YouTube Shopping

গ্রাহকরা আপনার YouTube চ্যানেলে যেখান থেকে আপনার পণ্যগুলি খুঁজে পান, YouTube Shopping-এর সাহায্যে তারা সেখান থেকেই সেগুলি কিনতে পারবেন। গ্রাহকরা আপনার ব্র্যান্ডের ভিডিওগুলি দেখার সময় তাদের কোন পণ্যগুলি দেখানো হবে তা আপনি নির্বাচন করতে পারেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের যোগ্য মার্চেন্টদের ক্ষেত্রে, কোনো পণ্য নির্বাচন করে, সেটি তাদের কার্টে যোগ করে এবং এরপর অ্যাপ-মধ্যস্থ চেকআউটের মাধ্যমে তাদের ক্রয় সম্পন্ন করে গ্রাহকরা সরাসরি YouTube অ্যাপ থেকে আপনার পণ্যগুলি কিনতে পারেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের মার্চেন্টদের ক্ষেত্রে, গ্রাহকরা আপনার YouTube ভিডিও থেকে কোনো পণ্য নির্বাচন করলে, তাদের ডিভাইসের ব্রাউজারে থাকা আপনার অনলাইন স্টোরে তাদের রিডাইরেক্ট করা হয়, যেখানে তারা কার্টে আইটেম যোগ করে তাদের ক্রয় সম্পন্ন করতে পারবেন।

আপনি আপনার ভিডিওর ওয়াচ পেজ এবং লাইভ স্ট্রিমে পণ্যগুলি দেখাতে পারেন। আপনার YouTube চ্যানেলে YouTube Shopping কীভাবে পরিচালনা করতে হয় সেই বিষয়ে আরও জানতে, YouTube-এ আপনার স্টোর থেকে পণ্যগুলি ম্যানেজ করুন দেখুন।

আপনি আপনার Shopify অ্যাডমিন-এ আপনার YouTube Shopping-এর অর্ডার, রিটার্ন এবং পেমেন্টগুলি ম্যানেজ করতে পারেন। YouTube Shopping সম্পর্কে আরও তথ্যের জন্য, YouTube-এ শপিং করা শুরু করুন দেখুন।

YouTube Shopping ব্যবহার করার প্রয়োজনীয়তা

Google & YouTube সেলস চ্যানেলে YouTube Shopping ব্যবহার করতে, আপনাকে নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে:

  • আপনার YouTube চ্যানেলের অ্যাকাউন্টের ইমেইল ঠিকানায় অবশ্যই আপনার YouTube চ্যানেলের মালিক/ম্যানেজার অ্যাক্সেস থাকতে হবে।
  • আপনার YouTube চ্যানেলের অ্যাকাউন্টের ইমেইল ঠিকানাটি অবশ্যই আপনার Shopify অ্যাডমিনের সম্পূর্ণ অনুমতি থাকা একটি স্টাফ অ্যাকাউন্টের সাথে মিলতে হবে।
  • আপনার YouTube চ্যানেলে ন্যূনতম 1,000 জন সাবস্ক্রাইবার থাকতে হবে।
  • আপনার YouTube চ্যানেলটি অবশ্যই মনিটাইজেশনের জন্য অনুমোদিত হতে হবে।
  • আপনাকে অবশ্যই YouTube পার্টনার প্রোগ্রাম-এর জন্য একটি সমর্থিত দেশে অবস্থিত হতে হবে।
  • আপনার YouTube চ্যানেলটি যদি একটি মিউজিক চ্যানেল হয়, তবে আপনার চ্যানেলটিকে অবশ্যই একটি Official Artist Channel হিসেবে মার্ক করা থাকতে হবে।
  • আপনার YouTube চ্যানেলটিকে Made for Kids হিসেবে মার্ক করা যাবে না অথবা এতে Made for Kids হিসেবে মার্ক করা উল্লেখযোগ্য সংখ্যক ভিডিও থাকা যাবে না।
  • আপনার YouTube চ্যানেলে উল্লেখযোগ্য সংখ্যক এমন ভিডিও থাকা যাবে না, যা মনিটাইজেশন নীতি লঙ্ঘন করে।
  • YouTube-এর Hate Speech Community Guidelines লঙ্ঘনের কারণে আপনার YouTube চ্যানেলে কোনো স্ট্রাইক থাকা যাবে না।

YouTube Shopping সেটআপ করা

আপনার YouTube ভিডিওতে পণ্য প্রদর্শন করতে, আপনার Shopify অ্যাডমিনে Google ও YouTube সেলস চ্যানেলটি কানেক্ট করতে হবে এবং এরপর সেলস চ্যানেলে YouTube Shopping সেটআপ করতে হবে।

ধাপ ১: YouTube-এর সাথে আপনার Shopify স্টোর কানেক্ট করুন

  1. আপনার YouTube Studio-তে সাইন ইন করুন।
  2. মনিটাইজেশন > শপিং-এ ক্লিক করুন।
  3. আপনার স্টোর থেকে পণ্য যোগ করুন বিভাগে, স্টোর কানেক্ট করুন-এ ক্লিক করুন।
  4. Shopify নির্বাচন করুন এবং তারপর চালিয়ে যান-এ ক্লিক করুন।
  5. SHOPIFY-তে যান-এ ক্লিক করুন।

ধাপ ২: YouTube Shopping সেটআপ করুন

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে সেলস চ্যানেল > Google ও YouTube-এ যান।

  2. YouTube Shopping বিভাগে, শুরু করুন-এ ক্লিক করুন।

  3. নিশ্চিত করুন যে আপনার স্টোর এবং আপনার YouTube চ্যানেল, YouTube Shopping ব্যবহারের সকল আবশ্যিকতা পূরণ করে।

  4. ড্রপ-ডাউন মেনু থেকে আপনার YouTube চ্যানেলটি নির্বাচন করুন।

  5. আপনার পণ্যের ফিড সেটিংস নিশ্চিত করুন।

  6. YouTube Shopping-এর শর্তাবলি পর্যালোচনা করুন এবং সেগুলোতে সম্মত হন।

  7. সেটআপ সম্পূর্ণ করুন-এ ক্লিক করুন।

YouTube Shopping সেটআপ করা হয়ে গেলে, Google ও YouTube সেলস চ্যানেলের ওভারভিউ এবং সেটিংস পেজে আপনার YouTube চ্যানেলটি প্রদর্শিত হবে।

YouTube অ্যাপে এমবেড করা চেকআউট

YouTube Shopping-এর ইন-অ্যাপ চেকআউট সুবিধাটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে উপলব্ধ। ইন-অ্যাপ চেকআউটের মাধ্যমে, গ্রাহকেরা YouTube অ্যাপ থেকে বের না হয়েই আপনার পণ্য কিনতে পারবেন।

YouTube Shopping ইন-অ্যাপ চেকআউট ব্যবহারের উপযুক্ত হতে, আপনাকে YouTube-এ আপনার সহায়তার জন্য যোগাযোগের বিবরণ জমা দিতে হবে। আপনি যদি কোনো সময় সহায়তার জন্য যোগাযোগের বিবরণ সরিয়ে ফেলেন, তবে গ্রাহকেরা আপনার YouTube ভিডিওর কোনো পণ্যে ক্লিক করলে তাদেরকে আপনার অনলাইন স্টোরে রিডাইরেক্ট করা হবে।

আপনার সহায়তার জন্য যোগাযোগের বিবরণ যোগ করুন

আপনি আপনার Shopify অ্যাডমিনে থাকা Google ও YouTube সেলস চ্যানেলের মাধ্যমে বা আপনার Google Merchant Center অ্যাকাউন্টের মাধ্যমে সহায়তার জন্য যোগাযোগের বিবরণ জমা দিতে পারেন।

ধাপ:

Google ও YouTube সেলস চ্যানেল
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে সেলস চ্যানেল > Google ও YouTube-এ যান।

  2. সেটিংস-এ ক্লিক করুন।

  3. শপিং এনহান্সমেন্ট বিভাগে, YouTube-এ এমবেড করা চেকআউট-এ ক্লিক করুন।

  4. ফর্মে আপনার সহায়তার জন্য যোগাযোগের বিবরণ লিখুন।

  5. এমবেড করা চেকআউট চালু করুন-এ ক্লিক করুন।

  6. সম্পন্ন-এ ক্লিক করুন।

Google Merchant Center
  1. Google Merchant Center-এ যান এবং আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন।
  2. সেটিংস > ব্যবসার তথ্য-এ ক্লিক করুন।
  3. বিবরণ বিভাগে, ব্যবসার বিবরণ এডিট করুন-এ ক্লিক করুন।
  4. গ্রাহক পরিষেবা বিভাগে, আপনার সহায়তার জন্য যোগাযোগের বিবরণ লিখুন
  5. সেভ করুন-এ ক্লিক করুন।

YouTube Shopping-এর এমবেড করা চেকআউট ব্যবহারের ক্ষেত্রে বিবেচ্য বিষয়াবলি

YouTube Shopping-এর এমবেড করা চেকআউট ব্যবহারের জন্য নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:

  • গ্রাহকেরা আপনার পণ্য ব্রাউজ করার সময়ও আপনার ভিডিওগুলো চলতে থাকে। কোনো গ্রাহক যখন ইন-অ্যাপ চেকআউট প্রক্রিয়া শুরু করেন, তখন ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে পজ হয়ে যায়। গ্রাহকের অভিজ্ঞতা সম্পর্কে আরও তথ্যের জন্য, এমবেড করা চেকআউটের মাধ্যমে YouTube-এ পণ্য কিনুন অংশটি দেখুন।
  • আপনি আপনার YouTube Shopping-এর পণ্যগুলোতে পণ্যের রেটিং প্রদর্শন করতে পারেন। আরও তথ্যের জন্য, Google Merchant Center হেল্প-এর পণ্যের রেটিং সম্পর্কিত বেসিক বিষয়াবলি অংশটি দেখুন।
  • পার্সোনালাইজ করা আইটেম, পণ্যের বান্ডেল বা সাবস্ক্রিপশনের মতো নির্দিষ্ট কিছু পণ্যের ধরন, YouTube Shopping ইন-অ্যাপ চেকআউটে সমর্থিত নয়।
  • আপনার Google Merchant Center-এ পণ্যগুলোকে চেকআউটের জন্য বাদ দেওয়া হয়েছে হিসেবে মার্ক করা থাকলে, সেগুলো YouTube Shopping ইন-অ্যাপ চেকআউটের জন্য সমর্থিত হবে না।
  • আপনার পণ্যের বিবরণের দৈর্ঘ্য 60,000 ক্যারেক্টারের বেশি হতে পারবে না।
  • আপনার YouTube Shopping ইন-অ্যাপ চেকআউট চালু থাকার পরও যদি কিছু পণ্যে ক্লিক করার সময় সেগুলোর জন্য আপনার অনলাইন স্টোরে রিডাইরেক্ট করা হয়, তাহলে নিচের সম্ভাব্য কারণগুলো পর্যালোচনা করুন:
    • রিচ পণ্যের বিবরণের ইমেজগুলো ক্রল করার অপেক্ষায় আছে অথবা সেগুলোতে ক্রল করার ত্রুটি রয়েছে।
    • আপনার Google Merchant Center অ্যাকাউন্টে শিপিং সেটিংস নেই।
    • আপনার Google ও YouTube সেলস চ্যানেল বা আপনার Google Merchant Center অ্যাকাউন্টে সহায়তার জন্য যোগাযোগের কোনো ইমেইল নেই।

YouTube অ্যাপে এমবেড করা চেকআউট থেকে অপ্ট-আউট করুন

আপনি যেকোনো সময় YouTube Shopping ইন-অ্যাপ চেকআউট নিষ্ক্রিয় করতে পারেন।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে সেলস চ্যানেল > Google ও YouTube-এ যান।

  2. সেটিংস-এ ক্লিক করুন।

  3. শপিং এনহান্সমেন্ট বিভাগে, YouTube-এ এমবেড করা চেকআউট-এ ক্লিক করুন।

  4. বন্ধ করুন-এ ক্লিক করুন।

  5. সেভ করুন-এ ক্লিক করুন।

Google-এর পণ্যগুলোর ব্যাপারে সহায়তা পাওয়া

নিচের বিষয়গুলোতে সহায়তা পেতে Google-এর সাথে যোগাযোগ করুন:

  • আপনার Google Merchant Center অ্যাকাউন্ট
  • Google Ads
  • Google Local Inventory
  • Google Analytics
  • Google-এর অন্যান্য বিষয় যা Shopify সমর্থন করে না

Google & YouTube চ্যানেল ডাউনলোড করতে অথবা পণ্য সেট আপ করার ক্ষেত্রে সাহায্য পেতে, আপনি Shopify সহায়তায় যোগাযোগ করতে পারেন।