দিয়ে সার্চ করে আপনার ইনডেক্স স্ট্যাটাস দেখতে পারেন—উদাহরণস্বরূপ, site:shopify.com।
Google-এ আপনার সাইটম্যাপ খোঁজা ও জমা দেওয়ার বিষয়ে আরও জানুন।
SEO-এর জন্য একটি অ্যাপ ব্যবহার করা
আপনার সাইটের SEO-তে সাহায্য করার জন্য আপনি একটি অ্যাপ ব্যবহার করতে পারেন। SEO অ্যাপগুলো আপনার ছবিগুলো অপ্টিমাইজ করতে, সাইটের গতি বাড়াতে এবং নষ্ট লিঙ্কগুলো পর্যবেক্ষণ করতে সাহায্য করতে পারে।
Shopify App Store-এ SEO অ্যাপগুলো ব্রাউজ করুন।