Shopify Marketplace Connect অ্যাপের প্রয়োজনীয়তা
Shopify Marketplace Connect অ্যাপ ব্যবহার করতে, আপনার Shopify স্টোরটিকে নিচের প্রয়োজনীয়তাগুলো পূরণ করতে হবে:
- আপনার একটি Shopify অনলাইন স্টোর থাকতে হবে এবং আপনার স্টোরের অ্যাক্সেস প্রাইভেট মোডে সেট করা থাকলে চলবে না।
- আপনার Shopify অ্যাডমিনে একটি বৈধ পেমেন্ট প্রদানকারী অ্যাক্টিভেট করা থাকতে হবে।
- আপনি যেসব দেশে বিক্রি করতে চান তার জন্য আপনাকে শিপিং রেট সেট আপ করতে হবে এবং সেই দেশে সমর্থিত এমন কোনো মুদ্রায় পেমেন্ট গ্রহণ করতে হবে।
- আপনি আপনার Shopify স্টোরটিকে যে বিক্রয় মার্কেটপ্লেসের সাথে কানেক্ট করতে চান, সেখানে আপনার একটি যাচাইকৃত (verified) বিক্রেতা অ্যাকাউন্ট থাকতে হবে। সমর্থিত মার্কেটপ্লেসগুলোর জন্য বিক্রেতা অ্যাকাউন্ট সেট আপ করতে নিচের গাইডগুলো পর্যালোচনা করুন:
- Amazon-এর ক্ষেত্রে, আপনি যে অঞ্চলে বিক্রি করতে চান তার জন্য Amazon Seller Central পৃষ্ঠাটি দেখুন। উদাহরণস্বরূপ, Amazon.com-এর জন্য Become an Amazon seller এবং Amazon.ca-এর জন্য Become an Amazon seller দেখুন। আপনি যে নির্দিষ্ট দেশে বিক্রি করতে চান, সেখানে একটি Amazon বিক্রেতা অ্যাকাউন্টের জন্য সাইন আপ করা নিশ্চিত করুন।
- Target Plus-এর ক্ষেত্রে (শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র), আপনার Shopify অ্যাডমিনের Marketplace Connect অ্যাপে যান বা Marketplace Connect অ্যাপ ইনস্টল করুন, তারপর অ্যাপটির Target Plus সেকশনে, Target Plus Seller Requirements দেখতে view requirements here-এ ক্লিক করুন। আপনাকে Target Plus™ Seller Application ফর্মটি পূরণ করতে হবে এবং তারপর বিক্রেতা হওয়ার জন্য Target Plus-এর কাছ থেকে অনুমোদন পেতে হবে।
- Walmart-এর ক্ষেত্রে (শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র), The Beginner's Guide to Selling on Walmart Marketplace দেখুন।
- eBay-এর জন্য, eBay-তে একজন বিক্রেতা হিসেবে কীভাবে রেজিস্টার করবেন দেখুন।
- Etsy-এর জন্য, Etsy-তে বিক্রি শুরু করুন দেখুন।
কিছু মার্কেটপ্লেসের প্ল্যাটফর্মে বিক্রি করার ক্ষেত্রে অতিরিক্ত প্রয়োজনীয়তা থাকে। কোনো মার্কেটপ্লেসে কানেক্ট করার আগে, আপনার সেগুলোর পরিষেবার শর্তাবলি সংক্রান্ত চুক্তি এবং ডকুমেন্টেশন পর্যালোচনা করা উচিত।
অতিরিক্ত সহায়তার জন্য, আপনি Marketplace Connect অ্যাপের চ্যাট বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারেন।