তৃতীয়-পক্ষ মার্কেটপ্লেসে আপনার পণ্য তালিকাভুক্ত বা এডিট করা
Marketplace Connect অ্যাপে আপনি আলাদাভাবে বা বাল্ক আকারে পণ্যের লিস্টিং তালিকাভুক্ত বা এডিট করতে পারেন। এছাড়াও আপনার Amazon অফার ও লিস্টিং বা eBay লিস্টিংয়ের জন্য অতিরিক্ত পণ্য লিস্টিংয়ের সেটিংস কনফিগার করতে পারেন এবং আপনার Amazon পণ্যের লিস্টিংয়ের জন্য পণ্যের ক্যাটাগরি সেট-আপ করতে পারেন।
একটি মাত্র পণ্য তালিকাভুক্ত বা এডিট করা
আপনার Shopify স্টোর থেকে কোনো মার্কেটপ্লেসে একটি মাত্র পণ্যের লিস্টিং প্রকাশ করতে, সিঙ্গেল এডিট মোড ব্যবহার করতে পারেন। আপনি যদি একাধিক মার্কেটপ্লেসের সাথে কানেক্টেড থাকেন, তাহলে যেসব মার্কেটপ্লেসে আপনি পণ্য যোগ বা এডিট করতে চান সেগুলোর প্রত্যেকটির জন্য এই ধাপগুলোর পুনরাবৃত্তি করুন।
পদক্ষেপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Marketplace Connect-এ যান।
লিস্টিং-এ ক্লিক করুন।
মার্কেটপ্লেসের ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং আপনি যে মার্কেটপ্লেসটির পণ্য পরিচালনা করতে চান সেটি বেছে নিন।
আপনি যে পণ্যটি এডিট করতে চান সেটিতে ক্লিক করুন এবং এরপর নিচের যেকোনো একটি করুন:
- পণ্যটি মার্কেটপ্লেসে তালিকাভুক্ত করতে লিস্টিং চালু করা হয়েছে সেকশনে চালু করা হয়েছে বিকল্পটি বেছে নিন এবং এরপর বাকি থাকা প্রতিটি সেকশনের ফিল্ড পূরণ করুন।
- মার্কেটপ্লেসে আগে থেকেই তালিকাভুক্ত কোনো পণ্য এডিট করতে, আপনি যে ফিল্ডগুলো আপডেট করতে চান সেগুলো পরিবর্তন করুন এবং এরপর পণ্যের তথ্য পর্যালোচনা করে বাদ পড়া যেকোনো ফিল্ড পূরণ করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
বাল্ক আকারে পণ্য তালিকাভুক্ত বা এডিট করা
কোনো মার্কেটপ্লেসের জন্য বাল্ক আকারে একাধিক পণ্যের লিস্টিং পরিচালনা করতে Marketplace Connect-এর লিস্টিং সেকশনে থাকা বাল্ক এডিটর ব্যবহার করতে পারেন। বাল্ক এডিটিংয়ের মাধ্যমে আপনি মার্কেটপ্লেসে পুরো ক্যাটালগ দ্রুত তালিকাভুক্ত করতে পারেন এবং পণ্য ও এর সাথে সম্পর্কিত ফিল্ডের ভ্যালু এক জায়গায় পর্যালোচনা এবং এডিট করতে পারেন।
আপনি যদি একাধিক মার্কেটপ্লেসের সাথে কানেক্টেড থাকেন, তাহলে যেসব মার্কেটপ্লেসে পণ্য যোগ বা এডিট করতে চান সেগুলোর প্রত্যেকটির জন্য এই ধাপগুলোর পুনরাবৃত্তি করুন।
পদক্ষেপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে অ্যাপ > Marketplace Connect-এ যান।
লিস্টিং-এ ক্লিক করুন।
মার্কেটপ্লেসের ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং আপনি যে মার্কেটপ্লেসটির পণ্য পরিচালনা করতে চান সেটি বেছে নিন।
বাল্ক এডিট-এ ক্লিক করুন।
ঐচ্ছিক: স্ট্যাটাস, ট্যাগ বা SKU-এর মতো ফিল্টার যোগ করে পণ্যের গ্রুপ তৈরি করতে ফিল্টার বাটনে ক্লিক করুন।
আপনি মার্কেটপ্লেসে যে পণ্যগুলো যোগ করতে চান সেগুলো নির্বাচন করতে চেকবক্স ব্যবহার করুন।
নিচের যেকোনো একটি করুন:
- প্রথমবার মার্কেটপ্লেসে কোনো পণ্য যোগ করতে, আপনি মার্কেটপ্লেসে যেসব পণ্য প্রকাশ করতে চান সেগুলোর প্রতিটির জন্য Enabled কলামে Enabled নির্বাচন করুন এবং তারপর বাকি কলামগুলোর তথ্য পূরণ করুন।
- আপনার মার্কেটপ্লেসে আগে থেকেই তালিকাভুক্ত কোনো পণ্যের পরিবর্তন করতে, আপডেট করতে চান এমন প্রতিটি পণ্যের যেকোনো কলাম এডিট করুন।
- ঐচ্ছিক: অতিরিক্ত ফিল্ড যোগ করতে, আপনি Columns বাটনে ক্লিক করতে পারেন, আপনার এডিট করতে চাওয়া পণ্যের অতিরিক্ত তথ্যের যেকোনো ফিল্ড নির্বাচন করতে পারেন এবং তারপর Done-এ ক্লিক করতে পারেন।
সেভ করুন-এ ক্লিক করুন।