DoorDash

DoorDash icon
Shopify App Store থেকে DoorDash সেলস চ্যানেল ইনস্টল করুন।

DoorDash হলো একটি মার্কেটপ্লেস, যেখানে গ্রাহকরা Dasher-এর মাধ্যমে ডেলিভারির জন্য পণ্যের অর্ডার দেন। DoorDash Marketplace-এ আপনার পণ্যের তালিকা তৈরি করতে, আপনি DoorDash সেলস চ্যানেল ব্যবহার করতে পারেন। আপনি DoorDash সেলস চ্যানেলের সাথে একটি স্টোরের লোকেশন কানেক্ট করার পর, আপনার পণ্যের ক্যাটালগ এবং ইনভেন্টরি Shopify এবং DoorDash-এর মধ্যে সিঙ্ক হয় এবং আপনি আপনার Shopify অ্যাডমিন থেকে DoorDash-এর অর্ডার পরিচালনা করতে পারবেন।

আপনি যখন Shopify ব্যবহার করে DoorDash-এ বিক্রি করবেন, তখন আপনি নিজের Shopify অ্যাডমিন থেকে নিম্নলিখিত কাজগুলো করতে পারবেন:

  • আপনার এক বা একাধিক স্টোরের লোকেশন DoorDash-এর সাথে কানেক্ট করা।
  • আপনার DoorDash মেনুতে আপনার পণ্যের ক্যাটালগ সিঙ্ক করা এবং এটিকে ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে রাখা।
  • Shopify এবং DoorDash-এর মধ্যে ইনভেন্টরি সিঙ্ক করে রাখা।
  • আপনার অন্যান্য Shopify অর্ডারের পাশাপাশি DoorDash Marketplace-এর অর্ডারগুলো দেখা এবং পরিচালনা করা।

DoorDash সেলস চ্যানেলটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফিজিক্যাল স্টোরফ্রন্ট থাকা যোগ্য Shopify স্টোরগুলোর জন্য উপলভ্য আছে। যেকোনও Shopify প্ল্যানে থাকা সমস্ত Shopify মার্চেন্টের জন্য সেলস চ্যানেলটি ইনস্টল করা একদম ফ্রি এবং এটি আপনার ব্যবসার আকারের উপর ভিত্তি করে ইনস্টলেশনের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আরোপ করে না। সেটআপ করার সময় আপনার বেছে নেওয়া DoorDash প্ল্যানের উপর ভিত্তি করে DoorDash-এর কমিশন প্রযোজ্য হয়। চার্জ এবং ফি সম্পর্কিত তথ্যের জন্য, Shopify-এর মাধ্যমে DoorDash-এ বিক্রি করার বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করে দেখুন।

এই বিভাগে