অ্যানাউন্সমেন্ট বার যোগ করুন
আপনার ব্যবসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য হাইলাইট করতে আপনি আপনার অনলাইন স্টোরে একটি অ্যানাউন্সমেন্ট বার যোগ করতে পারেন, যেমন নিচের তথ্যগুলো:
- শিপিংয়ে কোনো বিলম্ব বা আন্তর্জাতিক শিপমেন্ট গ্রহণ করছে না এমন অঞ্চলগুলো
- যেকোনো নতুন বা আপডেট করা পলিসি পেজ
- বর্তমান সময়ে অফার করা যেকোনো প্রচার, যেমন- সেল বা নতুন গিফট কার্ড
কিছু থিমের মধ্যে বিল্ট-ইন অ্যানাউন্সমেন্ট বার ফিচার আছে, অন্যদিকে বাকিগুলোতে একটি অ্যানাউন্সমেন্ট বার প্রদর্শন করার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।
এই পেজে
আপনার থিমে অ্যানাউন্সমেন্ট বার ফিচার আছে কি না তা চেক করুন
আপনার থিমে অ্যানাউন্সমেন্ট বার ফিচার আছে কি না তা চেক করতে, নিচের যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করুন:
- অনলাইন স্টোর-এ যান, এবং তারপর থিম এডিট করুন-এ ক্লিক করুন। আপনার থিমে যদি একটি অ্যানাউন্সমেন্ট বার থাকে, তাহলে থিম এডিটর-এ থাকা সেকশনের তালিকায় বা হেডার সেটিংসে অ্যানাউন্সমেন্ট বার প্রদর্শিত হবে।
- আপনার থিমের ডকুমেন্টেশন দেখুন।
- আপনার থিম ডেভেলপারের সাথে যোগাযোগ করুন। আপনি যদি Shopify-সমর্থিত কোনো থিম ব্যবহার করেন, তাহলে Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।
আপনার থিমে যদি একটি বিল্ট-ইন অ্যানাউন্সমেন্ট বার ফিচার থাকে, তাহলে সেটিকে আপনার অনলাইন স্টোরে যোগ করতে আপনার থিমের ডকুমেন্টেশন অনুসরণ করুন।
আপনার থিমে যদি অ্যানাউন্সমেন্ট বার ফিচার না থাকে, বা আপনার পছন্দমতো সেটিংস বিল্ট-ইন ফিচারে না থাকে, তাহলে আপনি একটি ব্যানার অ্যাপ ডাউনলোড করতে পারেন।
অ্যানাউন্সমেন্ট বার যোগ করুন
আপনার থিমে শুধুমাত্র একটি অ্যানাউন্সমেন্ট বার সেকশন থাকতে পারে, কিন্তু আপনার অ্যানাউন্সমেন্ট বারে সর্বোচ্চ 12টি অ্যানাউন্সমেন্ট ব্লক যোগ করা যাবে।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে অনলাইন স্টোর-এ যান।
আপনি যে থিমটি কাস্টমাইজ করতে চান, সেটির পাশে থাকা থিম এডিট করুন-এ ক্লিক করুন।
অ্যানাউন্সমেন্ট বার সেকশনে, অ্যানাউন্সমেন্ট যোগ করুন-এ ক্লিক করুন।
টেক্সট ফিল্ডে, আপনার অ্যানাউন্সমেন্ট টেক্সট লিখুন।
ঐচ্ছিক: লিঙ্ক ফিল্ডে ক্লিক করুন এবং তারপর নিচের যেকোনো একটি কাজ করুন:
- আপনার গ্রাহকদের একটি নির্দিষ্ট লোকেশনে পাঠাতে একটি URL লিখুন।
- আপনার অনলাইন স্টোর থেকে একটি পেজ নির্বাচন করতে ড্রপডাউন মেনু ব্যবহার করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
আপনার অ্যানাউন্সমেন্ট বার এডিট করুন
আপনি আপনার অ্যানাউন্সমেন্ট বার তিনটি ভিন্ন উপায়ে কাস্টমাইজ করতে পারেন:
- স্টাইল: আপনার অ্যানাউন্সমেন্ট বারের ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটের রঙ পরিবর্তন করতে একটি কালার স্কিম বেছে নিন।
- ফাংশন: আপনার অ্যানাউন্সমেন্ট বারে একটি ভাষা নির্বাচক, একটি দেশ বা অঞ্চল নির্বাচক এবং সোশ্যাল মিডিয়া আইকনগুলো যোগ করুন।
- অ্যানিমেশন: একাধিক অ্যানাউন্সমেন্ট যোগ করুন। আপনার অ্যানাউন্সমেন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে ঘোরার (রোটেট) বিকল্প বেছে নিন অথবা শেভরন বাটনগুলো ব্যবহার করে গ্রাহকদের ম্যানুয়ালি অ্যানাউন্সমেন্টগুলো দেখতে দিন।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে অনলাইন স্টোর-এ যান।
আপনি যে থিমটি কাস্টমাইজ করতে চান, সেটির পাশে থাকা থিম এডিট করুন-এ ক্লিক করুন।
অ্যানাউন্সমেন্ট বার সেকশনে ক্লিক করুন।
ঐচ্ছিক: ড্রপডাউন মেনু থেকে আপনার পছন্দমতো কালার স্কিমটি নির্বাচন করুন।
ঐচ্ছিক: একটি বিভাজক (সেপারেটর) লাইন যোগ করতে, বিভাজক লাইন দেখান নির্বাচন করুন।
ঐচ্ছিক: আপনার অ্যানাউন্সমেন্ট বারে সোশ্যাল মিডিয়া আইকন যোগ করতে, ডেস্কটপে আইকন দেখান নির্বাচন করুন।
ঐচ্ছিক: আপনার যদি একাধিক অ্যানাউন্সমেন্ট থাকে এবং আপনি সেগুলোকে স্বয়ংক্রিয়ভাবে ঘোরাতে (রোটেট করতে) চান, তাহলে নিচের কাজটি করুন:
- অ্যানাউন্সমেন্ট স্বয়ংক্রিয়ভাবে ঘোরান নির্বাচন করুন।
- স্লাইড পরিবর্তনের বিরতি স্লাইডারে, আপনার অ্যানাউন্সমেন্টগুলো কতক্ষণ পর পর ঘুরবে তার ফ্রিকোয়েন্সি নির্বাচন করুন।
- একটি অ্যানাউন্সমেন্টকে সরিয়ে অন্য কোনো ক্রমে নিতে
⋮⋮আইকনটিতে ক্লিক করে টেনে আনুন (ড্র্যাগ করুন)।
ঐচ্ছিক: আপনার অ্যানাউন্সমেন্ট বারে কোনো দেশ বা অঞ্চল নির্বাচক যোগ করতে দেশ/অঞ্চল নির্বাচক চালু করুন নির্বাচন করুন।
ঐচ্ছিক: আপনার অ্যানাউন্সমেন্ট বারে একটি ভাষা নির্বাচক যোগ করতে, ভাষা নির্বাচক চালু করুন নির্বাচন করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
অ্যানাউন্সমেন্ট বার লুকান বা মুছে ফেলুন
আপনি আপনার অনলাইন স্টোরে প্রদর্শন করতে চান না এমন কোনো অ্যানাউন্সমেন্ট বার লুকাতে বা মুছে ফেলতে পারেন। কোনো অ্যানাউন্সমেন্ট বার লুকালে সেটি মুছে না গিয়ে আপনার অনলাইন স্টোর থেকে অপসারিত হয়, এবং সেটিকে আপনার অনলাইন স্টোরে আবার প্রদর্শন করতে চাইলে সেটিকে সামনে আনতে (আনহাইড করতে) পারবেন। অ্যানাউন্সমেন্ট বার মুছে ফেলা একটি স্থায়ী অ্যাকশন, যাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া (আনডু করা) যায় না।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে অনলাইন স্টোর-এ যান।
আপনি যে থিমটি এডিট করতে চান তা খুঁজুন এবং তারপর থিম এডিট করুন-এ ক্লিক করুন।
আপনার অ্যানাউন্সমেন্ট বারগুলোর তালিকা দেখতে অ্যানাউন্সমেন্ট বার টগলে ক্লিক করুন।
নিচের যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে অ্যানাউন্সমেন্ট বারটি সরান:
- একটি অ্যানাউন্সমেন্ট বার লুকাতে, অ্যানাউন্সমেন্ট ব্লকের উপর মাউস পয়েন্টার হোভার করুন এবং তারপর আই (eye) আইকনে ক্লিক করুন।
- একটি অ্যানাউন্সমেন্ট বার মুছতে, আপনি যে অ্যানাউন্সমেন্ট বারটি মুছতে চান সেটিতে ক্লিক করুন এবং তারপর ব্লক সরান-এ ক্লিক করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
মোবাইল
Shopify অ্যাপ থেকে,
আইকনে ট্যাপ করুন।
সেলস চ্যানেল সেকশনে, অনলাইন স্টোর-এ ট্যাপ করুন।
সব থিম পরিচালনা করুন-এ ট্যাপ করুন।
আপনি যে থিমটি এডিট করতে চান সেটি খুঁজুন এবং তারপর থিম এডিট করুন-এ ট্যাপ করুন।
এডিট করুন-এ ট্যাপ করুন।
আপনার অ্যানাউন্সমেন্ট বারের একটি তালিকা দেখতে অ্যানাউন্সমেন্ট বার টগলে ট্যাপ করুন।
নিচের যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে অ্যানাউন্সমেন্ট বারটি সরান:
- একটি অ্যানাউন্সমেন্ট বার লুকাতে, অ্যানাউন্সমেন্ট ব্লকের উপর আপনার মাউস পয়েন্টার হোভার করুন এবং তারপর আই (eye) আইকনে ট্যাপ করুন।
- একটি অ্যানাউন্সমেন্ট বার মুছতে, আপনি যে অ্যানাউন্সমেন্ট বারটি মুছতে চান সেটিতে ট্যাপ করুন এবং তারপর ব্লক সরান-এ ট্যাপ করুন।
সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।
একটি অ্যানাউন্সমেন্ট ব্যানার অ্যাপ ডাউনলোড করুন
- Shopify App Store-এ যান।
banner messageবাannouncement barব্যবহার করে একটি অ্যাপ খুঁজুন।- অ্যাপ লিস্টিং পেজটি দেখতে একটি অ্যাপে ক্লিক করুন।
- আপনি অ্যাপের বিবরণ নিয়ে সন্তুষ্ট হলে, অ্যাপ যোগ করুন-এ ক্লিক করুন।
আপনার স্টোরে ব্যানারটি যোগ করতে, অ্যাপের ইনস্টলেশনের নির্দেশাবলী এবং অ্যাপ ডেভেলপারদের দেওয়া যেকোনো ডকুমেন্টেশন অনুসরণ করুন।