Marketplace Connect-এ পণ্য লিস্টিং ও পরিচালনা করুন
আপনার Shopify স্টোর কোনো মার্কেটপ্লেসে কানেক্ট করার পর, ওই মার্কেটপ্লেসে পণ্যের লিস্টিং করতে পারবেন। পণ্যের লিস্টিং করার পর, সেগুলোকে Marketplace Connect-এর লিস্টিং সেকশন থেকে পরিচালনা করতে পারবেন।
আপনার Marketplace Connect পণ্যের লিস্টিং পরিচালনা করতে নিচের লিস্টিং মোডগুলো ব্যবহার করতে পারেন:
- সিঙ্গল এডিট মোড ব্যবহার করে আপনি আলাদা করে কোনো পণ্যে পরিবর্তন বা নতুন কিছু যোগ করতে পারবেন এবং ছোট পণ্যের ক্যাটালগের জন্য এটি সবচেয়ে উপযুক্ত।
- বাল্ক এডিট মোড ব্যবহার করে আপনি মার্কেটপ্লেসে একসাথে একাধিক পণ্য বা সম্পূর্ণ ক্যাটালগের লিস্টিং ও পরিচালনা করতে পারবেন।
- মার্কটপ্লেসের সমস্ত লিস্টিং জুড়ে আপনার সব পণ্য কীভাবে দেখানো হবে, তা অ্যাট্রিবিউট ম্যাপিং মোড-এর সাহায্যে কাস্টমাইজ করতে পারবেন।
কানেক্ট করা মার্কেটপ্লেসে আপনার আগের কোনো লিস্টিং থাকলে, আপনার Shopify পণ্যের সাথে আগের মার্কেটপ্লেস লিস্টিং লিঙ্ক করুন অংশটি দেখুন।
Marketplace Connect-এ পণ্যের লিস্টিং করার ব্যাপারে অতিরিক্ত সহায়তার জন্য, আপনি অ্যাপের চ্যাট ফিচারটি ব্যবহার করতে পারেন।