থিমের সহায়তা
আপনার থিম কাস্টমাইজ করার আগে, কী ধরনের সহায়তা উপলভ্য রয়েছে তা আপনি বুঝতে পেরেছেন কি না তা নিশ্চিত করুন। আপনি যদি সাধারণ কাস্টমাইজেশন করেন, তাহলে আপনি আপনার থিমের ডেভেলপারের কাছ থেকে সহায়তা পেতে পারেন। আপনি যদি আপনার থিমে ব্যাপক পরিবর্তন করেন, তাহলে আমাদের থিমের সহায়তার অতিরিক্ত রিসোর্সের তালিকাটি দেখুন।
Shopify যেসব কাস্টমাইজেশনে সহায়তা করে না সে সম্পর্কে জানতে আমাদের ডিজাইন নীতি দেখুন।
আপনার থিমের জন্য কোথায় সহায়তা পাবেন
আপনি কী ধরনের সহায়তা পাবেন তা নির্ভর করে কে আপনার থিম তৈরি করেছে তার ওপর।
Shopify থেকে পাওয়া বিনামূল্যের থিমের জন্য সহায়তা
আপনি যদি Shopify-এর বিনামূল্যের থিম ব্যবহার করেন, তাহলে Shopify সহায়তা নির্দিষ্ট কিছু পূর্বনির্ধারিত কাস্টমাইজেশনে সাহায্য করতে পারে। আপনি Basic বা তার বেশি সুবিধার প্ল্যান ব্যবহার করলে 15 মিনিটের ইনক্রিমেন্টে সর্বোচ্চ 60 মিনিট পর্যন্ত বিনামূল্যের ডিজাইন সহায়তা পেতে পারেন।
আরও জানতে, Shopify ডিজাইন নীতি দেখুন।
পেইড থিমের জন্য সহায়তা
আপনি যদি Shopify-এর বিনামূল্যের থিম ব্যবহার না করেন, তাহলে বুঝতে হবে আপনার থিমটি কোনো তৃতীয়-পক্ষের থিম ডেভেলপার তৈরি করেছে। সহায়তা পেতে, ডেস্কটপ বা মোবাইল ব্রাউজারে আপনার Shopify অ্যাডমিনে গিয়ে আপনার থিমের সাপোর্ট ডকুমেন্টেশন দেখতে পারেন। এছাড়া সহায়তার জন্য আপনি থিম ডেভেলপারের সাথেও যোগাযোগ করতে পারেন।
ধাপ:
আপনার Shopify অ্যাডমিন থেকে অনলাইন স্টোর-এ যান।
আপনি যে থিমটি এডিট করতে চান সেটি খুঁজুন এবং এরপর থিম এডিট করুন-এ ক্লিক করুন।
থিমের নামে ক্লিক করুন।
ডকুমেন্টেশন দেখুন বা সহায়তা পান-এ ক্লিক করুন।
Shopify ডিজাইন নীতি
আপনি যদি Shopify-এর বিনামূল্যের থিম ব্যবহার করেন, তাহলে Shopify সহায়তা নির্দিষ্ট কিছু পূর্বনির্ধারিত কাস্টমাইজেশনে সাহায্য করতে পারে। Shopify সহায়তা কাস্টম কোড লেখে না বা নির্বিচারে কোড পরিবর্তন করে না। Shopify সহায়তার সাথে যোগাযোগ করার আগে আপনার থিমে কে সহায়তা প্রদান করে তা চেক করুন।
প্রতিটি থিম ভিন্নভাবে কাজ করে, তাই Shopify সহায়তা কী ধরনের পরিবর্তন করতে পারবে তা আপনার ব্যবহৃত থিমের ওপর নির্ভর করে।
আপনি Basic বা তার বেশি সুবিধার প্ল্যান ব্যবহার করলে 15 মিনিটের ইনক্রিমেন্টে ট্র্যাক করা সর্বোচ্চ 60 মিনিট পর্যন্ত পরিপূরক ডিজাইন সহায়তা বা ডিজাইনের সময় ব্যবহার করতে পারেন। একটি নির্দিষ্ট কাস্টমাইজেশন সম্পূর্ণ হতে কত মিনিট সময় লাগে তা বুঝতে, কাস্টমাইজেশনের বিবরণে ডিজাইনের সময় চেক করুন।
থিম সহায়তা টিম আপনার প্রতিটি থিম পরিবর্তনের অনুরোধে ব্যয় করা সময় ট্র্যাক করে। আপনি যদি 60 মিনিটের পুরো পরিপূরক ডিজাইন সহায়তা ব্যবহার করে ফেলেন, তাহলে আরও সাহায্য পেতে একজন Shopify পার্টনার নিয়োগ করতে পারেন। Shopify পার্টনার নিয়োগ সম্পর্কে আরও জানুন।
সমর্থিত থিম ও কাস্টমাইজেশন
Shopify সহায়তা Shopify-এর বিনামূল্যের থিমগুলোতে কিছু কাস্টমাইজেশন করতে পারে। Shopify সহায়তা প্রতিটি ঘটনা অনুযায়ী কাস্টমাইজেশনের যোগ্যতা মূল্যায়ন করে। আপনি এমন কোনও কাস্টমাইজেশন করতে চাইলে যা আপনার থিমের সমর্থিত কাস্টমাইজেশন তালিকায় নেই, তবুও Shopify সহায়তা আপনাকে সাহায্য করতে পারে।
আপনার কাস্টমাইজেশনটি ব্যবসায়িক বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে তা নিশ্চিত করতে, এই কাস্টমাইজেশন থেকে আপনি কী ধরনের উন্নতি আশা করছেন এবং এটি আপনার গ্রাহকদের ওপর কেমন প্রভাব ফেলতে পারে তা বিবেচনা করুন।
সীমাবদ্ধতা
যদিও Shopify সহায়তা বিভিন্ন ধরনের মৌলিক কাস্টমাইজেশনে সহায়তা করতে পারে, তবে মনে রাখবেন যে Shopify নিচের কাজগুলোতে সাহায্য করতে পারে না:
- চেকআউট এডিট করা।
- উল্লেখযোগ্য কোড পরিবর্তন রয়েছে এমন থিম কাস্টমাইজ করা বা তার ট্রাবলশুটিং।
- তৃতীয়-পক্ষের অ্যাপ (যেসব অ্যাপ Shopify তৈরি করেনি) ইনস্টল, রিমুভ বা সংশোধন করা।
- তৃতীয়-পক্ষের কোড কাস্টমাইজ বা ট্রাবলশুটিং। এটি দিয়ে এমন কোডকে বোঝায় যা Shopify তৈরি করেনি, যার মধ্যে ফোরাম ও Shopify পার্টনারদের দেওয়া কোড এবং AI-জেনারেট করা থিম ব্লকের যেকোনও কোড অন্তর্ভুক্ত।
- আপনার Shopify অ্যাডমিনে রিচ টেক্সট এডিটর-এ যোগ করা কনটেন্ট, যেমন পেজ ও ব্লগ পোস্ট কাস্টমাইজ করা বা ট্রাবলশুটিং।
- থিমে নতুন ফন্ট যোগ করা।
- ক্রপ করা, রঙের প্রোফাইল অ্যাডজাস্ট করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সহ বিভিন্ন ইমেজ এডিট করা।
- গ্রাহকদের বিভ্রান্তিকর বা প্রতারণামূলক তথ্য প্রদান করে এমন কোনো পরিবর্তন বাস্তবায়ন করা।
- অর্ডার প্রিন্টার ও ই-মেইল নোটিফিকেশন টেমপ্লেট সহ কাস্টম অনুবাদ পরিষেবা।
বিনামূল্যের Shopify থিম সম্পর্কে Shopify সহায়তার সাথে যোগাযোগ করার প্রস্তুতি
Shopify সহায়তার সাথে যোগাযোগ করার আগে, আপনার নিচের ধাপগুলো সম্পন্ন করা উচিত:
- আপনার প্রাথমিক স্টোর সেটআপ সম্পন্ন করুন।
- আপনার অনুরোধটি Shopify সমর্থন করে না এমন কাস্টমাইজেশনগুলোর তালিকায় নেই তা নিশ্চিত করুন।
- আলাদা কোনো থিম আপনার ব্যবসার জন্য আরও উপযুক্ত হতে পারে কি না তা নির্ধারণ করুন।
- থিম এডিটরে আপনার থিমের জন্য উপলব্ধ কাস্টমাইজেশন বিকল্পগুলো এক্সপ্লোর করুন।
- আপনার থিমে উল্লেখযোগ্য কোনো কোড পরিবর্তন নেই তা নিশ্চিত করুন।
- কাস্টমাইজেশনটি অ্যাক্সেসিবিলিটির মানদণ্ড পূরণ করে কি না তা নিশ্চিত করতে থিমগুলোর অ্যাক্সেসিবিলিটি পর্যালোচনা করুন।
আপনার স্টোর সেটআপ সম্পূর্ণ হলে এবং আপনি যে কাস্টমাইজেশনটি চাইছেন তা থিম এডিটর ব্যবহার করে করা সম্ভব না হলে, আপনি অনুরোধটি পর্যালোচনা করতে Shopify সহায়তার সাথে যোগাযোগ করতে পারেন।
সমর্থিত ব্রাউজার
একটি থিমের লেআউট, ব্রাউজিং অভিজ্ঞতা ও কেনাকাটার প্রক্রিয়া নিচের ব্রাউজার ও রিলিজগুলোকে সমর্থন করতে হবে:
ডেস্কটপ ব্রাউজার
- Safari - Mac-এর জন্য সর্বশেষ দুটি রিলিজ
- Chrome - Mac ও PC-এর জন্য সর্বশেষ তিনটি রিলিজ
- Firefox - Mac ও PC-এর জন্য সর্বশেষ তিনটি রিলিজ
- Edge - PC-এর জন্য সর্বশেষ দুটি রিলিজ
মোবাইল ব্রাউজার
- Mobile Safari - iOS-এর জন্য সর্বশেষ দুটি রিলিজ
- Chrome Mobile - Android ও iOS-এর জন্য সর্বশেষ তিনটি রিলিজ
- Samsung Internet - Android-এর জন্য সর্বশেষ দুটি রিলিজ
ওয়েবভিউ ও অন্যান্য অ্যাপ্লিকেশন
নিচের অ্যাপ্লিকেশনগুলোর ওয়েবভিউতে রেন্ডার করার সময় থিমগুলোকে অবশ্যই ব্রাউজিং ও কেনাকাটার প্রক্রিয়া সমর্থন করতে হবে:
- Instagram - Android এবং iOS-এর লেটেস্ট রিলিজ
- Facebook - Android এবং iOS-এর লেটেস্ট রিলিজ
- Pinterest - Android এবং iOS-এর লেটেস্ট রিলিজ
অতিরিক্ত রিসোর্স
Shopify ব্যাপক বা অ্যাডভান্সড থিম কাস্টমাইজেশনে সহায়তা করে না, তবে আরও বেশ কয়েকটি সহায়তা রিসোর্স উপলব্ধ আছে।
থিমের ডিজাইন নিয়ে আলোচনার ফোরাম
কীভাবে HTML, CSS বা Liquid এডিট করে আপনার অনলাইন স্টোর কাস্টমাইজ করবেন, সেই বিষয়ে Shopify Design ফোরাম নির্দেশিকা প্রদান করে। থিমের ফাইল এডিট করতে আপনার সাহায্যের প্রয়োজন হলে, Shopify Design ফোরামে আপনার প্রশ্নটি পোস্ট করার চেষ্টা করুন। অন্যান্য Shopify মার্চেন্টরা তাদের থিম নিয়ে কী করছেন সে সম্পর্কে ধারণা পেতে, আপনি পোস্টগুলি সার্চ করেও দেখতে পারেন।
আপনার স্টোর সম্পর্কে প্রতিক্রিয়ার ফোরাম
আপনি আপনার স্টোরের রঙ, ফন্ট এবং ডিজাইনের অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে নির্দেশিকা এবং প্রতিক্রিয়ার জন্য Feedback On My Store ফোরামে জিজ্ঞাসা করতে পারেন।
অ্যাপের সহায়তা
কোনো অ্যাপের বিষয়ে সাহায্য পেতে, সেটিংস > অ্যাপ-এ যান এবং তারপর যে অ্যাপের জন্য আপনার সাহায্যের প্রয়োজন, সেটির জন্য > Get support-এ ক্লিক করুন।
আপনার স্টোরে ইনস্টল করা নেই এমন কোনো তৃতীয়-পক্ষের অ্যাপ নিয়ে সাহায্যের প্রয়োজন হলে, Shopify App Store-এ অ্যাপটি খুঁজুন। অ্যাপের পেজের নিচে থাকা সহায়তা বিভাগে, অ্যাপ ডেভেলপারের ডকুমেন্টেশন দেখুন বা অ্যাপ ডেভেলপারকে একটি মেসেজ পাঠান।
রিচ টেক্সট এডিটর
রিচ টেক্সট এডিটর দিয়ে আপনার কনটেন্ট ফর্ম্যাট করতে সহায়তার প্রয়োজন হলে, স্টোরের পেজগুলো এডিট করার জন্য একটি অ্যাপ ইনস্টল করার চেষ্টা করুন।
ওয়েব পারফরম্যান্সের রিপোর্ট এবং সুপারিশ
একটি দ্রুতগতির অনলাইন স্টোর আপনার গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করতে পারে, স্টোরটিকে আরও সহজে খুঁজে পাওয়ার যোগ্য করে তুলতে পারে এবং কনভার্শন বাড়াতে পারে। আপনার Shopify অ্যাডমিনের অ্যানালিটিক্স > রিপোর্ট পেজে পারফরম্যান্স ক্যাটাগরিতে রিপোর্টগুলো দেখে, আপনার স্টোরটি ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড এবং আপনার মতো অন্যান্য Shopify স্টোরের তুলনায় কেমন পারফর্ম করে তা জানতে পারবেন। আপনার অনলাইন স্টোরের ওয়েব পারফরম্যান্স নিয়ে সহায়তার প্রয়োজন হলে, আপনার অনলাইন স্টোরের পারফরম্যান্স উন্নত করা দেখুন।
অতিরিক্ত কার্যকারিতা
আপনার থিমে সাইডবার, ইমেজ জুমিং, একটি অতিরিক্ত স্লাইডশো বা অসীম স্ক্রোলের মতো অতিরিক্ত কার্যকারিতা যোগ করতে, অন্য একটি থিম চেষ্টা করার কথা বিবেচনা করুন। আপনার থিমে কাঙ্ক্ষিত কার্যকারিতা না থাকলে, আপনার প্রয়োজনীয়তার সাথে মানানসই একটি থিম খুঁজতে Theme Store-এ সার্চ করুন। এছাড়াও আপনি আপনার প্রয়োজনীয় কার্যকারিতা দেয় এমন কোনো তৃতীয়-পক্ষের অ্যাপের জন্য Shopify App Store-এ সার্চ করতে পারেন।
Shopify পার্টনার
Shopify পার্টনাররা হলেন অভিজ্ঞ পেশাদার, যাদের Shopify থিম তৈরি, আপডেট এবং নিখুঁত করার বিষয়ে ব্যাপক জ্ঞান রয়েছে।
Shopify পার্টনার নিয়োগ করার বিষয়ে আরও জানুন।