Lightspeed থেকে মাইগ্রেট করুন

এই গাইডটিতে, Lightspeed থেকে কীভাবে আপনার স্টোরকে Shopify-এ মাইগ্রেট করবেন তার রূপরেখা দেওয়া আছে। কোনো গুরুত্বপূর্ণ সেটআপের কাজ যাতে আপনি ভুলে না যান তা নিশ্চিত করার জন্য আপনি এটিকে একটি প্রারম্ভিক বিন্দু এবং একটি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন।

এই পেজে

ধাপ 1: Lightspeed স্টোরের কনটেন্ট ও ডেটা কীভাবে Shopify-তে মাইগ্রেট করবেন, তার সিদ্ধান্ত নিন

Shopify-এ স্টোর তৈরি করার পর, আপনার বর্তমান Lightspeed স্টোরটি দেখুন এবং Shopify-তে কোন কোন ডেটা ও কনটেন্ট মাইগ্রেট করতে চান তার সিদ্ধান্ত নিন। এটি আপনার পুরনো ও খারাপ পারফর্ম করা কনটেন্ট মুছে ফেলার এবং আপনার সাইট ও ব্যবসাকে নতুন রূপ দেওয়ার একটি দারুণ সুযোগ হতে পারে। আপনি Lightspeed থেকে নিম্নলিখিত ডেটা মাইগ্রেট করতে চাইতে পারেন:

  • পণ্য
  • গ্রাহক
  • অতীতের অর্ডার (যেসব অর্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে)
  • রিভিউ

প্রতিটি কনটেন্ট আপনি কীভাবে মাইগ্রেট করতে চান, তারও সিদ্ধান্ত নিতে হবে। মাইগ্রেশনের নিম্নলিখিত পদ্ধতিগুলো পর্যালোচনা করুন:

মাইগ্রেশনের পদ্ধতি ও বিবরণ
মাইগ্রেশনের পদ্ধতিবিবরণ
ম্যানুয়ালি ডেটা কপি-পেস্ট করাআপনার বর্তমান Lightspeed স্টোর থেকে কনটেন্ট কপি করে আপনার নতুন Shopify স্টোরে পেস্ট করুন।
CSV ইমপোর্টআপনার ডেটা CSV ফাইলে এক্সপোর্ট করুন এবং সেগুলো আপনার নতুন Shopify স্টোরে ইমপোর্ট করুন (এই পদ্ধতিতে কিছু ডেটা মাইগ্রেট করা সম্ভব নয়)।
স্টোর মাইগ্রেশন অ্যাপ (আর্লি অ্যাক্সেস)Shopify-এর স্টোর মাইগ্রেশন অ্যাপ ব্যবহার করে আপনার Lightspeed-এর পণ্য এবং গ্রাহককে Shopify-তে মাইগ্রেট করুন।
তৃতীয়-পক্ষের মাইগ্রেশন অ্যাপShopify App Store থেকে তৃতীয়-পক্ষের মাইগ্রেশন অ্যাপ ব্যবহার করুন।
মাইগ্রেশন বিশেষজ্ঞআপনার মাইগ্রেশন পরিচালনা ও সম্পন্ন করতে একজন Shopify পার্টনার নিয়োগ করুন

Shopify-এর স্টোর মাইগ্রেশন অ্যাপ

স্টোর মাইগ্রেশন অ্যাপ হলো একটি নতুন ফার্স্ট-পার্টি অ্যাপ যা আপনাকে Lightspeed থেকে আপনার পণ্য ও গ্রাহককে সহজেই আপনার Shopify অ্যাডমিনে ইমপোর্ট করতে সাহায্য করে।

স্টোর মাইগ্রেশন অ্যাপ ব্যবহার করার আগে, নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করুন:

  • লোকেশন অনুযায়ী দাম সমর্থন করে না - পণ্যের সর্বোচ্চ দাম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে দাম সেট করা হয়।
  • পণ্যে সর্বোচ্চ 3টি বিকল্প থাকতে পারে - 3টির বেশি বিকল্প থাকা পণ্যের বিকল্পগুলো ইমপোর্ট হবে না। আপনি তৃতীয়-পক্ষের অ্যাপ বা মেটাফিল্ড ব্যবহার করে এই সমস্যার সমাধান করতে পারেন।

ধাপ:

  1. Shopify-এর সাথে একটি ফ্রি ট্রায়ালের জন্য সাইন আপ করুন।
  2. Let’s get started. Which of these best describes you? প্রশ্নটির জন্য, I'm already selling online or in person. নির্বাচন করুন।
  3. Are you currently selling through another platform? প্রশ্নটির জন্য, Lightspeed নির্বাচন করুন।
  4. সেটআপ গাইডের লিঙ্কে ক্লিক করে, আপনার Shopify অ্যাডমিন থেকে Store Migration app ইনস্টল করুন।
  5. Store Migration app ইনস্টল করার পর, নিচের কাজটি করুন:
  • Lightspeed থেকে CSV ফর্ম্যাটে আপনার পণ্যগুলো এক্সপোর্ট করুন এবং ফাইলে কোনো পরিবর্তন না করে, অ্যাপটিতে CSV ফাইলটি আপলোড করুন।
  1. আপনার CSV ফাইল আপলোড হওয়ার পর, ইমপোর্ট প্রক্রিয়া শুরু করতে Import-এ ক্লিক করুন।
  2. ইমপোর্ট সম্পন্ন হলে, একটি রিপোর্টে কতটি আইটেম ইমপোর্ট হয়েছে তা দেখানো হয়। ইমপোর্টের সময় কোনো সমস্যা হয়ে থাকলে, সমস্যার বিবরণসহ আইটেমগুলোর একটি তালিকাও অন্তর্ভুক্ত করা থাকে।

Lightspeed থেকে Shopify-তে মাইগ্রেট করার সময়, আপনার পণ্যগুলো ইমপোর্ট করতে একটি CSV ফাইল ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি পণ্যগুলো ইমপোর্ট করতে CSV ব্যবহার করতে না পারেন, তবে এই কাজটি সম্পন্ন করার অন্যান্য বিকল্প উপলভ্য রয়েছে।

ধাপ 2: Lightspeed থেকে আপনার পণ্যের ডেটা এক্সপোর্ট করুন

আপনি Lightspeed-এর পণ্যের তালিকা থেকে আপনার পণ্যের ডেটা এক্সপোর্ট করতে পারেন। পণ্যের ডেটা এক্সপোর্টের প্রক্রিয়াটি নির্ভর করে আপনি কোন Lightspeed সিরিজ ব্যবহার করছেন তার ওপর।

আপনার X-series পণ্যের ডেটা এক্সপোর্ট করুন

  1. আপনার Lightspeed X-series অ্যাডমিন থেকে, Catalog > Products-এ যান।
  2. Export list-এ ক্লিক করুন।
  3. ফাইলটির নাম LightspeedProductDownload.csv দিন এবং তারপর ফাইলটি আপনার কম্পিউটারে সেভ করুন।

আপনার E-series পণ্যের ডেটা এক্সপোর্ট করুন

  1. আপনার Lightspeed E-series অ্যাডমিন থেকে, Catalog > Products-এ যান।
  2. Import or Export Products ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং তারপর Export all-এ ক্লিক করুন। আপনি নির্দিষ্ট পণ্যগুলোও নির্বাচন করতে পারেন এবং তারপর Export selected-এ ক্লিক করতে পারেন।
  3. ডায়ালগের ড্রপডাউন মেনু থেকে Delimiter নির্বাচন করুন। র (raw) ডেটার উপাদানগুলোকে আলাদা করতে ডিলিমিটার ব্যবহৃত হয়। আপনি Semi-colon, Comma অথবা Tab বেছে নিতে পারেন।
  4. Download CSV file-এ ক্লিক করুন।
  5. ফাইলটির নাম LightspeedProductDownload.csv দিন এবং তারপর ফাইলটি আপনার কম্পিউটারে সেভ করুন।

আপনার R-series পণ্যের ডেটা এক্সপোর্ট করুন

  1. আপনার Lightspeed R-series অ্যাডমিন থেকে, Inventory > Item Search-এ যান।
  2. ঐচ্ছিক: আপনি যে ডেটা এক্সপোর্ট করতে চান তা সার্চ ফিল্টার ব্যবহার করে ফিল্টার করতে পারেন। ফিল্টার প্রয়োগ করতে Search-এ ক্লিক করুন। শুধুমাত্র সার্চে থাকা পণ্যগুলোই এক্সপোর্ট হয়।
  3. Export-এ ক্লিক করুন।
  4. ফাইলটির নাম LightspeedProductDownload.csv দিন এবং তারপর ফাইলটি আপনার কম্পিউটারে সেভ করুন।

ধাপ 3: আপনার পণ্যের ডেটা এক্সপোর্ট সম্পাদনা করুন

Shopify-তে ইমপোর্ট করার আগে আপনাকে আপনার CSV ফাইলটি সম্পাদনা করতে হবে।

আপনি পণ্যের CSV টেমপ্লেটটি ডাউনলোড করে দেখতে পারেন এবং তারপর সেই ফরম্যাটের সাথে মেলাতে আপনার LightspeedProductDownload.csv ফাইলটি সম্পাদনা করতে পারেন। আপনি হয়তো আপনার CSV ফাইলের অন্য একটি ট্যাবে কাজ করতে চাইতে পারেন। অন্য ট্যাবে, আপনি কলামের হেডারগুলো কপি করতে পারেন এবং তারপর আপনার Lightspeed-এর ইমপোর্ট ডেটা কপি করে Shopify-এর পণ্যের CSV টেমপ্লেটে পেস্ট করতে পারেন। ইমপোর্ট করার আগে আপনার CSV ফাইল থেকে ওই ট্যাবটি সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করুন।

আপনি যদি স্যাম্পল ফাইলটি ব্যবহার করেন, তাহলে নিচের বিবরণগুলো পর্যালোচনা করা নিশ্চিত করুন:

  • স্যাম্পল ফাইলে তিনটি উদাহরণের পণ্য রয়েছে এবং সেগুলোর মধ্যে দুটির কয়েকটি ভ্যারিয়েন্ট আছে। আপনার ইমপোর্ট ফাইলে সম্ভবত আরও পণ্য এবং ভ্যারিয়েন্ট রয়েছে। আপনি যদি নিজের ইমপোর্ট ফাইল তৈরি করতে স্যাম্পল ফাইল ব্যবহার করেন, তাহলে নিশ্চিত করুন যে আপনি উদাহরণের সমস্ত পণ্য সরিয়ে ফেলেছেন।
  • স্যাম্পল ফাইলে অন্তর্ভুক্ত রয়েছে Inventory quantity কলামটি, যা শুধুমাত্র এমন স্টোরগুলোর জন্য ব্যবহৃত হয় যাদের একটি লোকেশন আছে। আপনি যদি একাধিক লোকেশন ব্যবহার করেন এবং ইনভেন্টরির পরিমাণ ইমপোর্ট বা এক্সপোর্ট করতে চান, তাহলে ইনভেন্টরি CSV ফাইল ব্যবহার করুন।
  • স্যাম্পল ফাইলে আন্তর্জাতিক CSV কলাম অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু সেগুলোকে ফাঁকা রাখা হয়েছে কারণ আন্তর্জাতিকভাবে বিক্রি করার সময় উদাহরণের পণ্যগুলোর জন্য কোনো অনন্য মূল্য নির্ধারণ নেই।

আপনার CSV ফাইলগুলোর ফর্ম্যাট করা সংস্করণ এডিট করতে আপনি Google Sheets ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি অন্যান্য জনপ্রিয় স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, যেমন Microsoft Excel বা Numbers ব্যবহার করেও ফাইলটি এডিট করতে পারেন।

আপনার X-সিরিজ পণ্যের ডেটা এক্সপোর্ট পর্যালোচনা করা হচ্ছে

Lightspeed-এর ডেটার ধরন এবং Shopify-এর ডেটার ধরন অনুযায়ী ম্যাপ করা কলামগুলোর জন্য নিচের টেবিলটি পর্যালোচনা করুন। Shopify-এর পণ্য CSV-তে এমন কিছু কলাম রয়েছে, যা আপনার Lightspeed-এর পণ্য এক্সপোর্টে নেই। সেই কলামগুলো নিচে দেওয়া হয়নি, তবে সেগুলোও হয়তো পর্যালোচনা করার প্রয়োজন হতে পারে। পণ্য CSV ফাইলে প্রতিটি কলামের জন্য কী কী প্রয়োজন সে সম্পর্কে আরও জানুন।

X-সিরিজের জন্য ডেটা ম্যাপিং
Lightspeed ডেটার ধরনShopify ডেটার ধরনকাজ
handleHandleকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন। হ্যান্ডেলগুলো হলো প্রতিটি পণ্যের জন্য অনন্য নাম যা URL-এ ব্যবহার করা হয়। এগুলোতে অক্ষর, ড্যাশ এবং সংখ্যা থাকতে পারে, তবে কোনো স্পেস, অ্যাকসেন্ট বা পিরিয়ড সহ অন্যান্য ক্যারেক্টার থাকতে পারবে না। এটি Shopify-এর প্রয়োজনীয়তাগুলো পূরণ করে কি না, তা নিশ্চিত করতে Lightspeed হ্যান্ডেলটি এডিট করুন।
NameTitleকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
descriptionBody (HTML)কলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
supplier_nameVendorকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
product_categoryProduct Categoryএই কলামে Shopify-এর প্রমিত পণ্যের ক্যাটাগরিগুলো থেকে মান থাকা উচিত। Shopify-এর পণ্যের শ্রেণিবিন্যাস সম্পর্কে আরও জানুন।
tagsTagsকলামের নাম পরিবর্তন করুন।
variant_option_one_nameOption1 Nameকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
variant_option_one_valueOption1 Valueকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
variant_option_two_nameOption2 Nameকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
variant_option_two_valueOption2 Valueকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
variant_option_three_nameOption3 Nameকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
variant_option_three_valueOption3 Valueকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
skuVariant SKUকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
track inventoryVariant Inventory Trackerএই ভ্যারিয়েন্ট বা পণ্যের জন্য আপনার ইনভেন্টরি ট্র্যাকিং অন্তর্ভুক্ত করুন। কলামটি আপডেট করতে নিচের মানগুলো ব্যবহার করুন: shopify, shipwire, amazon_marketplace_web, অথবা ইনভেন্টরি ট্র্যাক করা না হলে ফাঁকা রাখুন।
inventory_Main_OutletVariant Inventory Qtyকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
retail_priceVariant Priceকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
supply_priceCost per itemকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
activeStatus

কোনো পণ্য আপনার গ্রাহকদের জন্য উপলভ্য কি না, তা নির্দেশ করে। নিশ্চিত করুন যে আপনার ইমপোর্টে শুধুমাত্র নিচের মানগুলো রয়েছে:

  • active: পণ্যটি সক্রিয় এবং বিক্রি করার জন্য প্রস্তুত
  • draft: পণ্যটি একটি ড্রাফট এবং এটি সম্পূর্ণ করা প্রয়োজন
  • archived: পণ্যটি আর্কাইভ করা হয়েছে এবং আর বিক্রির জন্য উপলভ্য নয়

আপনার E-সিরিজ পণ্যের ডেটা এক্সপোর্ট পর্যালোচনা করা হচ্ছে

Lightspeed-এর ডেটার ধরন এবং Shopify-এর ডেটার ধরন অনুযায়ী ম্যাপ করা কলামগুলোর জন্য নিচের টেবিলটি পর্যালোচনা করুন। Shopify-এর পণ্য CSV-তে এমন কিছু কলাম রয়েছে, যা আপনার Lightspeed-এর পণ্য এক্সপোর্টে নেই। সেই কলামগুলো নিচে দেওয়া হয়নি, তবে সেগুলোও হয়তো পর্যালোচনা করার প্রয়োজন হতে পারে। পণ্য CSV ফাইলে প্রতিটি কলামের জন্য কী কী প্রয়োজন সে সম্পর্কে আরও জানুন।

E-সিরিজের জন্য ডেটা ম্যাপিং
Lightspeed ডেটার ধরনShopify ডেটার ধরনকাজ
Product nameTitleকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
DescriptionBody (HTML)কলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
BrandVendorকোনো পদক্ষেপের প্রয়োজন নেই। কলামের নামগুলো মিলে গেছে।
CategoriesProduct Categoryএই কলামে Shopify-এর প্রমিত পণ্যের ক্যাটাগরিগুলো থেকে মান থাকা উচিত। Shopify-এর পণ্যের শ্রেণিবিন্যাস সম্পর্কে আরও জানুন।
SKUVariant SKUকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
WeightVariant gramsকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন এবং ওজনকে গ্রামে কনভার্ট করুন।
QuantityVariant Inventory Qtyকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
PriceVariant Priceকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
"Compare to" priceVariant Compare At Priceকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।

আপনার R-সিরিজ পণ্যের ডেটা এক্সপোর্ট পর্যালোচনা করা হচ্ছে

Lightspeed-এর ডেটার ধরন এবং Shopify-এর ডেটার ধরন অনুযায়ী ম্যাপ করা কলামগুলোর জন্য নিচের টেবিলটি পর্যালোচনা করুন। Shopify-এর পণ্য CSV-তে এমন কিছু কলাম রয়েছে, যা আপনার Lightspeed-এর পণ্য এক্সপোর্টে নেই। সেই কলামগুলো নিচে দেওয়া হয়নি, তবে সেগুলোও হয়তো পর্যালোচনা করার প্রয়োজন হতে পারে। পণ্য CSV ফাইলে প্রতিটি কলামের জন্য কী কী প্রয়োজন সে সম্পর্কে আরও জানুন।

R-সিরিজের জন্য ডেটা ম্যাপিং
Lightspeed ডেটার ধরনShopify ডেটার ধরনকাজ
ItemTitleকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
VendorVendorকোনো পদক্ষেপের প্রয়োজন নেই। কলামের নামগুলো মিলে গেছে।
CategoryProduct Categoryএই কলামে Shopify-এর প্রমিত পণ্যের ক্যাটাগরিগুলো থেকে মান থাকা উচিত। Shopify-এর পণ্যের শ্রেণিবিন্যাস সম্পর্কে আরও জানুন।
Custom SKUVariant SKUকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
Qty.Variant Inventory Qtyকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
PriceVariant Priceকলামের নাম পরিবর্তন করে Shopify ডেটার ধরন অনুযায়ী করুন।
TaxVariant Taxableভ্যারিয়েন্টটি করযোগ্য কিনা তা নির্দেশ করা হয়েছে। কলামটি আপডেট করতে নিচের মানগুলো ব্যবহার করুন: true বা false।

ধাপ 4: আপনার পণ্যের ডেটা ইমপোর্ট করুন

আপনার LightspeedProductDownload.csv ফাইলটি পাওয়ার এবং প্রয়োজনীয় যেকোনো সম্পাদনা সম্পন্ন করার পর, আপনি আপনার Lightspeed-এর পণ্যগুলো Shopify-তে ইমপোর্ট করতে পারবেন।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য-এ যান।

  2. ইমপোর্ট-এ ক্লিক করুন।

  3. ফাইল যোগ করুন-এ ক্লিক করুন এবং তারপর LightspeedProductDownload.csv নির্বাচন করুন।

  4. সব সেলস চ্যানেলে নতুন পণ্য প্রকাশ করুন থেকে নির্বাচন বাতিল করুন এবং এরপর আপলোড করে প্রিভিউ দেখুন-এ ক্লিক করুন।

  5. ইমপোর্ট করার বিষয়ে বিবরণগুলো পর্যালোচনা করুন এবং এরপর পণ্য ইমপোর্ট করুন-এ ক্লিক করুন। ​​ আপনার CSV ফাইলটি আপলোড হয়ে গেলে, আপনি আপনার Shopify স্টোর সেট আপ করার জন্য ব্যবহৃত ইমেইল অ্যাকাউন্টে Shopify থেকে একটি নিশ্চিতকরণ ইমেইল পাবেন। একটি CSV ফাইলের মাধ্যমে সাধারণ সমস্যাগুলোর সমাধান বা পণ্য ইমপোর্ট করা সম্পর্কিত আরও সাধারণ তথ্য পড়ুন।

ধাপ 5: ইমপোর্ট করার পর আপনার পণ্যগুলো যাচাই ও গুছিয়ে রাখুন

আপনার পণ্যগুলো Shopify-তে ইমপোর্ট করার পর, আপনার সব তথ্য সঠিকভাবে ইমপোর্ট হয়েছে কিনা তা যাচাই করুন। মূল্য, ওজন এবং ইনভেন্টরির মতো বিবরণগুলো সঠিকভাবে ইমপোর্ট না হলে তা আপনার ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ইমপোর্ট করার সাধারণ ত্রুটিগুলোর জন্য পর্যালোচনা করুন

Shopify-তে পণ্য ইমপোর্ট করার সময় যেসব ধরনের ত্রুটি হতে পারে এবং আপনি কীভাবে সেসব ত্রুটির সমাধান করতে পারবেন।
সমস্যাসমাধান
পণ্যগুলো সফলভাবে ইমপোর্ট হয়েছে, তবে প্রকাশ করা হয়নি।আপনি যেসব পণ্য ইমপোর্ট করছেন সেগুলোকে লুকানো হিসেবে চিহ্নিত করা হলে, সেগুলোকে আপনার সেলস চ্যানেলগুলোর জন্য উপলভ্য না করা পর্যন্ত প্রকাশ করা হবে না।
ইমপোর্ট করা পণ্যগুলোতে বিবরণ অনুপস্থিত রয়েছে।পণ্যের পেজে থাকা পণ্যের বিবরণটি পর্যালোচনা করুন এবং এরপর অনুপস্থিত তথ্যগুলো পূরণ করুন।
পণ্যের ভ্যারিয়েন্টগুলো ইমপোর্ট করা যায়নি।কোনো পণ্যের ভ্যারিয়েন্টের বিকল্প অনুপস্থিত থাকলে সেটি সফলভাবে ইমপোর্ট করা যাবে না। এর পরিবর্তে আপনি ম্যানুয়ালি আপনার Shopify স্টোরে পণ্যটি যোগ করতে পারবেন।

আপনার পণ্যগুলো পর্যালোচনা করুন এবং গুছিয়ে রাখুন

  1. পণ্যের বিবরণ, ছবি, ভ্যারিয়েন্ট, মূল্য এবং মেটা ডেসক্রিপশন সহ আপনার পণ্যের বিবরণ পর্যালোচনা করুন।
  2. আপনার পণ্যগুলোকে ক্যাটাগরিতে সাজাতে পণ্যের কালেকশন তৈরি করুন, যা আপনাকে Shopify অ্যাডমিন এবং আপনার বাহ্যিক ওয়েবসাইট, উভয় স্থানেই আপনার পণ্যগুলোকে গ্রুপ করতে সহায়তা করে।
  3. আপনার ব্যবসায় ইনভেন্টরি ট্র্যাক করতে পণ্যের ইনভেন্টরি ও ট্রান্সফার সম্পর্কে বুঝুন। আপনার ব্যবসার জন্য কোনো অ্যাপ প্রয়োজন কিনা তা নির্ধারণ করতে উপলভ্য ইনভেন্টরি অ্যাপগুলো পর্যালোচনা করুন।

ধাপ 6: (ঐচ্ছিক) Lightspeed থেকে আপনার গ্রাহকের ডেটা এক্সপোর্ট করুন

আপনি Lightspeed থেকে আপনার গ্রাহকের ডেটা এক্সপোর্ট করতে পারবেন। গ্রাহকের ডেটা এক্সপোর্ট করার প্রক্রিয়াটি আপনি কোন Lightspeed সিরিজটি ব্যবহার করেন, তার ওপর নির্ভর করে।

আপনার X-সিরিজের গ্রাহকের ডেটা এক্সপোর্ট করুন

  1. আপনার Lightspeed X-সিরিজ অ্যাডমিন থেকে, গ্রাহক > গ্রাহক-এ যান।
  2. Export list-এ ক্লিক করুন।
  3. ফাইলটির নাম LightspeedCustomerDownload.csv দিন এবং এরপর ফাইলটি আপনার কম্পিউটারে সেভ করুন।

আপনার E-সিরিজের গ্রাহকের ডেটা এক্সপোর্ট করুন

  1. আপনার Lightspeed E-সিরিজ অ্যাডমিন থেকে, সেলস > গ্রাহক-এ যান।
  2. এতে ক্লিক করুন, গ্রাহক ইমপোর্ট বা এক্সপোর্ট করুন, এবং এরপর নিচের যেকোনো একটি কাজ করুন:
    • সম্পূর্ণ গ্রাহকের তালিকা এক্সপোর্ট করতে, গ্রাহক এক্সপোর্ট করুন-এ ক্লিক করুন।
    • শুধুমাত্র নির্বাচিত গ্রাহকদের এক্সপোর্ট করতে, নির্বাচিতদের এক্সপোর্ট করুন-এ ক্লিক করুন।
  3. ডায়ালগে থাকা ড্রপ-ডাউন মেনু থেকে ডিলিমিটার (Delimiter) নির্বাচন করুন। আপনি সেমিকোলন (Semi-colon), কমা (Comma), বা ট্যাব (Tab) বেছে নিতে পারবেন।
  4. Download CSV file-এ ক্লিক করুন।
  5. ফাইলটির নাম LightspeedCustomerDownload.csv দিন এবং এরপর ফাইলটি আপনার কম্পিউটারে সেভ করুন।

আপনার R-সিরিজের গ্রাহকের ডেটা এক্সপোর্ট করুন

  1. আপনার Lightspeed R-সিরিজ অ্যাডমিন থেকে, গ্রাহক > গ্রাহক-এ যান।
  2. ঐচ্ছিক: আপনি যেসব ডেটা এক্সপোর্ট করতে চান তা সার্চ ফিল্টার ব্যবহার করে ফিল্টার করতে পারবেন। ফিল্টার প্রয়োগ করতে সার্চ করুন-এ ক্লিক করুন। শুধুমাত্র সার্চে থাকা অর্ডারগুলো এক্সপোর্ট করা হয়।
  3. Export-এ ক্লিক করুন।
  4. ফাইলটির নাম LightspeedCustomerDownload.csv দিন এবং এরপর ফাইলটি আপনার কম্পিউটারে সেভ করুন।

ধাপ 7: (ঐচ্ছিক) Lightspeed থেকে আপনার গ্রাহকের ডেটা সম্পাদনা করুন

প্রথমে CSV সম্পাদনা না করে আপনি আপনার LightspeedCustomerDownload.csv এক্সপোর্টটি Shopify-তে ইমপোর্ট করতে পারবেন না। গ্রাহক CSV টেমপ্লেট ডাউনলোড করে দেখুন এবং এরপর সেই CSV ফরম্যাটের সাথে মিল রাখতে আপনার LightspeedCustomerDownload.csv ফাইলটি সম্পাদনা করুন। আপনি আপনার CSV ফাইলের অন্য একটি ট্যাবে কাজ করতে চাইতে পারেন। অন্য ট্যাবে, আপনি কলাম হেডারগুলো কপি করতে পারবেন এবং এরপর আপনার Lightspeed ইমপোর্ট ডেটা কপি করে Shopify গ্রাহকের CSV টেমপ্লেটে পেস্ট করতে পারবেন। ইমপোর্ট করার আগে, আপনার CSV ফাইলে শুধুমাত্র আপনার স্টোরের Shopify গ্রাহক CSV টেমপ্লেটেড ডেটা রয়েছে কিনা তা নিশ্চিত করুন।

আপনার CSV ফাইলগুলোর একটি ফর্ম্যাট করা ভার্সন সম্পাদনা করার জন্য Google Sheets-এর সুপারিশ করা হয়, যদিও Microsoft Excel বা Numbers-এর মতো অন্যান্য অনেক জনপ্রিয় স্প্রেডশিট অ্যাপ্লিকেশনও কাজ করতে পারে।

Shopify-এর ডেটা টাইপের সাথে ম্যাপ করা কলামগুলোর জন্য আপনার এক্সপোর্টটি পর্যালোচনা করুন। Shopify-এর গ্রাহকের CSV-তে এমন কিছু কলাম উপলভ্য রয়েছে, যেগুলো আপনার Lightspeed গ্রাহক এক্সপোর্টে নেই। গ্রাহকের CSV ফাইলের জন্য প্রতিটি কলামে কী কী প্রয়োজন সে সম্পর্কে আরও জানুন।

ধাপ 8: (ঐচ্ছিক) Shopify-তে আপনার গ্রাহকের ডেটা ইমপোর্ট করুন

আপনার LightspeedCustomerDownload.csv ফাইলটি পাওয়ার এবং প্রয়োজনীয় যেকোনো সম্পাদনা সম্পন্ন করার পর, আপনি আপনার Lightspeed গ্রাহকদের Shopify-তে ইমপোর্ট করতে পারবেন।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে গ্রাহক-এ যান।

  2. ইমপোর্ট-এ ক্লিক করুন।

  3. ফাইল যোগ করুন-এ ক্লিক করুন এবং এরপর LightspeedCustomerDownload.csv নির্বাচন করুন।

  4. গ্রাহক ইমপোর্ট করুন-এ ক্লিক করুন।

  5. ইমপোর্ট করার বিষয়ে বিবরণগুলো পর্যালোচনা করুন এবং এরপর গ্রাহক ইমপোর্ট করুন-এ ক্লিক করুন।

  6. গ্রাহক ইমপোর্টের সারাংশ পর্যালোচনা করুন এবং এরপর সব গ্রাহক দেখুন-এ ক্লিক করুন।

ধাপ 9: (ঐচ্ছিক) Shopify-তে আপনার রিভিউগুলো ইমপোর্ট করুন

আপনি Lightspeed থেকে Shopify-তে রিভিউগুলো এক্সপোর্ট বা মাইগ্রেট করতে পারবেন না। তবে, Shopify App Store থেকে একটি তৃতীয়-পক্ষের অ্যাপ ব্যবহার করে আপনি ম্যানুয়ালি আপনার রিভিউগুলো ইমপোর্ট করতে পারবেন। আপনার রিভিউগুলো ইমপোর্ট করতে নিচের অ্যাপগুলো সাহায্য করতে পারে:

ধাপ 10: (ঐচ্ছিক) Lightspeed থেকে আপনার অর্ডারের ইতিহাস এক্সপোর্ট করুন

আপনি Lightspeed থেকে আপনার অর্ডারের ইতিহাস এক্সপোর্ট করতে পারেন। অর্ডারের ইতিহাস এক্সপোর্ট করার পদ্ধতিটি আপনি কোন Lightspeed সিরিজ ব্যবহার করেন তার ওপর নির্ভর করে। R-সিরিজের ক্ষেত্রে, আপনার অর্ডারের ইতিহাস এক্সপোর্ট করতে সাহায্য করার জন্য নিচের তৃতীয়-পক্ষের অ্যাপগুলোর সুপারিশ করা হচ্ছে:

আপনার X-সিরিজের অর্ডারের ইতিহাসের ডেটা এক্সপোর্ট করুন

  1. আপনার Lightspeed X-সিরিজের অ্যাডমিন থেকে, Sell > Sales history-এ যান।
  2. ঐচ্ছিক: আপনি যেসব ডেটা এক্সপোর্ট করতে চান তা সার্চ ফিল্টার ব্যবহার করে ফিল্টার করতে পারবেন। ফিল্টার প্রয়োগ করতে সার্চ করুন-এ ক্লিক করুন। শুধুমাত্র সার্চে থাকা অর্ডারগুলো এক্সপোর্ট করা হয়।
  3. Export list-এ ক্লিক করুন।
  4. ফাইলের নাম LightspeedOrdersDownload.csv দিন এবং এরপর ফাইলটি আপনার কম্পিউটারে সেভ করুন।

আপনার E-সিরিজের বিক্রির ইতিহাসের ডেটা এক্সপোর্ট করুন

  1. আপনার Lightspeed E-সিরিজের অ্যাডমিন থেকে, My Sales > Orders-এ যান।
  2. আপনার Export orders বিভাগ থেকে, নিচের যেকোনো একটি কাজ করুন:
    • পুরো গ্রাহকের তালিকা এক্সপোর্ট করতে, Export All-এ ক্লিক করুন।
    • শুধুমাত্র নির্বাচিত গ্রাহকদের এক্সপোর্ট করতে, নির্বাচিতদের এক্সপোর্ট করুন-এ ক্লিক করুন।
  3. ডায়ালগে, নিচের কাজগুলো করুন:
    1. ড্রপ-ডাউন মেনু থেকে Delimiter নির্বাচন করুন। আপনি Semi-colon, Comma অথবা Tab বেছে নিতে পারেন।
    2. আপনি যে অর্ডারের ডেটা ডাউনলোড করতে চান তা নির্বাচন করুন। আপনি All, All but item details এবং None বেছে নিতে পারেন।
  4. Download CSV file-এ ক্লিক করুন।
  5. ফাইলের নাম LightspeedSalesDownload.csv দিন এবং এরপর ফাইলটি আপনার কম্পিউটারে সেভ করুন।

ধাপ 11: (ঐচ্ছিক) আপনার অর্ডারের ইতিহাস Shopify-এ ইমপোর্ট করুন

Lightspeed থেকে Shopify-এ আপনার অর্ডারের ইতিহাস মাইগ্রেট করার জন্য আপনি Shopify App Store থেকে তৃতীয়-পক্ষের মাইগ্রেশন অ্যাপ ব্যবহার করতে পারেন। আপনার অর্ডারের ইতিহাস ইমপোর্ট করার ক্ষেত্রে নিচের অ্যাপগুলো সাহায্য করতে পারে:

ধাপ 12: আপনার ওয়েবসাইটটিকে দারুণ আকর্ষণীয় করে তুলুন

আপনাকে শুরু করতে সাহায্য করার জন্য, আপনি যখন Shopify-এর মাধ্যমে কোনো অ্যাকাউন্ট খোলেন তখন আপনার অ্যাডমিনের থিম পৃষ্ঠায় একটি ডিফল্ট থিম সেটআপ করা থাকে। আপনার ওয়েবসাইটটি আপনি যেভাবে দেখতে চান ঠিক সেভাবে সাজানোর জন্য আপনাকে আপনার থিম কাস্টমাইজ করতে হবে। আপনি যদি আপনার অনলাইন স্টোরের জন্য ভিন্ন কোনো থিম কাস্টমাইজ করতে চান, তাহলে আপনি Shopify অ্যাডমিনের মাধ্যমে তা যোগ করতে পারবেন।

আপনার অনলাইন স্টোরের জন্য একটি থিম যোগ করতে, নিচের যেকোনো একটি বিকল্প বেছে নিন:

অ্যাডমিন থেকে একটি ফ্রি থিম যোগ করুন

ফ্রি থিমগুলো Shopify দ্বারা ডেভেলপ করা হয়। ফ্রি থিমের কাস্টমাইজেশনে Shopify সহায়তা প্রদান করে।

ধাপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, অনলাইন স্টোর-এ যান।

  2. পৃষ্ঠার নিচের দিকে Discover themes বিভাগে গিয়ে যেকোনো থিমে ক্লিক করে সেটির ফিচার সম্পর্কে পড়ুন এবং উপলভ্য থিম স্টাইলের প্রিভিউ দেখুন।

  3. নিচের যেকোনো একটি কাজ করুন:

  • পৃষ্ঠায় আপনার পছন্দের কোনো থিম থাকলে, সেই থিমের পাশে থাকা Add-এ ক্লিক করুন। থিমটিকে আপনার অ্যাডমিনের থিম পৃষ্ঠায় যোগ করা হবে।
  • আপনি আরও ফ্রি থিম দেখতে চাইলে, Visit Theme Store-এ ক্লিক করুন এবং এরপর থিম স্টোর থেকে একটি থিম যোগ করতে ধাপগুলো অনুসরণ করুন।
মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, Menu আইকনে ট্যাপ করুন।

  2. সেলস চ্যানেল বিভাগে, Online Store-এ ট্যাপ করুন।

  3. Manage all themes-এ ট্যাপ করুন।

  4. পৃষ্ঠার নিচের দিকে Discover themes বিভাগে গিয়ে যেকোনো থিমে ট্যাপ করে সেটির ফিচার সম্পর্কে পড়ুন এবং উপলভ্য থিম স্টাইলের প্রিভিউ দেখুন।

  5. নিচের যেকোনো একটি কাজ করুন:

  • পৃষ্ঠায় আপনার পছন্দের কোনো থিম থাকলে, সেই থিমের পাশে থাকা Add-এ ট্যাপ করুন। থিমটিকে আপনার অ্যাডমিনের থিম পৃষ্ঠায় যোগ করা হবে।
  • আপনি আরও ফ্রি থিম দেখতে চাইলে, Visit Theme Store-এ ট্যাপ করুন এবং এরপর থিম স্টোর থেকে একটি থিম যোগ করতে ধাপগুলো অনুসরণ করুন।

Theme Store থেকে একটি থিম যোগ করুন

পেইড থিমগুলো তৃতীয়-পক্ষের ডিজাইনারদের দিয়ে ডেভেলপ করা হয়। তৃতীয়-পক্ষের থিমের কাস্টমাইজেশনে থিম ডিজাইনার সহায়তা প্রদান করে থাকেন।

ধাপ:

  1. Shopify Theme Store ভিজিট করুন এবং একটি থিম বেছে নিন। আপনি যদি এখনও আপনার ফ্রি ট্রায়াল পিরিয়ডে থাকেন, তাহলে কোনো চার্জ দেওয়া এড়াতে একটি ফ্রি থিম বেছে নিন।
  2. আপনি কোনো ফ্রি থিম বেছে নিলে, Add theme বা Start with this theme-এ ক্লিক করুন। আর আপনি যদি কোনো পেইড থিম বেছে নেন, তাহলে থিমটি কিনতে Buy-তে ক্লিক করুন। পেইড থিমগুলো অফেরতযোগ্য। থিমটি আপনার প্রয়োজন মেটাবে কি না তা নিশ্চিত করতে, আপনি কেনার আগে একটি পেইড থিমের ট্রায়াল নিতে পারেন।
  3. পেইড থিমের জন্য, পেমেন্ট অনুমোদন করতে Approve-এ ক্লিক করুন। থিমটিকে আপনার অ্যাডমিনের থিম পৃষ্ঠায় যোগ করা হবে।

আপনার স্টোরে একটি পেইড থিমের ট্রায়াল নিন

থিমটি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে, আপনার পণ্য, ব্র্যান্ডের রঙ এবং স্টাইলের সাথে এটিকে কেমন দেখায় তার প্রিভিউ দেখতে আপনি একটি পেইড থিমের ট্রায়াল নিতে পারেন। কোনো থিমের প্রিভিউ দেখার সময়, আপনি থিম এডিটর ব্যবহার করে কাস্টমাইজ করতে পারেন। আপনি যেসব পরিবর্তন করবেন, থিমটি কেনার সময় সেগুলো সেভ হয়ে যাবে। আপনি সর্বোচ্চ ১৯টি পেইড থিমের প্রিভিউ দেখতে পারেন, যা আপনাকে কেনার আগে ভিন্ন ভিন্ন থিমের মধ্যে তুলনা করার সুযোগ দেয়।

ধাপ:

  1. Shopify Theme Store ভিজিট করুন এবং একটি পেইড থিম বেছে নিন।
  2. Try theme-এ ক্লিক করুন। থিমটির একটি প্রিভিউ আপনার অনলাইন স্টোরের জন্য লোড হবে।
  3. নিচের যেকোনো একটি কাজ করুন:
    • থিমের প্রিভিউ দেখা বন্ধ করতে, Close preview-এ ক্লিক করুন।
    • থিমটি কিনতে, Buy-তে ক্লিক করুন।
    • থিম এডিটর ব্যবহার করে থিমের সেটিংস পরিবর্তন করতে, Edit theme-এ ক্লিক করুন।

আপনি যদি থিমটি না কেনার সিদ্ধান্ত নেন, তবুও পেইড থিমটি আপনার অ্যাডমিনের থিম পেজে যোগ করা থাকে। আপনি যে পেইড থিমগুলো পরীক্ষা করছেন সেগুলোতে একটি Theme trial লেবেল থাকে।

ধাপ 13: শিপিং সেটআপ করুন

লঞ্চ করার আগে আপনাকে শিপিং রেট এবং শিপিংয়ের পদ্ধতিগুলো সঠিকভাবে সেটআপ করতে হবে — আপনি নিশ্চয়ই চাইবেন না যে অতিরিক্ত চার্জ করার কারণে গ্রাহকদের রিফান্ড করতে হোক, অথবা শিপিং খরচ মেটানোর জন্য পর্যাপ্ত চার্জ না করায় গ্রাহকদের আরও পে করতে বলে ইমেইল করতে হোক।

অর্ডারের শিপিং এবং ফুলফিলমেন্ট সম্পর্কে আরও তথ্যের জন্য, এখানে ক্লিক করুন।

ধাপ:

  1. আপনার লোকেশনের ওপর ভিত্তি করে সঠিক শিপিং রেট পেতে স্টোরের ঠিকানাটি পর্যালোচনা করুন। আপনি যদি অন্যান্য জায়গা থেকে শিপ করেন, তাহলে সেগুলোকে লোকেশন হিসেবে যোগ করুন।
  2. বিভিন্ন অঞ্চল, স্টেট এবং দেশে শিপিংয়ের সুবিধা দিতে শিপিং জোন তৈরি করুন।
  3. আপনি যদি ক্যারিয়ার-ক্যালকুলেটেড শিপিং রেট ব্যবহার করেন, তাহলে শিপমেন্ট ডাইমেনশন কনফিগার করুন। অনেক ক্যারিয়ার শিপিং রেট হিসাব করার জন্য ভলিউমেট্রিক ওয়েট বা আয়তনভিত্তিক ওজন (প্যাকেজের উচ্চতা, ওজন এবং গভীরতা) ব্যবহার করে থাকে।
  4. আপনার তৈরি করা শিপিং জোনগুলোর জন্য শিপিং রেট সেটআপ করুন।
  5. আপনার ব্যবসার জন্য উপযুক্ত একটি শিপিং কৌশল বেছে নিন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার চাহিদা পূরণ করে এমন কিছু বিকল্প দেখে নেওয়া সহায়ক হতে পারে।
  6. আপনি কীভাবে অর্ডারগুলো পূরণ করতে চান তা ঠিক করুন। আপনি নিজেই অর্ডারগুলো পূরণ এবং শিপ করতে পারেন অথবা একটি ফুলফিলমেন্ট পরিষেবা ব্যবহার করতে পারেন যা আপনার হয়ে অর্ডারগুলো শিপ করবে।

ধাপ 14: ট্যাক্স কনফিগার করুন

সেলস ট্যাক্স চার্জ করা ব্যবসা পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনার লোকেশনের ওপর ভিত্তি করে পণ্যগুলোর ওপর সেলস ট্যাক্সের বিভিন্ন নিয়ম এবং বিধিনিষেধ প্রযোজ্য হতে পারে। আপনার স্টোরটি এই নিয়মগুলো মেনে চলছে কি না তা নিশ্চিত করতে, সময় নিয়ে Shopify-এর ট্যাক্স সেটআপ করার প্রক্রিয়াটি বুঝে নিন।

শিপিং গন্তব্যের ওপর ভিত্তি করে ট্যাক্স চার্জ করা

শিপিং সেটআপ করার সময়, আপনি গ্রাহকের প্রদেশ, স্টেট বা আঞ্চলিক ট্যাক্স সংক্রান্ত নিয়মকানুনের ওপর ভিত্তি করে পণ্যগুলোতে শিপিংয়ের ট্যাক্স প্রয়োগ করতে পারেন। এগুলো Shopify স্বয়ংক্রিয়ভাবে হিসাব করে।

অনন্য ট্যাক্স বিধিনিষেধ থাকা কোনো অঞ্চলের ওপর ভিত্তি করে বা নির্দিষ্ট পণ্যের কালেকশনের ওপর ভিত্তি করে, যদি আপনাকে ম্যানুয়ালি ট্যাক্স সমন্বয় করতে হয়, তবে আপনি একটি ট্যাক্স ওভাররাইড ব্যবহার করে তা করতে পারেন।

ট্যাক্স ট্র্যাক করা

পণ্যের ট্যাক্স সেটিংস কনফিগার করার সময়, বছরজুড়ে আপনি কীভাবে ট্যাক্স ট্র্যাক রাখবেন তা বিবেচনা করতে হবে।

ট্যাক্স ট্র্যাক রাখার জন্য কোন সিস্টেমটি ব্যবহার করবেন সে সম্পর্কে আপনি নিশ্চিত না হলে, Shopify App Store-এ থাকা কয়েকটি অ্যাকাউন্টিং অ্যাপ পর্যালোচনা করে দেখতে পারেন।

ধাপ 15: একটি পেমেন্ট প্রদানকারী সেটআপ করা

গ্রাহকরা যাতে পে করতে পারে তা নিশ্চিত করতে, একটি পেমেন্ট প্রদানকারী সেটআপ করতে হবে। পেমেন্ট প্রদানকারী আপনাকে নিরাপদে ক্রেডিট কার্ডের পেমেন্ট গ্রহণ করতে দেয়। Shopify Payments নির্দিষ্ট কয়েকটি দেশে উপলভ্য রয়েছে এবং এর পাশাপাশি সমর্থিত বিভিন্ন তৃতীয়-পক্ষের পেমেন্ট প্রদানকারীও উপলভ্য আছে।

পেমেন্ট প্রদানকারী সেটআপ করুন

  1. Shopify থেকে অথবা কোনো সমর্থিত তৃতীয়-পক্ষ থেকে একটি পেমেন্ট প্রদানকারী নির্বাচন করুন।
  2. আপনার Shopify অ্যাডমিনে Shopify Payments বা তৃতীয়-পক্ষের একটি পেমেন্ট প্রদানকারীকে সক্রিয় করুন।
  3. গ্রাহকরা স্টোর থেকে কিছু কিনলে, আপনি কীভাবে পেমেন্ট ক্যাপচার এবং অনুমোদন করবেন তা বেছে নিন।

পেমেন্ট প্রদানকারী সেটআপ করার পর, গ্রাহকের অর্ডার প্রসেস করার জন্য চেকআউট পেজ কনফিগার করতে হবে।

চেকআউট সেটআপ করুন

  1. অর্ডার ফুলফিলমেন্ট এবং পেমেন্টের অনুমোদন সেটআপ করুন।
  2. স্টোরের নীতিগুলো যোগ করুন যাতে গ্রাহকরা চেকআউট সম্পূর্ণ করার আগে নীতিগুলো দেখতে পায়।
  3. চেকআউটের গ্রাহকের তথ্যের সেটিংস এডিট করুন এবং ইভেন্ট ও প্রোমোশন সম্পর্কে গ্রাহকদের আপডেট জানাতে ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করতে চান কি না তা স্থির করুন।

ধাপ 16: কয়েকটি পরীক্ষামূলক অর্ডার দেওয়া

পেমেন্ট সেটিংস কনফিগার করা হলে, সবকিছু ঠিকঠাক কাজ করছে কি না তা নিশ্চিত করতে কয়েকটি লেনদেন করে দেখা উচিত। একটি পরীক্ষামূলক অর্ডার দিলে, গ্রাহকরা পণ্য কেনার সময় কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় তা বুঝতে সুবিধা হবে। গ্রাহকদের দেওয়া সব অর্ডার আপনি Shopify অ্যাডমিনের অর্ডার পেজ থেকে অ্যাক্সেস করতে পারবেন।

আপনি ভিন্ন কয়েক ধরনের লেনদেনের জন্য পরীক্ষামূলক অর্ডার দিতে পারেন:

অর্ডার তৈরি, রিফান্ড ও পূরণ করার সময়, প্রতিটি অ্যাকশনের জন্য গ্রাহকদের পাওয়া ইমেইলগুলো আপনি দেখতে পাবেন। আপনি Shopify অ্যাডমিনের বিজ্ঞপ্তি পেজ থেকে এই ইমেইলগুলোর জন্য টেমপ্লেটগুলো এডিট করতে পারেন।

ধাপ 17: স্টোরে স্টাফ যোগ করুন

স্টোর পরিচালনা করতে সাহায্য করার মতো স্টাফ থাকলে, আপনি Shopify স্টোরে স্টাফ মেম্বার যোগ করতে পারেন। প্রত্যেক স্টাফ মেম্বারের ব্যক্তিগত লগইন ক্রেডেনশিয়াল থাকে। স্টোরের নির্দিষ্ট কিছু অংশে অ্যাক্সেস সীমিত করতে এবং সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখতে আপনি প্রতিটি স্টাফ মেম্বারের জন্য অনুমতিও সেট করতে পারেন।

স্টাফ ম্যানেজ করা সম্পর্কে আরও জানুন।

ধাপ 18: ডোমেইন সেটআপ করুন

Shopify স্টোর সেটআপ করার সময়, আপনি একটি নতুন ডোমেইন কিনতে পারেন অথবা আপনার বিদ্যমান স্টোরের সাথে যুক্ত থাকা ডোমেইনটি নতুন Shopify অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন।

একটি নতুন ডোমেইন নিন

আপনি সরাসরি Shopify থেকে একটি নতুন ডোমেইন কিনতে পারেন।

ধাপ:

  1. Shopify-এর মাধ্যমে আপনার ডোমেইন ক্রয় করুন।
  2. Shopify ডোমেইনকে আপনার প্রাথমিক ডোমেইন হিসেবে সেট করুন, যাতে গ্রাহকদের ব্রাউজার, সার্চের ফলাফল এবং সোশ্যাল মিডিয়াতে এই ডোমেইনটি প্রদর্শিত হয়।
  3. ইমেইল ফরোয়ার্ডিং সেট আপ করুন যাতে গ্রাহকরা আপনার কাস্টম ডোমেইন ইমেইল ঠিকানায় যেসব ইমেইল মেসেজ পাঠায় তা আপনার ব্যক্তিগত ইমেইল ঠিকানায় রিডাইরেক্ট হয়।

Shopify-এ একটি বিদ্যমান ডোমেইন কানেক্ট বা ট্রান্সফার করুন

আপনার যদি একটি বিদ্যমান ডোমেইন থাকে, তাহলে ডোমেইনটিকে আপনার Shopify স্টোরের সাথে যুক্ত করতে এই ধাপগুলো অনুসরণ করুন।

আপনি আপনার বিদ্যমান ডোমেইন ব্যবহার করতে পারেন, তবে আলাদা পেজের জন্য Shopify-এর লিঙ্কের গঠন আপনার পূর্ববর্তী পরিষেবা থেকে ভিন্ন হতে পারে, যার অর্থ হলো নির্দিষ্ট পেজের পুরোনো লিঙ্কগুলো সম্ভবত গ্রাহকদের জন্য লোড হবে না। উদাহরণস্বরূপ, শিপিং নীতি সম্পর্কিত আপনার পুরোনো পেজের URL example.com/policies/shipping-policy হতে পারে, কিন্তু Shopify-এ সেই পেজটি এখন example.com/pages/shipping-policy হতে পারে।

গ্রাহকরা যাতে এরর পেজে না যান, সেই বিষয়ে সাহায্য করার জন্য আপনি আপনার ডোমেইন ট্রান্সফার করার আগে এমন যেকোনো পেজ যা আপনার গ্রাহকরা বুকমার্ক করে থাকতে পারেন বা তৃতীয়-পক্ষের সোর্সের লিঙ্কের জন্য আগে থেকেই URL রিডাইরেক্ট সেট আপ করতে পারেন। এভাবে, আপনি ডোমেইনটি ট্রান্সফার করার পরে তারা যদি পুরোনো লিঙ্কে যান, তবে তারা এরর পেজের পরিবর্তে নতুন লিঙ্কে রিডাইরেক্ট হবেন।

ধাপ 19: Shopify POS-এ মাইগ্রেট করুন

আপনার যদি রিটেইল লোকেশন থাকে অথবা আপনি পয়েন্ট অফ সেল ব্যবহার করে বিক্রি করেন, তাহলে আপনি ব্যক্তিগতভাবে গ্রাহকদের কাছে বিক্রি করতে Shopify POS সেট আপ করতে পারেন। আপনার স্টোরের ডেটা ইম্পোর্ট করা এবং Shopify স্টোর সেট আপ করার পরে, আপনি আপনার Shopify অ্যাডমিনে সেলস চ্যানেল হিসেবে Point of Sale যোগ করতে পারবেন।

Shopify POS সেট আপ করুন

বিক্রি শুরু করার আগে, আপনাকে Shopify POS সেট আপ করতে হবে।

ব্যক্তিগতভাবে সেল সম্পূর্ণ করতে আপনার স্টাফ, পণ্য এবং লোকেশন সেট আপ করা আছে কিনা তা নিশ্চিত করুন। Shopify POS সেট আপ করা সম্পর্কে আরও জানতে, Shopify Point of Sale-এর ব্যবহার শুরু করা দেখুন।

Tap to Pay সেট আপ করুন

আপনার দেশের উপর নির্ভর করে, আপনি Shopify POS ব্যবহার করে iPhone-এ Tap to Pay বা Shopify POS ব্যবহার করে Android-এ Tap to Pay সেট আপ করতে পারেন।

আপনি Shopify অ্যাপেও Tap to Pay সেট আপ করতে পারেন।

হার্ডওয়্যার

আপনি যদি Lightspeed থেকে Shopify POS-এ মাইগ্রেট করেন, তাহলে আপনার কিছু হার্ডওয়্যার সামঞ্জস্যপূর্ণ হতে পারে। Shopify POS যে হার্ডওয়্যার সমর্থন করে তার তালিকার জন্য সমর্থিত POS হার্ডওয়্যার দেখুন।

এই Shopify POS লঞ্চ চেকলিস্ট থেকে মাইগ্রেট করা সম্পর্কে আরও জানুন।

ধাপ 20: (ঐচ্ছিক) সফলতার জন্য আপনার SEO সেট আপ করুন

সার্চের ফলাফলে আপনার র‌্যাঙ্কিং বজায় রাখতে আপনি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO)-তে সফলতার জন্য আপনার Shopify স্টোর সেট আপ করতে পারেন।

রিডাইরেক্ট সেট আপ করুন

আপনার SEO র‍্যাঙ্কিং সংরক্ষণ করতে আপনি আপনার গুরুত্বপূর্ণ সকল পেজের জন্য রিডাইরেক্ট সেট আপ করতে পারেন। আপনার স্টোর লাইভ হওয়ার পরে, আপনি হয়তো পর্যালোচনা করে দেখতে চাইতে পারেন যে আপনার সাইটের কোন পেজগুলোতে সবচেয়ে বেশি ট্রাফিক আসে এবং সেই পেজগুলো যেন আপনার Shopify স্টোরে রিডাইরেক্ট করে তা নিশ্চিত করুন। আপনার রিডাইরেক্ট ইম্পোর্ট করতে আপনি CSV ফাইলও ব্যবহার করতে পারেন।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, কনটেন্ট > মেনু-তে যান।

  2. URL রিডাইরেক্ট দেখুন-এ ক্লিক করুন।

  3. URL রিডাইরেক্ট তৈরি করুন-এ ক্লিক করুন।

  4. যেখান থেকে রিডাইরেক্ট করবেন ফিল্ডে, যে পুরোনো URL থেকে আপনি ভিজিটরদের রিডাইরেক্ট করতে চান সেটি লিখুন।

  5. যেখানে রিডাইরেক্ট করবেন ফিল্ডে, ভিজিটরদের আপনি যে নতুন URL-এ রিডাইরেক্ট করতে চান সেটি লিখুন। আপনি যদি আপনার স্টোরের হোম পেজে রিডাইরেক্ট করতে চান, তাহলে / লিখুন।

  6. রিডাইরেক্ট সেভ করুন-এ ক্লিক করুন।

আপনার রিডাইরেক্টগুলো কাজ করছে কিনা তা নিশ্চিত করা

আপনার রিডাইরেক্ট সেট আপ করা এবং স্টোর লঞ্চ করার পরে, ওয়েব ব্রাউজারে আসল URL লিখে সেগুলো সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করুন এবং এটি টার্গেট করা URL-এ রিডাইরেক্ট করে কিনা তা নিশ্চিত করুন। আপনার অন্য স্টোরের সর্বাধিক ভিজিট করা যেকোনো পেজ চেক করা উচিত যাতে সেগুলো আপনার Shopify স্টোরে রিডাইরেক্ট হয়।

আপনার মেটা বিবরণ এডিট করা

মেটা বিবরণ হলো টেক্সটের সংক্ষিপ্ত অংশ যা সার্চ ইঞ্জিনের ফলাফলে প্রদর্শিত হয়। Shopify-এ ওয়েবপেজ, পণ্যের পেজ, কালেকশন পেজ এবং ব্লগ পোস্টের জন্য মেটা বিবরণ সেট করা যেতে পারে। সহজ, সরাসরি ভাষা ব্যবহার করে প্রতিটি পেজের আলাদা মেটা বিবরণ থাকা নিশ্চিত করুন। একটি ভালো বিবরণ আরও বেশি লোককে আপনার স্টোরের লিঙ্কে ক্লিক করতে উৎসাহিত করে।

Shopify অ্যাডমিনে এমন বিভিন্ন স্থান রয়েছে যেখানে আপনি মেটা বিবরণ এডিট করতে পারবেন। সার্চ ইঞ্জিনের জন্য আপনার স্টোর অপ্টিমাইজ করতে নিচের মেটা বিবরণগুলো এডিট করার কথা বিবেচনা করুন:

যাচাই করুন এবং Google-এ আপনার সাইটম্যাপ জমা দিন

সবগুলো Shopify স্টোর স্বয়ংক্রিয়ভাবে একটি sitemap.xml ফাইল জেনারেট করে যেখানে আপনার সকল পণ্য, প্রাথমিক পণ্যের ছবি, পেজ, কালেকশন এবং ব্লগ পোস্টের লিঙ্ক থাকে। Google এবং Bing-এর মতো সার্চ ইঞ্জিনগুলো আপনার সাইট ইনডেক্স করতে এই ফাইলটি ব্যবহার করে যাতে আপনার স্টোরের পেজগুলো সার্চের ফলাফলে প্রদর্শিত হয়। Google Search Console-এ আপনার সাইটম্যাপ ফাইল জমা দিলে তা আপনার সাইটে পেজগুলো খুঁজে পেতে এবং ইনডেক্স করতে Google-কে সাহায্য করে।

সাইটম্যাপ ফাইল স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হয়। আপনি আপনার Shopify স্টোরের ডোমেইনের রুট ডিরেক্টরিতে এগুলো খুঁজে পেতে পারেন, যেমন johns-apparel.com/sitemap.xml।

জেনারেট করা সাইটম্যাপ ফাইলগুলো আপনার পণ্য, কালেকশন, ব্লগ এবং ওয়েবপেজের জন্য আলাদা সাইটম্যাপের সাথে লিঙ্ক করে। আপনি আপনার Shopify অনলাইন স্টোরে নতুন কোনো ওয়েবপেজ, পণ্য, কালেকশন, ছবি বা ব্লগ পোস্ট যোগ করলে সাইটম্যাপ ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।

আপনার সাইট ক্রল এবং ইনডেক্স করার প্রক্রিয়ায় সময় লাগতে পারে এবং এতে কত সময় লাগবে Google তার কোনো গ্যারান্টি দেয় না।

আপনার সাইটটি লঞ্চ হওয়ার পর, আপনার সাইটটি ইনডেক্স করতে Google-এর কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। স্ট্যাটাস চেক করার জন্য, Google সার্চ বারে site: এবং এরপর আপনার ডোমেইনের নাম লিখে সার্চ করতে পারেন, যেমন: site:shopify.com।

আপনার সাইটম্যাপ খুঁজে পাওয়া এবং তা Google-এ জমা দেওয়া সম্পর্কে আরও জানুন।

SEO-এর জন্য অ্যাপ ব্যবহার করা

আপনার সাইটের SEO-তে সাহায্য করার জন্য আপনি একটি অ্যাপ ব্যবহার করতে পারেন। SEO অ্যাপ আপনার ছবি অপ্টিমাইজ করতে, সাইটের গতি বাড়াতে এবং ভাঙা লিঙ্কগুলো মনিটর করতে সাহায্য করতে পারে।

Shopify App Store-এ SEO অ্যাপ ব্রাউজ করুন।