Shopify প্লাগইনের জন্য উন্নত পণ্য এবং কালেকশন প্রদর্শন কাস্টমাইজেশন

এই উন্নত সেটিংস আপনাকে WordPress-এ আপনার স্টোরফ্রন্ট কাস্টমাইজ করতে, আপনার ব্যবসার ব্র্যান্ডকে পার্সোনালাইজ করতে এবং আপনার গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে।

Shopify প্লাগইন এবং Shopify স্টোরফ্রন্ট উপাদানগুলি

Shopify প্লাগইনটি Shopify Storefront Web Components দিয়ে তৈরি। আপনার Shopify স্টোরফ্রন্টের বিল্ডিং ব্লক হিসেবে নিম্নলিখিত উপাদানগুলি ব্যবহার করা হয়:

  • প্রোডাক্ট কার্ড উপাদান: এই উপাদানটি প্রতিটি আলাদা পণ্যের তথ্য দেখায়, যা সাধারণত পণ্যের লিস্টিং বা কালেকশন পেজে দেখা যায়। এতে প্রায়শই পণ্যের ছবি, শিরোনাম, দাম এবং একটি কার্টে যোগ করুন বাটনের মতো বিষয়গুলি থাকে।
  • প্রোডাক্ট কুইক ভিউ মোডাল উপাদান: এই উপাদানটি পণ্যের বিবরণ, একটি কার্টে যোগ করুন বাটন এবং পণ্যের সম্পূর্ণ বিবরণ দেখার লিঙ্ক-সহ বর্তমান কনটেন্টের উপর একটি মোডাল দেখায়।
  • পণ্যের বিবরণের পেজের উপাদান: এই উপাদানটি সম্পূর্ণ বিবরণ-সহ একটি একক পণ্য দেখায়। প্রতিটি পণ্যের বিবরণের পেজের উপাদানের একটি অনন্য URL আছে।
  • কালেকশন উপাদান: এই উপাদানটি আপনার তৈরি করা পণ্যের কালেকশনগুলি দেখায়।

Shopify পণ্য এবং কালেকশন প্রদর্শন কাস্টমাইজেশন

নির্বিঘ্ন কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করতে সাহায্য করার জন্য আপনার প্লাগইনে ডিফল্ট Shopify স্টোরফ্রন্ট উপাদানগুলিতে নানা ধরনের টুল আছে। এছাড়াও আপনার নির্দিষ্ট ব্র্যান্ড আইডেন্টিটি এবং ডিজাইনের প্রয়োজনীয়তার সাথে মানানসই করতে এই উপাদানগুলির প্রদর্শন কাস্টমাইজ করার ফ্লেক্সিবিলিটিও আপনার কাছে আছে।

এই ধরনের কাস্টমাইজেশন করার জন্য, আপনার WordPress থিমের ফাইল এবং ডিরেক্টরিগুলি পরিবর্তন করার অ্যাক্সেস আপনার কাছে থাকতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে আপনার সক্রিয় WordPress থিমের ডিরেক্টরির ভেতরে একটি নির্দিষ্ট ফোল্ডার তৈরি করার বিষয়টি জড়িত থাকে।

ধাপ:

  1. Shopify ফোল্ডারটি তৈরি করুন: আপনার অ্যাক্টিভ থিমের ডিরেক্টরির ভেতরে সরাসরি Shopify নামের একটি নতুন ফোল্ডার তৈরি করে শুরু করুন। এই ফোল্ডারটি আপনার কাস্টম উপাদান ওভাররাইডের কেন্দ্রীয় অবস্থান হিসেবে কাজ করে।
  2. আলাদা উপাদানগুলিকে ওভাররাইড করুন: একটি নির্দিষ্ট উপাদান পরিবর্তন করতে, নতুন তৈরি করা Shopify ফোল্ডারের ভেতরে একটি নির্দিষ্ট নামের PHP ফাইল যোগ করুন। আপনার কাস্টম ভার্সনগুলি শনাক্ত করা ও প্রয়োগ করার জন্য প্লাগইনের ক্ষেত্রে এই ওভাররাইড ফাইলগুলির নামকরণের ধরনটি খুব গুরুত্বপূর্ণ:
    • প্রোডাক্ট কার্ড উপাদান ওভাররাইড করতে, Shopify ফোল্ডারের ভেতরে product-card.php নামের একটি PHP ফাইল তৈরি করুন।
    • Product Quick View মোডাল উপাদান ওভাররাইড করতে, Shopify ফোল্ডারের মধ্যে modal.php নামের একটি PHP ফাইল তৈরি করুন।
    • পণ্যের বিবরণের পেজ উপাদান ওভাররাইড করতে, Shopify ফোল্ডারের মধ্যে pdp.php নামের একটি PHP ফাইল তৈরি করুন।
    • কালেকশন উপাদান ওভাররাইড করতে, Shopify ফোল্ডারের মধ্যে component.php নামের একটি PHP ফাইল তৈরি করুন।

আপনার কাস্টম PHP ফাইল তৈরি হওয়ার পরে, প্লাগইনটি নির্দিষ্ট উপাদানের জন্য এর ডিফল্ট উপাদান ফাইলটি উপেক্ষা করে। আপনি এই ওভাররাইড ফাইলগুলির মধ্যে স্ট্যাটিক HTML ব্লক থেকে শুরু করে জটিল PHP লজিক পর্যন্ত যেকোনো কোড প্রয়োগ করতে পারেন।

যদিও সামঞ্জস্য বজায় রাখতে এবং বিল্ট-ইন Shopify কার্যকারিতাগুলি অ্যাক্সেস করতে Shopify স্টোরফ্রন্ট ওয়েব উপাদানগুলি (ডিফল্ট প্লাগইন স্ট্রাকচারে যেমন ব্যবহৃত হয়) ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়, তবে আপনি শুধুমাত্র সেগুলির মধ্যেই সীমাবদ্ধ নন৷ উন্নত কাস্টমাইজেশনের জন্য পণ্য এবং কালেকশনের ডেটা আনতে এবং প্রদর্শন করতে আপনি অন্যান্য পদ্ধতিও অন্তর্ভুক্ত করতে পারেন।

আরও তথ্য এবং সেরা অনুশীলনের জন্য WordPress প্লাগইন ডেভেলপার ডকুমেন্টেশন দেখুন।

Shopify পণ্য এবং কালেকশনের রিরাইট

আপনি যখন Shopify-এ কোনো পণ্য বা কালেকশন প্রকাশ করেন, তখন প্রতিটি পণ্য এবং কালেকশনের একটি করে অনন্য URL থাকে। ডিফল্টরূপে, এই URL-গুলি আপনার Shopify ডোমেইন দিয়ে তৈরি করা হয়। রিরাইট ফাংশনের সাহায্যে, আপনি আপনার সর্বজনীন WordPress ডোমেইন দিয়ে সেই অনন্য URL-গুলি অ্যাক্সেস করতে পারবেন।

ধাপ:

  1. Shopify প্লাগইন থেকে Settings-এ যান।
  2. Advanced ট্যাব থেকে নিশ্চিত করুন যে Shopify links rewrites বিভাগের দু'টি চেকবক্স চালু করা আছে।
  3. Permalink-এ যান।
  4. এই নতুন নিয়মটি প্রয়োগ করতে সেভ-এ ক্লিক করুন।
  5. আপনার Shopify অ্যাডমিন-এ যান এবং তারপরে আপনি যে পণ্য বা কালেকশনের বিবরণের পেজটির জন্য WordPress লিঙ্ক তৈরি করতে চান সেটিতে নেভিগেট করুন।
  6. সার্চ ইঞ্জিনের লিস্টিং কার্ডে একটি URL দেখানো হয় যা গ্রাহকদের সরাসরি আপনার পণ্য বা কালেকশনের সাথে লিঙ্ক করে। উদাহরণস্বরূপ: https://johns-apparel.myshopify.com › products › huskee-reusable-cup।
  7. আপনার WordPress সাইটের URL-এর শেষে products/huskee-reusable-cup যোগ করুন। উদাহরণস্বরূপ: https://johns-apparel-wordpress.com/products/huskee-reusable-cup।

আপনার পণ্যের কার্ডের আচরণ কাস্টমাইজ করুন

Shopify স্টোরফ্রন্ট উপাদানের মাধ্যমে, দুই ধরনের পণ্যের বিবরণের কার্ড পাওয়া যায়:

  1. Quick view: পণ্যের কার্ডের উপর মাউস ঘোরালে, গ্রাহকের কাছে Quick Shop-এর একটি বিকল্প থাকে। সেটিতে ক্লিক করা হলে, ব্যাকগ্রাউন্ডে বিদ্যমান কনটেন্টের উপর পপআপ বা মোডাল স্টাইলে পণ্যের বিবরণগুলি দেখানো হয়।
  2. Detailed product page: কোনো গ্রাহক পণ্যের কার্ডে ক্লিক করলে, যেমন ছবি বা পণ্যের নামের উপর, পণ্যের বিবরণগুলি একটি অনন্য URL সহ একটি সম্পূর্ণ পেজ ভিউয়ে দেখানো হয়।

আপনি শুধুমাত্র quick view, শুধুমাত্র detailed product page অথবা উভয়ই দেখানোর জন্য এই সেটিং পরিবর্তন করতে পারেন।

ধাপ:

  1. WordPress-এর Shopify প্লাগইন থেকে Settings-এ যান।
  2. Advanced ট্যাব থেকে Product View বিভাগে যান।
  3. আপনার স্টোরের জন্য সবচেয়ে ভালো কাজ করে এমন বিকল্প বেছে নিন।
  4. সেভ-এ ক্লিক করুন।