পেমেন্ট পাওয়া

Shopify-সমর্থিত সব পেমেন্ট পদ্ধতিই আপনার লেনদেনগুলো প্রসেস করার জন্য তৃতীয়-পক্ষের প্রোভাইডারদের ওপর নির্ভর করে। এই প্রোভাইডাররা অতিরিক্ত ফি চার্জ করতে পারে এবং তাদের পরিষেবা ব্যবহার করে আপনি কোন ধরনের পণ্য বিক্রি করতে পারবেন, সে সম্পর্কে নিয়ম আরোপ করতে পারে। কোনো পেমেন্ট পদ্ধতি সেট আপ করার সময় পরিষেবা প্রদানকারী কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের নিয়ম ও ফি সম্পর্কে ভালোভাবে বুঝে নিন।

আপনি যেভাবে পেমেন্ট পান

ক্রেডিট কার্ডের পেমেন্ট গ্রহণ করতে যখন আপনি কোনো পেমেন্ট প্রদানকারী সেট আপ করেন, তখন প্রতিটি পেমেন্ট প্রসেস করা আবশ্যক, তাই সাধারণত গ্রাহক তার অর্ডারের জন্য পেমেন্ট করার এবং আপনার সেই পেমেন্ট পাওয়ার মধ্যে কিছুটা বিলম্ব হয়ে থাকে। পেমেন্ট প্রসেস হয়ে যাওয়ার পর, ক্রয়ের পরিমাণটি আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়।

কিছু পেমেন্ট প্রদানকারী, যেমন PayPal Express Checkout-এর ক্ষেত্রে আপনার গ্রাহকের কাছ থেকে আপনার কাছে তহবিল ট্রান্সফার করার নিজস্ব পদ্ধতি রয়েছে। তারা কীভাবে পেমেন্ট করে, তা নিশ্চিত হতে আপনার ব্যবহৃত পেমেন্ট প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।

আপনি আপনার অনলাইন চেকআউটের বাইরেও ম্যানুয়াল পেমেন্ট গ্রহণ করতে পারেন, যেমন মানি অর্ডার বা ব্যাংক ট্রান্সফার। আপনি যদি আপনার পেমেন্ট প্রদানকারী হিসেবে Shopify Payments অ্যাক্টিভেট না করেন, তাহলে আর্থিকভাবে Shopify-এর মাধ্যমে মধ্যস্থতা করা হয় না এমন সব অর্ডারের জন্য আপনার থেকে তৃতীয়-পক্ষের লেনদেনের ফি চার্জ করা হবে। এর মধ্যে এমন সব অর্ডারও অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলো Shopify-এর চেকআউট সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হয়।

আপনি যদি Shopify Payments অ্যাক্টিভেট করে থাকেন, তাহলে গ্রাহকেরা Shopify Payments বা নির্দিষ্ট দ্রুত চেকআউট ব্যবহার করে পেমেন্ট করলে আপনি পেআউট পাবেন। গ্রাহকেরা তৃতীয়-পক্ষের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট করলে, আপনি আপনার Shopify অ্যাডমিনে পেআউটের তথ্য দেখতে পাবেন না।

বিভিন্ন পেমেন্ট প্রদানকারী ও তাদের ধরনের বিবরণ, প্রতিটি প্রদানকারীর ক্ষেত্রে গ্রাহকেরা কীভাবে পেমেন্ট করে এবং প্রতিটি প্রদানকারীর ক্ষেত্রে আপনি কীভাবে পেমেন্ট পান।
পেমেন্ট প্রদানকারীপ্রদানকারীর ধরনগ্রাহক যেভাবে পেমেন্ট করেনআপনি যেভাবে পেমেন্ট পান
Shopify Paymentsপেমেন্ট গেটওয়েShopify Payments ব্যবহার করেShopify Payments-এর মাধ্যমে
Apple Payদ্রুত চেকআউটApple Pay ব্যবহার করেShopify Payments-এর মাধ্যমে
Amazon Payপেমেন্ট গেটওয়েAmazon Pay-এর ব্যবহারAmazon-এর মাধ্যমে
Shopify Payments-এ Amazon Payদ্রুত চেকআউটAmazon Pay-এর ব্যবহারShopify Payments-এর মাধ্যমে
Google Payদ্রুত চেকআউটGoogle Pay-এর ব্যবহারShopify Payments-এর মাধ্যমে
PayPal Express Checkoutদ্রুত চেকআউটPayPal-এর ব্যবহারPayPal-এর মাধ্যমে
PayPal Walletদ্রুত চেকআউটPayPal-এর ব্যবহারশুধুমাত্র ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য Shopify Payments-এর মাধ্যমে
Shop Payদ্রুত চেকআউটShop Pay-এর ব্যবহারShopify Payments-এর মাধ্যমে
Shop পে ইনস্টলমেন্টসপেমেন্ট গেটওয়েShop Pay-এর ব্যবহারShopify Payments-এর মাধ্যমে

Shopify Payments-এর মাধ্যমে আপনি কত ঘন ঘন পেমেন্ট পান

আপনি যদি Shopify Payments ব্যবহার করেন, তবে Shopify Payments-এর অর্ডার থেকে আপনি কখন পেআউট পাবেন তা দেখতে এবং কনফিগার করতে আপনি নিজের পেআউটের সময় চেক করতে পারেন। ক্রেডিট কার্ডের অর্ডারের ক্ষেত্রে আপনি কখন পেআউট পাবেন, সেই বিষয়ে অন্যান্য পেমেন্ট প্রদানকারীর নিজস্ব নিয়ম আছে। আপনি কত ঘন ঘন পেমেন্ট পান তা কনফার্ম করতে আপনার প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।

পেআউট পাঠানোর পর, আপনার ব্যাঙ্ক হয়ত সাথে সাথে তা গ্রহণ নাও করতে পারে। পেআউট পাঠানোর পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটি জমা করতে ব্যাঙ্কের পাঁচ দিন পর্যন্ত সময় লাগতে পারে। আপনার ব্যাঙ্কে পেআউট পৌঁছানো এবং ব্যাঙ্ক কর্তৃক সেই ফান্ড আপনার অ্যাকাউন্টে সরানোর মাঝের সময়সীমা Shopify নিয়ন্ত্রণ করে না। আপনার পেআউট বিলম্বিত হলে ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।

আপনি ব্যাঙ্ক পরিবর্তন করলে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণে পরিবর্তন হলে, আপনি নিজের Shopify Payments সেটিংসে তথ্য আপডেট করতে পারেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এডিট করা সম্পর্কে আরও জানুন।

Shop পে ইনস্টলমেন্টস

Shop পে ইনস্টলমেন্টস ব্যবহার করে প্লেস করা কোনও অর্ডারের জন্য পেমেন্ট ক্যাপচার করার পর, Shop পে ইনস্টলমেন্টস ব্যবহারের জন্য হওয়া ফি বাদ দিয়ে আপনার অন্যান্য Shopify Payments লেনদেনের সাথে আপনি অর্ডারের সম্পূর্ণ পেমেন্ট পাবেন।

এই অর্ডারগুলোর পেআউট আপনার Shopify Payments পেআউটের সাথে অন্তর্ভুক্ত থাকে। Shop পে ইনস্টলমেন্টস ফিতে স্ট্যান্ডার্ড Shopify Payments ক্রেডিট কার্ডের রেট অন্তর্ভুক্ত থাকে। আপনাকে আপনার গ্রাহকদের থেকে পেমেন্ট সংগ্রহ করতে হবে না।

Shop পে ইনস্টলমেন্টস সম্পর্কে আরও জানুন।

আপনি কত পেমেন্ট পান

অনলাইন লেনদেনের জন্য আপনার থেকে একাধিক তৃতীয়-পক্ষের লেনদেনের ফি চার্জ করা হতে পারে। ক্রেডিট কার্ডের লেনদেনের জন্য, ইস্যুকারী, অ্যাকোয়ারার এবং ক্রেডিট কার্ড কোম্পানি, প্রত্যেকেই তাদের পরিষেবাগুলো ব্যবহার করার জন্য সামান্য ফি চার্জ করে।

Shopify Payments-এর মাধ্যমে প্রসেস করা অর্ডারের জন্য আপনার থেকে তৃতীয়-পক্ষের লেনদেনের ফি চার্জ করা হয় না। আপনার Shopify সাবস্ক্রিপশন প্ল্যানের ওপর ভিত্তি করে, আপনি ক্রেডিট কার্ড প্রসেসিং ফি প্রদান করেন। আপনি যদি Shopify-এর সাথে তৃতীয়-পক্ষের পেমেন্ট প্রদানকারী ব্যবহার করেন, তবে আপনার থেকে তৃতীয়-পক্ষের লেনদেনের ফি চার্জ করা হয়। আপনি যদি তৃতীয়-পক্ষের প্রদানকারীর পাশাপাশি Shopify Payments ব্যবহার করেন, তবে প্রতিটি লেনদেন কোন প্রদানকারী প্রসেস করে তার ওপর ভিত্তি করে ফি ভিন্ন হয়।

কীভাবে একটি ক্রেডিট কার্ডের পেমেন্ট প্রসেস করা হয়

কোনও গ্রাহক যখন ক্রেডিট কার্ড ব্যবহার করে তাদের অনলাইন অর্ডারের জন্য পেমেন্ট করেন, তখন আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে ফান্ড যোগ হওয়ার আগে পেমেন্টটিকে প্রসেস করতে হয়। আপনার পেমেন্ট প্রদানকারী আপনার হয়ে ক্রেডিট কার্ড প্রসেস করার কাজটি করে।

এই প্রসেসের চারটি পর্যায় রয়েছে: অনুমোদন, ক্যাপচার, ক্লিয়ারিং এবং ফান্ডিং।

অনুমোদন

গ্রাহক আপনার স্টোরে অর্ডারের জন্য পেমেন্ট করতে তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করেন। ক্রেডিট কার্ডটি বৈধ কি না তা নিশ্চিত করতে আপনার সেট আপ করা পেমেন্ট প্রদানকারী ক্রেডিট কার্ড ইস্যুকারীর সাথে চেক করে। কার্ডটি বৈধ হলে এবং সেটিতে যথেষ্ট ফান্ড থাকলে, ইস্যুকারী পেমেন্টের অনুমোদন দেয়। এই পর্যায়ে কোনও ফান্ড ট্রান্সফার করা হয় না।

ক্যাপচার

পেমেন্ট অনুমোদিত হওয়ার পর, এটি অবশ্যই ক্যাপচার করতে হবে। পেমেন্ট ক্যাপচার করা হলে লেনদেনের বিবরণ অ্যাকোয়ারারের কাছে পাঠানো হয়। এটি হলো একটি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান, যা আপনার ব্যবসার পক্ষ থেকে ক্রেডিট কার্ডের লেনদেনগুলো প্রসেস করে।

ক্লিয়ারিং

অ্যাকোয়ারার পেমেন্টের বিবরণ পর্যালোচনা করে এবং তারপর গ্রাহকের ক্রেডিট কার্ড প্রসেস করা কোম্পানির কাছে প্রয়োজনীয় ফান্ডের অনুরোধ করে।

ক্রেডিট কার্ড কোম্পানি ইস্যুকারীর কাছে লেনদেনের তথ্য পাঠায়। ইস্যুকারী মোট লেনদেনের পরিমাণ থেকে একটি সামান্য ফি কেটে নেয় এবং তারপর বাকি পরিমাণ ক্রেডিট কার্ড কোম্পানিতে ফেরত পাঠায়। কার্ড কোম্পানি তাদের ফি কেটে নেয় এবং তারপর বাকি পরিমাণ অ্যাকোয়ারারকে পাঠায়।

ফান্ডিং

অ্যাকোয়ারার ওই পরিমাণ থেকে সামান্য একটি ফি কেটে নেয় এবং তারপর চূড়ান্ত পরিমাণ আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে।