আপনার স্টোরের মুদ্রা পরিবর্তন করা

আপনি গ্রাহকদের কাছে স্টোরে প্রদর্শিত ডিফল্ট মুদ্রা পরিবর্তন করতে পারেন, এমনকি সেটি আপনার স্থানীয় মুদ্রা না হলেও। এর মাধ্যমে আপনি আপনার বৃহত্তর গ্রাহক সেগমেন্টে পরিষেবা প্রদান করতে পারেন বা এমন একটি মার্কেটকে টার্গেট করতে পারেন যেখানে আপনি আরও বেশি বিক্রি হবে বলে প্রত্যাশা করছেন। আপনার স্টোরের মুদ্রা পরিবর্তন করার ক্ষেত্রে এমন কিছু আইনি বিষয় ও অন্যান্য প্রভাব থাকতে পারে, যা আপনার বিবেচনা করা প্রয়োজন।

আপনার স্টোরের মুদ্রা পরিবর্তন করার আগে, আপনার স্টোরটি যে দেশে অবস্থিত সেখানকার মুদ্রার চেয়ে ভিন্ন কোনো মুদ্রায় বিক্রি করার ক্ষেত্রে কোনো সম্ভাব্য আইনি বা ট্যাক্স-সংক্রান্ত প্রভাব আছে কি না তা আপনার পর্যালোচনা করা উচিত। আপনার ট্যাক্স সঠিকভাবে সেট আপ করা আছে কি না তা নিশ্চিত করুন এবং মুদ্রা পরিবর্তন করার কারণে আপনার সেট আপ করা ট্যাক্সে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কি না তা নিশ্চিত হতে স্থানীয় ট্যাক্স কর্তৃপক্ষ বা ট্যাক্স অ্যাকাউন্ট্যান্টের সাথে যাচাই করে নিন। আপনার স্টোরের মুদ্রা পরিবর্তন করার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই তা নিশ্চিত হতে কোনো আইন বিশেষজ্ঞের সাথে যাচাই করুন।

স্টোরের মুদ্রা পরিবর্তনের প্রভাব

আপনার স্টোরের মুদ্রা পরিবর্তন করার আগে, আপনার স্টোরে এই পরিবর্তনের নিচের প্রভাবগুলি পর্যালোচনা করুন:

  • আপনার পণ্যের দাম এবং ডিসকাউন্টের রেটের মুদ্রা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, তবে এর পরিমাণ নয়। উদাহরণস্বরূপ, আপনি যদি USD থেকে CAD-এ পরিবর্তন করেন, তাহলে 20 USD হিসেবে তালিকাভুক্ত একটি পণ্য এখন 20 CAD হিসেবে তালিকাভুক্ত হবে।
  • শিপিং রেটের পরিমাণ ও মুদ্রা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় না।
  • পুরোনো মুদ্রায় থাকা অবশিষ্ট ব্যালেন্সযুক্ত গিফট কার্ড আর কাজ করবে না।
  • মুদ্রা পরিবর্তন করার পরে, যেসব অ্যাপে নতুন মুদ্রার চেয়ে ভিন্ন মুদ্রার প্রয়োজনীয়তা রয়েছে সেগুলি আর কাজ করবে না।
  • মুদ্রার হারের ওঠানামা এবং রিপোর্টের আপডেট সাইকেলের কারণে, আপনার স্টোরের মুদ্রা পরিবর্তন করলে তা রিপোর্টে প্রভাব ফেলতে পারে।
  • আপনার স্টোরের মুদ্রা পরিবর্তন করলে অপেক্ষমাণ পেমেন্ট থাকা অর্ডারে প্রভাব পড়তে পারে।
  • মুদ্রার মান পরিবর্তনের কারণে, মুদ্রা পরিবর্তনের পর প্রসেস করা রিফান্ডের উপরেও প্রভাব পড়বে।
  • আপনি যদি Shopify Payments ছাড়া অন্য কোনো পেমেন্ট প্রদানকারী ব্যবহার করেন, তাহলে আপনার সব মার্কেটের মুদ্রা নতুন মুদ্রার সাথে মানানসই হতে আপডেট করা হবে।
  • আপনি যদি PayPal Express ব্যবহার করেন, তাহলে আপনার নতুন মুদ্রাটি সমর্থিত নাও হতে পারে।

আপনার স্টোরের মুদ্রা পরিবর্তন করার আগে নিচের কাজগুলি সম্পন্ন করুন:

  1. আপনার স্টোরে যদি PayPal Express বা কোনো তৃতীয়-পক্ষের পেমেন্ট প্রদানকারী চালু থাকে, তবে নিশ্চিত করুন যে স্টোরের নতুন মুদ্রাটি PayPal বা আপনার তৃতীয়-পক্ষের পেমেন্ট প্রদানকারী দ্বারা সমর্থিত। নতুন মুদ্রাটি যদি PayPal বা তৃতীয়-পক্ষের পেমেন্ট প্রদানকারী দ্বারা সমর্থিত না হয়, তাহলে মুদ্রা পরিবর্তনের আগে আপনাকে গেটওয়ে নিষ্ক্রিয় করতে হবে বা তার বদলে কোনো সমর্থিত মুদ্রা বিবেচনা করতে হবে।
  2. আপনার স্টোরের মুদ্রা পরিবর্তন করার আগে যে কোনো অপেক্ষমাণ পেমেন্ট সমাধান করুন।
  3. আপনার অ্যাপগুলি নতুন মুদ্রার সাথে সামঞ্জস্যপূর্ণ কি না তা নিশ্চিত হতে সেগুলি পর্যালোচনা করুন। আপনার স্টোরের মুদ্রা পরিবর্তন করার পরে কোনো অ্যাপ কাজ করবে কি না সেই বিষয়ে আপনি নিশ্চিত না হলে, স্পষ্ট উত্তরের জন্য অ্যাপ ডেভেলপারের সাথে যোগাযোগ করুন। Shopify-এর তৈরি অ্যাপগুলি আপনার নতুন মুদ্রার সাথে কাজ করতে থাকবে।

আপনার স্টোরের মুদ্রা পরিবর্তন করা

আপনার স্টোরের মুদ্রা হলো সেই মুদ্রা যা আপনার Shopify অ্যাডমিনে ব্যবহৃত হয়। এটি হলো সেই মুদ্রা যাতে আপনি আপনার পণ্যের দাম নির্ধারণ করেন এবং আপনার রিপোর্টে ব্যবহার করা হয়। শুধুমাত্র স্টোরের মালিক স্টোরের মুদ্রা পরিবর্তন করতে পারবেন।

আপনি সাধারণ (General) সেটিংস পৃষ্ঠার স্টোরের ডিফল্ট বিভাগ থেকে আপনার স্টোরের মুদ্রা দেখতে ও পরিবর্তন করতে পারবেন। স্টোরের মুদ্রা পরিবর্তন করার আগে, আপনার স্টোরে এর প্রভাব এবং আইনি বিবেচনার বিষয়গুলি পর্যালোচনা করুন।

ধাপ:

  1. আপনার Shopify অ্যাডমিন থেকে, সেটিংস > সাধারণ-এ যান।

  2. স্টোরের ডিফল্ট বিভাগে, মুদ্রা প্রদর্শন-এর নিচে, …-এ ক্লিক করুন এবং স্টোরের মুদ্রা পরিবর্তন করুন বিকল্পটি নির্বাচন করুন।

  3. তালিকা থেকে আপনার নতুন স্টোরের মুদ্রা নির্বাচন করুন।

  4. সেভ করুন-এ ক্লিক করুন।

আপনার স্টোরের মুদ্রা আপডেট করার পরে, নিচের স্টোরের সেটিংস পর্যালোচনা করুন এবং আপডেট করুন:

  • আপনার পণ্যের দাম নির্ধারণ পর্যালোচনা করুন এবং আপডেট করুন। যেহেতু বিভিন্ন মুদ্রার মান খুব কম সময়ই সমান হয়, তাই নতুন মুদ্রায় একটি পণ্যের মূল্য ভিন্ন হওয়ার সম্ভাবনা থাকে, যা আপনার মুনাফার মার্জিনে প্রভাব ফেলতে পারে।
  • স্টোরের নতুন মুদ্রার সাথে মানানসই করতে ডিসকাউন্টগুলি পর্যালোচনা করে সামঞ্জস্য করুন।
  • আপনার বিদ্যমান শিপিং রেট মুছে ফেলুন, তারপর নতুন মুদ্রায় রেট দেখাতে সেগুলি ম্যানুয়ালি আবার যোগ করুন।
  • যেসব গ্রাহকের কাছে অবশিষ্ট ব্যালেন্সযুক্ত গিফট কার্ড আছে তাদের নতুন গিফট কার্ড ইস্যু করুন।
  • আপনি যদি Shopify Payments ব্যবহার না করেন, তবে আপনার স্টোরের মুদ্রা পরিবর্তন করার সময় আপনার মার্কেট আপডেট করুন।