Shopify-এর মাধ্যমে StockX-এ বিক্রি করার আবশ্যিক শর্ত ও বিবেচ্য বিষয়
আপনি StockX সেলস চ্যানেল সেটআপ করার আগে StockX ব্যবহারের শর্তাবলি, StockX গোপনীয়তা নীতি এবং নিচের আবশ্যিক শর্ত ও বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করে দেখতে পারেন। আগে থেকে আবশ্যিক শর্তগুলো বুঝতে পারলে, StockX আপনার পণ্যের জন্য সঠিক মার্কেটপ্লেস কি না তা নির্ধারণ করা এবং সেটআপ সংক্রান্ত সমস্যা এড়ানো সহজ হয়।
এই পৃষ্ঠায়
Shopify-এর মাধ্যমে StockX-এ বিক্রি করার আবশ্যিক শর্ত
Shopify-এর মাধ্যমে StockX-এ বিক্রি করার জন্য নিচের আবশ্যিক শর্তগুলো পর্যালোচনা করুন:
- Shopify-এ StockX সেলস চ্যানেল ব্যবহার করার জন্য আপনার একটি অ্যাক্টিভ Shopify সাবস্ক্রিপশন প্ল্যান থাকতে হবে, তবে আপনার Shopify অনলাইন স্টোর থাকার দরকার নেই। শিপিং ও পেমেন্টের সম্পূর্ণ তথ্য সহ আপনার একটি অ্যাক্টিভ StockX অ্যাকাউন্টও থাকতে হবে। আপনি StockX ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
- StockX-এ আপনি শুধু নিচের মুদ্রাগুলোতে বিক্রি করতে পারবেন: AUD, CAD, CHF, EUR, GBP, HKD, JPY, KRW, MXN, NZD, SGD, USD।
- আপনার Shopify অ্যাকাউন্ট এবং StockX অ্যাকাউন্টে একই বিক্রয় মুদ্রা ব্যবহার করা আবশ্যক।
- আপনাকে অবশ্যই StockX-এ বিক্রির জন্য উপলভ্য দেশ ও অঞ্চলগুলোর যেকোনো একটিতে থাকতে হবে।
- StockX-এ বিক্রির জন্য কোনও পণ্য তালিকাভুক্ত করতে হলে, পণ্যটি অবশ্যই আগে থেকে StockX পণ্যের ক্যাটালগে উপলভ্য থাকতে হবে।
- StockX-এ বিক্রির জন্য আপনি যে পণ্যগুলো তালিকাভুক্ত করবেন, সেগুলোর অবস্থা নতুন হতে হবে।
- আপনি Shopify থেকে StockX-এ যে পণ্যগুলো সিঙ্ক করবেন সেগুলোর হয় একটি গ্লোবাল ট্রেড আইটেম নম্বর (GTIN) বা StockX Style ID এবং StockX সাইজ চার্ট ও ভ্যালুর সাথে মেলে এমন মেটাফিল্ড ভ্যালু থাকতে হবে। StockX ক্যাটালগের সাথে ইনভেন্টরি মেলানোর জন্য আপনার পণ্যগুলো সেটআপ করা সম্পর্কে আরও জানুন।
Shopify-এর মাধ্যমে StockX-এ বিক্রি করার বিবেচ্য বিষয়
Shopify-এর মাধ্যমে StockX-এ বিক্রি করার জন্য নিচের বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করুন:
- আপনি দামের মার্কআপ বা মার্কডাউন সেট না করলে, StockX-এ বিক্রির জন্য আপনার তালিকাভুক্ত পণ্যগুলোতে ডিফল্ট হিসেবে সেই দামটি থাকে যা আপনি Shopify-এ সেট করেছেন।
- StockX বিক্রেতাদের কাছ থেকে পাওয়া Sell Now ও Ask দাম এবং গ্রাহকদের জন্য Buy Now ও Bid বিকল্পগুলোর মাধ্যমে পরিচালিত হয়। Shopify মার্চেন্টদের ক্ষেত্রে পণ্যের দাম সব সময় Ask ভ্যালু হিসেবে থাকে। যদি StockX-এ কোনও পণ্যের ক্ষেত্রে আপনার দামটি সবচেয়ে কম Ask ভ্যালু হয় এবং সেই দামটি গ্রাহকের বিডের সাথে মিলে যায়, তাহলে আপনার বিক্রি সম্পন্ন হয়। যদি কোনো পণ্যের ক্ষেত্রে আপনার দাম সবচেয়ে কম গ্রাহক বিডের চেয়েও কম হয়, তাহলে সর্বনিম্ন গ্রাহক বিডের ভ্যালুর ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে একটি Sell Now বিক্রি হয়ে যায়।
- আপনার যদি কোনও Shopify অনলাইন স্টোর না থাকে, তাহলে Shopify থেকে StockX-এ সিঙ্ক করা পণ্যের লিস্টিংয়ের জন্য আপনাকে ফটো তুলতে হবে না, কারণ আপনার পণ্যগুলোকে বিদ্যমান StockX লিস্টিংগুলোর সাথে মেলানো হয় যেগুলোতে আগে থেকেই পণ্যের ফটো থাকে। যদি আপনার নিজস্ব পণ্যের ছবি সহ একটি Shopify অনলাইন স্টোর থাকে, তবে সেগুলো StockX-এ ব্যবহার করা হয় না।
- আপনি StockX-এ যে পণ্যগুলো বিক্রি করবেন সেগুলো অবশ্যই দুই কর্মদিবসের মধ্যে StockX যাচাইকরণ কেন্দ্রে পাঠাতে হবে। পণ্যগুলো নতুন এবং সেগুলো StockX-এর মানের মানদণ্ড পূরণ করে কি না, তা নিশ্চিত করার জন্য সেগুলো পরিদর্শন করে দেখা হয়।
- StockX গ্রাহকের সমস্ত যোগাযোগ ও বিজ্ঞপ্তির পাশাপাশি শিপিং এবং রিটার্নের বিষয়টি পরিচালনা করে। আপনার StockX অর্ডার শিপ করা সম্পর্কে আরও জানুন।
- Shopify-এর মাধ্যমে StockX-এ বিক্রির জন্য আপনাকে পেমেন্ট করা হয় না। StockX-এ বিক্রেতা হিসেবে আপনি কীভাবে এবং কখন পেমেন্ট পাবেন এবং আপনাকে যে বিক্রেতার ফি ও শিপিং খরচ পে করতে হবে, সে সম্পর্কে জানুন।
StockX-এ বিক্রি করা এবং StockX পণ্য যাচাইকরণ প্রক্রিয়া সম্পর্কে আরও তথ্য জানুন।