Shopify Collective সেলস চ্যানেলে আমন্ত্রণ

যেসব রিটেইলার Shopify ব্যবহার করে, কানেকশন তৈরি করে আপনার পণ্য বিক্রি শুরু করতে আপনি তাদের আমন্ত্রণ জানাতে পারেন। আপনার আমন্ত্রণ জানানো রিটেইলারদের অবশ্যই নির্দিষ্ট কিছু প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। কোনো রিটেইলার কানেক্ট হওয়ার জন্য আপনার আমন্ত্রণ গ্রহণ করার পরে, আপনি একটি ইমেইল বিজ্ঞপ্তি পাবেন।

যেসব রিটেইলার আগে থেকেই Shopify Collective ব্যবহার করেন এবং যাদের কাছে আপনার যোগাযোগের বিবরণ রয়েছে, তারা আপনাকে কানেকশনের জন্য আমন্ত্রণ জানাতে পারেন।

কোনো রিটেইলারের সাথে কানেক্ট করার জন্য, আপনাদের উভয়ের স্টোরই একই সমর্থিত দেশে থাকতে হবে এবং একই সমর্থিত মুদ্রা ব্যবহার করতে হবে।

Shopify Collective-এ কানেক্ট করার জন্য রিটেইলারদের আমন্ত্রণ জানানো

আপনি আপনার ডিসকভারি বিভাগের মাধ্যমে আমন্ত্রণ জানানোর জন্য রিটেইলার খুঁজতে এবং দেখতে পারবেন, অথবা তাদের ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে কোনো রিটেইলারকে Shopify Collective-এ কানেক্ট হওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারবেন।

যখন আপনি কোনো রিটেইলারকে ইমেইলের মাধ্যমে আমন্ত্রণ জানান, তখন তারা একটি মেসেজ পান যেখানে তাদের আপনার সাথে কানেক্ট হওয়ার এবং আপনার পণ্য বিক্রি শুরু করার আমন্ত্রণ জানানো হয়। আপনার আমন্ত্রণ গ্রহণ করার জন্য তাদের Shopify অ্যাডমিনে Shopify Collective অ্যাপ ইনস্টল করার অনুরোধ করা হয় এবং এরপর তারা আপনার আমন্ত্রণের সাথে শেয়ার করা যেকোনো পণ্য ঝটপট ইমপোর্ট করার অ্যাক্সেস পেয়ে যান।

ইমেইলের মাধ্যমে কোনো রিটেইলারকে আমন্ত্রণ জানান

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, সেলস চ্যানেল > Collective: Supplier-এ যান।

  2. Retailers-এ ক্লিক করুন এবং তারপর Invite retailer-এ ক্লিক করুন।

  3. ইমেইল অ্যাড্রেস ফিল্ডে রিটেইলারের ইমেইল অ্যাড্রেস লিখুন।

  4. মূল্য তালিকা ফিল্ডে ক্লিক করুন এবং এরপর নিচের যেকোনো একটি করুন:

    • রিটেইলারের জন্য একটি নতুন মূল্য তালিকা তৈরি করতে, মূল্য তালিকা তৈরি করুন-এ ক্লিক করুন।
    • আপনার এক বা একাধিক বিদ্যমান মূল্য তালিকা যোগ করতে, মেনু থেকে মূল্য তালিকা নির্বাচন করুন।
  5. আপনার মেসেজ ফিল্ডে রিটেইলারের জন্য একটি আমন্ত্রণের মেসেজ যোগ করুন।

  6. পাঠান-এ ক্লিক করুন।

রিটেইলারের পক্ষ থেকে আসা কানেক্ট হওয়ার আমন্ত্রণ পর্যালোচনা করুন

যেসব রিটেইলার Shopify Collective ব্যবহার করেন তারা আপনাকেও তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। আপনাকে কানেক্ট হওয়ার আমন্ত্রণ জানানোর জন্য রিটেইলারদের কাছে আপনার যোগাযোগের বিবরণ থাকতে হবে। আমন্ত্রণে রিটেইলারের পণ্যের উদাহরণ দেখানো হয় এবং রিটেইলার কবে Collective-এ যোগ দিয়েছেন ও শেষ কবে Collective-এ সক্রিয় ছিলেন সেই সম্পর্কিত তথ্যাদিও অন্তর্ভুক্ত থাকে।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, সেলস চ্যানেল > Collective: Supplier-এ যান।

  2. রিটেইলার-এ ক্লিক করুন।

  3. পর্যালোচনার জন্য ট্যাবে যান।

  4. নিচের যেকোনো একটি করুন:

    • একটি আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যান করতে, সেটিতে ক্লিক করুন, তারপর আমন্ত্রণ গ্রহণ করুন বা আমন্ত্রণ প্রত্যাখ্যান করুন-এ ক্লিক করুন।
    • রিটেইলারের যোগাযোগের মাধ্যমগুলো দেখুন, যার মধ্যে ইমেইল, ফোন এবং অনলাইন স্টোর অন্তর্ভুক্ত থাকতে পারে।

আপনার রিটেইলার কানেকশনগুলো দেখুন

কোনো রিটেইলার আপনার আমন্ত্রণ গ্রহণ করলে বা আপনি তার আমন্ত্রণ গ্রহণ করলে অথবা কোনো রিটেইলার একটি সর্বজনীন মূল্য তালিকা থেকে পণ্য ইমপোর্ট করার পর, তারা Shopify Collective-এ একটি কানেকশনে পরিণত হন।

আপনি আপনার বিদ্যমান রিটেইলারদের একটি তালিকা দেখতে পারবেন এবং প্রতিটি রিটেইলারের জন্য নিচের তথ্যগুলো দেখতে পারবেন:

  • Status: The retailer's latest activity or connection status from the following available types:
    • Selling: Recent sales within the past 90 days.
    • No recent sales: No recent sales within the past 90 days.
    • New connection: Applies for 1 month from the date of connection, unless any of the following scenarios apply:
      • For a brand new retailer connection, the status is immediately overriden with Selling if the retailer makes a sale within the first month of connection.
      • For a retailer reconnection, the status is immediately overriden with Selling if the retailer has an applicable sale within the past 90 days.
  • প্রকাশের হার: মোট উপলব্ধ ইম্পোর্ট করা পণ্যের মধ্যে রিটেইলার তাদের যেকোনো সেলস চ্যানেলে যতগুলো পণ্য প্রকাশ করেছেন তার সংখ্যা।
  • Units sold: The number of units of your imported products that the retailer has sold.
  • Return rate: The percentage of the retailer's sales of your products that resulted in a customer return.
  • Retailer sales: The total amount in sales of your products that the retailer has made.
  • Access: The type of any product access that the retailer has with you, through either public price lists or private price lists.
  • Collect Tax: Whether or not you collect tax from the retailer.

এছাড়া নিচের অতিরিক্ত তথ্যাদি দেখতে আপনি কোনো নির্দিষ্ট রিটেইলারের নামের ওপর ক্লিক করতে পারবেন:

  • আপনি কবে রিটেইলারের সাথে কানেক্ট হয়েছেন সেই তারিখ।
  • আপনার পণ্যের ক্ষেত্রে রিটেইলারের বিক্রির মেট্রিক, যার মধ্যে রয়েছে:
    • রিটেইলারের সেল (মুদ্রার পরিমাণ)
    • Units sold
    • রিটার্নের হার (শতাংশ হিসেবে)
    • অর্ডারের রেভিনিউ
  • The price lists that are assigned to the retailer, including imported product counts and associated margins.
  • Product performance table, displaying the following metrics for products that the retailer has imported from you:
    • Status: This is the product's status on the retailer's store
    • Average price paid
    • Units sold
  • রিটেইলারের সাথে অটোমেটিক পেমেন্ট চালু না বন্ধ রয়েছে।
  • রিটেইলার যেসব নীতিমালা সেট আপ করেছেন।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, সেলস চ্যানেল > Collective: Supplier-এ যান।

  2. রিটেইলার-এ ক্লিক করুন।

  3. আপনার রিটেইলারদের সাথে সম্পর্কিত প্রধান ডেটা পয়েন্ট এবং তথ্য পর্যালোচনা করুন।

  4. Optional: To view additional information about a specific retailer, click their store name.