Marketplace Connect পণ্যের লিস্টিংয়ের প্রয়োজনীয়তা

আপনি যখন কোনো মার্কেটপ্লেসে Shopify-এর পণ্য তালিকাভুক্ত করেন, তখন আপনাকে নিশ্চিত করতে হবে যে এটি আপনি যে মার্কেটপ্লেসে তালিকাভুক্ত করছেন তার পণ্যের প্রয়োজনীয়তাগুলো পূরণ করে। প্রতিটি মার্কেটপ্লেসের পণ্যের লিস্টিংয়ের নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে যা আপনাকে অনুসরণ করতে হবে:

  • Amazon-এর ক্ষেত্রে, আপনার অঞ্চলে পণ্যের লিস্টিংয়ের প্রয়োজনীয়তার জন্য বিক্রেতার ডকুমেন্টেশন পর্যালোচনা করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করেন, তাহলে Listing products দেখুন।
  • Walmart-এর ক্ষেত্রে, Guidelines & Requirements for Product Title, Description, & Features দেখুন।
  • eBay-এর ক্ষেত্রে, Creating a listing দেখুন।
  • Target Plus-এর ক্ষেত্রে, পণ্যের লিস্টিংয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে আপনার Target Plus প্রতিনিধির সাথে যোগাযোগ করুন।
  • Etsy-এর ক্ষেত্রে, How to List an Item in Your Etsy Shop দেখুন।

Amazon, Walmart, eBay, এবং Target Plus-এর ক্ষেত্রেও প্রতিটি পণ্যের একটি অনন্য শনাক্তকারী থাকা প্রয়োজন, যেমন একটি Global Trade Item Number (GTIN), Universal Product Code (UPC), Manufacturer Part Number (MPN), বা European Article Number (EAN)। আপনি যদি এমন পণ্য বিক্রি করেন যেগুলোর কোনো অনন্য পণ্য শনাক্তকারী নেই, যেমন প্রাইভেট লেবেলযুক্ত পণ্য, তাহলে আপনাকে সেই মার্কেটপ্লেসগুলো থেকে অব্যাহতির (exemption) জন্য আবেদন করতে হবে। অনন্য পণ্য শনাক্তকারী (unique product identifiers) সম্পর্কে আরও জানুন।

মার্কেটপ্লেসের প্রয়োজনীয় কিছু পণ্যের তথ্য আপনার Shopify অ্যাডমিনের পণ্যের বিবরণের অংশ নয়। আপনার Shopify পণ্য থেকে এই প্রয়োজনীয় বিবরণগুলো অন্তর্ভুক্ত করতে ও আপনার মার্কেটপ্লেস লিস্টিংয়ের সাথে সিঙ্ক করতে, মেটাফিল্ডের সাহায্যে আপনার পণ্যের লিস্টিং কাস্টমাইজ করা এবং অ্যাট্রিবিউট ম্যাপিং সম্পর্কে জানুন।