Shopify Marketplace Connect অ্যাপ
Shopify Marketplace Connect অ্যাপ (পূর্বে Codisto) ব্যবহার করে, আপনি আপনার পণ্যের ক্যাটালগ একাধিক মার্কেটপ্লেসের সাথে কানেক্ট করতে পারবেন এবং আপনার Shopify অ্যাডমিনে আপনার সমস্ত অর্ডার, লিস্টিং ও ইনভেন্টরি পরিচালনা ও সিঙ্ক করতে পারবেন। আপনার অনলাইন স্টোরে পণ্য এবং অর্ডারে করা পরিবর্তনগুলি আপনার মার্কেটপ্লেসগুলিতে স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক হয়ে যায়।
Shopify Marketplace Connect ব্যবহার করে আপনি নিচের মার্কেটপ্লেসগুলির সাথে আপনার Shopify স্টোর কানেক্ট করতে পারবেন:
- Amazon
- Target Plus (শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র)
- Walmart (শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র)
- eBay
আপনি আপনার পছন্দের মার্কেটপ্লেসে উপলভ্য যেকোনো অঞ্চলে এবং যেকোনো মুদ্রায় বিক্রি করতে পারবেন। Marketplace Connect-এ বিল্ট-ইন কারেন্সি কনভার্শন রয়েছে, যা আপনার কানেক্ট করা প্রতিটি মার্কেটপ্লেসের স্থানীয় মুদ্রায় আপনার পণ্যের দাম দেখানো নিশ্চিত করে।
অতিরিক্ত সহায়তার জন্য, আপনি Marketplace Connect অ্যাপে থাকা চ্যাট ফিচারটি ব্যবহার করতে পারেন।