আপনার অনলাইন স্টোরে দ্রুত চেকআউট বাটন দেখানো

সিঙ্গেল পণ্যের ক্ষেত্রে দ্রুত চেকআউট বাটন হলো কার্টে যোগ করুন বাটনের একটি বিকল্প। দ্রুত চেকআউট বাটনের সাহায্যে, গ্রাহকরা কার্ট এড়িয়ে সরাসরি চেকআউটে যেতে পারেন। গ্রাহকরা Shopify বা পরিচিত অন্য কোনো দ্রুত চেকআউট পদ্ধতি বেছে নিয়ে চেকআউট করতে পারেন। এটি পেমেন্ট প্রক্রিয়াটিকে দ্রুত করতে সাহায্য করে এবং গ্রাহকদের তাদের সুবিধাজনক পদ্ধতি ব্যবহার করে চেকআউট করতে দেয়।

Apple Pay লোগোসহ একটি ব্র্যান্ডেড দ্রুত চেকআউট বাটন

ওভারভিউ

আপনার থিম এবং গ্রাহকের ডিভাইসের ওপর নির্ভর করে কার্টে যোগ করুন বাটনের পাশে বা নিচে দ্রুত চেকআউট বাটন প্রদর্শিত হয়। দুই ধরনের দ্রুত চেকআউট বাটন আছে:

  • আনব্র্যান্ডেড বাটনে এখনই এটি কিনুন টেক্সট প্রদর্শিত হয়। কোনো গ্রাহক যদি একটি আনব্র্যান্ডেড এখনই এটি কিনুন বাটনে ক্লিক করেন, তাহলে তিনি কার্ট এড়িয়ে সরাসরি চেকআউটে চলে যান।

এখনই এটি কিনুন টেক্সটসহ একটি আনব্র্যান্ডেড দ্রুত চেকআউট বাটন

  • ব্র্যান্ডেড বাটনে তৃতীয়-পক্ষের দ্রুত চেকআউট পদ্ধতির লোগো থাকে। কোনো গ্রাহক যদি Apple Pay-এর মতো তৃতীয়-পক্ষের দ্রুত চেকআউট পদ্ধতির ব্র্যান্ডেড বাটনে ক্লিক করেন, তাহলে তিনি নিজের আগে থেকে পূরণ করা তথ্যসহ সেই পদ্ধতির চেকআউটে চলে যান। আরও জানতে দেখুন, দ্রুত চেকআউট। তৃতীয়-পক্ষের নিচের দ্রুত চেকআউট পদ্ধতিগুলি উপলভ্য আছে:

ব্র্যান্ডেড বাটন হিসেবে প্রদর্শিত হওয়ার আগে প্রতিটি পেমেন্ট পদ্ধতির নির্দিষ্ট প্রয়োজনীয়তা থাকে।

গ্রাহকদের কাছে কী ধরনের দ্রুত চেকআউট বাটন প্রদর্শিত হবে তা নিচের বিষয়গুলোর ওপর নির্ভর করে:

  • আপনার পেমেন্ট সেটিংস
  • Shop Promise চালু আছে কি না, যা অন্যান্য চেকআউটের চেয়ে Shop Pay-কে অগ্রাধিকার দেবে
  • গ্রাহকের ব্রাউজার
  • গ্রাহকের ডিভাইস
  • গ্রাহকের ব্যক্তিগত পেমেন্টের ইতিহাস

আপনি যখন আপনার অনলাইন স্টোরে দ্রুত চেকআউট বাটন যোগ করেন, তখন আপনার কাছে দ্রুত চেকআউট বাটন প্রদর্শন করা বা লুকানোর বিকল্প থাকে, কিন্তু ব্র্যান্ডেড বা আনব্র্যান্ডেড দ্রুত চেকআউট বাটন প্রদর্শিত হবে কি না তা আপনি কাস্টমাইজ করতে পারবেন না। আপনার পেমেন্ট সেটিংস-এ আপনার চালু করা পেমেন্ট পদ্ধতিগুলোর ওপর নির্ভর করে ব্র্যান্ডেড বাটন প্রদর্শিত হয়। আপনার যদি তৃতীয়-পক্ষের কোনো দ্রুত চেকআউট পদ্ধতি চালু না থাকে, তাহলে শুধুমাত্র আনব্র্যান্ডেড বাটন প্রদর্শিত হয়। আপনি আপনার আনব্র্যান্ডেড দ্রুত চেকআউট বাটনের রঙ এবং ফন্ট কাস্টমাইজ করতে পারেন, কিন্তু বাটনের ব্র্যান্ডেড ভার্সনগুলো কাস্টমাইজ করতে পারবেন না।

আপনি যদি স্টোরে গিফট কার্ড বা ডিসকাউন্ট কোড ব্যবহার করেন, তাহলে গ্রাহকরা এখনও চেকআউটের সময় কোড লিখতে পারবেন।

আপনার অনলাইন স্টোরে দ্রুত চেকআউট বাটন যোগ করার পর, আপনার চালু করা পেমেন্ট পদ্ধতিগুলোর জন্য আপনি দ্রুত চেকআউট বাটন পরীক্ষা করে দেখতে পারেন।

সামঞ্জস্যতা

কিছু কিছু ক্ষেত্রে দ্রুত চেকআউট বাটন আপনার অনলাইন স্টোরের জন্য উপযুক্ত নাও হতে পারে। আপনার অনলাইন স্টোরে দ্রুত চেকআউট বাটন যোগ করার আগে, নিচের বৈশিষ্ট্যগুলোর সাথে সেগুলোর সামঞ্জস্যতার বিষয়টি বিবেচনা করুন:

অ্যাপ

দ্রুত চেকআউট বাটন নির্দিষ্ট কিছু অ্যাপের সাথে সাংঘর্ষিক হতে পারে।

আপনি যদি নিচে উল্লিখিত যেকোনো ধরনের অ্যাপ ব্যবহার করেন, তাহলে দ্রুত চেকআউট বাটনগুলি আপনার অনলাইন স্টোরের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে:

  • কারেন্সি কনভার্টার
  • কার্টের সাথে ইন্টার‍্যাক্ট করে এমন অ্যাপ
  • যে অ্যাপগুলো গ্রাহকদের একটি এক্সটার্নাল চেকআউটে নিয়ে যায়

কার্ট অ্যাট্রিবিউট

দ্রুত চেকআউট বাটনগুলি কার্ট অ্যাট্রিবিউট সাপোর্ট করে না। কার্ট অ্যাট্রিবিউট হলো এমন কাস্টম ফর্ম ফিল্ড যা আপনি কার্ট পেজে আপনার গ্রাহকদের থেকে অতিরিক্ত তথ্য সংগ্রহ করতে ব্যবহার করতে পারেন।

কার্ট অ্যাট্রিবিউটের উদাহরণের মধ্যে কার্ট পেজের নিচের সংযোজনগুলি অন্তর্ভুক্ত আছে:

  • শর্তাবলির চেকবক্স
  • উপহার-র‍্যাপিংয়ের বিকল্প
  • ডেলিভারির তারিখ নির্বাচক

আপনি যদি কার্ট অ্যাট্রিবিউটের ওপর নির্ভর করেন, তাহলে দ্রুত চেকআউট বাটনগুলি আপনার অনলাইন স্টোরের জন্য উপযুক্ত নয়।

পণ্য, পেমেন্ট সেটিংস এবং বাটনের টেক্সট

আপনার অনলাইন স্টোরে দ্রুত চেকআউট বাটন যোগ করার আগে, নিচের বিবরণগুলি বিবেচনা করুন:

  • দ্রুত চেকআউট বাটনগুলো শুধুমাত্র কোনো পণ্যের একটিমাত্র ভ্যারিয়েন্ট কেনার জন্যই ব্যবহার করা যেতে পারে। তবে, আপনি যদি পণ্যের পেজে একটি পরিমাণ নির্বাচক প্রদর্শন করেন, তবে গ্রাহকরা সেই পণ্যের একাধিক ইউনিট কিনতে পারবেন। উদাহরণস্বরূপ, একজন গ্রাহক দ্রুত চেকআউট বাটন ব্যবহার করে অ্যাকোয়া রঙের তিনটি বেকিং কাপ কিনতে পারবেন, কিন্তু একটি অ্যাকোয়া এবং একটি বেগুনি রঙের কিনতে পারবেন না। যদি না আপনার অনলাইন স্টোর কোনো এক ধরনের পণ্যের জন্য প্রচুর অর্ডার পায়, তবে দ্রুত চেকআউট বাটনগুলো আপনার বিক্রয়ে তেমন সুবিধা নাও আনতে পারে।
  • আপনার পেমেন্ট সেটিংস-এ যদি কোনো তৃতীয়-পক্ষ দ্রুত চেকআউট পদ্ধতি চালু না থাকে, তবে দ্রুত চেকআউট বাটনের আনব্র্যান্ডেড ভার্সনটি একমাত্র ভার্সন হিসেবে প্রদর্শিত হবে।
  • দ্রুত চেকআউট বাটনের আনব্র্যান্ডেড ভার্সনে এখনই এটি কিনুন টেক্সট থাকে। আপনার কার্টে যোগ করুন বাটনে যদি এখনই এটি কিনুন বা অন্য কোনো কাস্টম টেক্সট দেখানো হয়, তবে এটি গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে।

দ্রুত চেকআউট বাটন ব্যবহার করতে আপনার থিম আপডেট করুন

দ্রুত চেকআউট বাটনগুলি Shopify Theme Store-এ থাকা থিমগুলির বর্তমান সমস্ত ভার্সনে উপলভ্য আছে। আপনি যদি থিমের কোনো পুরোনো ভার্সন ব্যবহার করেন, তাহলে দ্রুত চেকআউট বাটনগুলি ব্যবহার করতে আপনি আপনার থিম আপডেট করতে পারেন। আপনি যদি নিজের থিম আপডেট করতে না চান, তাহলে আপনি আপনার থিমের কোড এডিট করতে পারেন।

পণ্যের পেজে দ্রুত চেকআউট বাটন দেখান

দ্রুত চেকআউট বাটন দেখাতে আপনি থিম এডিটরে আপনার থিমের সেটিংস অ্যাডজাস্ট করতে পারেন।

আপনার থিমের ভার্সন-এর উপর ভিত্তি করে বাটনগুলোতে বিকল্প হিসেবে ডায়নামিক চেকআউট বাটন লেবেল দেওয়া থাকতে পারে।

ধাপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, অনলাইন স্টোর-এ যান।

  2. আপনি যে থিম এডিট করতে চান তার পাশের থিম এডিট করুন-এ ক্লিক করুন।

  3. হোম পেজ ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন।

  4. পণ্য-এ ক্লিক করুন এবং তারপর আপনি যে টেমপ্লেটটি এডিট করতে চান তা নির্বাচন করুন।

  5. পণ্যের তথ্য সেকশনে, Buy buttons-এ ক্লিক করুন।

  6. দ্রুত চেকআউট বাটন দেখান নির্বাচন করুন।

  7. সেভ করুন-এ ক্লিক করুন।

  8. ঐচ্ছিক: আপনার দ্রুত চেকআউট বাটনগুলো পরীক্ষা করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, Menu আইকনে ট্যাপ করুন।

  2. সেলস চ্যানেল সেকশনে, অনলাইন স্টোর-এ ট্যাপ করুন।

  3. থিম ম্যানেজ করুন-এ ট্যাপ করুন।

  4. আপনি যে থিমটি এডিট করতে চান তা খুঁজুন এবং তারপর থিম এডিট করুন-এ ট্যাপ করুন।

  5. টেমপ্লেট-এ ট্যাপ করুন।

  6. পণ্যের পেজ নির্বাচন করুন।

  7. পণ্যের পেজ বা পণ্য সেকশনে ট্যাপ করুন।

  8. দ্রুত চেকআউট বাটন দেখান চেক করুন।

  9. সেভ করুন-এ ট্যাপ করুন।

  10. ঐচ্ছিক: আপনার দ্রুত চেকআউট বাটনগুলো পরীক্ষা করুন।

বেশিরভাগ থিমের ফিচার করা পণ্যের সেকশনে দ্রুত চেকআউট বাটন যুক্ত করার একটি সেটিং থাকে।

ধাপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, অনলাইন স্টোর-এ যান।

  2. আপনি যে থিম এডিট করতে চান তার পাশের থিম এডিট করুন-এ ক্লিক করুন।

  3. বর্তমান কোনো ফিচার করা পণ্যের সেকশনে ক্লিক করুন, বা একটি নতুন ফিচার করা পণ্যের সেকশন যোগ করতে সেকশন যোগ করুন > ফিচার করা পণ্য-এ ক্লিক করুন।

  4. ফিচার করা পণ্য সেকশনে, Buy buttons-এ ক্লিক করুন।

  5. দ্রুত চেকআউট বাটন দেখান নির্বাচন করুন।

  6. সেভ করুন-এ ক্লিক করুন।

  7. ঐচ্ছিক: আপনার দ্রুত চেকআউট বাটনগুলো পরীক্ষা করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, Menu আইকনে ট্যাপ করুন।

  2. সেলস চ্যানেল সেকশনে, অনলাইন স্টোর-এ ট্যাপ করুন।

  3. সব থিম ম্যানেজ করুন-এ ট্যাপ করুন।

  4. আপনি যে থিমটি এডিট করতে চান তা খুঁজুন এবং তারপর থিম এডিট করুন-এ ট্যাপ করুন।

  5. এডিট করুন-এ ট্যাপ করুন।

  6. বর্তমান কোনো ফিচার করা পণ্যের সেকশনে ট্যাপ করুন, বা একটি নতুন ফিচার করা পণ্যের সেকশন যোগ করতে সেকশন যোগ করুন-এ ট্যাপ করুন।

  7. আপনার পণ্যের বিবরণ লিখুন এবং দ্রুত চেকআউট বাটন দেখান চেক করুন।

  8. সেভ করুন-এ ট্যাপ করুন।

  9. ঐচ্ছিক: আপনার দ্রুত চেকআউট বাটনগুলো পরীক্ষা করুন।

পণ্যের পেজে দ্রুত চেকআউট বাটন লুকান

আপনি আপনার পণ্যের পেজে থাকা সব দ্রুত চেকআউট বাটন লুকাতে পারবেন, কিন্তু নির্দিষ্ট কোনো দ্রুত চেকআউট বাটন লুকাতে পারবেন না।

ধাপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, অনলাইন স্টোর-এ যান।

  2. আপনি যে থিম এডিট করতে চান তার পাশের থিম এডিট করুন-এ ক্লিক করুন।

  3. হোম পেজ ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন।

  4. পণ্য-এ ক্লিক করুন এবং তারপর আপনি যে টেমপ্লেটটি এডিট করতে চান তা নির্বাচন করুন।

  5. পণ্যের তথ্য সেকশনে, Buy buttons-এ ক্লিক করুন।

  6. দ্রুত চেকআউট বাটন দেখান-এর নির্বাচন বাতিল করুন।

  7. সেভ করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, Menu আইকনে ট্যাপ করুন।

  2. সেলস চ্যানেল সেকশনে, অনলাইন স্টোর-এ ট্যাপ করুন।

  3. থিম ম্যানেজ করুন-এ ট্যাপ করুন।

  4. আপনি যে থিমটি এডিট করতে চান তা খুঁজুন এবং তারপর থিম এডিট করুন-এ ট্যাপ করুন।

  5. টেমপ্লেট-এ ট্যাপ করুন।

  6. পণ্যের পেজ নির্বাচন করুন।

  7. পণ্যের পেজ বা পণ্য সেকশনে ট্যাপ করুন।

  8. দ্রুত চেকআউট বাটন দেখান আনচেক করুন।

  9. সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।

আপনি আপনার ফিচার করা পণ্যের সেকশনে থাকা সব দ্রুত চেকআউট বাটন লুকাতে পারবেন, কিন্তু নির্দিষ্ট কোনো দ্রুত চেকআউট বাটন লুকাতে পারবেন না।

ধাপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, অনলাইন স্টোর-এ যান।

  2. আপনি যে থিম এডিট করতে চান তার পাশের থিম এডিট করুন-এ ক্লিক করুন।

  3. ফিচার করা পণ্যের সেকশনে ক্লিক করুন।

  4. দ্রুত চেকআউট বাটন দেখান-এর নির্বাচন বাতিল করুন।

  5. সেভ করুন-এ ক্লিক করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, Menu আইকনে ট্যাপ করুন।

  2. সেলস চ্যানেল সেকশনে, অনলাইন স্টোর-এ ট্যাপ করুন।

  3. সব থিম ম্যানেজ করুন-এ ট্যাপ করুন।

  4. আপনি যে থিমটি এডিট করতে চান তা খুঁজুন এবং তারপর থিম এডিট করুন-এ ট্যাপ করুন।

  5. এডিট করুন-এ ট্যাপ করুন।

  6. ফিচার করা পণ্যের সেকশনে ট্যাপ করুন।

  7. দ্রুত চেকআউট বাটন দেখান আনচেক করুন।

  8. সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।

কিছু পণ্যের জন্য দ্রুত চেকআউট বাটন দেখান কিন্তু অন্যদের জন্য নয়

আপনি যদি কিছু পণ্যের জন্য দ্রুত চেকআউট বাটন দেখাতে চান কিন্তু অন্যগুলোর জন্য না চান, তবে একটি বিকল্প টেমপ্লেট তৈরি করতে পারেন। বিকল্প টেমপ্লেট হলো একটি ডুপ্লিকেট থিম কোড টেমপ্লেট, যা অরিজিনালটিকে প্রভাবিত না করেই এডিট করা যায়। একটি বিকল্প পণ্যের টেমপ্লেট ব্যবহার করে, আপনি এক টেমপ্লেট ব্যবহার করা পণ্যের জন্য দ্রুত চেকআউট বাটন দেখাতে পারবেন এবং অন্য টেমপ্লেট ব্যবহার করা পণ্যের জন্য তা লুকাতে পারবেন।

একটি বিকল্প পণ্যের টেমপ্লেট তৈরি করতে, নতুন টেমপ্লেট তৈরি করুন দেখুন।

একটি বিকল্প পণ্যের টেমপ্লেট তৈরি করার পর এবং এটি কোনো পণ্যে অ্যাসাইন করার পর, আপনি সেই পণ্যের জন্য দ্রুত চেকআউট বাটন দেখাতে বা লুকাতে পারবেন।

ধাপ:

ডেস্কটপ
  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, অনলাইন স্টোর-এ যান।

  2. যে থিমটির জন্য আপনি বিকল্প টেমপ্লেট তৈরি করেছেন, তার পাশের থিম এডিট করুন-এ ক্লিক করুন।

  3. আপনি যে পণ্যে বিকল্প টেমপ্লেটটি অ্যাসাইন করেছেন তার পণ্যের পেজে যান।

  4. পণ্যের তথ্য সেকশনে, Buy buttons-এ ক্লিক করুন।

  5. বিকল্প টেমপ্লেট ব্যবহার করে এমন পণ্যের জন্য একটি দ্রুত চেকআউট বাটন দেখাতে, দ্রুত চেকআউট বাটন দেখান নির্বাচন করুন। বিকল্প টেমপ্লেট ব্যবহার করে এমন পণ্যের জন্য দ্রুত চেকআউট বাটন লুকাতে, দ্রুত চেকআউট বাটন দেখান-এর নির্বাচন বাতিল করুন।

  6. সেভ করুন-এ ক্লিক করুন। বিকল্প টেমপ্লেট ব্যবহার করে এমন যেকোনো পণ্যে পরিবর্তনগুলো প্রয়োগ করা হবে।

  7. ঐচ্ছিক: আপনার দ্রুত চেকআউট বাটনগুলো পরীক্ষা করুন।

মোবাইল
  1. Shopify অ্যাপ থেকে, Menu আইকনে ট্যাপ করুন।

  2. সেলস চ্যানেল সেকশনে, অনলাইন স্টোর-এ ট্যাপ করুন।

  3. থিম ম্যানেজ করুন-এ ট্যাপ করুন।

  4. আপনি যে থিমের জন্য বিকল্প টেমপ্লেট তৈরি করেছেন তা খুঁজুন এবং তারপর থিম এডিট করুন-এ ট্যাপ করুন।

  5. থিম এডিটরে, আপনি যে পণ্যে বিকল্প টেমপ্লেটটি অ্যাসাইন করেছেন তার পণ্যের পেজে যান।

  6. পণ্যের পেজ বা পণ্য সেকশনে ট্যাপ করুন।

  7. বিকল্প টেমপ্লেট ব্যবহার করে এমন পণ্যের জন্য একটি দ্রুত চেকআউট বাটন দেখাতে, দ্রুত চেকআউট বাটন দেখান চেক করুন। বিকল্প টেমপ্লেট ব্যবহার করে এমন পণ্যের জন্য দ্রুত চেকআউট বাটন লুকাতে, দ্রুত চেকআউট বাটন দেখান আনচেক করুন।

  8. সেভ করুন-এ ট্যাপ করুন। বিকল্প টেমপ্লেট ব্যবহার করে এমন যেকোনো পণ্যে পরিবর্তনগুলো প্রয়োগ করা হবে।

  9. ঐচ্ছিক: আপনার দ্রুত চেকআউট বাটনগুলো পরীক্ষা করুন।