আপনার Shop-এর পণ্যের রিভিউগুলো ম্যানেজ করুন
যেসব স্টাফ মেম্বারের গ্রাহক অনুমতি রয়েছে তাঁরা Shop চ্যানেলে রিভিউগুলো দেখতে পান।
আপনার যেসব পণ্য Shop-এ দেখানো হয় সেগুলোর প্রতিটিতে রিভিউ দেওয়া যায়। আপনি Shop-এ পণ্য বিক্রি করলে পণ্যের রিভিউ পাওয়ার বিষয়টি অপ্ট-আউট করতে পারবেন না। আপনি যদি Shop-এ পণ্য বিক্রি করতে না চান, তাহলে আপনি Shop চ্যানেলে আপনার কেনাকাটার সেটিংস ম্যানেজ করতে পারেন।
আপনি যদি বিশ্বাস করেন যে কোনো রিভিউ Shop-এর পণ্যের রিভিউয়ের নীতি, Shop-এর পরিষেবার শর্তাবলি অথবা অন্য কোনো আইন লঙ্ঘন করছে, তাহলে আপনি একটি রিভিউয়ের নামে রিপোর্ট করতে পারেন। এর মধ্যে ছবি বা ভিডিও রয়েছে এমন রিভিউ অন্তর্ভুক্ত।
এই পেজে
রিভিউয়ের অনুরোধের নোটিফিকেশনের ব্যবধান কাস্টমাইজ করুন
কোনো অর্ডার ডেলিভার হওয়ার পর, আপনি ডেলিভারির 1 থেকে 180 দিনের মধ্যে যেকোনো সময় একটি রিভিউয়ের অনুরোধ পাঠাতে পারবেন। কোনো গ্রাহক তার অর্ডারটি গ্রহণ করা থেকে শুরু করে রিভিউয়ের অনুরোধ জানিয়ে নোটিফিকেশন পাওয়া পর্যন্ত সময়কালটি আপনি কাস্টমাইজ করতে পারবেন।
পদক্ষেপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে সেলস চ্যানেল > Shop-এ যান।
সেটিংস-এ ক্লিক করুন।
Shop রিভিউ বিভাগের কোনো অর্ডার ডেলিভার হওয়ার পর গ্রাহকরা যত দিন পর নোটিফিকেশন পাবেন ফিল্ডে, আপনি কত দিন পর একটি নোটিফিকেশন পাঠাতে চান সেই সংখ্যা লিখুন।
Shop পণ্যের রিভিউয়ের উত্তর দিন
আপনার Shopify অ্যাডমিনে আপনি Shop পণ্যের রিভিউয়ের উত্তর দিতে পারবেন। এটি Shop পণ্যের রিভিউয়ের মার্চেন্ট নির্দেশিকা অনুসরণ করে কিনা তা নিশ্চিত করার জন্য প্রকাশ করার আগে আপনার উত্তরটি স্ক্রিন করা হতে পারে।
আপনার উত্তরটি প্রকাশিত হওয়ার পর, আপনি যে রিভিউয়ের উত্তর দিয়েছেন, তার নিচে এটি Shop-এ দেখা যাবে এবং রিভিউদাতা একটি পুশ নোটিফিকেশন পাবেন।
পদক্ষেপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে সেলস চ্যানেল > Shop-এ যান।
রিভিউ-এ ক্লিক করুন এবং তারপর আপনি যে রিভিউয়ের উত্তর দিতে চান সেটিতে ক্লিক করুন।
এই রিভিউয়ের উত্তর দিন ফিল্ডে, 1,000 অক্ষরের মধ্যে আপনার উত্তর লিখুন এবং তারপর উত্তর পাঠান-এ ক্লিক করুন।
উত্তর সম্পাদনা করুন বা মুছে দিন
আপনার Shopify অ্যাডমিন থেকে সেলস চ্যানেল > Shop-এ যান।
রিভিউ-এ ক্লিক করুন এবং তারপর আপনি যে রিভিউটি সম্পাদনা করতে বা মুছে ফেলতে চান সেটিতে ক্লিক করুন।
নিচের যেকোনো একটি করুন:
- আপনার উত্তরটি সম্পাদনা করতে উত্তর সম্পাদনা করুন-এ ক্লিক করুন এবং তারপর আপনার পরিবর্তনগুলো প্রকাশ করতে উত্তর সম্পাদনা করুন-এ ক্লিক করুন।
- আপনার উত্তরটি মুছে ফেলতে উত্তর মুছে দিন-এ ক্লিক করুন এবং তারপর মুছে ফেলার বিষয়টি নিশ্চিত করতে উত্তর মুছে দিন-এ ক্লিক করুন।
পণ্যের রিভিউয়ের রিপোর্ট করুন
যেসব রিভিউ Shop-এর পণ্যের রিভিউ নীতি লঙ্ঘন করে সেগুলো যাতে প্রকাশিত না হয় বা মুছে ফেলা হয়, সেটি নিশ্চিত করতে Shop নির্দিষ্ট কিছু প্রো-অ্যাক্টিভ ও রিঅ্যাক্টিভ পদক্ষেপ নেয়।
আপনি যদি মনে করেন যে কোনো রিভিউ Shop-এর নীতিগুলো লঙ্ঘন করেছে, তাহলে আপনি সেই রিভিউয়ের রিপোর্ট করতে পারেন। রিভিউয়ের রিপোর্ট করার কারণগুলোর মধ্যে নিচের উদাহরণগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে:
| রিপোর্ট করার কারণ | বিবরণ |
|---|---|
| প্রাসঙ্গিক নয় | রিভিউটি গ্রাহকের রিভিউ করা পণ্য বা আপনার স্টোর সম্পর্কে নয়। |
| স্প্যাম | রিভিউটিতে বিজ্ঞাপন, লিংক বা প্রচারমূলক কনটেন্ট রয়েছে। |
| আপত্তিকর | রিভিউটিতে অনুপযুক্ত, যৌন আবেদনমূলক বা হিংসাত্মক কনটেন্ট রয়েছে। |
| উৎপীড়ন বা হয়রানি | রিভিউটিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আক্রমণ করা হয়েছে। |
| ঘৃণামূলক বক্তব্য | রিভিউটিতে ব্যক্তি বা গোষ্ঠীর পরিচয়ের ওপর ভিত্তি করে ক্ষতিকারক কনটেন্ট রয়েছে। |
| প্রতারণা বা জালিয়াতি | রিভিউটিতে স্টোর বা গ্রাহকের অনুপযুক্ত আচরণ সম্পর্কে অভিযোগ রয়েছে। |
| ব্যক্তিগত তথ্য | রিভিউটিতে এমন তথ্য রয়েছে যা রিভিউদাতাকে শনাক্ত করতে পারে, যেমন ইমেইল, ফোন নম্বর বা ক্রেডিট কার্ডের বিবরণ। |
| বেআইনি কার্যকলাপ বা নিয়ন্ত্রিত পণ্য | রিভিউটিতে এমন সব আইটেমের উল্লেখ রয়েছে যা Shop মার্চেন্ট নির্দেশিকা-এর বিরুদ্ধে যায়। |
| মেধাস্বত্ব লঙ্ঘন | রিভিউটি মেধাস্বত্ব আইন লঙ্ঘন করে। |
| স্বার্থের সংঘাত | রিভিউটি এমন কারও কাছ থেকে এসেছে, যিনি আপনার স্টোর বা কোনো প্রতিযোগী স্টোরের সাথে যুক্ত। |
উপরের কারণগুলোর মধ্যে যেকোনো একটি প্রযোজ্য হলে, রিভিউয়ের রিপোর্ট করতে আপনি নিচের পদক্ষেপগুলো ব্যবহার করতে পারবেন।
পদক্ষেপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে সেলস চ্যানেল > Shop-এ যান।
রিভিউ-এ ক্লিক করুন এবং তারপর আপনি যে রিভিউটির রিপোর্ট করতে চান সেটিতে ক্লিক করুন।
রিভিউয়ের উপরে ডানদিকে থাকা
আইকনে ক্লিক করুন এবং তারপর রিপোর্ট করুন-এ ক্লিক করুন।
ড্রপ-ডাউন তালিকা থেকে রিপোর্ট করার একটি কারণ নির্বাচন করুন এবং তারপর রিপোর্ট করুন-এ ক্লিক করুন।
আপনি কোনো রিভিউয়ের রিপোর্ট করার পর, সেটির তদন্ত হতে 5 কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে। আপনি রিভিউয়ের রিপোর্ট করার পর, তদন্তের ফলাফল সম্পর্কে Shop থেকে আর কোনো যোগাযোগ করা হবে না। যদি দেখা যায় যে রিভিউটি Shop-এর নীতিগুলো লঙ্ঘন করেছে, তাহলে সেটি Shop অ্যাপ ও Shop সেলস চ্যানেল উভয় জায়গা থেকেই সরিয়ে দেওয়া হবে এবং আপনার Shop অ্যাডমিনে সেটি আর দেখা যাবে না। রিভিউটি যদি Shop-এর নীতি লঙ্ঘন না করে, তাহলে সেটি প্রকাশিতই থাকবে।
Shop-এর বাইরে করা কেনাকাটার রিভিউ সংগ্রহ করুন
ডিফল্টভাবে, গ্রাহকরা Shop অ্যাপের মাধ্যমে এবং আপনার অনলাইন স্টোরে, উভয় জায়গায় কেনা পণ্যের রিভিউ দিতে পারেন। আপনি চাইলে আপনার অনলাইন স্টোরে করা কেনাকাটার রিভিউ চালু বা বন্ধ করতে পারবেন।
পদক্ষেপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে সেলস চ্যানেল > Shop-এ যান।
সেটিংস-এ ক্লিক করুন।
Shop রিভিউ বিভাগে Shop-এর বাইরে করা কেনাকাটার রিভিউ চেকবক্সটি বেছে নিন অথবা এটি থেকে নির্বাচন সরিয়ে নিন।
Shopify Flow-এর সাহায্যে Shop রিভিউয়ের অটোমেশন
যখনই কোনো Shop রিভিউ সংগ্রহ করা হয় এবং প্রকাশ করা হয় তখন যেসব অটোমেশন চলবে তা Shopify Flow-তে তৈরি করতে আপনি Shop রিভিউ প্রকাশিত হয়েছে ট্রিগারটি ব্যবহার করতে পারবেন। আপনি Shop চ্যানেল ইনস্টল করার পর ইনস্টল করা অ্যাপের ট্রিগার-এর অধীনে Shop লিখে সার্চ দিলে Flow-তে ট্রিগারটি খুঁজে পাওয়া যাবে।
Shop রিভিউ প্রকাশিত হয়েছে ট্রিগারটি ওয়ার্কফ্লোকে রিভিউয়ের ডেটা প্রদান করে, যেমন বডি, রেটিং, পণ্যের ভ্যারিয়েন্ট ID, লাইন আইটেম id, রিভিউদাতার ডিসপ্লে নাম এবং রিভিউটি কখন জমা দেওয়া হয়েছিল তার টাইমস্ট্যাম্প। এছাড়াও, এটি ওয়ার্কফ্লোকে Shopify পণ্য, অর্ডার এবং শপের ডেটা প্রদান করে।
আপনি দরকারি ওয়ার্কফ্লো তৈরি করতে Shop রিভিউ প্রকাশিত হয়েছে ট্রিগারটি ব্যবহার করতে পারবেন, যেমন Shop-এ কোনো রিভিউ প্রকাশিত হলে কোনো স্টাফ মেম্বারকে নোটিফাই করা। Flow টেমপ্লেট ব্রাউজার থেকে উদাহরণ হিসেবে দেওয়া টেমপ্লেটগুলো খুঁজে পেতে এবং ইনস্টল করতে, Shop-এর মাধ্যমে অ্যাপ ফিল্টার করুন।
আপনি Shopify App Store থেকে Shopify Flow ইনস্টল করতে পারবেন। Shopify Flow সম্পর্কে আরও জানুন।