Shopify Payments কনফিগার করা
আপনি Shopify Payments কনফিগার করার জন্য বিভিন্ন ঐচ্ছিক কাজ সম্পন্ন করতে পারেন, যেমন পেআউট সংক্রান্ত বিজ্ঞপ্তির ইমেইল সেট আপ করা, প্রতারণা শনাক্তকরণ সেটিংস অ্যাডজাস্ট করা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সম্পাদনা করা।
এই পৃষ্ঠায়
- Shopify Payments অ্যাকাউন্টের স্থিতির নির্দেশক
- পেআউট বিজ্ঞপ্তির ইমেইল সেট আপ করুন
- আপনার পেআউট স্টেটমেন্টের নাম পরিবর্তন করুন
- আপনার Shopify Payments অ্যাকাউন্ট সুরক্ষিত করুন
- প্রতারণা প্রতিরোধ করার সেটিংস
- 3D সিকিউর
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সম্পাদনা করুন
- আপনার পেআউট অ্যাকাউন্ট হিসেবে Shopify Balance ব্যবহার করার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সম্পাদনা করা
- গ্রাহক স্টেটমেন্টের নাম সম্পাদনা করুন
- Shopify Payments-এর জন্য ব্যবসা এবং মালিকের বিবরণ আপডেট করা
- Shopify Payments-এর জন্য ট্রেড নামের ("doing business as") সম্মতি
- Shopify Payments-এর জন্য ট্যাক্সের বিবরণ আপডেট করা
- ট্যাক্স রিপোর্টিং
- আপনার স্টোর যেসব প্রধান ক্রেডিট কার্ড গ্রহণ করে সেগুলো অ্যাডজাস্ট করুন
- Shopify Payments নিষ্ক্রিয় করুন
Shopify Payments অ্যাকাউন্টের স্থিতির নির্দেশক
আপনার Shopify অ্যাডমিনের পেমেন্ট বিভাগে, আপনি যেকোনো Shopify Payments অ্যাকাউন্টের স্থিতির নির্দেশক পর্যালোচনা করতে পারেন। এই নির্দেশকগুলো পেআউট আটকে থাকা, স্থানীয় পেমেন্ট পদ্ধতির অনবোর্ডিংয়ের ত্রুটি এবং ব্যবসার তথ্যের প্রয়োজনীয়তা সহ আপনার Shopify Payments অ্যাকাউন্টের যেকোনো সমস্যার একটি ওভারভিউ প্রদান করে। আপনার Shopify Payments অ্যাকাউন্ট কখন সঠিকভাবে চলছে এবং কোনো সমস্যা নেই, স্থিতির নির্দেশকগুলো সেটিও প্রকাশ করে।
সহজে রেফারেন্স পেতে Shopify Payments অ্যাকাউন্টের স্থিতির নির্দেশকগুলোকে রঙ দিয়ে আলাদা করা হয়েছে এবং এগুলোতে Shopify Payments-এর এমন ফিচারগুলোর রেফারেন্স থাকে যেগুলোতে আপনার মনোযোগ দেওয়া প্রয়োজন। নিচের রঙগুলো আপনার Shopify Payments অ্যাকাউন্ট এবং ফিচারের বিভিন্ন স্থিতি নির্দেশ করে:
- সবুজ: পেমেন্ট প্রোডাক্ট বা ফিচারটি, যেমন আপনার Shopify Payments পেআউট, প্রত্যাশিতভাবে কাজ করছে।
- হলুদ: Shopify Payments-এর উল্লেখ করা অংশটি প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না বা এটি কাজ করা বন্ধ করে দেবে বলে ধারণা করা হচ্ছে। উদাহরণস্বরূপ, আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি অনবোর্ড করার আগে Shopify-এর আপনার কাছ থেকে আরও ব্যবসায়িক তথ্যের প্রয়োজন হতে পারে। যেকোনো ধরনের সমস্যা সমাধান করতে আপনার Shopify অ্যাডমিনের Payments বিভাগের নির্দেশিকা অনুসরণ করুন।
- লাল: Shopify Payments-এর উল্লেখ করা অংশটি ব্যবহারের ক্ষেত্রে ব্লক করা হয়েছে। যেকোনো ধরনের সমস্যা সমাধান করতে Payments বিভাগের নির্দেশিকা অনুসরণ করুন।
পেআউট নোটিফিকেশনের ইমেইল সেট আপ করুন
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো পেআউট ট্রান্সফার করা হলে, আপনার স্টোরের ইমেইল ঠিকানায় আপনি একটি ইমেইল পাবেন। ইমেইলে পেমেন্ট করা অর্থের পরিমাণ ও আপনার স্টোরে পেআউটের একটি লিঙ্ক অন্তর্ভুক্ত থাকে, যাতে আপনি অন্তর্ভুক্ত থাকা অর্ডার এবং গ্রাহকের বিবরণ পর্যালোচনা করতে পারেন। আপনার স্টোরের ইমেইল ঠিকানা পরিবর্তন করা সম্পর্কে আরও জানুন।
আপনি আপনার Shopify Payments সেটিংসে পেআউট নোটিফিকেশনের ইমেইল চালু বা বন্ধ করতে পারেন।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > পেমেন্ট-এ যান।
Shopify Payments বিভাগে, ম্যানেজ করুন-এ ক্লিক করুন।
পেআউটের সময়সূচি বিভাগে, প্রত্যেকবার পেআউট পাওয়ার পর ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পান নির্বাচন করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
মোবাইল
Shopify অ্যাপ থেকে
-এ ট্যাপ করুন এবং এরপর
সেটিংস-এ ট্যাপ করুন।
স্টোরের সেটিংস বিভাগে, পেমেন্ট-এ ট্যাপ করুন।
Shopify Payments বিভাগে, ম্যানেজ করুন-এ ট্যাপ করুন।
পেআউটের বিবরণ বিভাগের পেআউটের সময়সূচি-এর অধীনে, প্রত্যেকবার পেআউট পাওয়ার পর ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পান চেক বা আনচেক করুন।
সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।
আপনার পেআউট স্টেটমেন্টের নাম পরিবর্তন করুন
আপনার ব্যাংক স্টেটমেন্টে পেআউটগুলো কীভাবে দেখা যায়, তা হলো পেআউট স্টেটমেন্টের নাম। ডিফল্টভাবে, আপনার পেআউট স্টেটমেন্টের নাম Shopify হিসেবে দেখা যায়। আপনি যদি যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে থাকেন, তাহলে আপনার পেআউট স্টেটমেন্টের নাম Shopify-এর পরিবর্তে Earthport PLC Shopify হিসেবে তালিকাভুক্ত করা হয়।
আপনার ব্যাংক স্টেটমেন্টে দেখানো পেআউট স্টেটমেন্টের নাম আপনি কাস্টমাইজ করতে পারেন। তবে, আপনার দেওয়া কাস্টম নামটি আপনার ব্যাংক ব্যবহার না-ও করতে পারে। আপনার ব্যাংক যদি আপনার কাস্টম পেআউট স্টেটমেন্টের নাম ব্যবহার না করে, তাহলে কোন পেমেন্ট প্রসেসর লেনদেন পরিচালনা করে, তার ওপর ভিত্তি করে আপনার ব্যাংক স্টেটমেন্টে পেমেন্ট প্রসেসিং পার্টনারের নাম হিসেবে আপনার পেআউট দেখা যেতে পারে।
কিছু পেআউট স্টেটমেন্টের নামে আপনার ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকতে পারে। আপনার ব্যাংক এই অতিরিক্ত তথ্যগুলো যোগ করে থাকে এবং আপনি তা পরিবর্তন করতে পারবেন না।
আপনার পেমেন্ট প্রদানকারী সেটিংসে পেআউট স্টেটমেন্টের নাম সম্পাদনা করে আপনার পেআউটগুলো দেখার ধরন পরিবর্তন করতে পারেন। পেআউট স্টেটমেন্টের নাম অবশ্যই 5 থেকে 22 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। শুধু ল্যাটিন অক্ষরের ক্যারেক্টারগুলোই সমর্থিত এবং পেআউট স্টেটমেন্টের নামে কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন- <, >, ' বা " অন্তর্ভুক্ত করা যাবে না।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > পেমেন্ট-এ যান।
Shopify Payments বিভাগে, ম্যানেজ করুন-এ ক্লিক করুন।
পেআউট সেটিংস বিভাগে, পেআউটের সময়সূচি-এ ক্লিক করুন।
পেআউটের নাম ফিল্ডে, আপনার পেআউট স্টেটমেন্টের নাম সম্পাদনা করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
মোবাইল
Shopify অ্যাপ থেকে
-এ ট্যাপ করুন এবং এরপর
সেটিংস-এ ট্যাপ করুন।
স্টোরের সেটিংস বিভাগে, পেমেন্ট-এ ট্যাপ করুন।
Shopify Payments বিভাগে, ম্যানেজ করুন-এ ট্যাপ করুন।
পেআউট সেটিংস বিভাগে, পেআউটের সময়সূচি-তে ট্যাপ করুন।
আপনার পেআউট স্টেটমেন্টের নাম আপডেট করুন এবং তারপর সেভ করুন-এ ট্যাপ করুন।
আপনার পেআউট স্টেটমেন্টের নামের পরিবর্তনগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতিফলিত হতে 3 কার্যদিবস পর্যন্ত সময় লাগতে পারে, অথবা বর্তমান পেআউট সাইকেল সম্পূর্ণ হওয়ার পরেই শুধু প্রতিফলিত হতে পারে। পেআউট স্টেটমেন্টের নাম পরিবর্তন করলে শুধু ভবিষ্যতের পেআউট দেখার ধরন পরিবর্তিত হয় এবং অতীত বা অপেক্ষমাণ পেআউটগুলোর কোনো পরিবর্তন হয় না।
আপনার Shopify Payments অ্যাকাউন্ট নিরাপদ রাখুন
আপনার Shopify অ্যাকাউন্টটি যদি কোনো ঝুঁকির সম্মুখীন হয়ে থাকে এবং আপনি Shopify Payments ব্যবহার করেন, তবে আপনার আর্থিক বিষয়াবলির সুরক্ষা নিশ্চিত করতে ও প্রতারণামূলক কার্যকলাপের রিপোর্ট করতে আপনাকে অবশ্যই অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রতারণামূলক কার্যকলাপের উদাহরণ
নিচের কার্যকলাপগুলো থেকে বোঝা যেতে পারে যে, আপনার Shopify Payments অ্যাকাউন্টটি কোনো ঝুঁকির সম্মুখীন হয়েছে:
- অননুমোদিত ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তন: Shopify Payments পেআউটগুলোর জন্য ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্টে অননুমোদিতভাবে করা পরিবর্তন।
- পেআউটের সময়সূচির অননুমোদিত পরিবর্তন: আপনার পেআউটের সময়সূচিতে অননুমোদিতভাবে করা পরিবর্তন।
- অননুমোদিত অর্ডার: আপনার স্টোরের মাধ্যমে দেওয়া অর্ডারগুলো যেগুলো আপনি অনুমোদন করেননি, যার কারণে চার্জব্যাক হওয়ার সম্ভাবনা থাকে।
- অননুমোদিত রিফান্ড: আপনার অনুমোদন না করা অর্ডারের জন্য গ্রাহকদের ইস্যু করা রিফান্ড।
- প্রতারণা সংক্রান্ত সেটিংসের অননুমোদিত পরিবর্তন: উচ্চ-ঝুঁকিপূর্ণ লেনদেনের অনুমতি দেয় এমন প্রতারণা প্রতিরোধ সেটিংসের অননুমোদিত সংশোধন।
আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখা
আপনি যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্টটি ঝুঁকির সম্মুখীন হয়েছে, তবে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করতে অবিলম্বে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করুন:
- আপনার Shopify Payments অ্যাকাউন্টের সাথে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট, পেআউটের সময়সূচি এবং হোল্ড করা বিষয়গুলো কোনো অনুমতি ছাড়াই পরিবর্তন করা হয়েছে কি না, তা যাচাই করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সম্পাদনা করার বিষয়ে জানুন।
- PayPal এবং আপনার কনফিগার করা অন্য যেকোনো পেমেন্ট প্রদানকারীর জন্য আপনার ব্যাংকের বিবরণ পর্যালোচনা ও আপডেট করুন।
- অর্ডারগুলোর বৈধতা যাচাই করার জন্য ড্রাফট অর্ডার সহ সাম্প্রতিক অর্ডারগুলোর জন্য গ্রাহকের তথ্য পর্যালোচনা করুন।
- আপনার অ্যাকাউন্ট যদি প্রতারণামূলক অর্ডার তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে, তবে অর্ডারগুলো বাতিল করুন, অথবা অর্ডারগুলো রিফান্ড করুন।
- প্রতারণামূলক অর্ডারের ফলে যদি চার্জব্যাক হয়, তবে গ্রাহকের সাথে যোগাযোগ করে বা চার্জব্যাকগুলো গ্রহণ করে আপনার অ্যাডমিনে দেখানো সময়সীমা, সাধারণত যা 7-21 দিনের মধ্যে হয়ে থাকে, তার ভেতরে চার্জব্যাকের সমাধান করুন।
- আপনার প্রতারণা প্রতিরোধ সেটিংস অনুমতি ছাড়া পরিবর্তন করা হয়নি, তা যাচাই করুন।
আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এবং প্রতারণামূলক কার্যকলাপ প্রতিরোধ করতে, অ্যাকাউন্ট সিকিউরিটি সেটআপ সম্পূর্ণ করুন।
প্রতারণা প্রতিরোধ সেটিংস
চেকআউটে লেনদেন প্রসেস করার জন্য আপনি যখন Shopify Payments ব্যবহার করেন, তখন Shopify স্বয়ংক্রিয়ভাবে উন্নত জালিয়াতি বিশ্লেষণ সম্পন্ন করে। বিশ্লেষণের ফলাফলগুলো অর্ডারের ওপর জালিয়াতি বিশ্লেষণের নির্দেশক হিসেবে দেখানো হয়, যা ব্যবহার করে আপনি অর্ডারটি পূরণ করবেন কি না তার সিদ্ধান্ত নিতে পারবেন।
কার্ডের লেনদেনের ক্ষেত্রে প্রতারণা প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি পদ্ধতি নিচে দেওয়া হলো:
- অ্যাড্রেস ভেরিফিকেশন সিস্টেম (AVS): AVS গ্রাহকের বিলিং ঠিকানা এবং জিপ কোড বা পোস্টাল কোডের সংখ্যার অংশকে ক্রেডিট কার্ড প্রদানকারীর ফাইলে থাকা তথ্যের সাথে তুলনা করে। Shopify Payments-এর সাথে, AVS ডিফল্টভাবে নিষ্ক্রিয় থাকে কারণ পেমেন্ট প্রসেসিংয়ের সময় Shopify-এর জালিয়াতি বিশ্লেষণ উচ্চ-ঝুঁকিপূর্ণ লেনদেনগুলোকে যাচাই করে। আপনি একটি অর্ডার তৈরি করার পর, অর্ডারটি উচ্চ ঝুঁকিপূর্ণ কি না তা যাচাই করতে Shopify আরও জালিয়াতি বিশ্লেষণ করে, যা AVS থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে।
- কার্ড ভেরিফিকেশন ভ্যালু (CVV): CVV হলো গ্রাহকের ক্রেডিট কার্ডে থাকা 3 বা 4-অঙ্কের একটি নম্বর। ক্রেডিট কার্ড কোম্পানিগুলো CVV কোড সেভ করে রাখার অনুমতি দেয় না, তাই CVV জিজ্ঞাসা করার মাধ্যমে গ্রাহকের কাছে কার্ডটি ফিজিক্যালি আছে কি না তা নিশ্চিত করা যায়। মার্চেন্টের ডেটাবেস থেকে চুরি হওয়া ক্রেডিট কার্ডের তথ্যও খুব একটা ব্যবহারযোগ্য হয় না, কারণ এতে CVV তথ্য থাকার কথা নয়।
Shopify Payments-এর মাধ্যমে পেমেন্ট নিরাপত্তা সম্পর্কে আরও জানুন।
আপনার প্রতারণা প্রতিরোধ সেটিংস পরিবর্তন করুন
AVS পোস্টাল কোড যাচাইকরণে ব্যর্থ হওয়া চার্জগুলো বাতিল করুন এবং CVV যাচাইকরণে ব্যর্থ হওয়া চার্জগুলো বাতিল করুন চালু করার মাধ্যমে আপনি যাচাইকরণে ব্যর্থ হওয়া যেকোনো লেনদেন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার বিকল্পটি বেছে নিতে পারেন। আপনি যদি এই সেটিংস চালু করেন, তবে যাচাইকরণে ব্যর্থ হওয়া যেকোনো লেনদেনের প্রচেষ্টা বাতিল করা হবে এবং কোনো অর্ডার করা হবে না। আপনি যদি AVS চেক চালু করেন, তাহলে ব্যর্থ হওয়া লেনদেনের সংখ্যা বেড়ে যেতে পারে।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > পেমেন্ট-এ যান।
Shopify Payments বিভাগে, ম্যানেজ করুন-এ ক্লিক করুন।
প্রতারণা প্রতিরোধ বিভাগে গিয়ে ক্রেডিট এবং ডেবিট কার্ডের প্রতারণা কমান-এ ক্লিক করুন।
আপনি যদি Shopify-এর প্রস্তাবিত সেটিংস ব্যবহার করতে চান, তবে ক্রেডিট এবং ডেবিট কার্ডের প্রতারণা কমান ডায়ালগে স্বয়ংক্রিয় সেটিংস ব্যবহার করুন চালু আছে কি না তা নিশ্চিত করুন।
ঐচ্ছিক: আপনি যদি আপনার Shopify Payments অ্যাকাউন্টের প্রতারণা প্রতিরোধ সেটিংস এডিট করতে চান, তাহলে স্বয়ংক্রিয় সেটিংস ব্যবহার করুন বন্ধ করুন এবং তারপর নিচের যেকোনো একটি কাজ সম্পূর্ণ করুন:
- CVV যাচাইকরণে ব্যর্থ হওয়া চার্জগুলো বাতিল করুন। চালু বা বন্ধ করুন।
- AVS পোস্টাল কোড যাচাইকরণে ব্যর্থ হওয়া চার্জগুলো বাতিল করুন। চালু বা বন্ধ করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
মোবাইল
Shopify অ্যাপ থেকে
-এ ট্যাপ করুন এবং এরপর
সেটিংস-এ ট্যাপ করুন।
স্টোরের সেটিংস বিভাগে, পেমেন্ট-এ ট্যাপ করুন।
Shopify Payments বিভাগে গিয়ে পরিচালনা করুন-এ ট্যাপ করুন।
প্রতারণা প্রতিরোধ বিভাগে গিয়ে ক্রেডিট এবং ডেবিট কার্ডের প্রতারণা কমান-এ ট্যাপ করুন।
আপনি যদি Shopify-এর প্রস্তাবিত সেটিংস ব্যবহার করতে চান, তবে ক্রেডিট এবং ডেবিট কার্ডের প্রতারণা কমান ডায়ালগে স্বয়ংক্রিয় সেটিংস ব্যবহার করুন চালু আছে কি না তা নিশ্চিত করুন।
ঐচ্ছিক: আপনি যদি আপনার Shopify Payments অ্যাকাউন্টের প্রতারণা প্রতিরোধ সেটিংস এডিট করতে চান, তাহলে স্বয়ংক্রিয় সেটিংস ব্যবহার করুন বন্ধ করুন এবং তারপর নিচের যেকোনো একটি কাজ সম্পূর্ণ করুন:
- CVV যাচাইকরণে ব্যর্থ হওয়া চার্জগুলো বাতিল করুন। চালু বা বন্ধ করুন।
- AVS পোস্টাল কোড যাচাইকরণে ব্যর্থ হওয়া চার্জগুলো বাতিল করুন। চালু বা বন্ধ করুন।
সেভ করুন-এ ট্যাপ করুন।
3D সিকিউর
ক্রেডিট কার্ডের জন্য 3D সিকিউর হলো অনলাইন Visa এবং Mastercard লেনদেনের ক্ষেত্রে একটি অতিরিক্ত অনুমোদনের পদ্ধতি। চেকআউট করার সময়, আপনার গ্রাহকেরা কেনাকাটা সম্পূর্ণ করার আগে তাদের ব্যাঙ্কের মাধ্যমে নিজেদের পরিচয় যাচাই করেন।
3D সিকিউরের মাধ্যমে যাচাই করা পেমেন্টে সাধারণত দায় স্থানান্তর করার সুযোগ থাকে: কার্ডহোল্ডার পেমেন্টের অনুমতি দেননি বলে দাবি করলে, সেই পেমেন্টের চার্জব্যাকের দায় মার্চেন্টের বদলে কার্ড ইস্যুকারীর ওপর বর্তায়। PSD2 ও 3D সিকিউর চেকআউট সম্পর্কে আরও জানুন।
Shopify Payments-এ 3D সিকিউর বিল্ট-ইন থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করা হয়। Shopify Payments-এ 3D সিকিউরের ব্যবহার অপ্টিমাইজ করা হয়েছে। গ্রাহকের কার্ড ইস্যুকারীর নির্দেশ বা কোনো বিধিমালার শর্ত পূরণের প্রয়োজন হলে 3D সিকিউর প্রয়োগ করা হয়। এর একটি উদাহরণ হলো ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA) ও যুক্তরাজ্যে PSD2-এর অধীনে শক্তিশালী গ্রাহক অথেনটিকেশন (SCA)-এর শর্ত। প্রতারণা শনাক্তকরণের সময় বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত পেমেন্টের ক্ষেত্রেও Shopify Payments 3D সিকিউরের অনুরোধ করতে পারে। 3D সিকিউর পরিচালনার দায়িত্ব Shopify Payments নেয় বলে Shopify অ্যাডমিনে এটি চালু বা বন্ধ করার কোনো সেটিং নেই।
আপনি যদি চান Shopify Payments চেকআউটে উপযুক্ত সব কার্ড পেমেন্টের ক্ষেত্রে 3D সিকিউর ব্যবহারের চেষ্টা করা হোক, তাহলে Shopify সহায়তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। Apple Pay-এর মতো কিছু ডিজিটাল ওয়ালেটের পেমেন্ট এর আওতায় পড়ে না। বেশিরভাগ স্টোরের জন্য এটি সুপারিশ করা হয় না, কারণ এতে চেকআউটে একটি বাড়তি ধাপ যোগ হয় এবং কনভার্সন রেট কমে যেতে পারে। Shopify সহায়তা অনুরোধটি পর্যালোচনা করে সেটি কার্যকর করা হবে কি না তা নির্ধারণ করে। 3D সিকিউর ব্যবহারের চেষ্টা করা হলেও চেকআউটে গ্রাহককে পরিচয় যাচাই করতে বলা হবে কি না তা গ্রাহকের কার্ড প্রদানকারী ব্যাংক নির্ধারণ করে।
আপনি যদি Shopify Payments ব্যবহার না করেন, তবে আপনি চেকআউটে 3D সিকিউর সমর্থন করে এমন একটি তৃতীয়-পক্ষের পেমেন্ট প্রদানকারী ব্যবহার করতে পারেন। 3D সিকিউর সমর্থন করে এমন তৃতীয়-পক্ষের পেমেন্ট প্রদানকারী সম্পর্কে আরও জানুন।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এডিট করুন
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এডিট করার আগে নিচের বিষয়গুলো পর্যালোচনা করে দেখুন:
- আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণে কোনো পরিবর্তন হলে, আপনি আপনার Shopify Payments সেটিংসে সেই তথ্য আপডেট করতে পারবেন। ব্যাঙ্কিং তথ্য এডিট করতে আপনার পুরোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করতে হবে।
- আপনি যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পরিবর্তন করে একটি নতুন এক্সটার্নাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করেন, তখন প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে আপনার পেআউটগুলো 3-5 কার্যদিবসের জন্য পজ করা হয়। পজ করার সময় শেষ হওয়ার পর, আপনার পেআউটের সময়সূচি অনুযায়ী আবার পেআউট প্রসেস করা শুরু হয়। আপনি যখন আপনার Shopify Payments-এর পেআউট গন্তব্য হিসেবে আপনার Shopify Balance অ্যাকাউন্টে স্যুইচ করবেন, তখন এই পজ প্রযোজ্য হবে না।
- আপনার Shopify Payments সেটআপ সম্পূর্ণ করার 24 ঘণ্টারও বেশি সময় পর যদি আপনি একটি পেআউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করেন, যেমন মাল্টি-কারেন্সি পেআউটের মাধ্যমে নতুন পেআউটের মুদ্রার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা, তবে আপনার পেআউটগুলো 3-5 কার্যদিবসের জন্য পজ করা হয়।
- কিছু অঞ্চলে, পেআউট পাওয়ার আগে আপনার নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকানা যাচাইকরণের প্রয়োজন হতে পারে। যদি যাচাইকরণের প্রয়োজন হয়, তাহলে আপনার Shopify অ্যাডমিনে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন। আপনার Shopify Payments ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকানা যাচাইকরণ সম্পর্কে আরও জানুন।
- আপনি যখন Shopify Payments-এর জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করেন, তখন আগে থেকেই শিডিউল করা যেকোনো পেআউট আপনার পুরোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। শিডিউল করা কোনো পেআউট ব্যর্থ হলে, 72 ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে আপনার নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটি আবার চেষ্টা করা হয়।
- পেআউটগুলো 1-2 দিন আগেই তৈরি করা হয়, তাই পরিবর্তনগুলো কার্যকর হতে কয়েক দিন সময় লাগতে পারে। আপনার Shopify Payments সেটিংসে কোনো পরিবর্তন করা হলে, তা আপনার অঞ্চলের স্বাভাবিক অর্থ পরিশোধের সময়কাল ছাড়াও পেআউটের শিডিউলিংয়ে সামান্য বিলম্ব ঘটাতে পারে।
- Shopify Payments থেকে পেআউট পেতে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্রেডেনশিয়াল হিসেবে প্রিপেইড ব্যাঙ্ক কার্ড ব্যবহার করতে পারবেন না।
- পুরোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যদি বন্ধ হয়ে গিয়ে থাকে, অথবা অ্যাকাউন্টের বিবরণ যদি অজানা বা ভুল হয় এবং যাচাই করা না যায়, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিবর্তন সংক্রান্ত ট্রাবলশুটিং দেখুন।
- আপনি যদি জাপানি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করেন, তাহলে আপনাকে কাঞ্জি (পূর্ণ প্রস্থ) অক্ষর ব্যবহার করতে হবে।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > পেমেন্ট-এ যান।
Shopify Payments বিভাগে, ম্যানেজ করুন-এ ক্লিক করুন।
পেআউটের বিবরণ বিভাগের পেআউট অ্যাকাউন্ট-এর অধীনে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করুন-এ ক্লিক করুন।
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিশ্চিত করতে আপনার আগের অ্যাকাউন্ট নম্বর লিখুন।
আপনার অ্যাকাউন্টের তথ্য লিখুন এবং এরপর সেভ করুন-এ ক্লিক করুন।
মোবাইল
Shopify অ্যাপ থেকে
-এ ট্যাপ করুন এবং এরপর
সেটিংস-এ ট্যাপ করুন।
স্টোরের সেটিংস বিভাগে, পেমেন্ট-এ ট্যাপ করুন।
Shopify Payments বিভাগে, ম্যানেজ করুন-এ ট্যাপ করুন।
পেআউটের বিবরণ বিভাগের পেআউট অ্যাকাউন্ট-এর অধীনে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করুন-এ ট্যাপ করুন।
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিশ্চিত করতে আপনার আগের অ্যাকাউন্ট নম্বর লিখুন।
আপনার অ্যাকাউন্টের তথ্য লিখুন এবং এরপর সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিবর্তন সংক্রান্ত ট্রাবলশুটিং
আপনার পেআউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে, পুরোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিশ্চিত করুন ধাপটি ব্যবহার করে প্রথমে আপনার পুরোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যাচাই করতে হবে। এটি আপনার পেআউটগুলোকে অননুমোদিত পরিবর্তন থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
পুরোনো অ্যাকাউন্টটি বন্ধ থাকলে, অথবা বিবরণ অজানা বা ভুল হলে আপনি এই ধাপটি সম্পূর্ণ করতে পারবেন না।
আপনার পেআউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করা চালিয়ে যেতে, অ্যাকাউন্ট যাচাই করার জন্য Shopify সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন। Shopify সহায়তা টিম আপনার অনুরোধটি ঊর্ধ্বতনদের কাছে পাঠাতে পারে যাতে আপনি আপনার পেআউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে পারেন। প্রাথমিক কথোপকথনের সময় আপনি এই পরিবর্তনটি সম্পূর্ণ করতে পারবেন না।
আপনি যদি মাল্টি-কারেন্সি পেআউটের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করেন, তবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রতিস্থাপন করার ক্ষেত্রেও এই ট্রাবলশুটিং নির্দেশিকাটি প্রযোজ্য হবে।
আপনার পেআউট অ্যাকাউন্ট হিসেবে Shopify Balance ব্যবহার করার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এডিট করা
আপনি যদি আপনার পেআউট অ্যাকাউন্ট হিসেবে Shopify Balance ব্যবহার করেন এবং আপনার অ্যাকাউন্টের বিবরণ পরিবর্তন হয়, তবে নিচের তথ্যগুলো পর্যালোচনা করে দেখুন:
- পেআউট: আপনার অ্যাকাউন্টের বিবরণ পরিবর্তন হলেও আপনার Shopify পেআউটগুলো স্বয়ংক্রিয়ভাবে সঠিক Shopify Balance অ্যাকাউন্টে জমা হয়ে যায়। এক্ষেত্রে আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই।
- শিডিউল করা বিল পেমেন্ট: শিডিউল করা যেকোনো বিল পেমেন্ট স্বয়ংক্রিয়ভাবে আপনার নতুন Shopify Balance অ্যাকাউন্টের বিবরণ দিয়ে আপডেট করা হয়।
- তৃতীয়-পক্ষের ইন্টিগ্রেশন: অটোমেটিক ডেবিট বা ক্রেডিটের জন্য আপনার Shopify Balance অ্যাকাউন্টটি যদি কোনো তৃতীয়-পক্ষের প্রোভাইডার যেমন, eBay, Etsy, বা ইউটিলিটি কোম্পানির সাথে লিঙ্ক করা থাকে, তবে আপনাকে এক্সটার্নাল সার্ভিস প্রোভাইডারের কাছে আপনার অ্যাকাউন্টের বিবরণ ম্যানুয়ালি আপডেট করতে হবে। এই সার্ভিস প্রোভাইডারদের থেকে আপনার Shopify Balance অ্যাকাউন্টটি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করতে হতে পারে অথবা এই সার্ভিস প্রোভাইডারদের কাছে আপনার অ্যাকাউন্টের বিবরণ ম্যানুয়ালি আপডেট করতে হতে পারে।
- পুরানো অ্যাকাউন্টের তথ্য অ্যাক্সেস করা: আপনি যদি আপনার কোনো অ্যাকাউন্টের তথ্য পরিবর্তন করে থাকেন, তাহলে আপনি আপনার Shopify Balance অ্যাকাউন্টে আপনার পুরানো অ্যাকাউন্টের তথ্য অ্যাক্সেস করতে পারবেন।
গ্রাহকের স্টেটমেন্টের নাম এডিট করুন
আপনার গ্রাহক যখন আপনার স্টোরে কোনো কেনাকাটা করেন, তখন তার পেমেন্ট কার্ডের বিলে যে স্টেটমেন্টের নাম দেখানো হয়, আপনি তা পরিবর্তন করতে পারবেন। কোনো সমস্যা হলে গ্রাহকরা যেন আপনাকে কল করতে পারেন, তার জন্য আপনাকে অবশ্যই আপনার ফোন নম্বর যোগ করতে হবে। আপনি চাইলে আপনার স্টোরের নামও যোগ করতে পারেন, যাতে আপনার গ্রাহকরা বুঝতে পারেন যে পেমেন্ট কার্ডের চার্জ কীসের জন্য কাটা হয়েছে।
Shopify Payments-এর জন্য গ্রাহক স্টেটমেন্টের নামের কমপ্লায়েন্স
আপনি যদি Shopify Payments ব্যবহার করেন, তাহলে আপনার গ্রাহক স্টেটমেন্টের নাম অবশ্যই 2 থেকে 19 ক্যারেক্টারের মধ্যে হতে হবে এবং এর মধ্যে অবশ্যই আপনার শপের নাম, আইনি সত্তার নাম, স্টোরের নাম (“Doing Business As” নাম) বা URL অন্তর্ভুক্ত থাকতে হবে। আপনি যদি সেটআপ করার সময় আপনার গ্রাহক স্টেটমেন্টের নাম এডিট না করেন, তাহলে Shopify আপনার জন্য এমন একটি নাম সেট করে দেয়, যা এই প্রয়োজনীয়তাগুলি পূরণ করে।
আপনি যদি আপনার গ্রাহকের স্টেটমেন্টের নাম এডিট করতে চান এবং সেটি অপর্যাপ্ত বলে বিবেচিত হয়, তাহলে ক্যারেক্টারের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য Shopify আপনার হয়ে স্টেটমেন্টের নাম আপডেট করে এবং এটি আপনার শপের নাম, আইনি সত্তার নাম, স্টোরের নাম (“Doing Business As” নাম) বা URL-কে প্রতিফলিত করে। পরিবর্তনটি সম্পর্কে জানানোর জন্য আপনি একটি ইমেইল পাবেন। এর উদ্দেশ্য হলো, অবৈধ গ্রাহক স্টেটমেন্টের নামের কারণে পেআউট বা চার্জ আটকে থাকা এড়াতে আপনাকে সাহায্য করা।
উপরে যেমন বর্ণনা করা হয়েছে, সেই অনুযায়ী এটি স্বয়ংক্রিয়ভাবে Shopify-এর মাধ্যমে সেট করা হয়ে থাকলেও, আপনি যেকোনো সময় আপনার গ্রাহক স্টেটমেন্টের নাম আপডেট করতে পারবেন।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > পেমেন্ট-এ যান।
Shopify Payments বিভাগে, ম্যানেজ করুন-এ ক্লিক করুন।
গ্রাহকের বিলিং স্টেটমেন্ট বিভাগে নিম্নলিখিতগুলি করুন:
- স্টেটমেন্টের নাম ফিল্ডে আপনার গ্রাহক স্টেটমেন্টের নাম লিখুন।
- ফোন নম্বর ফিল্ডে যোগাযোগের জন্য আপনার ফোন নম্বরটি লিখুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
মোবাইল
Shopify অ্যাপ থেকে
-এ ট্যাপ করুন এবং এরপর
সেটিংস-এ ট্যাপ করুন।
স্টোরের সেটিংস বিভাগে, পেমেন্ট-এ ট্যাপ করুন।
Shopify Payments বিভাগে, ম্যানেজ করুন-এ ট্যাপ করুন।
গ্রাহকের বিলিং স্টেটমেন্ট বিভাগে নিম্নলিখিতগুলি করুন:
- স্টেটমেন্টের নাম ফিল্ডে আপনার গ্রাহক স্টেটমেন্টের নাম লিখুন।
- ফোন নম্বর ফিল্ডে যোগাযোগের জন্য আপনার ফোন নম্বরটি লিখুন।
সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।
আপনার গ্রাহকের ক্রেডিট কার্ড নেটওয়ার্ক, ব্র্যান্ড বা ইস্যুকারী ব্যাঙ্কের উপর ভিত্তি করে তার স্টেটমেন্টের নামে কিছু অতিরিক্ত সর্বজনীন তথ্য অন্তর্ভুক্ত করা হতে পারে। এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে নির্দিষ্ট ব্যাঙ্কের উপর নির্ভর করে।
Shopify Payments-এর জন্য ব্যবসা এবং মালিকের বিবরণ আপডেট করা
আপনি যদি আগে থেকেই Shopify Payments সেটআপ করে থাকেন এবং এরপরে আপনার ব্যবসার বিবরণ পরিবর্তন হয়, তাহলে আপনি আপনার সেটিংস > সাধারণ > ব্যবসার বিবরণ বিভাগের মাধ্যমে আপনার বিবরণ আপডেট করতে পারবেন। আপনার ব্যবসায়িক সত্তার পাশের ৩টি ডটে ক্লিক করুন এবং এরপর “এডিট করুন”-এ ক্লিক করুন।
আইনি সত্তার নাম, শনাক্তকারী ট্যাক্স ID বা ব্যবসার ধরনের মতো গুরুত্বপূর্ণ বিবরণ পরিবর্তন করার ফলে একটি নতুন আইনি সত্তা তৈরি করা হবে। আপনার যদি এই বিষয়ে সাহায্যের প্রয়োজন হয় বা কোনো প্রশ্ন থাকে, তাহলে Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।
আপনি যদি একই সময়ে একটি Balance অ্যাকাউন্ট, Credit অ্যাকাউন্ট খুলে থাকেন বা আপনার বর্তমান ব্যবসার বিবরণের অধীনে কোনো বকেয়া Capital লোন থেকে থাকে, তাহলে প্রয়োজনীয় পরিবর্তনগুলি করার জন্য আপনাকে Shopify সহায়তার সাথে যোগাযোগ করতে হতে পারে।
Shopify Payments-এর জন্য ট্রেড নেমের (“doing business as”) কমপ্লায়েন্স
ট্রেড নেম হলো এমন একটি নাম যা কোনো ব্যবসা সর্বজনীনভাবে গ্রাহকদের সাথে ব্যবহার করে। এটি নিবন্ধিত আইনি নামের মতো একই হতে পারে, বা এটি ব্র্যান্ডিং, মার্কেটিং, স্টোরফ্রন্ট, ওয়েবসাইট বা রসিদগুলির জন্য ব্যবহৃত একটি ভিন্ন নামও হতে পারে।
যেমন:
- নিবন্ধিত নাম: ABC Inc.
- ট্রেড নেম: Cool Closet Company
আপনি যখন Shopify Payments-এ সাইন আপ করবেন, তখন আপনাকে আপনার “স্টোরের নাম” জিজ্ঞাসা করা হবে। এই ফিল্ডটি আপনার ট্রেড নেম হিসেবে কাজ করবে। আপনার সেটিংস > সাধারণ > স্টোরের যোগাযোগের বিবরণ বিভাগে আপনার দেওয়া স্টোরের নামটি স্বয়ংক্রিয়ভাবে Shopify Payments সেটআপ ফর্মে ব্যবহার করা হবে, তবে অ্যাকাউন্ট সেটআপ করার সময় আপনার কাছে এটি পরিবর্তন করার সুযোগ থাকে।
আপনার ট্রেড নেম এই নির্দেশিকা অনুসরণ করে কি না তা নিশ্চিত করার মাধ্যমে, আপনি আপনার অ্যাকাউন্টটিকে সচল ও উপযুক্ত নিয়মের মধ্যে রাখতে পারবেন:
- প্রকৃত শব্দ ব্যবহার করুন। প্লেসহোল্ডার টার্ম, সংক্ষিপ্ত রূপ বা যথেচ্ছভাবে সাজানো ক্যারেক্টারের স্ট্রিং (যেমন, “fkasfkk234”) ব্যবহার করবেন না।
- সাধারণ টার্ম ব্যবহার করবেন না (যেমন, “Online Store”, “Shopify”, “My store”, “e-commerce business”)।
- অন্য ব্যবসার সুপরিচিত ব্র্যান্ডের নামগুলি ব্যবহার করবেন না (যেমন, “Apple”, “Nike”, “Amazon”)।
আপনি যদি আগে থেকেই Shopify Payments সেটআপ করে থাকেন এবং আপনার ট্রেড নেম আপডেট করার প্রয়োজন হয়, তাহলে আপনি সেটিংস > সাধারণ > স্টোরের যোগাযোগের বিবরণ-এ আপনার স্টোরের নাম আপডেট করার মাধ্যমে সেটি করতে পারবেন। এটি আপনার Shopify Payments অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করা হবে। আপনার যদি কোনো অসুবিধা হয়, তাহলে Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।
Shopify Payments-এর জন্য ট্যাক্সের বিবরণ আপডেট করা
আপনি যখন Shopify Payments সেটআপ করেন, তখন আপনাকে আপনার ট্যাক্সের বিবরণ লিখতে হবে। সমস্ত নিবন্ধিত ব্যবসাকে একটি ট্যাক্স ID জমা দিতে হবে। আপনার ব্যবসা নিবন্ধিত না থাকলে, বেশিরভাগ অঞ্চলে আপনি এর পরিবর্তে ব্যক্তি হিসেবে অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন।
আপনার জমা দেওয়া ট্যাক্স ID-টি বৈধ না হলে, আপনাকে সেটি আপডেট করার জন্য অনুরোধ করা হবে। আপনি Shopify থেকে একটি ইমেইল পেতে পারেন এবং আপনার Shopify অ্যাডমিনের অ্যালার্ট ফিডে একটি বিজ্ঞপ্তি দেখানো হবে। ভুল ট্যাক্সের বিবরণের ফলে পেআউট ব্যর্থ হতে পারে এবং Shopify Payments ব্যবহার করে আপনার অর্ডার গ্রহণ করার ক্ষমতা স্থগিত করে রাখা হতে পারে।
ব্যক্তিগত বা ব্যবসার ট্যাক্সের বিবরণ আপডেট করতে, সেটিংস > সাধারণ > ব্যবসার বিবরণ বিভাগে যান। আপনার ব্যবসায়িক সত্তার পাশের ৩টি ডটে ক্লিক করুন এবং এরপর “এডিট করুন”-এ ক্লিক করুন। আপনি যদি একই সময়ে একটি Balance অ্যাকাউন্ট, Credit অ্যাকাউন্ট খুলে থাকেন বা আপনার বর্তমান ব্যবসার বিবরণের অধীনে কোনো বকেয়া Capital লোন থেকে থাকে, তাহলে প্রয়োজনীয় পরিবর্তনগুলি করার জন্য আপনাকে Shopify সহায়তার সাথে যোগাযোগ করতে হতে পারে।
আপনি যদি আপনার ব্যবসার ট্যাক্স ID আপডেট করে থাকেন, যেমন আপনার ভ্যালু-অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) ID, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (GSTIN) বা ব্যবসার শনাক্তকারী (অঞ্চলের উপর নির্ভর করে), তাহলে আপনার বিলিংয়ের জন্য ট্যাক্সের বিবরণ এবং আপনার অর্ডারের জন্য ট্যাক্সের বিবরণ আপডেট করার প্রয়োজন হতে পারে।
ট্যাক্স রিপোর্টিং
একজন মার্চেন্ট হিসেবে, আপনাকে ট্যাক্স রিপোর্টিং সহ সমস্ত প্রযোজ্য নিয়মাবলী মেনে চলতে হবে। আপনার এক্তিয়ারের উপর নির্ভর করে, Shopify Payments-কেও আপনার সেলের তথ্য স্থানীয় ট্যাক্স কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হতে পারে।
নির্দিষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে, বার্ষিক রিপোর্টিংয়ের থ্রেশহোল্ড পূরণকারী মার্চেন্টদের জন্য ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (IRS)-এর কাছে ফর্ম 1099-K ফাইল করতে Shopify বাধ্য।
কিছু দেশে ট্যাক্স রিপোর্টিংয়ের ক্ষেত্রে অনন্য প্রয়োজনীয়তা রয়েছে। বিশদ বিবরণের জন্য, প্রতিটি সমর্থিত দেশের ট্যাক্স রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তাগুলি দেখুন।
আপনার স্টোরে যে বড় ধরনের ক্রেডিট কার্ডগুলি গ্রহণ করা হয় সেগুলি অ্যাডজাস্ট করুন
Shopify Payments-এর মাধ্যমে, আপনি আপনার স্টোরে গ্রহণ করার মতো প্রধান ধরনের ক্রেডিট কার্ডগুলি নির্বাচন করতে পারবেন।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > পেমেন্ট-এ যান।
Shopify Payments বিভাগে, ম্যানেজ করুন-এ ক্লিক করুন।
কার্ড বিভাগে গিয়ে, আপনি যে ক্রেডিট কার্ডগুলি গ্রহণ করতে চান তা নির্বাচন করুন।
সেভ করুন-এ ক্লিক করুন।
মোবাইল
Shopify অ্যাপ থেকে
-এ ট্যাপ করুন এবং এরপর
সেটিংস-এ ট্যাপ করুন।
স্টোরের সেটিংস বিভাগে, পেমেন্ট-এ ট্যাপ করুন।
Shopify Payments বিভাগে, ম্যানেজ করুন-এ ট্যাপ করুন।
কার্ড বিভাগে গিয়ে, আপনি যে ক্রেডিট কার্ডগুলি গ্রহণ করতে চান তা নির্বাচন করুন।
সেভ করুন বা ✓-এ ট্যাপ করুন।
Shopify Payments ডিঅ্যাক্টিভেট করুন
আপনি আপনার Shopify অ্যাডমিন থেকে Shopify Payments ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। Shopify Payments ডিঅ্যাক্টিভেট করলে তা নিম্নলিখিত উপায়ে আপনার স্টোরকে প্রভাবিত করবে:
- কার্ড, ওয়ালেট এবং Shop Pay সহ Shopify Payments-এর প্রদান করা সমস্ত পেমেন্ট পদ্ধতি আপনার অনলাইন স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়।
- আপনি যদি Shopify Capital-এর মাধ্যমে ফান্ডিং পাওয়ার সময় Shopify Payments ব্যবহার করেন, তবে বকেয়া মোট পরিমাণ পুরোপুরি পরিশোধ না করা পর্যন্ত আপনি Shopify Payments ডিঅ্যাক্টিভেট করতে পারবেন না। Shopify Capital এবং Shopify Payments বিকল্প সম্পর্কে আরও জানুন।
- এটি Facebook, Instagram এবং Shopify POS-এর মতো অন্যান্য সেলস চ্যানেলে আপনার চেকআউট কীভাবে কাজ করে তার উপর প্রভাব ফেলতে পারে।
- আপনার মার্কেট থেকে যেকোনো নির্ধারিত মূল্য মুছে ফেলা হয় এবং আপনি আপনার স্টোরের মুদ্রা ছাড়া অন্য কোনো মুদ্রা সমর্থন করতে পারবেন না।
- আপনি Shopify-এর এমন বৈশিষ্ট্য ও পরিষেবাগুলোর জন্য যোগ্য নন যেগুলোর পূর্বশর্ত হিসেবে Shopify Payments ব্যবহার করতে হয়, যেমন Shopify Balance এবং Shopify Collective, অথবা আপনার US সেলস ট্যাক্স Shopify দ্বারা পরিচালিত হওয়া।
ডিঅ্যাক্টিভেট করার পরে, আপনি Shopify Payments পুনরায় অ্যাক্টিভেট করতে পারবেন বা একটি তৃতীয়-পক্ষের পেমেন্ট প্রদানকারী অ্যাক্টিভেট করতে পারবেন।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে সেটিংস > পেমেন্ট-এ যান।
Shopify Payments বিভাগে, ম্যানেজ করুন-এ ক্লিক করুন।
আরও কাজ-এ ক্লিক করুন এবং এরপর পেমেন্ট পদ্ধতি পরিচালনা করুন-এ ক্লিক করুন।
Shopify Payments ডিঅ্যাক্টিভেট করুন-এ ক্লিক করুন।
Shopify Payments ডিঅ্যাক্টিভেট করার একটি কারণ বেছে নিন এবং এরপর Shopify Payments ডিঅ্যাক্টিভেট করুন-এ ক্লিক করুন।
মোবাইল
Shopify অ্যাপ থেকে
-এ ট্যাপ করুন এবং এরপর
সেটিংস-এ ট্যাপ করুন।
স্টোরের সেটিংস বিভাগে, পেমেন্ট-এ ট্যাপ করুন।
Shopify Payments বিভাগে, ম্যানেজ করুন-এ ট্যাপ করুন।
> পেমেন্ট পদ্ধতি পরিচালনা করুন-এ ট্যাপ করুন।
Shopify Payments ডিঅ্যাক্টিভেট করুন-এ ট্যাপ করুন।
Shopify Payments ডিঅ্যাক্টিভেট করার একটি কারণ বেছে নিন এবং এরপর Shopify Payments ডিঅ্যাক্টিভেট করুন-এ ট্যাপ করুন।