আপনার থিমে বিনামূল্যের স্টক ফটো যোগ করা
Burst হলো একটি স্টক ফটো প্ল্যাটফর্ম, যা Shopify দ্বারা পরিচালিত হয় এবং বিনামূল্যে হাই-রেজোলিউশনের ছবি অফার করে। থিম এডিটর থেকে আপনি Burst-এর হাজার হাজার ছবি এক্সপ্লোর করতে এবং সেগুলো আপনার অনলাইন স্টোরে যোগ করতে পারবেন। আপনার ব্যবসার জন্য উপযুক্ত ছবি খুঁজে পেতে আপনি অনেকগুলো ক্যাটাগরি থেকে বেছে নিতে পারেন। আপনার হোম পেজ স্লাইডশো, ব্লগ বা পণ্যের পেজের মতো অনলাইন স্টোরের বিভিন্ন অংশে উন্নত মানের ছবি যোগ করুন।
Burst-এর ছবিগুলো রয়্যালটি-মুক্ত লাইসেন্সের অধীনে পাওয়া যায়, তাই আপনি আপনার ইচ্ছামতো ছবিগুলো ব্যবহার ও এডিট করতে পারবেন। কৃতিত্ব দিতে উৎসাহিত করা হয়, তবে তা বাধ্যতামূলক নয়।
এই পেজে
আপনার থিমে স্টক ফটো যোগ করুন
থিম এডিটর-এ যান।
থিম এডিটর টুলবার থেকে, আপনি যে বিভাগে একটি ছবি যোগ করতে চান সেটিতে ক্লিক করুন। একটি ছবি পিকার অন্তর্ভুক্ত রয়েছে, এমন একটি বিভাগ বেছে নিন:

বিনামূল্যের ছবি এক্সপ্লোর করুন-এ ক্লিক করুন।
সার্চ বার ব্যবহার করে বা ছবির ক্যাটাগরিতে ক্লিক করে ছবি ব্রাউজ করুন।
আপনার থিমে ছবির প্রিভিউ দেখতে সেটিতে ক্লিক করুন। আপনি ব্যবহার করতে চান এমন ছবি খুঁজে পাওয়ার পর নির্বাচন করুন-এ ক্লিক করুন।
সাইডবার মেনুতে থাকা বিকল্পগুলো ব্যবহার করে, ছবির চেহারা বা অ্যানিমেশনে পছন্দমতো যেকোনো পরিবর্তন করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।