ওয়েব পারফরম্যান্সের ওভারভিউ

Core Web Vitals নামক মূল মেট্রিকের মাধ্যমে ওয়েব পারফরম্যান্স পরিমাপ করা হয়। এই মেট্রিকগুলো আপনার অনলাইন স্টোরের পারফরম্যান্স পরিমাণ নির্ধারণ করে এবং ভ্যালুগুলো অপ্টিমাইজ করলে আপনার গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা, আপনার কনভার্সন রেট এবং আপনার স্টোরের আবিষ্কারযোগ্যতা উন্নত হতে পারে।

আপনার অনলাইন স্টোরের পারফরম্যান্স বেশ কয়েকটি বিষয়ের দ্বারা প্রভাবিত হতে পারে, যেমন নিম্নলিখিত ক্ষেত্রগুলো:

  • অ্যাপ
  • তৃতীয়-পক্ষের লাইব্রেরি এবং পরিষেবা
  • অ্যানালিটিক্স লাইব্রেরি
  • থিমের কোড
  • ছবি এবং ভিডিওর পরিমাণ ও সাইজ

আপনার অনলাইন স্টোরে কৌশলগত সমন্বয় করার মাধ্যমে, আপনি আপনার পারফরম্যান্স মেট্রিক এবং র‍্যাঙ্কিং উন্নত করতে পারেন।

আপনার ওয়েব পারফরম্যান্স পরিমাপ করা

Core Web Vitals-এর মাধ্যমে ওয়েব পারফরম্যান্স পরিমাপ করা হয়, যার মধ্যে নিম্নলিখিত পারফরম্যান্স পরিমাপগুলো অন্তর্ভুক্ত:

  • লার্জেস্ট কনটেন্টফুল পেইন্ট (LCP)-এর মাধ্যমে সবচেয়ে বড় এলিমেন্ট বা মূল কনটেন্ট ভিজিটরদের কাছে কত দ্রুত দৃশ্যমান হয়, তার ওপর ভিত্তি করে লোডিং স্পিড পরিমাপ করা হয়। পেজ লোড হওয়া শুরু করার 2.5 সেকেন্ডের মধ্যে মূল কনটেন্ট লোড হলে একটি ভালো LCP স্কোর অর্জিত হয়।
  • Interaction to Next Paint (INP)-এর মাধ্যমে লিংক বা বাটনে ক্লিক করার মতো বেশিরভাগ ব্যবহারকারীর অ্যাকশনের প্রতি পেজটি রেসপন্সিভ হতে কতক্ষণ সময় নেয় তার ওপর ভিত্তি করে ইন্টারঅ্যাক্টিভিটি পরিমাপ করা হয়। 200 মিলিসেকেন্ডের কম একটি INP স্কোরকে ভালো পারফরম্যান্স হিসেবে বিবেচনা করা হয় কারণ পেজটি দ্রুত ইন্টারঅ্যাক্টিভ হয়ে ওঠে।
  • Cumulative Layout Shift (CLS) ভিজ্যুয়াল স্ট্যাবিলিটি পরিমাপ করে। পেজে নেভিগেট করার সময় কনটেন্ট অপ্রত্যাশিতভাবে কতটা সরে যায়, তার ওপর ভিত্তি করে এটি পরিমাপ করা হয়। 0.1-এর কম CLS স্কোরকে ভালো পারফরম্যান্স হিসেবে বিবেচনা করা হয়।

Google-এর মতো সার্চ ইঞ্জিনগুলোর মাধ্যমে আপনার ওয়েব পারফরম্যান্সকে “ভালো” হিসেবে বিবেচনা করার জন্য, আপনার অন্তত 75% পেজ লোডকে সমস্ত Core Web Vitals জুড়ে ভালো স্কোর অর্জন করতে হবে। আপনার পারফরম্যান্স ট্র্যাক করতে সাহায্য করার জন্য ওয়েব পারফরম্যান্সের রিপোর্ট এই 75তম পার্সেন্টাইল পরিমাপ দেখায়।

Core Web Vitals-এর পাশাপাশি, Google অন্যান্য বিষয়গুলো মূল্যায়ন করে, যার মধ্যে নিম্নলিখিত উদাহরণগুলো অন্তর্ভুক্ত:

  • মোবাইলের সাথে সামঞ্জস্যতা
  • নিরাপদ ব্রাউজিং
  • HTTPS নিরাপত্তা
  • বিরক্তিকর ইন্টারস্টিশিয়ালের অনুপস্থিতি, যা হলো পেজের এমন সব এলিমেন্ট যা কনটেন্ট সম্পূর্ণ দেখতে বাধা দেয়, যেমন প্রচারমূলক পপ-আপ বা বয়স যাচাইকরণ

এই বিষয়গুলো একসাথে একটি ওয়েবপেজের পারফরম্যান্স এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা মূল্যায়ন করতে সাহায্য করে।

Core Web Vitals এবং Google সার্চ রেজাল্ট সম্পর্কে আরও জানুন।

ওয়েব পারফরম্যান্স কীভাবে আপনার স্টোরকে প্রভাবিত করে

আপনার অনলাইন স্টোরের পারফরম্যান্স আপনার গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা, আপনার কনভার্সন রেট এবং আপনার স্টোরের আবিষ্কারযোগ্যতা প্রভাবিত করতে পারে।

ওয়েব পারফরম্যান্স কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আরও জানুন।

অভিজ্ঞতা এবং কনভার্সন

যখন আপনার অনলাইন স্টোর দ্রুত লোড হয় এবং মসৃণভাবে ইন্টারঅ্যাক্ট করে, তখন এটি ভিজিটরদের ডিভাইস বা কানেকশন স্পিড নির্বিশেষে সবার জন্য একটি ইতিবাচক অভিজ্ঞতা প্রদান করে। একটি সাইট যদি ধীরগতির হয় বা নেভিগেট করা কঠিন হয়, তবে ভিজিটরদের কিছু কেনার আগেই পেজ ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনার স্টোরের ওয়েব পারফরম্যান্স উন্নত করার মাধ্যমে, আপনি ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং কনভার্সন রেট বাড়াতে পারেন।

আবিষ্কারযোগ্যতা

Google-এর মতো সার্চ ইঞ্জিনগুলো র‍্যাঙ্কিংয়ের বিষয় হিসেবে পেজের গতি ব্যবহার করে। আপনার অনলাইন স্টোরের পেজগুলো যদি Core Web Vitals জুড়ে খারাপ পারফর্ম করে, তবে সেগুলোর র‍্যাঙ্ক নিচে নেমে যেতে পারে, এমনকি আপনার স্টোর অন্যথায় সার্চ ইঞ্জিনের জন্য অপ্টিমাইজ করা থাকলেও। ওয়েব পারফরম্যান্স উন্নত করার মাধ্যমে, আপনি সার্চে আপনার স্টোরের উচ্চতর র‍্যাঙ্ক পাওয়ার এবং আপনার ব্যবসার জন্য আরও বেশি পরিচিতি পাওয়ার সম্ভাবনা উন্নত করছেন।

অনলাইন স্টোরের ফিচার বনাম ওয়েব পারফরম্যান্স

আপনার অনলাইন স্টোরটি থিমের কোড, অ্যাপ, ছবি, ভিডিও, ক্যারোজেল, সোশ্যাল মিডিয়া ফিড এবং অ্যানালিটিক্সের মতো বিভিন্ন ফিচারের সমন্বয়ে গঠিত। এই ফিচারগুলো ভিজিটরদের অভিজ্ঞতা উন্নত করতে এবং আপনার সাইটের সক্ষমতা বাড়াতে পারে।

তবে, অনলাইন স্টোরে যোগ করা প্রতিটি ফিচার আপনার স্টোরের Core Web Vitals-এর ওপর প্রভাব ফেলতে পারে। কিছু ফিচার আপনার সাইটের গতি ধীর করে দিতে পারে বা অপ্রত্যাশিত আচরণের সৃষ্টি করতে পারে যা ব্যবহারকারীর অভিজ্ঞতার ওপর প্রভাব ফেলতে পারে।

আপনার স্টোরে কোনো ফিচার যোগ করার কথা বিবেচনা করার সময়, Core Web Vitals-এ এর প্রভাবের বিপরীতে ফিচারটির সুবিধাগুলোও আপনার বিবেচনা করা উচিত। আপনার ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং ওয়েব পারফরম্যান্সের মধ্যে ভারসাম্য খুঁজে বের করার প্রয়োজন হতে পারে।

আপনার স্টোরের জন্য ফিচারগুলো বিবেচনা করার সময় নিজেকে নিম্নলিখিত প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন:

  • স্টোর থেকে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নিতে গ্রাহকদের কোনটি সাহায্য করবে?
    • উদাহরণস্বরূপ, আপনার গ্রাহকেরা বিস্তারিত পণ্যের পেজের লিংক-সহ একটি সাধারণ হোমপেজ, নাকি আরও শক্তিশালী একটি হোম পেজ পছন্দ করবেন, যেখানে তারা দ্রুত পণ্যগুলো দেখতে এবং কিনতে পারবেন তা বিবেচনা করুন।
  • কনভার্শন বাড়ানোর জন্য পেজের উপরের অংশে কোন কার্যকারিতা থাকা উচিত?
    • উদাহরণস্বরূপ, ব্র্যান্ডিং উপাদান, ফিচারড ইমেজ এবং একটি চেকআউট কার্ট—এগুলো এমন ফিচার, যা পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে, তবে কনভার্শন বাড়াতে সাহায্য করে।
  • গ্রাহকরা পেজ স্ক্রল করে নিচে নামার সময় কোন কার্যকারিতাগুলো পরে লোড হতে পারে?
    • উদাহরণস্বরূপ, কোনো গ্রাহক আপনার স্টোরে ভিজিট করলে, অ্যানালিটিক্স এবং পণ্যের রিভিউগুলো সাথে সাথে লোড হওয়ার দরকার নেই। কোনো ফিচার সাথে সাথে লোড হচ্ছে কিনা তা বুঝতে, আপনার থিম বা অ্যাপ ডেভেলপারদের সাথে পরামর্শ করার প্রয়োজন হতে পারে।

আপনার ওয়েব পারফরম্যান্স মেট্রিক সারাংশ এবং রিপোর্টগুলো এক্সপ্লোর করুন

আপনার ওয়েব পারফরম্যান্স রিপোর্ট দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন যে, Core Web Vitals-এ আপনার স্টোর কীভাবে পারফর্ম করে। রিপোর্ট এবং পারফরম্যান্স মেট্রিক সারাংশটি দেখায় যে তিনটি Core Web Vitals-এ আপনার স্টোরের র‍্যাংক কেমন এবং এটি আরও উন্নত করার জন্য বাস্তবায়নযোগ্য ইনসাইট প্রদান করে।

আপনি আপনার ওয়েব পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলা বিষয়গুলো এবং সেগুলো কীভাবে সমাধান করবেন, তা-ও এক্সপ্লোর করতে পারবেন।

ওয়েব পারফরম্যান্স স্কোর সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা

কেন আমি এখনো স্কোর পাইনি?

নিচে কিছু কারণ দেওয়া হলো, যেগুলোর কারণে হয়তো আপনি এখনও আপনার Core Web Vitals-এর স্কোর পাননি:

  • আপনার স্টোরের প্রাইভেট মোড চালু আছে: যদি আপনার অনলাইন স্টোর প্রাইভেট মোডে থাকে, তাহলে Core Web Vitals জেনারেট করার জন্য প্রয়োজনীয় আসল ব্যবহারকারীর ট্রাফিক আপনার থাকবে না। ব্যবহারকারীদের আপনার সাইটে ভিজিট করার অনুমতি দিতে, আপনাকে অবশ্যই প্রাইভেট মোড নিষ্ক্রিয় করতে হবে।
  • আপনার এখনও কোনো ট্রাফিক নেই: রিয়েল-ইউজার মেট্রিক জেনারেট করার জন্য আপনার অনলাইন স্টোরে হয়তো কোনো পেজ ভিউ হয়নি। যদি আপনার কোনো ট্রাফিক না থাকে, তবে আপনি সিন্থেটিক ডেটা ব্যবহার করে বিনা মূল্যের একটি পারফরম্যান্স বিশ্লেষণ করতে পারেন, যেমন: PageSpeed Insights।

ট্রাফিক থাকা সত্ত্বেও কেন আমার Core Web Vital স্কোর নেই?

Core Web Vitals একটি Google প্রোডাক্ট এবং এটি বর্তমানে কেবল Firefox এবং Chromium-ভিত্তিক ব্রাউজারগুলোতে উপলভ্য। আধুনিক ব্রাউজারগুলো একই রকম প্রযুক্তির ওপর তৈরি, তাই বিদ্যমান ডেটাগুলো এখনও আপনার ব্যবহারকারীরা ওয়েবসাইটটি কীভাবে ব্যবহার করছেন তার একটি সঠিক চিত্র উপস্থাপন করে।

লার্জেস্ট কনটেন্টফুল পেইন্ট এবং ইন্টারঅ্যাকশন টু নেক্সট পেইন্ট—উভয়ই Safari-এর আগামী যেকোনো একটি ভার্সনে উপলভ্য হতে পারে বলে আশা করা হচ্ছে। Interop 2025 project-এ ক্রস-ব্রাউজারের ইন্টারঅপারেবিলিটি সম্পর্কে আরও জানুন।

কেন আমি কিছু মেট্রিকের স্কোর পেয়েছি, কিন্তু অন্যগুলোর পাইনি?

প্রতিটি মেট্রিক পারফরম্যান্স এবং ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশনের বিভিন্ন দিক পরিমাপ করে। উদাহরণস্বরূপ, লার্জেস্ট কনটেন্টফুল পেইন্ট পেজ লোড পরিমাপ করে, যেখানে ইন্টারঅ্যাকশন টু নেক্সট পেইন্ট বাটন বা লিংকগুলোর সাথে ইন্টারঅ্যাকশন পরিমাপ করে। পেজে থাকা উপাদানগুলোর সাথে যদি কোনো ইন্টারঅ্যাকশন না থাকে, তবে INP মেট্রিকের কোনো স্কোর নাও থাকতে পারে।

কেন আমার একটি স্কোর পরিবর্তন হলো?

ট্রাফিকের পরিমাণ বা আপনার অনলাইন স্টোরে করা পরিবর্তনের কারণে স্কোর কম-বেশি হতে পারে। যদি কম ট্রাফিকের কারণে বেশি ওঠানামা করে, তাহলে একটি সাপ্তাহিক বা মাসিক ফিল্টারে পরিবর্তন করে দেখুন।

আপনার অনলাইন স্টোরে কোনো পরিবর্তন করলেও আপনার স্কোর পরিবর্তন হতে পারে। উদাহরণস্বরূপ, আপনি হয়তো নতুন কিছু পণ্য ইম্পোর্ট করেছেন, নতুন কয়েকটি কালেকশন তৈরি করেছেন, আপনার থিম পরিবর্তন করেছেন অথবা নতুন কোনো অ্যাপ ব্যবহার শুরু করেছেন। যে বিষয়গুলো আপনার অনলাইন স্টোরের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে, সে সম্পর্কে আরও জানুন।

অন্যান্য টুলের তুলনায় আমার ওয়েব পারফরম্যান্স রিপোর্টের স্কোরগুলো কেন ভিন্ন?

নিচের বিষয়গুলোর কারণে আপনার ওয়েব পারফরম্যান্স রিপোর্টের স্কোরগুলো অন্যান্য টুলের তুলনায় ভিন্ন হতে পারে:

  • ওয়েব পারফরম্যান্স রিপোর্টের ডেটাগুলো UTC স্ট্যান্ডার্ডের ওপর ভিত্তি করে তৈরি, যা অন্যান্য প্ল্যাটফর্মের টাইমজোন থেকে ভিন্ন হতে পারে।
  • ওয়েব পারফরম্যান্স রিপোর্ট সব Chromium ব্রাউজার (Chrome, Opera, Edge, Samsung Internet) এবং Firefox থেকে আরও বড় ডেটাসেট সংগ্রহ করার মাধ্যমে ভিন্নভাবে ডেটা সংগ্রহ করে। Google-এর PageSpeed Insights-এর মতো টুলগুলো শুধু অপ্ট-ইন করা Chrome ব্রাউজারের জন্য CrUX রিপোর্ট ব্যবহার করে। CrUX ডেটা সম্পর্কে আরও জানুন।

আমার স্টোরে একটি কম পারফরম্যান্স স্কোর থাকার অর্থ কী?

আপনার সাইটের ফিচার এবং স্পিডের মধ্যে একটি ভারসাম্য রাখা বিবেচনা করতে হবে। কম স্কোর থাকার অর্থ হলো আপনার স্টোরটি আরও ভালোভাবে পারফর্ম করতে এবং মোবাইল ডিভাইস, ধীরগতির ইন্টারনেট কানেকশন বা পুরোনো ব্রাউজার ব্যবহারকারী-সহ সব ধরনের গ্রাহকের কাছে অ্যাক্সেসযোগ্য হওয়ার জন্য আরও অপ্টিমাইজ করা যেতে পারে।

উদাহরণস্বরূপ, যদি আপনার হোমপেজের ভিডিওটিতে উল্লেখযোগ্য এনগেজমেন্ট আসে কিন্তু আপনার হোমপেজের পারফরম্যান্স স্কোর কম থাকে, তবে পারফরম্যান্সের ঘাটতি পূরণ করার জন্য ভিডিওটি যথেষ্ট কার্যকর কিনা তা বিবেচনা করা প্রয়োজন।

পারফেক্ট স্পিড স্কোর বলে কিছু নেই, এবং আপনি 100-এর যত কাছাকাছি পৌঁছাবেন, তা আরও উন্নত করা তত কঠিন হয়ে যাবে। সম্ভাব্য সর্বোচ্চ স্কোর অর্জনের চেয়ে, আপনার সুনির্দিষ্ট ব্যবসায়িক প্রয়োজনীয়তা অনুযায়ী আপনার স্টোরটিকে অপ্টিমাইজ করার দিকে মনোনিবেশ করুন।

আমার পারফরম্যান্স স্কোর কীভাবে হিসাব করা হয়?

আপনার পারফরম্যান্স স্কোর গত 7 দিনের আপনার হোম পেজ, সবচেয়ে বেশি ভিজিট করা পণ্যের পেজ এবং সবচেয়ে বেশি ভিজিট করা কালেকশন পেজ থেকে পাওয়া ডেটাকে একত্রিত করে। এই সিস্টেমটি Chromium-ভিত্তিক ব্রাউজার এবং Firefox ব্যবহার করা ভিজিটরদের আসল ইউজার ডেটা (যাকে রিয়েল ইউজার মেট্রিকস বা RUM বলা হয়) ব্যবহার করে।

প্রতিটি পেজ স্কোর সিমুলেটেড টেস্ট নয়, বরং ভিজিটরের আসল অভিজ্ঞতাকে উপস্থাপন করে। এর মানে হলো, এই স্কোরগুলো বোঝায় যে আসল গ্রাহকরা বিভিন্ন পরিস্থিতিতে আপনার স্টোরে কীভাবে অভিজ্ঞতা লাভ করেন।

কেন আমার স্কোর অনুরূপ স্টোরগুলো থেকে ভিন্ন?

আপনার স্টোরকে অনুরূপ বিক্রয়ের পরিমাণের অন্যান্য Shopify স্টোরের সাথে তুলনা করা হয়। এই তুলনা আপনাকে একই রকম সাইজ এবং জটিলতার স্টোরগুলোর সাপেক্ষে আপনার পারফরম্যান্স বুঝতে সাহায্য করে।

যে বিষয়গুলোর কারণে অন্যান্য স্টোরের তুলনায় আপনার স্টোরের তুলনা প্রভাবিত হতে পারে তার মধ্যে রয়েছে:

  • আপনার থিম এবং কাস্টমাইজেশনের জটিলতা
  • আপনার ব্যবহৃত অ্যাপের সংখ্যা ও ধরন
  • আপনার পণ্যের ক্যাটালগ সাইজ এবং ইমেজ অপ্টিমাইজেশন
  • আপনার টার্গেট মার্কেট এবং গ্রাহকের ডিভাইসের পছন্দ

আমার পারফরম্যান্স স্কোরের ব্যাপারে আমার কখন উদ্বিগ্ন হওয়া উচিত?

উন্নতির দিকে মনোযোগ দিন যদি:

  • একাধিক মেট্রিক জুড়ে আপনার স্কোরগুলো ধারাবাহিকভাবে "খারাপ" রেঞ্জের মধ্যে থাকে
  • আপনার স্টোরে কোনো পরিবর্তন করা ছাড়াই যদি আপনি পারফরম্যান্সে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করেন
  • গ্রাহকের প্রতিক্রিয়া থেকে যদি ধীরগতিতে লোড হওয়া বা ব্যবহারকারীর খারাপ অভিজ্ঞতার ইঙ্গিত পাওয়া যায়
  • পারফরম্যান্স স্কোরের পাশাপাশি আপনার কনভার্শন রেটগুলো কমতে থাকে

খুব বেশি দুশ্চিন্তা করবেন না যদি:

  • সার্বিক ট্রেন্ড ভালো থাকলেও কিছু নির্দিষ্ট পেজ বা তারিখে মাঝারি পারফরম্যান্স দেখায়
  • স্বাভাবিক ট্রাফিক পরিবর্তনের কারণে আপনার স্কোর সামান্য ওঠানামা করে
  • ব্যবসায়িক কারণে আপনি ইচ্ছাকৃতভাবে এমন ফিচার বেছে নিয়েছেন, যেগুলো পারফরম্যান্সে প্রভাব ফেলে