ব্যর্থ হওয়া Shopify Payments পেআউট

কোনো Shopify Payments পেআউট ব্যর্থ হলে, ইমেইলের মাধ্যমে, আপনার Shopify অ্যাডমিনে একটি অ্যালার্ট এবং মোবাইল ডিভাইসে পুশ নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানানো হবে। পেআউট পৃষ্ঠায় এই পেআউটটিকে ব্যর্থ হয়েছে হিসেবেও চিহ্নিত করা হয়। পেআউট ব্যর্থ হলে সাথে সাথে পেআউট হোল্ড হতে পারে, অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্যার কারণে পরপর একাধিকবার ব্যর্থ হওয়ার পরও এটি হোল্ড হতে পারে।

ব্যর্থ হওয়া পেআউটের সমাধান করা

পেআউট ব্যর্থ হলে, পেআউট পৃষ্ঠায় একটি ব্যর্থ হওয়া পেআউট বার্তা দেখা যায়, যেখানে পেআউট কেন ব্যর্থ হয়েছে এবং সমস্যাটির সমাধান করতে আপনি কী করতে পারেন, তা ব্যাখ্যা করা থাকে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণে কোনো সমস্যার কারণে পেআউটটি ব্যর্থ হলে, আপনার বিবরণ পরিবর্তন করতে আপনি পেআউট পৃষ্ঠায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করুন-এ ক্লিক করতে পারেন।

কেন পেআউট ব্যর্থ হতে পারে এবং কীভাবে সেগুলো সমাধান করবেন সে সম্পর্কে আরও জানতে নিচের সারণিটি পর্যালোচনা করুন:

Shopify Payments পেআউটগুলো ব্যর্থ হওয়ার সাধারণ কারণসমূহ এবং কীভাবে সেগুলোর সমাধান করবেন।
পেআউট ব্যর্থ হওয়ার কারণসমাধান
ভুল অ্যাকাউন্ট নম্বরসংযুক্ত করা অ্যাকাউন্টটি ভুল, এমন বার্তা দিয়ে ব্যাঙ্ক পেআউটটি প্রত্যাখ্যান করেছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন এবং পেআউটের জন্য আবার চেষ্টা করুন। আপনি যদি আপনার ব্যাঙ্কের বিবরণ আপডেট করতে না পারেন, তবে সাহায্যের জন্য Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।
ব্যাঙ্কের ভুল বিবরণসংযুক্ত করা অ্যাকাউন্টের তথ্যটি সঠিক নয়, এমন বার্তা দিয়ে ব্যাঙ্ক পেআউটটি প্রত্যাখ্যান করেছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন এবং পেআউটের জন্য আবার চেষ্টা করুন। আপনি যদি আপনার ব্যাঙ্কের বিবরণ আপডেট করতে না পারেন, তবে সাহায্যের জন্য Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।
কোনো অ্যাকাউন্ট নেইব্যাঙ্ক এই পেআউটটি প্রত্যাখ্যান করেছে কারণ প্রদত্ত তথ্যের সাথে যুক্ত কোনো অ্যাকাউন্ট নেই। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন এবং এরপর পেআউট স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যায়। আপনি যদি আপনার ব্যাঙ্কের বিবরণ আপডেট করতে না পারেন, তবে সাহায্যের জন্য Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।
অ্যাকাউন্টের মুদ্রায় অমিলআপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার অঞ্চলের জন্য সমর্থিত কোনো মুদ্রায় আছে কি না তা নিশ্চিত হতে, Shopify Payments-এর জন্য সমর্থিত মুদ্রা-এর তালিকাটি পর্যালোচনা করুন। মুদ্রাটি আপনার অঞ্চলে সমর্থিত না হলে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে সমর্থিত মুদ্রায় থাকা কোনো অ্যাকাউন্টে আপডেট করুন।
অবৈধ অ্যাকাউন্টের ধরনআপনার অঞ্চলের জন্য Shopify Payments ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা পর্যালোচনা করুন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সমর্থিত কোনো ধরনের না হলে, সমর্থিত কোনো অ্যাকাউন্টে তা আপডেট করুন। অসমর্থিত ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটি উদাহরণ হলো সেভিংস অ্যাকাউন্ট।
বেনিফিশিয়ারি বা প্রাপকের ভুল নামআপনার পেআউটে বেনিফিশিয়ারি বা প্রাপকের নামটি আপনার Shopify Payments অ্যাকাউন্ট তথ্য এবং নিবন্ধিত ব্যবসার ধরনের উপর ভিত্তি করে থাকে। পেআউটের নাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের সাথে না মিললে, আপনার ব্যাঙ্ক পেআউটটি প্রত্যাখ্যান করতে পারে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নাম আপনার ব্যাঙ্কে নিবন্ধিত নামের সাথে মিলছে কি না তা নিশ্চিত করতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আপডেট করুন। আপনি যদি আপনার Shopify অ্যাডমিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেখতে না পান, তবে সাহায্যের জন্য Shopify সহায়তার সাথে যোগাযোগ করুন।
নেতিবাচক বা নেগেটিভ পেআউট মেটানোর জন্য অপর্যাপ্ত তহবিলআপনি যদি পেআউট উত্তোলনের সুবিধা থাকা কোনো অঞ্চলে থাকেন এবং রিফান্ড বা চার্জব্যাকের কারণে নেতিবাচক পেআউটের পরিমাণ মেটানোর জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অপর্যাপ্ত তহবিল থাকে, তবে নেতিবাচক পেআউটটি ব্যর্থ হয়। নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা অনুসারে, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেআউট স্থগিত করার আগে ডেবিটের জন্য আরও দুইবার চেষ্টা করা হয়। ব্যর্থ হওয়া প্রতিরোধ করতে, সংযুক্ত করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ তহবিল যোগ করুন এবং মেসেজের ত্রুটিতে থাকা “আমি তহবিল যোগ করেছি” বাটনটি ব্যবহার করে নিশ্চিত করুন অথবা Shopify Payments-এর জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আপডেট করুন।
ব্যাঙ্ক অ্যাকাউন্টটি উত্তোলনের জন্য সেট আপ করা নেইআপনি যদি অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড বা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি উত্তোলন গ্রহণ করার জন্য সেট আপ করা না থাকে, তবে পেআউটগুলো ব্যর্থ হয়। অ্যাকাউন্টের জন্য উত্তোলনের অনুমতি দিতে আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন এবং পেআউট পৃষ্ঠায় থাকা ব্যানার থেকে এই আপডেটটি নিশ্চিত করুন।

বিকল্প হিসেবে, আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিবর্তে এমন একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন যা উত্তোলন গ্রহণ করার জন্য সেট আপ করা আছে। রিফান্ড এবং নেতিবাচক ব্যালেন্স সম্পর্কে আরও জানুন।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেআউট প্রসেস করতে পারছে নাঅনির্দিষ্ট কোনো কারণে ব্যাঙ্ক এই পেআউটটি প্রত্যাখ্যান করেছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করুন বা সমস্যার সমাধান করতে সরাসরি আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ আছেব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকায় ব্যাঙ্ক আপনার পেআউট প্রত্যাখ্যান করেছে। পেআউট পুনরায় চালু করতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করুন।

আপনার বর্তমান ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সঠিক হলে এবং পেআউট কেন ব্যর্থ হয়েছে সে সম্পর্কে আপনি নিশ্চিত না হলে, সমস্যাটি তদন্ত করে দেখতে আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।

Managed Markets পেআউট ব্যর্থ হলে এবং আপনার ব্যাঙ্কিং তথ্য সঠিক থাকলে, পরবর্তী 72 ঘণ্টার মধ্যে পেআউটের জন্য স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চেষ্টা করা হয়। পেআউটটি আবার ব্যর্থ হলে, সমস্যাটি তদন্ত করে দেখতে আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন।

ব্যর্থ হওয়া পেআউটের আবার চেষ্টা করা

পেআউট ব্যর্থ হওয়ার কারণটি সমাধান করার পরে, আপনি পেআউট পৃষ্ঠায় পেআউট পুনরায় চালু করতে পারবেন। আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করলে, পেআউটগুলো স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যায়।

পুনরায় চালু করার আগে মূল সমস্যার সমাধান করা না হলে, পেআউট ব্যর্থ হতে থাকবে।

যখন একটি ব্যর্থ পেআউট পুনরায় চেষ্টা করা হয়, তখন এর পরিমাণ একটি পরবর্তী পেআউটের সাথে যোগ বা সেখান থেকে বিয়োগ করা হয়। আপনি দুটি পেআউটের বিবরণেই এই পরিমাণের ট্র্যাক রাখতে পারবেন:

  • ব্যর্থ পেআউটের বিবরণ দেখায় যে কোন পরবর্তী পেআউটের সাথে পরিমাণটি যোগ বা সেখান থেকে বিয়োগ করা হয়েছিল।
  • পরবর্তী পেআউটের বিবরণ দেখায় যে এতে অন্তর্ভুক্ত প্রতিটি ব্যর্থ পেআউটের পরিমাণ কত।

আরও জানতে, নির্দিষ্ট একটি পেআউট দেখুন অংশটি পড়ুন।