পণ্যের পেজে 'কার্টে যোগ করুন' বাটন লুকান

/manual/online-store/themes/theme-structure/templates

আপনি পণ্যের একটি টেমপ্লেট কাস্টমাইজ করার মাধ্যমে, গ্রাহকদের কার্টে পণ্য যোগ করার বিকল্পটি লুকাতে পারবেন। টেমপ্লেটটি কার্টে আইটেম যোগ করার সাথে সম্পর্কিত নির্দিষ্ট ব্লকগুলো লুকায়। এরপর আপনি এই টেমপ্লেটটি এমন এক বা একাধিক পণ্যে অ্যাসাইন করতে পারেন যা গ্রাহকেরা কার্টে যোগ করুক তা আপনি চান না। এর মানে হলো, যে পণ্যের পেজগুলোতে আপনি নতুন পণ্যের টেমপ্লেটটি অ্যাসাইন করবেন সেখানে 'কার্টে যোগ করুন' বাটনটি দেখানো হবে না।

নিচের যেকোনো একটি পরিস্থিতিতে, আপনি নির্দিষ্ট কিছু পণ্যের পেজ থেকে 'কার্টে যোগ করুন' বাটনটি লুকাতে চাইতে পারেন:

  • পণ্যের দামের কোটের জন্য গ্রাহকদের আপনার সাথে যোগাযোগ করতে হবে।
  • আপনার 'কার্টে যোগ করুন' বাটনের পরিবর্তে প্রি-অর্ডার বিকল্প থাকতে হবে।
  • আপনি কাস্টম মেড-টু-অর্ডার পণ্য বিক্রি করেন এবং কোনো কিছু ক্রয় করার আগে, গ্রাহকদের তাদের পণ্যের প্রয়োজনীয়তার ব্যাপারে আপনার সাথে যোগাযোগ করতে হবে।

আপনার পণ্যের পেজগুলোতে আপনি শুধুমাত্র সেই পণ্যের টেমপ্লেটগুলো অ্যাসাইন করতে পারবেন, যেগুলো আপনার প্রকাশিত থিমের সাথে সম্পর্কিত। আপনি যদি প্রকাশিত নয় এমন কোনো থিমে নতুন টেমপ্লেট তৈরি করেন, তাহলে আপনার পণ্যগুলোতে টেমপ্লেটগুলো অ্যাসাইন করার জন্য আপনাকে প্রথমে থিমটি প্রকাশ করতে হবে।

নতুন টেমপ্লেট তৈরি করা এবং পণ্যগুলোতে টেমপ্লেট প্রয়োগ করা সম্পর্কে আরও জানুন।

নির্দিষ্ট পণ্যের জন্য 'কার্টে যোগ করুন' বাটন লুকান

ডিফল্টভাবে, পণ্যগুলোতে ডিফল্ট পণ্য টেমপ্লেটটি অ্যাসাইন করা থাকে। এক বা একাধিক পণ্যের ক্ষেত্রে 'কার্টে যোগ করুন' বাটনটি লুকানোর জন্য আপনি আলাদা not-for-sale পণ্যের টেমপ্লেট তৈরি করতে পারেন, তবে আপনার অনলাইন স্টোরে থাকা অন্য পণ্যগুলো ক্রয়ের জন্য আগের মতোই উপলভ্য রাখতে পারেন।

একটি 'not-for-sale' পণ্যের টেমপ্লেট তৈরি করুন

ডিফল্ট পণ্য টেমপ্লেটে কোনো পরিবর্তন না করে নির্দিষ্ট পণ্য কাস্টমাইজ করতে চাইলে, আপনাকে নতুন একটি পণ্যের টেমপ্লেট তৈরি করতে হবে।

পদক্ষেপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, অনলাইন স্টোর-এ যান।

  2. আপনি যে থিমটি এডিট করতে চান সেটি খুঁজুন এবং এরপর থিম এডিট করুন-এ ক্লিক করুন।

  3. হোম পেজ ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং এরপর পণ্য > ⊕ টেমপ্লেট তৈরি করুন-এ ক্লিক করুন।

  4. টেমপ্লেট তৈরি করুন ডায়ালগে, নাম ফিল্ডে আপনার নতুন টেমপ্লেটের জন্য একটি নাম লিখুন, যেমন not-for-sale এবং এরপর টেমপ্লেট তৈরি করুন-এ ক্লিক করুন।

  5. সেকশন নেভিগেশন সাইডবার থেকে টেমপ্লেট > পণ্যের তথ্য ব্লকে যান এবং এরপর নিচের পরিবর্তনগুলো করুন:

    1. আপনার কার্সরটি পরিমাণ নির্বাচক ব্লকের ওপর হোভার করুন এবং এরপর ব্লকটি লুকাতে চোখের আইকনে ক্লিক করুন।
    2. আপনার কার্সরটি ক্রয়ের বাটন ব্লকের ওপর হোভার করুন এবং এরপর ব্লকটি লুকাতে চোখের আইকনে ক্লিক করুন।
    3. ঐচ্ছিক: আপনার কার্সারটি Price ব্লকের উপর হোভার করুন এবং এরপর ব্লকটি লুকাতে চোখ আইকনে ক্লিক করুন।
  6. ঐচ্ছিক: আপনি যদি আপনার গ্রাহকদের আরও তথ্য দিতে আপনার পণ্যের পেজে কিছু টেক্সট যোগ করতে চান, যেমন পণ্যটি পাওয়া না গেলে কখন আবার বিক্রি শুরু হবে এমন কোনো সম্ভাব্য তারিখ, তবে আপনি নিচের ধাপগুলোর সাহায্যে একটি নতুন ব্লক যোগ ও কাস্টমাইজ করতে পারেন:

    1. Product information সেকশনে, একটি টেক্সট ব্লক যোগ করতে ⊕ Add block > Text-এ ক্লিক করুন।
    2. নতুন Text block-এ ক্লিক করে টেনে পণ্যের পেজে আপনার পছন্দের জায়গায় বসান।
    3. Text সেটিংস সাইডবারে, Text ফিল্ডে আপনার টেক্সট যোগ করুন।
    4. আপনার পছন্দের Text style নির্বাচন করুন।
  7. ঐচ্ছিক: আপনি যদি একটি পরিচিতি ফর্ম (Contact form) যোগ করতে চান, তবে নিচের ধাপগুলোর সাহায্যে আপনি আপনার পণ্যের পেজে একটি নতুন সেকশন যোগ ও কাস্টমাইজ করতে পারেন:

    1. টেমপ্লেট প্যানেলে, ⊕ Add section > Contact Form-এ ক্লিক করুন।
    2. নতুন Contact Form সেকশনে ক্লিক করে টেনে পণ্যের পেজে আপনার পছন্দের জায়গায় বসান।
    3. Contact Form সেটিংস সাইডবারে, আপনি ইচ্ছামতো আপনার পরিচিতি ফর্মটি কাস্টমাইজ করতে পারেন। উদাহরণস্বরূপ, একটি কল টু অ্যাকশন প্রদর্শন করতে আপনি Heading টেক্সট ফিল্ড এডিট করতে পারেন, যেমন আমাদের ওয়েটলিস্টে যোগ করতে একটি অনুরোধ পাঠান।
  8. সেভ করুন-এ ক্লিক করুন।

একটি নির্দিষ্ট পণ্যে not-for-sale টেমপ্লেট অ্যাসাইন করুন

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য-এ যান।

  2. আপনি যে পণ্যের Add to cart বাটন লুকাতে চান, সেটির নামের ওপর ক্লিক করুন।

  3. থিম টেমপ্লেট সেকশনে, ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং এরপর not-for-sale টেমপ্লেটটি নির্বাচন করুন।

  4. সেভ করুন-এ ক্লিক করুন।

বাল্ক আকারে একাধিক পণ্যে not-for-sale টেমপ্লেট অ্যাসাইন করুন

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে পণ্য-এ যান।

  2. আপনি যেসব পণ্যের Add to cart বাটন লুকাতে চান, সেগুলোর পাশের চেকবক্সগুলোতে ক্লিক করুন এবং এরপর বাল্ক এডিট করুন-এ ক্লিক করুন।

  3. বাল্ক এডিটরে, কলাম-এ ক্লিক করুন এবং এরপর এডিটর টেবিলে টেমপ্লেট কলামটি যোগ করতে টেমপ্লেট-এ ক্লিক করুন।

  4. প্রতিটি পণ্যের সারিতে, টেমপ্লেট হিসেবে product.not-for-sale সেট করুন।

  5. সেভ করুন-এ ক্লিক করুন।

সব পণ্যের Add to cart বাটন লুকান

আপনি যদি আপনার সব পণ্যের Add to cart বাটন লুকাতে চান, কিন্তু গ্রাহকদের আপনার অনলাইন স্টোর ব্রাউজ করতে দিতে চান, তবে বর্তমান ও ভবিষ্যতের সব পণ্যে পরিবর্তনগুলো প্রয়োগ করতে আপনি ডিফল্ট পণ্য টেমপ্লেটটি কাস্টমাইজ করতে পারেন।

পদক্ষেপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, অনলাইন স্টোর-এ যান।

  2. আপনি যে থিমটি এডিট করতে চান সেটি খুঁজুন এবং এরপর থিম এডিট করুন-এ ক্লিক করুন।

  3. হোম পেজ ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করুন এবং এরপর পণ্য > ডিফল্ট পণ্য-এ ক্লিক করুন।

  4. সেকশন নেভিগেশন সাইডবার থেকে টেমপ্লেট > পণ্যের তথ্য ব্লকে যান এবং এরপর নিচের পরিবর্তনগুলো করুন:

    1. আপনার কার্সরটি পরিমাণ নির্বাচক ব্লকের ওপর হোভার করুন এবং এরপর ব্লকটি লুকাতে চোখের আইকনে ক্লিক করুন।
    2. আপনার কার্সরটি ক্রয়ের বাটন ব্লকের ওপর হোভার করুন এবং এরপর ব্লকটি লুকাতে চোখের আইকনে ক্লিক করুন।
    3. ঐচ্ছিক: আপনার কার্সারটি Price ব্লকের উপর হোভার করুন এবং এরপর ব্লকটি লুকাতে চোখ আইকনে ক্লিক করুন।
  5. ঐচ্ছিক: আপনি যদি আপনার গ্রাহকদের আরও তথ্য দিতে আপনার পণ্যের পেজগুলোতে কিছু টেক্সট যোগ করতে চান, যেমন আপনার পণ্যগুলো পাওয়া না গেলে কখন আবার বিক্রি শুরু হবে এমন কোনো সম্ভাব্য তারিখ, তবে আপনি নিচের ধাপগুলোর সাহায্যে একটি নতুন ব্লক যোগ ও কাস্টমাইজ করতে পারেন:

    1. Product information সেকশনে, একটি টেক্সট ব্লক যোগ করতে ⊕ Add block > Text-এ ক্লিক করুন।
    2. নতুন Text block-এ ক্লিক করে টেনে পণ্যের পেজে আপনার পছন্দের জায়গায় বসান।
    3. Text সেটিংস সাইডবারে, Text ফিল্ডে আপনার টেক্সট যোগ করুন।
    4. আপনার পছন্দের Text style নির্বাচন করুন।
  6. ঐচ্ছিক: আপনি যদি একটি পরিচিতি ফর্ম (Contact form) যোগ করতে চান, তবে নিচের ধাপগুলোর সাহায্যে আপনি আপনার পণ্যের পেজগুলোতে একটি নতুন সেকশন যোগ ও কাস্টমাইজ করতে পারেন:

    1. টেমপ্লেট প্যানেলে, ⊕ Add section > Contact Form-এ ক্লিক করুন।
    2. নতুন Contact Form সেকশনে ক্লিক করে টেনে পণ্যের পেজে আপনার পছন্দের জায়গায় বসান।
    3. Contact Form সেটিংস সাইডবারে, আপনি ইচ্ছামতো পরিচিতি ফর্মটি কাস্টমাইজ করতে পারেন। উদাহরণস্বরূপ, একটি কল টু অ্যাকশন প্রদর্শন করতে আপনি Heading টেক্সট ফিল্ড এডিট করতে পারেন, যেমন আমাদের ওয়েটলিস্টে যোগ করতে একটি অনুরোধ পাঠান।
  7. সেভ করুন-এ ক্লিক করুন।