দ্রুত চেকআউট বাটনের সামঞ্জস্য
এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে আপনার অনলাইন স্টোরের জন্য দ্রুত চেকআউট বাটনগুলো উপযুক্ত নাও হতে পারে। অনলাইন স্টোরে দ্রুত চেকআউট বাটনগুলো যোগ করার আগে, নিম্নলিখিত ফিচারের সাথে এগুলোর সামঞ্জস্য বিবেচনা করুন:
অ্যাপ
দ্রুত চেকআউট বাটনগুলো নির্দিষ্ট কিছু অ্যাপের সাথে সাংঘর্ষিক হতে পারে।
আপনি যদি নিম্নলিখিত যেকোনো ধরনের অ্যাপ ব্যবহার করে থাকেন, তাহলে দ্রুত চেকআউট বাটনগুলো আপনার অনলাইন স্টোরের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে:
- মুদ্রা রূপান্তরকারী
- কার্টের সাথে ইন্টার্যাক্ট করা অ্যাপ
- যে অ্যাপগুলো গ্রাহককে বাহ্যিক চেকআউটে নিয়ে যায়
কার্ট অ্যাট্রিবিউট
দ্রুত চেকআউট বাটনগুলো কার্ট অ্যাট্রিবিউট সমর্থন করে না। কার্ট অ্যাট্রিবিউট হলো এমন কাস্টম ফর্মের ফিল্ড যা ব্যবহার করে আপনি কার্ট পেজে থাকা গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত তথ্য সংগ্রহ করতে পারেন।
কার্ট অ্যাট্রিবিউটের উদাহরণের মধ্যে কার্ট পেজের নিম্নলিখিত সংযোজনগুলো অন্তর্ভুক্ত রয়েছে:
- শর্তাবলির চেকবক্স
- উপহার মোড়ানোর বিকল্প
- ডেলিভারির তারিখ পিকার
আপনি যদি কার্ট অ্যাট্রিবিউটের ওপর নির্ভর করেন, তাহলে দ্রুত চেকআউট বাটনগুলো আপনার অনলাইন স্টোরের জন্য উপযুক্ত নয়।
পণ্য
দ্রুত চেকআউট বাটনগুলো ব্যবহার করে পণ্যের কেবল একটি ভ্যারিয়েন্ট কেনা যায়। তবে, আপনি যদি পণ্যের পেজে পরিমাণ নির্বাচক দেখান, তাহলে গ্রাহক সেই ভ্যারিয়েন্টটি একের অধিক কিনতে পারবেন। উদাহরণস্বরূপ, একজন গ্রাহক দ্রুত চেকআউট বাটন ব্যবহার করে দুইটি লাল টি-শার্ট কিনতে পারবেন, কিন্তু একটি লাল এবং একটি নীল টি-শার্ট কিনতে পারবেন না।
সক্রিয় প্রাপকের ফিল্ডসহ গিফট কার্ডের পণ্যে দ্রুত চেকআউট বাটন দেখাবে না। কারণ, চেকআউটে এগিয়ে যাওয়ার আগে প্রাপকের তথ্য সংগ্রহ করা প্রয়োজন।
পেমেন্ট সেটিংস
আপনার পেমেন্ট সেটিংসে কোনো তৃতীয়-পক্ষ দ্রুত চেকআউটের পদ্ধতি সক্রিয় করা না থাকলে, দ্রুত চেকআউট বাটনের আনব্র্যান্ডেড সংস্করণটিই একমাত্র সংস্করণ হিসেবে দেখাবে।
বাটনের টেক্সট
আনব্র্যান্ডেড দ্রুত চেকআউট বাটনে এখনই এটি কিনুন টেক্সট দেখায়। যদি আপনার কার্টে যোগ করুন বাটনেও এখনই এটি কিনুন বা অন্য কোনো কাস্টম টেক্সট দেখায়, তাহলে গ্রাহক বিভ্রান্ত হতে পারেন।