Shop-এ নিষিদ্ধ পণ্য
Shop-এর মাধ্যমে পণ্য বিক্রি করার সময়, আপনার পণ্যগুলো যে Shop-এর মার্চেন্ট নির্দেশিকা এবং সমস্ত প্রাসঙ্গিক শর্ত ও নীতি মেনে চলে, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
প্রাসঙ্গিক নীতি এবং নির্দেশিকা
Shop-এ পণ্যের লিস্টিং করার আগে, নিম্নলিখিত নীতি এবং নির্দেশিকাগুলো পর্যালোচনা করুন:
- Shopify-এর গ্রহণযোগ্য ব্যবহারের নীতি
- Shopify-এর পরিষেবার শর্তাবলি
- আপনার ব্যবসা যে দেশে পরিচালিত হয়, সেখানের জন্য Shopify Payments-এর পরিষেবার শর্তাবলি
- Shop-এর কনটেন্ট নীতি
Shop-এ নিষিদ্ধ পণ্যের ধরন
আপনি যখন Shop-এর মাধ্যমে পণ্য বিক্রি করেন, তখন আরও কিছু নিষিদ্ধ পণ্যের ধরন থাকে। Shop-এ নিষিদ্ধ পণ্যের ধরনের মধ্যে নিম্নলিখিত উদাহরণগুলো অন্তর্ভুক্ত, তবে তা এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়:
- বয়সের সীমাবদ্ধতা রয়েছে এমন পণ্য যেমন অ্যালকোহল, তামাক বা জুয়া
- ক্যানাবিস পণ্য
- মাদক এবং মাদক-সম্পর্কিত পণ্য
- ওষুধ, চিকিৎসা ডিভাইস এবং সরঞ্জাম
- অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক বা সম্পর্কিত সরঞ্জাম এবং যুদ্ধের সরঞ্জাম
- বিপজ্জনক এবং শিপিং করার অযোগ্য এমন উপকরণ
- মানুষের শরীরের অঙ্গ বা তরল
- পরিণত এবং প্রাপ্তবয়স্ক কনটেন্ট বা পরিষেবা, অথবা নগ্নতা রয়েছে এমন পণ্য
- বিপন্ন প্রাণী প্রজাতি বা যেকোনো ধরনের প্রাণী নির্যাতন
- ডিজিটাল মুদ্রা, সিকিউরিটি এবং বিনিয়োগ-সম্পর্কিত অন্যান্য পণ্য
- বিদ্বেষমূলক কনটেন্ট, সহিংসতা, রক্তপাত, অশ্লীলতা বা আপত্তিকর কনটেন্ট প্রচার করে এমন পণ্য