Amazon অফার এবং লিস্টিং সেট আপ ও পরিচালনা করা
আপনি আপনার Amazon লিস্টিংয়ের জন্য ডিফল্ট Amazon পণ্যের লিস্টিং সেট আপ করতে এবং পোশাকের সাইজের তথ্য সেট আপ করতে পারেন। Amazon পণ্যের লিস্টিং নিচের দুটি অংশে বিভক্ত:
- লিস্টিং-এ পণ্যের ছবি, শিরোনাম, বিবরণ এবং প্রোডাক্ট আইডেন্টিফায়ার, যেমন UPC (ইউনিভার্সাল প্রোডাক্ট কোড) বা EAN (ইউরোপিয়ান আর্টিকেল নম্বর) অন্তর্ভুক্ত থাকে। এছাড়া এটি হলো এমন একটি শেয়ার্ড কনটেন্ট যা একই পণ্য বিক্রি করা সব Amazon বিক্রেতার কাছে থাকে।
- অফার-এর মধ্যে পণ্যের দাম, ইনভেন্টরির পরিমাণ এবং বিক্রেতাদের ওই পণ্য বিক্রির অফার হিসেবে প্রদান করা ফুলফিলমেন্টের বিকল্প অন্তর্ভুক্ত থাকে। প্রত্যেক বিক্রেতার অফার সম্পূর্ণ আলাদা হয়ে থাকে।
Amazon-এ থাকা প্রতিটি পণ্যের একটিমাত্র পণ্য লিস্টিং পৃষ্ঠা রয়েছে, যেটিতে লিস্টিং কনটেন্টের একটি সেট থাকে। যদিও, একই পণ্যের জন্য একাধিক বিক্রেতার পক্ষে বিভিন্ন অফার-এর মান প্রদান করা সম্ভব।
আপনি Amazon লিস্টিংয়ের ডিফল্ট সেট করে এবং লিস্টিংয়ের বিবরণের সিঙ্ক বন্ধ করে আপনার Amazon অফার ও লিস্টিং কাস্টমাইজ করতে পারেন। আপনার পণ্যের লিস্টিং করতে ও তা এডিট করতে, Marketplace Connect অ্যাপ ব্যবহার করে তৃতীয়-পক্ষের মার্কেটপ্লেসে আপনার পণ্যের লিস্টিং করা ও তা এডিট করা দেখুন।
এই পৃষ্ঠায়
ডিফল্ট Amazon লিস্টিং সেটিংস সেট আপ করুন
আপনি ডিফল্ট Amazon লিস্টিং সেটিংস সেট আপ করতে পারেন, যা আপনার ভবিষ্যতের লিস্টিংয়ে প্রয়োগ করা যাবে। আপনার ডিফল্ট লিস্টিংয়ের কারণে আপনার বর্তমান লিস্টিং প্রভাবিত হবে না। আপনি নিচের Amazon ডিফল্ট লিস্টিং সেটিংস সেট আপ করতে পারবেন:
- ডিফল্ট Amazon প্রাইস রুল: এই সেটিং ব্যবহার করে আপনার Shopify ক্যাটালগের দামের সাথে সামঞ্জস্য রেখে একটি ধ্রুবক মান, শতকরা বৃদ্ধি বা হ্রাস, অথবা ডলার বৃদ্ধি বা হ্রাস বেছে নেওয়া যায়। এটি প্রয়োজন হলে দাম রাউন্ডিংও করে।
- ডিফল্ট Amazon পরিমাণের নিয়ম: এই সেটিং ব্যবহার করে আপনি Amazon লিস্টিংয়ে পণ্যের ইনভেন্টরির জন্য একটি নির্দিষ্ট ইনভেন্টরি মান, বাফার বা সর্বোচ্চ পরিমাণ সেট করতে পারবেন।
- যেমন, কোনো পণ্যের ক্ষেত্রে আপনার স্টোর ইনভেন্টরি
5হওয়ার পর যদি আপনি একটি বাফার2সেট করেন, তাহলে লিস্টিংয়ে সেই আইটেমের জন্য3টি স্টকে আছে বলে দেখানো হয়। - যেমন, আপনি যদি সর্বোচ্চ পরিমাণ
5সেট করেন, তাহলে লিস্টিংয়ে সবসময় সর্বোচ্চ5পরিমাণ দেখানো হয়। তবে, সেই আইটেমের জন্য আপনার স্টোর ইনভেন্টরি 5-এর নিচে নেমে গেলে লিস্টিংয়ে আসল ইনভেন্টরি দেখানো হবে।
- যেমন, কোনো পণ্যের ক্ষেত্রে আপনার স্টোর ইনভেন্টরি
- Fulfilled by Amazon (FBA) বা মার্চেন্টের মাধ্যমে সম্পন্ন করা: সেই পণ্যের লিস্টিং থাকা অর্ডারগুলো আপনার Shopify অ্যাডমিন (মার্চেন্টের মাধ্যমে সম্পন্ন করা) নাকি Amazon (FBA) থেকে সম্পন্ন করা হবে, তা আপনি এই সেটিং ব্যবহার করে বেছে নিতে পারবেন। Amazon-এর অর্ডার পূরণ করা সম্পর্কে আরও জানুন।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Marketplace Connect-এ যান।
সেটিংস-এ ক্লিক করুন।
অ্যাকাউন্ট বিভাগে, আপনার Amazon মার্কেটপ্লেস অ্যাকাউন্ট নির্বাচন করুন।
Amazon-এর ডিফল্ট আপডেট করুন বিভাগে, আপনার ডিফল্ট Amazon লিস্টিং সেটিংস সেট আপ করুন:
- আপনার ক্যাটালগের দামের ভিত্তিতে ভবিষ্যতের Amazon লিস্টিংয়ের জন্য কোনো প্রাইস রুল সেট করতে, ডিফল্ট Amazon প্রাইস রুল লিখুন।
- ভবিষ্যতের Amazon লিস্টিংয়ের জন্য পরিমাণের নিয়ম সেট করতে, ডিফল্ট Amazon পরিমাণের নিয়ম লিখুন।
- ভবিষ্যতের Amazon লিস্টিংয়ের জন্য আপনার ডিফল্ট ফুলফিলমেন্ট পদ্ধতি বেছে নিতে, Fulfilled by Amazon (FBA) বা মার্চেন্টের মাধ্যমে সম্পন্ন করা বিভাগ থেকে মার্চেন্টের মাধ্যমে সম্পন্ন করা বা FBA নির্বাচন করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
আপনার Amazon লিস্টিংয়ের জন্য পোশাকের সাইজের তথ্য সেট আপ করুন
Amazon-এ বিক্রি করা আপনার পোশাকের পণ্যের জন্য আপনি সাইজের তথ্য সেট আপ করতে পারেন। আপনার পোশাকের পণ্যের জন্য সাইজের তথ্য সেট আপ করতে, আপনাকে একটি Amazon পণ্যের ক্যাটাগরি ও ধরন নির্বাচন করতে হবে।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Marketplace Connect-এ যান।
লিস্টিং-এ ক্লিক করুন।
মার্কেটপ্লেসের ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং এরপর Amazon নির্বাচন করুন।
আপনি যে পণ্যটি এডিট করতে চান সেটিতে ক্লিক করুন।
লিস্টিংয়ের বিবরণ-এ ক্লিক করুন।
একটি Amazon পণ্যের ক্যাটাগরি নির্বাচন করুন:
- ক্যাটাগরি ও পণ্যের ধরন বিভাগে, একটি Amazon ক্যাটাগরি বেছে নিন-এ ক্লিক করুন।
- পণ্যের ক্যাটাগরি খুঁজুন এবং এরপর পণ্যের ক্যাটাগরিটি নির্বাচন করুন।
- ঠিক আছে-তে ক্লিক করুন।
একটি পণ্যের ধরন নির্বাচন করুন:
- ক্যাটাগরি ও পণ্যের ধরন বিভাগে, একটি পণ্যের ধরন বেছে নিন-এ ক্লিক করুন।
- পণ্যের ধরনটি খুঁজুন এবং এরপর পণ্যের ধরনটি নির্বাচন করুন।
- ঠিক আছে-তে ক্লিক করুন।
নির্বাচন করুন এবং এরপর পণ্যের তথ্য সম্পূর্ণ করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
Amazon লিস্টিংয়ের জন্য লিস্টিংয়ের বিবরণের সিঙ্ক বন্ধ করুন
আপনার Shopify স্টোর যদি Amazon-এর সাথে কানেক্ট করা থাকে এবং আপনি আপনার লিস্টিংয়ের বিবরণ (যেমন- শিরোনাম, বিবরণ ও ছবি) Shopify থেকে সিঙ্ক করার বদলে সরাসরি Amazon-এ পরিচালনা করতে চান, তাহলে আপনি বাল্ক এডিটরে লিস্টিংয়ের বিবরণ পাঠান বন্ধ করতে পারেন।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Marketplace Connect-এ যান।
লিস্টিং-এ ক্লিক করুন।
মার্কেটপ্লেসের ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং এরপর Amazon নির্বাচন করুন।
বাল্ক এডিট-এ ক্লিক করুন।
পণ্যের গ্রুপ তৈরি করতে কলাম বাটনে ক্লিক করুন এবং লিস্টিংয়ের বিবরণ বিভাগে লিস্টিংয়ের বিবরণ পাঠান-এ ক্লিক করুন যাতে বাটনটি আর ধূসর না দেখায়।
সম্পন্ন হয়েছে-তে ক্লিক করুন।