Shopify-এর মাধ্যমে Newegg-এ বিক্রি করার প্রয়োজনীয়তা ও বিবেচ্য বিষয়
Newegg মার্কেটপ্লেস সেলস চ্যানেল ব্যবহার করা শুরু করার আগে, আপনি প্রয়োজনীয়তা ও বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করেছেন কিনা তা নিশ্চিত করুন।
এই পৃষ্ঠায়
Shopify-এর মাধ্যমে Newegg-এ বিক্রি করার প্রয়োজনীয়তা
Shopify-এর মাধ্যমে Newegg-এ বিক্রি করার জন্য নিম্নলিখিত প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা করুন:
- আপনার যদি আগে থেকে কোনও Newegg বিক্রেতা অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনাকে Newegg-এ বিক্রেতা হিসেবে নিবন্ধন করতে হবে। বিক্রেতা হিসেবে অনুমোদিত হতে এবং আপনার Newegg স্টোর অ্যাকাউন্ট সক্রিয় হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, যার জন্য 3 থেকে 7 কার্যদিবস সময় লাগতে পারে।
- Newegg বিক্রেতা অ্যাকাউন্ট সেট আপ করার সময় আপনাকে আপনার Newegg শিপিং ও ডেলিভারি সেটিংস এবং Newegg ফেরতের নীতি ও তথ্যাদি তৈরি করতে হবে। শিপিংয়ের পদ্ধতি এবং রেট আপডেট করুন এবং ফেরতের নীতি এবং তথ্য আপডেট করুন দেখুন।
- Shopify-তে থাকা যেসব পণ্য আপনি Newegg-এ বিক্রি করতে চান, সেগুলোর ক্ষেত্রে আপনার Shopify অ্যাডমিনের পণ্যের বিবরণ পৃষ্ঠার পণ্য সাজানো বিভাগের ধরণ এবং ভেন্ডর ফিল্ডে তথ্য সম্পূর্ণ থাকতে হবে।
- পণ্যগুলো Newegg-এ সিঙ্ক করে বিক্রির জন্য প্রকাশ করার আগে, আপনাকে Newegg মার্কেটপ্লেস সেলস চ্যানেলে ক্যাটাগরি ম্যাপিং, ব্র্যান্ড ম্যাপিং এবং প্রাইস রুল সেটিংস সম্পূর্ণ করতে হবে।
Shopify-এর মাধ্যমে Newegg-এ বিক্রি করার জন্য বিবেচ্য বিষয়
Shopify-এর মাধ্যমে Newegg-এ বিক্রি করার জন্য নিম্নলিখিত বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন।
স্টোরফ্রন্ট এবং আঞ্চলিক উপলভ্যতা
- Newegg মার্কেটপ্লেস সেলস চ্যানেল ব্যবহার করার জন্য আপনার কোনও Shopify অনলাইন স্টোর থাকার দরকার নেই।
- বর্তমানে আপনি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাইট newegg.com-এ পণ্য বিক্রি করতে পারবেন, অন্য দেশের আঞ্চলিক মার্কেটপ্লেসগুলোতে নয়।
পেমেন্ট, ফি এবং বিক্রেতার রেটিং
- Newegg মার্কেটপ্লেস সেলস চ্যানেলের অর্ডারের জন্য আপনি Newegg-এর মাধ্যমে পেমেন্ট পান। গ্লোবাল সেলার পেমেন্টের বিকল্প সম্পর্কে আরও জানুন।
- Newegg সব অর্ডারের ওপর রেফারেল ফি চার্জ করে। আপনি যে প্রাসঙ্গিক রেফারেল ফি দেন তা পণ্যের ক্যাটাগরির ওপর নির্ভর করে। Newegg প্রতিটি অর্ডারের মোট বিক্রয়ের পরিমাণের ওপর রেফারেল ফি প্রয়োগ করে, যার মধ্যে পণ্যের দাম এবং শিপিং খরচ অন্তর্ভুক্ত থাকে। উপলব্ধ পণ্যের ক্যাটাগরি এবং সেগুলোর মানসম্মত রেফারেল ফি সম্পর্কে আরও জানুন।
- গ্রাহকের কেনাকাটার মন্তব্য, প্রতিক্রিয়া এবং রেটিংয়ের ওপর ভিত্তি করে, তৃতীয়-পক্ষ বিক্রেতাদের জন্য Newegg-এর একটি রেটিং সিস্টেম রয়েছে। আপনার স্টোরের নামের পাশে 1 থেকে 5-এর মধ্যে এগ রেটিং দেখানো হয়। Newegg 4 এবং 5 এগকে ইতিবাচক, 3 এগকে নিরপেক্ষ এবং 1 ও 2 এগকে নেতিবাচক হিসেবে ধরে। Newegg-এর তৃতীয়-পক্ষ বিক্রেতাদের কাছে 3 এগ-এর বেশি প্রতিক্রিয়া রেটিং বজায় রাখার আশা করা হয়।
অর্ডার ফুলফিলমেন্ট এবং শিপিংয়ের সময়সীমা
- আপনি চাইলে Shipped by Newegg ফুলফিলমেন্ট প্রোগ্রাম-এ যোগ দিতে পারেন।
- আপনার গ্রাহকের কাছে আইটেমটি শিপ করার প্রক্রিয়া শুরু করার আগে, আপনার Newegg বিক্রেতা পোর্টালে অর্ডারের স্ট্যাটাস শিপ করা হয়েছে দেখানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- অটো ক্যানসেল ডেটের আগে আপনাকে অবশ্যই অর্ডার শিপ করতে হবে। এটি Newegg থেকে অর্ডার নিশ্চিতকরণ পাওয়ার তারিখের পর থেকে ডিফল্ট হ্যান্ডলিংয়ের সময় 2 কার্যদিবস এবং অতিরিক্ত 7 কার্যদিবস হিসেবে গণনা করা হয়:
- Newegg বিক্রেতা পোর্টালে থাকা প্রতিটি অর্ডারে একটি তারিখ এবং সময় স্ট্যাম্প থাকে যা নির্দেশ করে, কখন আপনাকে অর্ডারটি শিপ করতে হবে।
- আপনি অটো ক্যানসেল ডেটের সময়সীমা অতিক্রম করলে, Newegg স্বয়ংক্রিয়ভাবে অর্ডারটি বাতিল করে দেয়। তখন আপনি অর্ডারটি শিপ করলেও কোনও পেমেন্ট পাবেন না।
- অর্ডারের তারিখ এবং সময় স্ট্যাম্পটি প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম (PST) অনুযায়ী দেখানো হয়। আপনি যদি PST টাইম জোনে না থাকেন, তাহলে স্বয়ংক্রিয় বাতিলকরণ এড়াতে অর্ডারগুলো আরও আগে প্রসেস করার কথা বিবেচনা করুন।
- আপনার কাছে এমন কোনও পণ্য থাকলে যা শিপিংয়ের জন্য প্রস্তুত করতে অটো ক্যানসেল ডেটের চেয়ে বেশি সময় লাগতে পারে, তাহলে সেগুলোকে Newegg পণ্য সিঙ্ক থেকে বাদ দেওয়ার কথা বিবেচনা করুন।
- আপনি একটি Newegg অর্ডারের ভিন্ন ভিন্ন আইটেম আলাদাভাবে শিপ করতে পারবেন, কিন্তু একটি অর্ডারে থাকা একই আইটেমের একাধিক পরিমাণের জন্য আংশিক শিপমেন্ট প্রসেস করতে পারবেন না। যেমন, 5টি ফোন কেস এবং 1টি স্মার্ট ওয়াচ থাকা একটি অর্ডারের ক্ষেত্রে:
- আপনি ফোন কেসগুলো থেকে আলাদাভাবে স্মার্ট ওয়াচটি শিপ করতে পারেন।
- আপনি প্রথমে 3টি ফোন কেস শিপ করে পরবর্তীতে বাকি 2টি ফোন কেস শিপ করতে পারবেন না।
- শিপিং চার্জ অন্তর্ভুক্ত রয়েছে এমন কোনও রিফান্ড প্রসেস করার সময়, আপনাকে নিজের Newegg বিক্রেতা পোর্টালের মাধ্যমে রিফান্ড প্রসেস করতে হবে।
Newegg থেকে পাওয়া অতিরিক্ত রিসোর্স
আরও তথ্যের জন্য, নিম্নলিখিত Newegg রিসোর্সগুলো দেখুন: