Electronic Payment Standard (EPS)
EPS (Electronic Payment Standard) হলো অস্ট্রিয়া এবং জার্মানির Shopify Payment ব্যবহারকারীদের জন্য একটি সরাসরি এবং নিরাপদ ব্যাংক ট্রান্সফার পেমেন্ট পদ্ধতি। EPS আপনার গ্রাহকদের তাদের অনলাইন ব্যাঙ্কিং অ্যাকাউন্ট ব্যবহার করে অর্ডারের পেমেন্ট করার সুবিধা দেয়। Shopify Payments-এ EPS ব্যবহার করলে তা আপনার গ্রাহকদের একটি নিরাপদ ও সহজ চেকআউট অভিজ্ঞতা প্রদান করে।
এই পেজে
যেসব অঞ্চলে EPS ব্যবহার করে পেমেন্ট গ্রহণ করা যায়
ইউরোতে বিক্রি করেন শুধুমাত্র এমন নিচের অঞ্চলগুলোর মার্চেন্টরাই EPS ব্যবহার করে পেমেন্ট গ্রহণ করতে পারবেন:
- অস্ট্রিয়া
- জার্মানি
- ফ্রান্স
যেসব অঞ্চলে গ্রাহকেরা EPS ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন
EPS শুধুমাত্র অস্ট্রিয়ার সেই গ্রাহকদের জন্য উপলভ্য, যারা ইউরোতে পেমেন্ট করেন।
EPS চালু করুন
আপনি Shopify Payments সেট আপ করলে, EPS ডিফল্টভাবে চালু হয়ে যায়। গ্রাহকদের জন্য কোন কোন পেমেন্ট বিকল্পগুলো উপলভ্য থাকবে, তা আপনি যেকোনো সময় সামঞ্জস্য করতে পারবেন।
ধাপ:
ডেস্কটপ
আপনার Shopify অ্যাডমিন থেকে, Settings > Payments-এ যান।
Shopify Payments এখনও সেট আপ করা না হয়ে থাকলে, Complete account setup-এ ক্লিক করুন এবং রেজিস্ট্রেশন পেজটি সম্পূর্ণ করুন।
Shopify Payments বিভাগে, Manage-এ ক্লিক করুন।
More actions-এ ক্লিক করুন এবং তারপর Manage payment methods-এ ক্লিক করুন।
Local payment methods বিভাগে, EPS-এর পাশে থাকা
-এ ক্লিক করুন এবং তারপর Enable বা Disable-এ ক্লিক করুন।
মোবাইল
Shopify অ্যাপ থেকে,
-এ ট্যাপ করুন এবং তারপর
Settings-এ ট্যাপ করুন।
Store settings বিভাগে, Payments-এ ট্যাপ করুন।
Shopify Payments এখনও সেট আপ করা না হয়ে থাকলে, Complete account setup-এ ট্যাপ করুন এবং রেজিস্ট্রেশন পেজটি সম্পূর্ণ করুন।
Shopify Payments বিভাগে, Manage-এ ট্যাপ করুন।
More actions-এ ট্যাপ করুন এবং তারপর Manage payment methods-এ ট্যাপ করুন।
Local payment methods বিভাগে, EPS-এর পাশে থাকা
-এ ট্যাপ করুন এবং তারপর Enable বা Disable-এ ট্যাপ করুন।
EPS-এর মাধ্যমে পেমেন্ট
চেকআউটের সময় গ্রাহকেরা EPS বেছে নিলে, অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলোর তালিকা দেখতে তাদের EPS ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হয়। তারা তাদের ব্যাঙ্ক নির্বাচন করে তাদের ব্যাঙ্কিং লগইন বিবরণ প্রদান করেন। পেমেন্ট নিশ্চিত হয়ে গেলে, আপনার পরবর্তী Shopify Payments পেআউট-এ তাদের ব্যাঙ্ক থেকে বকেয়া পরিমাণটি আপনাকে পাঠিয়ে দেওয়া হয়।
EPS-এর মাধ্যমে করা পেমেন্টগুলোর রিফান্ডের জন্য আসল চার্জ করার তারিখ থেকে শুধুমাত্র 180 দিনের মধ্যে জমা দেওয়া যেতে পারে। 180 দিন পর, আর চার্জটি রিফান্ড করা সম্ভব হয় না। EPS দ্বারা প্রসেস করা কোনো লেনদেন আপনি রিফান্ড করলে, Shopify Payments-এর মাধ্যমে নেওয়া প্রসেসিং ফি আপনাকে রিফান্ড করা হবে না। আপনি কোন বিলিং প্ল্যানে আছেন, তার উপর ভিত্তি করে তৃতীয় পক্ষের লেনদেনের ফি ভিন্ন হয়। মূল্য নির্ধারণ সংক্রান্ত আরও তথ্যের জন্য, অস্ট্রিয়ার জন্য Shopify মূল্য নির্ধারণের পেজটি দেখুন
EPS-এর ক্ষেত্রে, কোনো চার্জব্যাক প্রক্রিয়া থাকে না, কারণ এতে প্রতারণার ঝুঁকি অত্যন্ত কম। এর কারণ হলো গ্রাহককে অবশ্যই পেমেন্ট চালিয়ে যাওয়ার আগে তাদের ব্যাঙ্কের সাহায্যে পেমেন্টটি প্রমাণীকরণ করে নিতে হয়।
EPS-এর মতো স্থানীয় পেমেন্ট পদ্ধতিগুলোর পেমেন্ট প্রসেসিং, গ্রাহককে একটি পেমেন্ট ওয়েবসাইটে রিডাইরেক্ট করার মাধ্যমে শুরু হয়। তারা তাদের বিবরণ প্রদান করার পর, গ্রাহককে আবার Shopify চেকআউটে রিডাইরেক্ট করা হয়। গ্রাহক চেকআউটে ফিরে আসার আগেই EPS লেনদেন চূড়ান্ত করে ফেললে, তাদের পেইড অর্ডার তৈরি হয়ে যায়, অথবা গ্রাহককে একটি সমস্যার মেসেজ দেখানো হয়, যাতে বলা থাকে কেন লেনদেনটি প্রত্যাখ্যান করা হয়েছে। গ্রাহক চেকআউটে ফিরে আসার সময়ও যদি EPS লেনদেন চূড়ান্ত করতে থাকে, তবে তাদের অর্ডারটি Payment pending স্ট্যাটাস সহ তৈরি করা হয়। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে গ্রাহককে অপেক্ষারত অবস্থায় আটকে থাকতে না হয় এবং সম্ভাব্যভাবে তাদের চেকআউট ছেড়ে দেওয়া প্রতিরোধ করা যায়।
EPS গ্রাহকের অভিজ্ঞতা
আপনার গ্রাহক পেমেন্টের বিকল্প হিসেবে EPS নির্বাচন করার পর, তাদেরকে অংশগ্রহণকারী অস্ট্রিয়ান ব্যাঙ্কগুলোর একটি তালিকা দেখানো হয়। তারা তাদের ব্যাঙ্ক নির্বাচন করেন এবং তাদের ব্যাঙ্কিং বিবরণের জন্য লগইন করেন। তাদের অনলাইন ব্যাঙ্ক থেকে প্রদেয় পরিমাণ অর্থ আপনার পরবর্তী Shopify Payments পেআউট-এ আপনার কাছে পাঠানো হয়।