আপনার স্টোরে গ্রাহকের অবতার যোগ করুন

আপনার স্টোরে গ্রাহকের অবতারগুলো ইন্টিগ্রেট করলে, গ্রাহক লগ ইন করা অবস্থায় জেনেরিক গ্রাহক অ্যাকাউন্ট আইকনের পরিবর্তে গ্রাহকের Shop অ্যাকাউন্টের অবতার দেখা যাবে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করে। এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের নিশ্চিত করে যে তারা সাইন ইন করেছেন এবং তাদের শপিংয়ের জার্নিকেও পার্সোনালাইজ করে।

যোগ্যতার শর্তাবলি

অবতার বৈশিষ্ট্যটি Dawn থিমে ডিফল্টভাবে চালু থাকে। আপনার স্টোরে গ্রাহকের অবতার যোগ করার জন্য নিশ্চিত করুন যে, আপনার Shop চ্যানেল ইনস্টল করা আছে এবং Shop Pay চালু করা আছে।

আপনার স্টোরে গ্রাহকের অবতার যোগ করা

ধাপগুলো

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে অনলাইন স্টোর-এ যান।
  2. আপনি যে থিমটি এডিট করতে চান সেটি খুঁজুন এবং এরপর থিম এডিট করুন-এ ক্লিক করুন।
  3. হেডার বিভাগে, অবতার দেখান নির্বাচন করুন।
  4. সেভ করুন-এ ক্লিক করুন এবং তারপর প্রকাশ করুন-এ ক্লিক করুন।

অবতার সেটিংস চালু করার পর এটি আপনার হেডারে দেখা যাবে, তবে হেডারে চালু থাকা অন্যান্য সেটিংসের ওপর নির্ভর করে এর সঠিক অবস্থান আলাদা হতে পারে। আপনি যদি অবতারের প্লেসমেন্ট পরিবর্তন করতে চান, তবে আপনার থিমের কোড এডিট করার সময় গ্রাহকের অবতার Liquid ফিল্টার ব্যবহার করতে পারেন।