থিম এডিটরে সেকশন কাস্টমাইজ করা
সেকশন ও ব্লকের তালিকায়, একটি পেজের সেকশনের জন্য সমস্ত ব্লক ডিফল্টভাবে প্রদর্শিত হয়।
হেডার বা ফুটার তৈরি করা সেকশনগুলি ডিফল্টভাবে সঙ্কুচিত করা থাকে। এর কনটেন্ট দেখতে আপনি সেকশনের নামের পাশে থাকা বাটনে ক্লিক করতে পারেন।
আপনার থিমের জন্য সেকশন এবং ব্লক পরিচালনা করা সম্পর্কে আরও জানুন।
এই পেজে
সেকশন গ্রুপ
আপনার থিমের প্রতিটি পেজ টেমপ্লেটের জন্য সেকশনগুলিকে নিম্নলিখিত এলাকাগুলোতে গ্রুপ করা হয়েছে:
- হেডার এলাকায় আপনার হেডার, অ্যানাউন্সমেন্ট বার এবং যেকোনো অ্যাপ বা কাস্টম Liquid অন্তর্ভুক্ত থাকে।
- টেমপ্লেট এলাকায় এমন সব সেকশন থাকে যা আপনার পেজের মূল বডি তৈরি করে। উদাহরণস্বরূপ, টেমপ্লেট সেকশনগুলোতে ব্লগ পোস্ট, কোলাজ, কালেকশন তালিকা বা কাস্টম Liquid অন্তর্ভুক্ত থাকতে পারে।
- ফুটার এলাকায় আপনার ফুটার, ইমেইল সাইনআপ এবং যেকোনো অ্যাপ বা কাস্টম Liquid অন্তর্ভুক্ত থাকে।
আপনার হেডার এবং ফুটার আপনার অনলাইন স্টোরের সব পেজ জুড়ে শেয়ার করা হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি হেডারে একটি কাস্টম Liquid ব্লক যোগ করেন, তবে সেই কাস্টম Liquid আপনার সমস্ত পণ্যের পেজ, হোম পেজ এবং অন্যান্য যেকোনো পেজে প্রদর্শিত হবে।
আপনার থিমের সেকশন এবং ব্লক কাস্টমাইজ করা সম্পর্কে আরও জানুন।
সেকশন এবং ব্লক প্রসারিত ও সঙ্কুচিত করুন
একটি সেকশন নোডের ব্লকগুলি দেখতে বাটন ব্যবহার করে সেটিকে প্রসারিত করুন, অথবা ব্লকগুলি লুকাতে
আইকন ব্যবহার করে এটিকে সঙ্কুচিত করুন৷ এর সেটিংস দেখতে আপনি যেকোনো সেকশন বা ব্লকে ক্লিক করতে পারেন।

সেকশন এবং ব্লক সরানো
আপনি পেজের একটি এলাকা থেকে অন্য এলাকায় কোনো সেকশন বা ব্লক সরাতে, আইকনটি ব্যবহার করে সেকশন বা ব্লকে ক্লিক করে টেনে (ড্র্যাগ করে) নিয়ে অন্য কোনো উপলভ্য লোকেশনে ফেলতে (ড্রপ করতে) পারেন।
আপনি যদি এমন কোনো স্থানে সেকশন বা ব্লক সরানোর চেষ্টা করেন যেখানে এটি অনুমোদিত নয়, তবে সেকশন বা ব্লকটি তার আগের লোকেশনেই ফিরে যাবে।
সেকশন এবং ব্লক বাদ দেওয়া
আপনি নিম্নলিখিত দুটির যেকোনো একটি উপায়ে টেমপ্লেট থেকে সেকশন বা ব্লক বাদ দিতে পারেন:
আপনার কার্সারটি সেকশনের নামের পাশে নিয়ে যান এবং এরপর
বাটনে ক্লিক করুন:

সেকশনের নামে ক্লিক করুন এবং তারপর সেকশন সেটিংয়ের বিবরণে Remove section-এ ক্লিক করুন:

ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে অনলাইন স্টোর-এ যান।
আপনি যে থিমটি এডিট করতে চান, তার পাশে থাকা Edit theme-এ ক্লিক করুন।
থিম এডিটরের সাইডবারে, আপনি যে সেকশন বা ব্লকটি বাদ দিতে চান তাতে ক্লিক করুন।
Remove section বা Remove block-এ ক্লিক করুন।
Save-এ ক্লিক করুন। আপনি কোনো প্রকাশিত থিম এডিট করলে, আপনার পরিবর্তনগুলো সেভ করতে ও সেগুলো আপনার স্টোরে লাইভ করতে Publish-এ ক্লিক করুন।
সেকশন এবং ব্লক লুকানো
আপনি বাটনের সাহায্যে যেকোনো সেকশন বা ব্লক লুকাতে পারেন:
