PayPal Express Checkout
PayPal Express Checkout আপনাকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে দেয়, যেমন ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেতা ক্রেডিট বা PayPal অ্যাকাউন্টের ব্যালেন্স। আপনি আপনার গ্রাহকদের জন্য দ্রুত চেকআউট পেমেন্ট সলিউশন হিসেবে প্রদান করতে আপনার Shopify স্টোরের সাথে PayPal Express Checkout-কে কানেক্ট করতে পারেন।
আপনি যখন আপনার Shopify স্টোর তৈরি করেন, তখন স্বয়ংক্রিয়ভাবে একটি PayPal Express Checkout অ্যাকাউন্ট পেয়ে যান। এই অ্যাকাউন্টটি সেট আপ করার জন্য Shopify আপনার ইমেইল চায়, যা পরবর্তীতে PayPal-এর সাথে শেয়ার করা হয়। যত দ্রুত সম্ভব আপনার PayPal Express Checkout অ্যাকাউন্টের সেটআপ সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি PayPal Express Checkout ব্যবহার না করার সিদ্ধান্ত নেন, তাহলে আপনার ইমেইল অ্যাড্রেসটি সর্বজনীনভাবে প্রকাশ হওয়া এড়াতে আপনি আপনার Shopify অ্যাডমিন-এর পেমেন্ট সেটিং থেকে এটিকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন।
নিরাপত্তার জন্য, শুধুমাত্র স্টোরের মালিক আপনার স্টোরের PayPal Express-এর তথ্য সম্পাদনা করতে পারবেন।