Shop-এ পণ্য দেখানো ও বিক্রি করার শর্ত

Shop-এর জন্য আলাদা দুই ধরনের শর্ত রয়েছে। এগুলো নির্ধারণ করে আপনি Shop-এ গ্রাহকদের শুধু পণ্য দেখাতে পারবেন, নাকি সরাসরি বিক্রিও করতে পারবেন:

আপনার স্টোর Shop-এ দেখানোর শর্ত পূরণ করলেও সরাসরি বিক্রির শর্ত পূরণ না করলে পণ্যগুলো Shop-এ দেখা যাবে, তবে কেনাকাটা সম্পন্ন করতে গ্রাহকদের আপনার অনলাইন স্টোরে পাঠানো হবে। স্টোর উভয় ধরনের শর্ত পূরণ করলে গ্রাহকরা Shop থেকে বের না হয়েই আপনার পণ্য কিনতে পারবেন। Shop-এ পণ্য দেখানো ও বিক্রি করা সম্পর্কে আরও জানুন।

যোগ্য স্টোরগুলো স্বয়ংক্রিয়ভাবে Shop-এ যোগ হয়। যোগ্য হতে Shop চ্যানেল ইনস্টল করা জরুরি নয়, তবে চ্যানেলটি ইনস্টল করলে অতিরিক্ত ফিচার ও সেটিংস ব্যবহার করতে পারবেন। আপনার স্টোর Shop-এ সরাসরি বিক্রির যোগ্য হলে Shop চ্যানেল ইনস্টল না করেও Shop-এর মাধ্যমে অর্ডার পেতে পারেন।

এই শর্তগুলো পূরণ করতে স্টোরে পরিবর্তন করলে সেগুলো কার্যকর হতে এবং অনুমোদনের স্থিতি আপডেট হতে সর্বোচ্চ 48 ঘণ্টা লাগতে পারে।

Shop-এ আপনার স্টোর ও পণ্য দেখানোর শর্ত

আপনার স্টোর নিচের শর্তগুলো পূরণ করলে গ্রাহকরা Shop-এ আপনার পণ্য দেখতে পারবেন এবং কেনাকাটা সম্পন্ন করতে তাদের আপনার অনলাইন স্টোরে পাঠানো হবে:

  • পরিষেবার শর্তাবলি ও গ্রহণযোগ্য ব্যবহারের নীতি মেনে চলা: আপনার স্টোর Shopify-এর পরিষেবার শর্তাবলি ও গ্রহণযোগ্য ব্যবহারের নীতি মেনে চলে।
  • সক্রিয় Shopify প্ল্যান: আপনার স্টোরে একটি সক্রিয় Shopify প্ল্যান রয়েছে। বর্তমান প্ল্যান দেখা বা আপগ্রেড করা সম্পর্কে আরও জানুন।
  • ব্যবসার বিবরণ: স্টোরে আপনার ব্যবসার বিবরণ যোগ করা হয়েছে।
  • সম্পন্ন অর্ডার: আপনার স্টোরে অন্তত একটি অর্ডার সম্পন্ন হয়েছে।
  • অনলাইন স্টোর সেলস চ্যানেল: আপনার স্টোরে অনলাইন স্টোর সেলস চ্যানেল রয়েছে এবং স্টোরটি প্রাইভেট মোডে সেট করা নেই। অনলাইন স্টোরের প্রাইভেট মোড সম্পর্কে আরও জানুন।
  • গ্রাহকের প্রবেশাধিকার: আপনার অনলাইন স্টোরে প্রবেশাধিকার শুধু B2B কাস্টমারদের মধ্যে সীমাবদ্ধ নয়।
  • অ্যাপের সামঞ্জস্যতা: আপনি পাসওয়ার্ড নিয়ন্ত্রণ বা বয়স যাচাইয়ের কোনো অ্যাপ ব্যবহার করছেন না, যেমন Advanced Registration, B2B Login Access Management, Login to View Price এবং MagicPass Wholesale।
    • পাসওয়ার্ড নিয়ন্ত্রণের অ্যাপ Locksmith একটি ব্যতিক্রম এবং এটি Shop-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। Locksmith দিয়ে কিছু পণ্য লক করলেও আপনার স্টোর Shop-এ দেখা যাবে এবং লক করা পণ্যগুলো আপনার শপ স্টোরে লুকানো থাকবে।

Shop-এ সরাসরি বিক্রি করার শর্ত

আপনার স্টোর নিচের শর্তগুলো পূরণ করলে গ্রাহকরা Shop থেকে বের না হয়েই আপনার পণ্য দেখতে ও কিনতে পারবেন এবং আপনি Shop Campaigns চালাতে পারবেন:

  • পরিষেবার শর্তাবলি ও গ্রহণযোগ্য ব্যবহারের নীতি মেনে চলা: আপনার স্টোর Shopify-এর পরিষেবার শর্তাবলি ও গ্রহণযোগ্য ব্যবহারের নীতি মেনে চলে।
  • সক্রিয় Shopify প্ল্যান: আপনার স্টোরে একটি সক্রিয় Shopify প্ল্যান রয়েছে। বর্তমান প্ল্যান দেখা বা আপগ্রেড করা সম্পর্কে আরও জানুন।
  • Shopify Payments সক্রিয় থাকা: আপনার স্টোরে Shopify Payments সক্রিয় আছে। Shopify Payments ব্যবহারের শর্ত সম্পর্কে আরও জানুন।
  • চার্জব্যাক রেট: গত 90 দিনে আপনার স্টোরের চার্জব্যাক রেট 5%-এর কম ছিল। Shopify Payments-এর মাধ্যমে প্রক্রিয়াকৃত লেনদেনের সব চার্জব্যাক এই রেটের হিসাবে ধরা হয়।
  • পণ্যের যোগ্যতা: আপনার অন্তত একটি পণ্য Shop-এর পণ্যের যোগ্যতার শর্ত পূরণ করে। আপনি নিষিদ্ধ ও অনুমোদিত উভয় ধরনের পণ্য বিক্রি করলে শুধু অনুমোদিত পণ্যগুলোই Shop-এ পাওয়া যাবে। পণ্যের যোগ্যতা সংক্রান্ত ট্রাবলশুটিং সম্পর্কে আরও জানুন।