থিম বেছে নেওয়া

Shopify Theme Store-এ আপনার ব্যবসার জন্য উপযুক্ত থিম খুঁজুন। Theme Store-এ বিভিন্ন ধরনের থিম রয়েছে যা আপনি নিজের অনলাইন স্টোরে যোগ করতে পারবেন। এর মধ্যে Shopify দ্বারা ডেভেলপ করা বিনামূল্যের থিম এবং তৃতীয়-পক্ষ ডিজাইনারদের তৈরি করা পেইড থিম অন্তর্ভুক্ত রয়েছে। পেইড থিম কেনার আগে, নিশ্চিত করুন যে সেই থিমের জন্য কী ধরনের সহায়তা উপলভ্য রয়েছে তা আপনি বুঝতে পেরেছেন।

সঠিক থিম খুঁজুন

আপনার অনলাইন স্টোরের জন্য উপযুক্ত থিম খুঁজতে আপনি Shopify Theme Store-এর সার্চ এবং ফিল্টার করার বিকল্পগুলি ব্যবহার করতে পারেন।

থিমের ফিচার অনুযায়ী সার্চ করুন

আপনি Shopify Theme Store-এর টপ বার সার্চ ফিল্ড ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত ফিচারযুক্ত থিমগুলি খুঁজতে পারেন।

উদাহরণস্বরূপ, আপনি যদি "FAQ page" লিখে সার্চ করেন, তবে সার্চের ফলাফলের পেজে সাধারণ জিজ্ঞাসার পেজ রয়েছে এমন সব থিম দেখানো হবে।

নির্দিষ্ট ফিচার থাকা থিম খুঁজতে, পেজের উপরের দিকে সার্চ করুন-এ ক্লিক করুন।

আপনি Shopify Theme Store-এ সার্চ করার শব্দ বা পদ হিসেবে নিচের উদাহরণগুলি ব্যবহার করতে পারেন:

  • সাধারণ জিজ্ঞাসার পেজ
  • Instagram ফিড
  • পণ্য ফিল্টারিং
  • দ্রুত ক্রয়
  • সম্পর্কিত পণ্য
  • সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন
  • স্টিকি নেভিগেশন
  • ভিডিও
  • ওয়াইড লেআউট

সার্চের ফলাফল পরিমার্জন করতে সাইডবার মেনুতে থাকা ফিল্টারগুলি ব্যবহার করুন।

কালেকশন বা শিল্প অনুযায়ী সার্চ করুন

Shopify Theme Store-এ থিম ব্রাউজ করার সময়, কালেকশন বা শিল্প অনুযায়ী থিমগুলি ব্রাউজ করতে আপনি পেজের উপরের দিকে থাকা ড্রপ-ডাউন মেনু ব্যবহার করতে পারেন।

কোনও নির্দিষ্ট স্টাইল, লেআউট বা উদ্দেশ্যের থিম দেখাতে আপনি কালেকশন অনুযায়ী সাজাতে পারেন। প্রাথমিকভাবে কোনও নির্দিষ্ট শিল্পের জন্য ডিজাইন করা থিম দেখাতে আপনি শিল্প অনুযায়ী সাজাতে পারেন। তবে, কোনও থিমই কোনো নির্দিষ্ট শিল্পের জন্য সীমাবদ্ধ নয়। উদাহরণস্বরূপ, একটি প্রযুক্তির স্টোর "Art and photography" বা শিল্প ও ফটোগ্রাফি-র অধীনে তালিকাভুক্ত থিম ব্যবহার করতে পারে।

ধাপ:

  1. Shopify Theme Store-এ যান।
  2. পেজের উপরের দিকে, কালেকশন বা সব থিম > শিল্প-তে ক্লিক করুন এবং এরপর একটি ক্যাটাগরি নির্বাচন করুন।
  3. সার্চের ফলাফল পরিমার্জন করতে সাইডবার মেনুতে থাকা ফিল্টারগুলি ব্যবহার করুন।

পরবর্তী ধাপ

আপনার অনলাইন স্টোরে থিম যোগ করা, প্রিভিউ দেখা এবং কেনা সম্পর্কে আরও জানতে থিম যোগ করা, প্রিভিউ দেখা ও কেনা দেখুন।